16/09/2025
আমরা খুবই আনন্দের সাথে ঘোষণা করছি যে, প. বর্গক্ষত্রিয় বাগদী সমাজ কল্যাণ সমিতির দিকনির্দেশনায় বাগদী শিক্ষা মঞ্চের মহতী উদ্যোগে 2025-2026 বর্ষে সারা পশ্চিমবঙ্গ থেকে বাগদী সমাজভুক্ত 17 জন মেধাবী অথচ গরীব পরিবারের ছাত্র ছাত্রীকে স্বাধীনতা সংগ্রামী বিশ্বনাথ বাবু স্মৃতি বৃত্তি ( Freedom Fighter Biswanath Babu Memorial Scholarship) -এর অধীনে প্রতি মাসে পড়াশোনা করার জন্য 500 টাকা করে দেওয়া হবে। Dr. Avik Kumar Bagdi, Dr. Soumyajit Mallick, Dr. Nirmal Santra, Mr. Uttam Kumar Bagdi, Mr. Jayanta Bag, Mr. Arun Sikari, Mr. Ramkrishna Bagdi, Mr. Rabindranath Majhi, Mr. Swapan Kumar Bagdi এবং Mr. Manik Bagdi - এই 10 জনের আর্থিক সহযোগিতায় এই স্কলারশিপ দেওয়া হচ্ছে। এদেরকে সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যেসব মেধাবী শিক্ষার্থীরা এই স্কলারশিপ পেলো তাদেরকে অভিনন্দন জানাই। আশা করি সামনের বছর গুলোতে আরও বেশি ছাত্রছাত্রীদেরকে এই স্কলারশিপ দিতে পারবো আমরা।
জয় মল্ল, জয় বর্গক্ষত্রিয়, জয় বাগদী।
https://www.facebook.com/share/p/1QoJG1PTPV/

05/09/2025
12/07/2025