03/06/2026
রাজ্যের বিজেপি সরকার ইতিমধ্যে তার ফ্যাসিবাদী রূপের প্রকাশ ঘটালো! বাদ যায়নি প্রান্তিক অঞ্চলের মানুষ ও সংখ্যালঘুরাও। এইবার আক্রমণ নেমে এসেছে হকারদের ওপর! আতঙ্কের সম্মুখীন হলো আমাদের ঐতিহ্যের কলেজ স্ট্রিট বইপাড়ার হকাররা। বইপাড়া বাঁচানো ছাত্রছাত্রীদের কাছে শিক্ষা বাঁচানোর অংশ। সেই বইপাড়া বাঁচাও উদ্যোগের বার্তা পৌঁছে গেলো আজ রাজাবাজার সায়েন্স কলেজের ছাত্রছাত্রীদের কাছে ক্লাসরুমে, করিডোরে, ক্যান্টিনে ক্যাম্পেইনের মাধ্যমে। আমরা বার্তা দিলাম, এই বইপাড়া বাঁচাও অভিযানে যাতে প্রত্যেক ছাত্রছাত্রী বইপাড়ার হকারদের পাশে দাঁড়ায়।
সঙ্গে প্রচার হলো কলিকাতা বিশ্ববিদ্যালয় বীণা দাস স্কোয়াডের কথা। নিজেদের দাবি ছিনিয়ে আনতে বীণা দাস স্কোয়াডের সাথে যুক্ত হতে আগ্রহী হলো বিভিন্ন ছাত্রীরা।
এসএফআই কলিকাতা বিশ্ববিদ্যালয় রাজাবাজার সায়েন্স কলেজ ক্যাম্পাস ইউনিট
02/06/2026
বর্তমান রাজ্যসরকার ইতিমধ্যেই তার ফ্যাসিবাদী আগ্রাসী রূপ দেখানো শুরু করে দিয়েছে এবং সেই কোপ পড়েছে দিন আনা-দিন খাওয়া মানুষদের ওপর! পুনর্বাসন ছাড়া হকারদের এই উচ্ছেদ করার অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে এবং ছাত্র-ছাত্রীদের গনতান্ত্রিক অধিকার রক্ষার্থে, তাদেরকে এস এফ আই এর সাথে সম্পৃক্ত করার উদ্দেশ্যে গোটা আলিপুর ক্যাম্পাস জুড়ে সমস্ত ফ্লোরে পোস্টারিং করা হলো।।
আলিপুর ক্যাম্পাস, কলিকাতা বিশ্ববিদ্যালয়
02/06/2026
এসএফআই কলেজস্ট্রীট ইউনিটের উদ্যোগে রাজ্যসরকারের পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করার অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে গোটা ক্যাম্পাস জুড়ে সমস্ত ফ্লোরে পোস্টারিং করা হলো। এছাড়াও আমরা তাদের পাশে আছি এই আশ্বাস দেওয়া হলো।
01/06/2026
ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার্থে এবং সাধারণ ছাত্র ছাত্রীদের পড়াশোনার সাথে এই লড়াই এর ময়দানে স্বাগত করতে বালিগঞ্জ সায়েন্স কলেজ ক্যাম্পাস ইউনিটের পক্ষ থেকে ক্যাম্পাসে পোস্টারিং।
বালিগঞ্জ সায়েন্স কলেজ ক্যাম্পাস ইউনিট
01/06/2026
এসএফআই রাজাবাজার সায়েন্স কলেজ ইউনিট এর উদ্যোগে রাজ্যসরকারের পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করার অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে ক্যাম্পাস জুড়ে পোস্টারিং করা হলো।এছাড়াও ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশকে সুরুক্ষিত করতে সাধারণ ছাত্রছাত্রীদের এসএফআই-এর সাথে যুক্ত হবার আহ্বান জানিয়ে পোস্টারিং করা হলো।
01/06/2026
বুলডোজার রাজ খতম করো!
পুনর্বাসন ছাড়াই বেআইনিভাবে রাতের অন্ধকারে চলছে ক্ষমতার বুলডোজার। উচ্ছেদের শিকার এরাজ্যের হকাররা।
কলিকাতা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রের পরিবার এই উচ্ছেদের শিকার হলে, আমাদের জানাও!
