22/09/2023
বেশ কিছুদিন হোল সোদপুর এবং তার আশেপাশের এলাকায় জিও ফাইবার কানেকশন কাজ করছে না।
জিও তে সার্ভিস রিকোয়েস্ট জানালেও তারা টেকনিশিয়ান ভিসিট রিশিডিউল করছে। জিও কাস্টমার কেয়ারের বক্তব্য, LCO (Local Cable Operator) ইস্যুর জন্য দেরি হচ্ছে। পাব্লিক মেডিয়া থেকে জানা যাচ্ছে যে, জিও র কানেকশন ইচ্ছাকৃত ভাবে কেটে দেওয়া হচ্ছে এবং টেকনিশিয়ানদের কাজ করতে বাঁধা দেওয়া হচ্ছে।
এই মুহূর্তে, কোন আপডেট আমাদের জানা নেই যে কবে এই অদ্ভুত পরিস্থিতির সমাধান হবে।
স্থানীয় প্রশাসনের কাছে সোদপুর, পানিহাটির বিনীত আবেদন, তারা যেন অবিলম্বে এবং তৎপরতার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করেন।
জিও ফাইবার কাস্টমারদের এই পরিস্থিতিতে কি করণীয়ঃ
১) যদি লাইন ঠিক থাকে আপনি ভাগ্যবান। কিছু করনীয় নেই।
২) যদি লাইন কেটে গিয়ে থাকে, এবং জিও তে এখনো কমপ্লেন করা হয়নি, তাহলে সার্ভিস রিকোয়েস্ট করুন। জিও কাস্টমার কেয়ারঃ 18008969999
৩) টেকনিশিয়ান ভিসিট কনফার্ম হওয়ার পরেও যদি না আসে বা ভিসিট রিশিডিউল হয়, তাহলে ইমেলই করে এস্কালেট করুন। অবশ্যই ইমেইল সাব্জেক্টে আর ইমেইল বডিতে আপনার সার্ভিস আই ডি (মোবাইলে মেসেজ পাবেন, শুরু হবে 'SR' দিয়ে) রাখবেন আর টেকনিশিয়ান ভিসিট মেসেজের স্ক্রীনশট অ্যাটাচ করবেন।
জিও এস্কালেশন ইমেলই আইডিঃ [email protected]
৪) ইমেইলে নিয়মিত ফলোআপ করুন এবং বিভিন্ন সোশ্যাল মেডিয়াতেও পোস্ট করে ফলোআপ করতে থাকুন।
ফেসবুকঃ https://www.facebook.com/Jio
টুইটারঃ https://twitter.com/reliancejio
ইন্সটাগ্রামঃ https://www.instagram.com/reliancejio/
Jio (@reliancejio) • Instagram photos and videos 1M Followers, 29 Following, 3,212 Posts - See Instagram photos and videos from Jio ()
