Pujo Premi - পুজো প্রেমী

Pujo Premi - পুজো প্রেমী

Share

Celebrate traditions, cherish togetherness. From anjali to adda, Pujo is all about creating memories.

29/05/2026

"ক্ষত্রিয়-রুধিরময়ে জগদপগত-পাপম্
স্নপয়সি পয়সি শমিত-ভব-তাপম্ ।
কেশব ধৃত-ভৃগুপতি-শরীর জয় জগদীশ হরে ॥
বিতরসি দিক্সু রণে দিক্পতি-মনীয়ং
দশমুখ-মৌলি-বলিং রমণীয়ম্ ।
কেশব ধৃত-রাম-শরীর জয় জগদীশ হরে ॥"
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
শ্রী শ্রী পরশুরাম ও রামচন্দ্র ভগবানের পুণ্য দর্শন
স্থান : শ্রী শ্রী কাঠিয়া বাবার আশ্রম ১৪৩৩
©Koushick Banerjee
Do not post these picture without prior permission

Photos from পুজোর অন্দরমহল's post 29/05/2026

"কমলাকান্ত-সুতে, অতি দুরিতে, হে মা! কুরু কৃপা পতিতে, কেমনে তরিব ভবে, তুমি না তারিলে॥"
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
স্থান : বরানগর মতিলাল কলোনি সার্বজনীন দুর্গোৎসব ১৪৩২
প্রতিমার রূপদানে : ভাস্কর শ্রী প্রদীপ রুদ্র পাল
©Koushick Banerjee
Do not post these picture without prior permission

28/05/2026

College Square Sarbojanin Durgotsab Committee 2023

Padma Shri Sculptor Sanatan Rudra Paul

Pic Credit: Santanu Banik

28/05/2026

"মঙ্গল আরতি ক'রে গৃহে তোল মঙ্গলারে।"
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
শ্রী শ্রী চণ্ডী মাতার পুণ্য দর্শন
স্থান : বসাক পরিবার ১৪৩৩
©Koushick Banerjee
Do not post these picture without prior permission