সব হারানো পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার লড়াইতে পাশে থাকবে,
ভারতের ছাত্র ফেডারেশন (SFI)
যোগাযোগ করো: 9007757467/74396 31252
29/05/2026
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয়-বিষাণ! ধ্বংস-নিশান
উঠুক প্রাচী-র প্রাচীর ভেদি॥
রবীন্দ্র - নজরুল জয়ন্তী উপলক্ষ্যে এসএফআই কলিকাতা বিশ্ববিদ্যালয় রাজাবাজার সায়েন্স কলেজ ক্যাম্পাস ইউনিটের উদ্যোগে "বাজা তোর প্রলয় বিষান" - সাংস্কৃতিক অনুষ্ঠান।
27/05/2026
কবি নজরুলের এই মাটি তে আরএসএস এর ঠাঁই নাই।
আরএসএস এর বিভেদকামী মনোভাব রুখতে এসএফআই সদা তৎপর।
ব্যালিগঞ্জ ক্যাম্পাসে আজকের দেওয়াল লেখা।
এসএফআই বালিগঞ্জ সায়েন্স কলেজ ক্যাম্পাস ইউনিট
27/05/2026
SFI in Action!
আজ ভারতের ছাত্র ফেডারেশন কলিকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তিনদফা দাবীতে ডেপুটেশন দেওয়া হয়!
১/ আগামী ২৮ তারিখে ঈদ উল-জোহার ঠিক পরের দিনই, অর্থাৎ ২৯ তারিখে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষা রয়েছে। উৎসবের কারণে দূর-দূরান্তের সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে ওই দিন পরীক্ষাকেন্দ্রে এসে পৌঁছনো অতি সমস্যার! তাই অবিলম্বে উক্ত পরীক্ষার দিন পরিবর্তনের দাবী জানানো হয় SFI 'র পক্ষ থেকে।
২/ অহেতুক সেশন জট এড়াতে অবিলম্বে স্নাতক ও স্নাতকোত্তর উভয় ক্ষেত্রেই নির্দিষ্ট ইউনিফর্ম অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করার দাবী জানানো হল ফের। যাতে সেমিস্টার শুরু, পরীক্ষা এবং ফলাফল প্রকাশের নির্দিষ্ট সময়সূচী উল্লিখিত থাকে এবং সাধারণ ছাত্রছাত্রীরা পরীক্ষা, রেজাল্ট ইত্যাদি নিয়ে ধোঁয়াশার মধ্যে না থাকে!
৩/ অন্যান্য বিভাগে স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হলেও উপেক্ষিত থেকে গেছে হিউম্যান রাইটস কোর্স। এর আগেও আমরা এই দাবিতে কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দিয়ে আসি, আমাদের বলা হয়েছিল মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে শীঘ্রই ভর্তি প্রক্রিয়া শুরু হবে। কিন্তু এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরও এখনও ওই কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারেনি কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই হিউম্যান রাইটস কোর্সে অবিলম্বে ভর্তি প্রক্রিয়া চালুর দাবী জানানো হয়েছে SFI 'র পক্ষ থেকে।
ডেপুটেশনের প্রেক্ষিতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছে কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সপ্তাহের মধ্যেই কলিকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশ পেতে চলেছে ইউনিফর্ম অ্যাকাডেমিক ক্যালেন্ডার। আগামী সপ্তাহেই হিউম্যান রাইটস কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানিয়েছে কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাধারণ ছাত্রছাত্রীদের পাশে থেকে এসএফআই'র লড়াই চলবে।
25/05/2026
"I am not against one nation in particular, but against the general idea of all nations." - Rabindranath Tagore
ক্যাম্পাসের সিলেবাস বদলে, রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ বনাম আরএসএসের জাতীয়বাদ নিয়ে আলোচনা!
উদ্যোগে : এসএফআই কলিকাতা বিশ্ববিদ্যালয় রাজাবাজার সায়েন্স কলেজ ক্যাম্পাস ইউনিট।
রাজাবাজার সায়েন্স কলেজ ক্যাম্পাস, কলিকাতা বিশ্ববিদ্যালয়।
বক্তা: কম: Jeeshu Chakraborty (সহ-সম্পাদক, SFI কলিকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটি)