KGGHS Live- Krishnagar Govt. Girls' High School

KGGHS Live- Krishnagar Govt. Girls' High School

Share

Always a KGGHSian...�

25/05/2023

বিশেষ কারণ বশত অনির্দিষ্ট কালের জন্য এই পেজ বন্ধ রইলো।স্কুলের সম্মানের কথা ভেবে ও পেজকে বিতর্কের কালিমামুক্ত রাখতে এই পদক্ষেপগ্রহণ। গত পাঁচবছরের সাক্ষী হিসেবে থেকে যাক এখানকার সমস্ত পোস্ট। যাঁরা এতদিন এই নিঃস্বার্থ ভালোবাসা আর উদ্যোগের পাশে ছিলেন, তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা রইলো। পেজের cover areaতে আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে স্পষ্ট লেখা রয়েছে অনেকদিন আগে থেকেই, সেটুকু ব্যতীত আর কোনো প্রশ্নের উত্তর দিতে আমরা বাধ্য নই। সত্যের মান রেখেই কোন ভুল তথ্য পরিবেশিত হয় নি এই পেজে। তার প্রমাণ সময় দেবে।এখানে প্রকাশিত তথ্য যাচাইয়ের আর্জি রইলো সকলের কাছে। স্কুলের প্রতি ভালোবাসার দায় মেনে ছড়িয়ে থাকা বিদ্যালয়-পরিবারের সদস্যদের সাথে যোগস্থাপনের সদিচ্ছাতে এতদিন পথ চলছিলাম আমরা । কিন্তু সব পথচলার একটা শেষ আছে, কিংবা বিরতি...সকলের প্রতি শুভকামনা থাকলো । কোনো একদিন আবার ফিরবো, এই আশা রইলো....😊❤️
25th May ; 2023.

24/05/2023

উচ্চ মাধ্যমিক ২০২৩ - ফলাফল :

বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর :

কলা বিভাগ : মধুমিতা মোদক - ৪৭২

বিজ্ঞান বিভাগ : সুস্মিতা মন্ডল - ৪১৯

পরীক্ষায় উত্তীর্ণ সকলকে একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা... বৃহত্তর আগামীজীবনে বিদ্যালয়ের সব আদর্শ পাথেয় হোক তোমাদের...🥰💛

বি.দ্র : ক) ৯২ জনের বিস্তারিত ফলাফল এখানে প্রকাশিত নয়।শুধুমাত্র সর্বোচ্চ নম্বর সংক্রান্ত তথ্যেই আমরা সীমাবদ্ধ।
খ) এ বছর উত্তীর্ণ হতে পারে নি যে, পরিশ্রম ও নিষ্ঠায় আগামীতে সাফল্য তার জন্যও নিশ্চয়ই অপেক্ষা করছে...। আমাদের শুভকামনা সকলের জন্যই।

Photos from KGGHS Live- Krishnagar Govt. Girls' High School's post 20/05/2023

গতকাল ছিল মাধ্যমিকের ফল প্রকাশ...
"মাধ্যমিকের মেজাজে"... আরও আনন্দ অ্যাপে...

19/05/2023

মাধ্যমিক রেজাল্ট - ২০২৩
স্কুলে প্রথম- রিনিশা হালদার
প্রাপ্ত নং- ৬৫১
পরীক্ষায় উত্তীর্ণ সকলকে শুভেচ্ছা...🥰❤️