28/05/2026

🍁🍁 Kumartuli Sarbojanin Durgotsab 2023 🍁🍁

Pic Credit: Santanu Banik

26/05/2026

এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে বাংলার ঘরে ঘরে হয় মা মঙ্গলচণ্ডীর আরাধনা । মঙ্গলচণ্ডীর অধিষ্ঠান কলকাতা সহ বাংলার বিভিন্ন জেলার অনেক বনেদী বাড়িতেই আছে । কোথাও সিঁদুর চর্চিত ঘটে দেবীর অধিষ্ঠান তো কোথায় দেবীর প্রাচীন বিগ্রহও দেখতে পাওয়া যায় । আজ জয়মঙ্গল বারের এই পুন্য তিথিতে এমনি এক প্রাচীন বনেদী বাড়ির দেবীর কাহিনী জানবো । হুগলী জেলার আদি সপ্তগ্রাম ছিল বাংলার প্রাচীন জনপদ ও বাণিজ্য বহুল অঞ্চল এখানে বাস ছিল সুবর্ণ বণিক বংশীয় সম্প্রদায়ের । আজ থেকে আনুমানিক সাড়ে তিনশো বছর পূর্বে সেই সুবর্ণ বণিক গোষ্ঠীর ধর পরিবারের এক গিন্নি ত্রিবেণীর গঙ্গায় স্নানের সময় তাঁর আঁচলে উঠে আসে এক অষ্টধাতুর ১ ফুট উচ্চতার দেবী মঙ্গলচণ্ডীর বিগ্রহ ও পরিবারে লোকেরা ধুমধামের সাথে সেই দেবীকে প্রতিষ্ঠা করে । বংশের কুলদেবীর আসনে বসান সেই থেকে আজও দেবী মঙ্গলচণ্ডীর বিগ্রহ ধর বংশে স্বমহিমায় বিরাজ ও সেবা গ্রহণ করছেন । এই দেবী মূর্তি দ্বিভূজা বরাভয়দায়িনী ও সিংহবাহিনী দেবী একটি পদ ওপর পদের উপরে রেখে বসে আছেন । এরপরে ধর পরিবার সরস্বতী নদী মজা যাবার পরে ও কলকাতার গোড়াপত্তনে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ব্রিটিশ শাসন কালে গঙ্গার তীরবর্তী কলকাতায় স্থানান্তরিত হলে এই পরিবার দেবী মঙ্গলচণ্ডীকে নিয়ে মধ্য কলকাতার বৌ বাজার অঞ্চলে বসবাস করতে থাকেন । দেবীর কৃপায় এই পরিবারের শ্রী বৃদ্ধি উত্তরোত্তর হতে থাকে ও পরিবারের সদস্য সংখ্যা বর্ধিত হলে দেবী মঙ্গলচণ্ডীর সেবা পূজা পালা করে ধর বংশের শরিক দের মধ্যে চলতে থাকে ।বর্তমানে ডাঃ শুভাশিষ ধরের বাড়িতেই মা বর্তমানে অধিষ্ঠান করে সেবা গ্রহণ করছেন । দেবীকে সকালে ফল ও মিষ্টান্ন সহযোগে জলপানি ভোগ হয় । এই পরিবারে মা মঙ্গলচণ্ডী অন্নভোগ গ্রহণ করেন না । দুপুরে ও রাত্রে লুচি , নানা রকমের ভাজা , তরকারী ও মিষ্টান্ন ভোগ হয় । মা মঙ্গলচণ্ডীর তিনটি বাৎসরিক উৎসব দূর্গা পূজা , জগদ্ধাত্রী পূজা ও বাসন্তী পূজা হয় । এছাড়া জয়মঙ্গলবার ও বিপদতারিনী ব্রতও হয় মায়ের কাছে । প্রাচীনতা ও ঐতিহ্য বহন করে স্বমহিমায় মা মঙ্গলচণ্ডী বিরাজ করছেন ধর বাড়িতে ।
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
শুভ জয় মঙ্গলবার ১৪৩৩
শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মাতার মহাপুন্য দর্শন
স্থান : ধর বাড়ি , মধ্য কলকাতা ১৪৩২
©Koushick Banerjee
Do not post these picture without prior permission

Photos from পুজোর অন্দরমহল's post 19/05/2026

"ঘরে এলে চণ্ডী, শুনবো আমরা চণ্ডী,
আসবে কত দণ্ডী, যোগী, জটাধারী॥"
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
শুভ জয় মঙ্গলবার ১৪৩৩
শ্রী শ্রী চণ্ডী মাতার পুণ্য দর্শন
স্থান : বসাক পরিবার ১৪৩৩
©Koushick Banerjee
Do not post these picture without prior permission

19/05/2026

"কমলাকান্তের ভাষা, মন! পূর্ণ কর আমার আশা;
এসো বিশ্বময়ীর নাম লৈয়ে, বিশ্বনাথে বিষয় পাই॥"
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
শ্রী শ্রী ফলহারিনী কালিকা পূজা ১৪৩৩ উপলক্ষে শ্রী শ্রীঁ সর্বমঙ্গলা মাতার পুণ্য দর্শন
স্থান : সিংহ বাড়ি ১৪৩৩
প্রতিমার রূপদানে ও অলঙ্করণে : শ্রী শৌর্য সিং
©Koushick Banerjee
Do not post these picture without prior permission

Photos from পুজোর অন্দরমহল's post 03/05/2026

"যশোদার সাজানো বেশে, অলকা-আবৃত মুখে, অষ্ট নায়িকা, অষ্ট সখী হোক;
যেমন ক'রে রাসমণ্ডলে নেচেছিলি, হৃদি-বৃন্দাবন-মাঝে, ললিত ত্রিভঙ্গ-ঠামে,
চরণে চরণ দিয়ে, গোপীর মন-ভুলানো বেশে, তেমনি তেমনি তেমনি করে;"
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
শুভ বৈশাখী পূর্ণিমা উপলক্ষে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতার ফুল দোলযাত্রাতে দেবী সেজে উঠছেন, সাজের শেষে একটু সিন্দুর সিঁথিতে ছুঁয়ে নিচ্ছেন, হাতে ধারালো অস্ত্রের বদলে ফুলের খড়গ ধারণ করছেন ১৪৩৩
স্থান : শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির ( বাগবাজার ) ১৪৩৩
©Koushick Banerjee
Do not post these picture without prior permission

