26/03/2026
মাটিয়ারি বাসিকে জানাই শুভ রাম নবমীর প্রীতি ও শুভেচ্ছা।🙏
সকাল থেকেই সহস্র পুণ্যার্থী ভির পড়বে রাজপথে। অনেকে উপবাস করে পুজো দেবেন। একটু সময় লাগলেও কেউ অযথা ধাক্কা দেবেন না। যতটা সময় দাঁড়াবেন প্রভুর নাম স্মরণ করবেন সময় কেটে যাবে।
প্রশাসনের সকল সহযোগিতা আপনাদের জন্য থাকবে। মেলা উপভোগ করুন।
জয় শ্রী ভগবান রামচন্দ্রের জয়।🌺🌺🙏
Facebook
17/11/2025
মাটিয়ারী তে এমন সুন্দর আশ্রম সত্যিই অভূতপূর্ব। পাশেই ভাগীরথীর স্রোত প্রবাহিত হচ্ছে।পাখির কলরবে , সবুজের সমারোহ প্রকৃতিকে যেন একটা আলাদা প্রাণ ভরে দিয়েছে। শীতের হিমেল হাওয়ায় ভেসে আসে ফুল আর মৌমাছির কলতান। পবিত্রতা ও আধ্যাত্ম বোধের এক মেলবন্ধন। সকলকে জানাই স্বাগতম।🌻🌻✨✨
যাত্রাপথ , মাটিয়ারি ঘোষপাড়া বারোয়ারি পার করে ; বাঁধ এ উঠে একটু হেঁটেই পড়বে বায়োরের ব্রীজ , ডানদিকে হাতে গোনা ১ মিনিটের পথ চলে আসবেন আশ্রমের প্রবেশ দ্বারে।
ধন্যবাদ 🙏
゚viralシfypシ゚viralシalシ
21/10/2020
মাটিয়ারী বাগানপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে দূর্গা পূজার সময় একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যারা এই প্রদর্শনীতে ছবি দিতে ইচ্ছুক তারা ষষ্ঠীর সন্ধ্যার মধ্যে ছবি জমা করো/করুন।
যোগাযোগ: 98002 69033 / 7430019213
23/06/2020
Today, Starting in your online store SRP BAZAR, bless everyone so that we can be at your service
srpbazar.com
24/05/2020
Sobaike onurodh korbo ei group tar satheo apnara jukto thakun ebong apnar ba apnar bachchha der bises creativity er sathe byasto rakhun, lockdown sofol korun.
https://www.facebook.com/groups/299911714301429/?ref=share
22/05/2020
#আমফান #
কলমে :- রাজীব_রক্ষিত
সাগর থেকে সৃষ্টি হলো,
সুপার সাইক্লোন;
টিভির খবর বলছে সবাই,
মন দিয়ে তাই শোন ।
সেটাই হলো পরিণত,
প্রবল ঘূর্ণিঝরে;
সাবধান হও সাবধান হও,
বলছে ঘরে ঘরে ।
আছড়ে পড়লো স্থলভাগে,
প্রবল গতি লয়ে;
মানুষ সবাই এদিক ওদিক,
দৌড়ায় ভয়ে ভয়ে ।
সেই ঝড়েতেই ভাঙলো খুঁটি,
পড়লো কতো গাছ;
অসহায় সব মানুষ দেখে,
প্রকৃতির প্রলয় নাচ ।
জ্ঞান গরিমায় যতই বড়ো,
হোক না মানব জাতি;
অসহায় সব মানুষ তখন,
যখন উত্তাল প্রকৃতি ।
ভাঙলো দোকান ভাঙলো কত,
ভাঙলো যে ঘর বাড়ি;
এদিক ওদিক প্রাণ হারালো,
অনেক নরনারী ।
ঝড়ের বেগে জলের তোড়ে,
ভাঙলো মাতলার বাঁধ;
কত প্রাণ ভেসে গেলো জলে,
আটকাবে কার সাধ।
দুহাজার নয়ে আয়লা হলো,
উনিশে বুলবুল ফণী;
কুড়ি সালে মানুষ দেখলো আবার,
আমফানের হাতছানি ।
----------- -----------
মাটিয়ারী, নদীয়া #
07/05/2020
Beauty of Matiary❤❤❤❤❤❤❤❤
20/04/2020
#মহামারীর_কবলে
কলমে:- রাজীব_রক্ষিত
বিশ্বজুড়ে চলছে লড়াই
করোনা আর করোনা ।
ভুল করিয়া সবাই যেন
শহীদ হয়ে যেওনা ।।
রক্ষক যাঁরা আছেন দেশের
অনেক নিয়ম বলছেন তাঁরা ।
সেই নিয়মে চলতে হবে
দেশটা যেন হয়না সারা ।।
কুড়ি সালে উনিশ কেন
হঠাৎ এসে দিল দেখা ।
সেই কারণে মানুষকে আজ
চলতে হচ্ছে একা একা ।।
দেহের মধ্যে ঢুকছে যে বিষ
নাম যে তার কোভিড - 19 ।
সেই বিষেরই বিষক্রিয়ায়
বিশ্ব যে আজ হচ্ছে ফিনিশ ।।
সর্দিকাশির সাথে যে জ্বর
আর থাকছে শ্বাসকষ্ট ।
এমনি করেই করোনা আজ
করছে কতো প্রাণনষ্ট ।।
মরছে কতো মানুষ যে আজ
শত শত আর হাজারে ।
প্রতিষেধক নেই যে তার
এই বিজ্ঞানের বাজারে ।।
লক ডাউনের আদেশ দিলেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
সেই আদেশেই চলতে মোদের
বলে দিলেন মমতাদি ।।
মমতাদির কার্যকলাপ
দেখলে আসে ভক্তি ।
মনে আসে বিষম জোর
আর শরীরেতে পাই শক্তি ।।
এই দিদিরই সুযোগ্য হাত
যদি ধরে থাকে বাংলা ।
একদিন সারা বিশ্ব বলবে
জয় বাংলা, জয় বাংলা ।।
কলুর বলদের মতো সব
নাক আর মুখ বাঁধা ।
নাকে মুখে ঢাকা আছে
সবুজ, লাল, নীল ও সাদা ।।
করোনার ভয়ে ভীত আজ সব
নেই হৈচৈ আর মারামারি ।
রোগ প্রতিরোধে আজ চারিদিকে
ডাকা হয়েছে কারফিউজারি ।।
বাড়ির মধ্যে থাকছে সবাই
রাস্তা ঘাটে বেড়ানো মানা ।
দুহাজার কুড়ি সালে দাড়িয়ে
এ কেমন আজব জেলখানা ।।
পথ শুনশান জনশূন্য
অফিস আদালতে ঝুলছে তালা ।
বলতে পারো আজকে এটা
অভিনব এক বন্দিশালা ।।
ত্রাণ তহবিলে অনেকেই দেখি
করছেন কিছু কিছু যে দান ।
সেই দানেতেই বাঁচাতে হবে
আর্ত, দুঃস্থ, গরীবের প্রাণ ।।
মাটিয়ারী, নদীয়া #
--------------
23/03/2020
বাড়িতে থাকুন সুস্থ থাকুন...