14/03/2026
পবিত্র রমজান মাস উপলক্ষে আজ বডিগার্ড লাইনস বাস্কেটবল গ্রাউন্ডে বডিগার্ড লাইনস আবাসিক দুর্গাপূজা কমিটির ব্যবস্থাপনায় এবং Kolkata Police Development, Welfare & Grievance Redressal Committee-এর সহযোগিতায় এক সুন্দর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন প্রিয় কনভেনর Ruhul Amin Ali Shah সহ কেন্দ্রীয় ও ইউনিট নেতৃত্ব, সাধারণ ফোর্স এবং আবাসিকবৃন্দ।
#রমজান
03/03/2026
02/06/2026 তারিখে Kolkata Police Development, Welfare & Grievance Redressal Committee-এর উদ্যোগে পঞ্চম আরক্ষা বাহিনীর মাঠে আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে বসন্ত উৎসব উদযাপন করা হয়। 🌼🌸
এই সুন্দর আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় কো-অর্ডিনেটর, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ ডেভলপমেন্ট, ওয়েলফেয়ার অ্যান্ড গ্রিভেন্স রিড্রেসাল কমিটির শ্রদ্ধেয় শ্রী শান্তনু সিনহা বিশ্বাস মহাশয় এবংকলকাতা পুলিশ ডেভলপমেন্ট, ওয়েলফেয়ার অ্যান্ড গ্রিভেন্স রিড্রেসাল কমিটির মাননীয় কনভেনার শ্রী রুহুল আমিন আলি শাহ্ মহাশয়।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন ইউনিটের নেতৃত্ববৃন্দ এবং আবাসনের সম্মানিত আবাসিকরা। সকলের অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত, রঙিন ও স্মরণীয়।
একতা, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনের এই বন্ধন আগামী দিনেও আরও দৃঢ় হোক — এই কামনাই রইল। 🌿✨
28/02/2026
গত ১৫,১৬,১৭, এবং ২৫ শে জানুয়ারি যে অখিল সরকার স্মৃতি শর্টহ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট তৎসহ গত ২৫ শে ফেব্রুয়ারী যে বি.জি.এল ওয়েলফেয়ার কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়েছিলো আজ বডিগার্ড লাইনস অডিটরিয়াম হলে তার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো।প্রথম টুর্নামেন্ট এ ৩৮ টি ইউনিটের মধ্যে চ্যাম্পিয়ন হয় হোমগার্ড অর্গানাইজেশন এবং রানার্স হয় টিপি লালবাজার এবং ১৬ টি আবাসনের মধ্যে বডিগার্ড লাইনস এম এস বিল্ডিং চ্যাম্পিয়ন হয় ও বিধানশিশু উদ্যান রানার্স হয়।দ্বিতীয় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় সপ্তম আরক্ষা বাহিনী ও রানার্স হয় তৃতীয় আরক্ষা বাহিনী। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় কো অর্ডিনেটর শ্রী শান্তনু সিনহা বিশ্বাস মহাশয়, শ্রী কুসুম কুমার দ্বিবেদী,সম্পাদক, পুলিশ আথলেটিক ক্লাব সহ কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব, ইউনিট নেতৃত্ব,আবাসন নেতৃত্ব। উপস্থিত ছিলেন সমস্ত আবাসনের অবসিকগণ।অনুষ্ঠানটিকে সফল করে তোলার জন্য সকল ইউনিট নেতৃত্ব এবং আবাসন নেতৃত্ব দের জানাই অশেষ ধন্যবাদ।
27/02/2026
অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ ২৭শে ফেব্রুয়ারি টালিগঞ্জ (ইএফ লাইনে) উদ্বোধন হলো Kolkata Police Co-operative Bank Ltd-এর (ষষ্ঠ) নতুন শাখা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সমবায়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী Pradip Kumar Majumder, ব্যাংকের চেয়ারম্যান ও কো-অর্ডিনেটর (পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ ডেভলপমেন্ট, ওয়েলফেয়ার অ্যান্ড গ্রিভেন্স রিড্রেসাল কমিটি) শ্রী শান্তনু সিনহা বিশ্বাস মহাশয় এবং কলকাতা পুলিশ ডেভলপমেন্ট, ওয়েলফেয়ার অ্যান্ড গ্রিভেন্স রিড্রেসাল কমিটির কনভেনার শ্রী রুহুল আমিন আলী শাহ মহাশয় এবং পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনর শ্রী বিজিতাস্ব রাউত মহাশয়।
এছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশ স্টেট কমিটি ও কলকাতা পুলিশ কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে টালিগঞ্জ ইএফ লাইন পুলিশ আবাসনে একটি স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়।
25/02/2026
বডিগার্ড লাইনস সমস্ত ইউনিট কমিটি আয়োজিত আজ ২৫ শে ফেব্রুয়ারী বি.জি.এল ওয়েলফেয়ার কাপ ২০২৬ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট এর আনন্দঘন মুহুর্ত তুলে ধরা হলো।আমরা ভীষণ ভাবে কৃতজ্ঞ আজকের এই টুর্নামেন্টে আমাদের প্রিয় কনভেনর শ্রী রুহুল আমিন আলী শাহ উপস্থিত থেকে খেলায় অংশগ্রহণ করে আমাদের এই টুর্নামেন্ট কে সাফল্যমন্ডিত করবার জন্য ।কৃতজ্ঞতা জানাই ওসি বড়বাজার,ওসি হরদেভপুর,ওসি পোস্তার অংশগ্রহণে। বিশেষ অসুবিধার কারণে আমাদের প্রিয় কো অর্ডিনেটর শ্রী শান্তনু সিনহা বিশ্বাস এর অনুপস্থিতি আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আজকের পরিবর্তে আগামী ২৮ শে ফেব্রুয়ারি নির্ধারিত হলো,শুধু সমস্ত ম্যান অফ দ্যা ম্যাচ আজ দেয়া হলো বাকী সমস্ত পুরস্কার আগামী ২৮ তারিখ দেওয়া হবে।