Photos from Pujo Clicks Original's post 02/05/2026

সল্টলেক এফ ডি ব্লকের ২০২৬ খুঁটি পুজোর মধ্যে দিয়ে শারদোৎসবের শুভারম্ভ

সৃজনে : প্রশান্ত পাল

Photos from PUJO Clicks - পুজোর ছবি's post 02/05/2026

❤️🔱|| সস্ত্রীক শ্রী শ্রী ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর পূজা ২০২৬ ||🔱❤️

Pic Credit: Ardendu Dey

শান্তিপুরের নিজস্ব উৎসবের মধ্যে অন্যতম শ্রী শ্রী ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর দেবের পুজো।
ঘোড়ার গাড়িতে টানা ঢেঁকির ওপর নারদ মুণি বসে ব্রহ্মার বিয়েতে নিমন্ত্রণ জানাচ্ছেন সারা শান্তিপুরবাসীকে।এই অভিনব পদ্ধতিতে ব্রহ্মা পুজোয় আসার নিমন্ত্রণ জানানোর ব্যবস্থা করেন বড়োবাজার ব্যবসায়ী সমিতি, তাদের সস্ত্রীক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবের পুজোতে। এখানে ব্রহ্মাদেবের পুজোকে বিবাহ হিসেবেই ধরা হয়!তাই পুজোর আগেরদিনে ব্রহ্মা থাকেন অধিবাসে!পরবর্তী দিনে পুজোর আমন্ত্রণ জানাতে ধরাধামে আবির্ভাব হয় নারদমুণির! সাথে থাকে ময়ূরপঙ্খি ও থাকে সবথেকে আকর্ষণীয় মহিলা সেজে বেড়োনো পুরুষরা!
এই নারদমুণি র আমন্ত্রণ জানানোর পদ্ধতি বড়োই অদ্ভুত ও মজার!যেখানে তিনি তার কথার মাধ্যমে কষাঘাত করেন সমাজের বিভিন্ন খারাপ পরিস্থিতি ও দূর্নীতি র বিরুদ্ধে। যা সাধারন মানুষ মজার সাথে গ্রহণ ও করে নেন।এইসব ছাড়াও থাকে ব্রহ্মার বিয়েতে খাওয়ানোর মেনু!
এবছর ও ছিল তেমন অনেক কিছুই তিনি বললেন প্লাস্টিকের হবে ছানা! দাঁড়াস সাপ নেই বলেই বিকল্প পথ খুঁজতে হয়েছে তাদের!বুড়ো বুড়ি সবাইকে হাত ধরে গিয়ে বসতে বললেন সেই খাবারের আয়োজনে..যা সব থেকে অদ্ভুত ও হাস্যকর আবার অনেকের কাছেই ঘৃণার কারণ।এইসব শেষে নারদমুণি হুকুম করেন "জোর কদমে ঢেঁকি এবার চল রে তাড়াতাড়ি"! এই বলে তিনি দুলতে দুলতে যাবেন পরের কোনো মোড়ে,যেখানে অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করে আছেন তার এই কথা শোনার জন্য!পুরো শোভাযাত্রা র পথে যত মোড় আছে প্রত্যেক মোড়ে তিনি আমন্ত্রণ জানাবেন সকলকে।প্রতি বছর বছরের শুরুর প্রথম উৎসবে নারদমুণির এই বচন শোনার জন্য মানুষের উত্তেজনা থাকে প্রবল।এই লুপ্তপ্রায় সংস্কৃতি কে আজও ধরে রেখেছেন বড়োবাজার ব্যবসায়ী সমিতি। শান্তিপুরের অর্থনীতির অন্যতম ধারক শান্তিপুর বড়োবাজার।
আজ থেকে বহু বছর আগে বড়োবাজারের পাটের দোকান সহ আরো কিছু দোকানে বিধ্বংসী আগুন লাগলে শুরু হয় ব্রহ্মাদেবের পুজো।❤️

তথ্য - Swastik Das ❤️






Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Kolkata