Photos from KGGHS Live- Krishnagar Govt. Girls' High School's post 12/05/2023

স্কুলবাড়ির জন্মদিন...পুনর্মিলন...ইত্যাদি...🥰
WE❤️KGGHS
11th May, 2023... 🥰✨

11/05/2023

স্কুলবাড়ির ৭৫-এর পথচলার বৃত্ত আজ সম্পূর্ণ হল। ৭৫-এর পদার্পণ থেকে পূর্তির এই গোটা বছরটাই একটা দারুণ জার্নি... যে জার্নিতে মিশে ছিল স্কুলবাড়ির সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষের যত্ন, পরিশ্রম আর ভালোবাসা। আজকের ৭৫ পূর্তির অনুষ্ঠানও আমাদের স্কুলের চিরাচরিত রীতির থেকে ব্যতিক্রম ছিল না- দলে দলে প্রাক্তন- শিক্ষিকারা, তাঁদের বয়স- অসুস্থতাকে হাওয়ার উড়িয়ে দিয়ে ৪০ ডিগ্রী তাপমাত্রার মধ্যেও ছুটে এলেন স্কুলের টানে, নিজেদের ফেলে যাওয়া চাকরি জীবন- স্নেহের ছাত্রীদের কোলে টেনে নিতে। ছাত্রীরাও যে দিদিদের আদর পেতে পিছুপা হয়নি, তার প্রমাণ প্রায় চারশো প্রাক্তন-ছাত্রীর উপস্থিতি।
১১ মে মানে সকলের ঘরে ফেরার পালা....আর এই মিলে যাওয়ার, মিশে যাওয়ার আনন্দের মুহূর্তগুলো যত্ন করে আগলে রাখলো স্কুলের বর্তমান ছাত্রীরা, তাদের পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে। সাথে দিদিদের, অফিস-কাকুদের ভালোবাসায় ৭৫-এর সমাপ্তি অনুষ্ঠান সাফল্য পেল। প্রাক্তনী সংগঠনের আবেগ ও আন্তরিক উদ্যোগ উদযাপনের আনন্দে প্রাণ আনলো আরও।
স্কুলবাড়ির জন্মদিন মানেই শিকড়ের কাছে খানিক এসে দাঁড়ানো, খোলা মাঠে ছেলেবেলাকে কুড়িয়ে পাওয়া, অবুঝ মন-খারাপী বিকেলের গল্পগুলো আজও তেঁতুলতলা মনে রেখেছে কিনা - তা জেনে নেওয়া। অনুষ্ঠান, গান, নাচ, পাঠ সবকিছুর সাথে বন্ধুত্বের উদযাপন... ৩০/৪০ বছর আগে হারিয়ে পুরনো দিদিমণিকে হঠাৎ ধূমকেতুর মতো খুঁজে পাওয়া... ১১ মে যে আমাদের আত্মিক বন্ধনের দিন। ফিরে পাওয়া, ফিরে আসার দিন...তাই তো গর্বের ৭৫-এর যাত্রা শেষে বিদ্যালয়ের ঐতিহ্যের সিঁড়ি বেয়ে আবারও নতুন এক ১১ মে-র অপেক্ষা শুরু হয়....😌
ভালো থেকো ভালোবাসার স্কুলবাড়ি।
শুভ জন্মদিন ❤️🥰

10/05/2023

76th...!!
Happy Birthday KGGHS😍

10/05/2023

প্রস্তুতি শেষ পর্যায়ে...স্কুলবাড়ি সকলের অপেক্ষায়....😊 কাল সকলের ঘরে ফেরার পালা...🥰

Photos from KGGHS Live- Krishnagar Govt. Girls' High School's post 10/05/2023

স্কুলবাড়ির ৭৫তম বর্ষ পূর্তির শুভ-সূচনা... প্রভাতফেরিতে ছাত্রীদের সাথে পা মেলালেন শিক্ষিকা ও প্রাক্তন-ছাত্রীরাও... নবীন-প্রবীণ সবাই একসাথে মিলে গেলেন স্কুলের টানে... ❤️
আজকের সকালের প্রত্যেক-টা ছবি, প্রত্যেক-টা মুহূর্ত নিজেরাই নিজেদের গল্প বলার জন্য যথেষ্ট....
তাই এই মুহূর্তদের ওপর-ই ভরসা রেখে কালকের জন্য উত্তেজনা আর প্রতীক্ষা শুরু হোক নতুন করে...🥰

আগামীকাল অনুষ্ঠান শুরু ঠিক সকাল ১১টায়...🤩 সবাই আসছো তো?

10/05/2023

আজ সকালে প্রভাতফেরির মাধ্যমে স্কুলের ৭৫ পূর্তি উদযাপনের শুভ সূচনা হল...❤️
এবার ১১মে-র অপেক্ষাতে আমরা... 🥰😍

১০মে ; ২০২৩।

Photos from KGGHS Live- Krishnagar Govt. Girls' High School's post 09/05/2023

স্কুলবাড়ির জন্মদিন, তাই প্রকৃতিও সাজিয়ে তুলেছে তাকে।

আগামীকাল (১০ মে) সকাল ৭টায় প্রভাতফেরি দিয়ে শুরু হচ্ছে ৭৫ পূর্তি উদযাপনের শুভ সূচনা...
১১ মে প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলন উৎসব উদযাপন...সকলের উপস্থিতির অপেক্ষায় আমরা... 🥰

Photos from KGGHS Live- Krishnagar Govt. Girls' High School's post 09/05/2023

আজ স্কুলে রবি-প্রণাম...
২৫শে বৈশাখ ; ১৪৩০

Want your business to be the top-listed Government Service in Krishnagar?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Krishnagar