22/03/2026
ভারতবর্ষের বিশিষ্ট শিক্ষক মুর্শিদাবাদের ছেলে বাবর আলী জলঙ্গি বিধানসভায় তৃণমূলের প্রার্থী।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জলঙ্গীর ভূমিপুত্র রাজ্জাক হোসেন, jalangi, Murshidabad.
22/03/2026
ভারতবর্ষের বিশিষ্ট শিক্ষক মুর্শিদাবাদের ছেলে বাবর আলী জলঙ্গি বিধানসভায় তৃণমূলের প্রার্থী।
21/03/2026
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া এবং সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়- এর স্নেহধন্য ৭৬ নং জলঙ্গী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মাননীয় বাবর আলী মহাশয়কে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন।।
20/03/2026
জলঙ্গী ব্লক তৃণমূল কংগ্রেস (উত্তর) জোনের অন্তর্গত সাগরপাড়া অঞ্চলের নরসিংহপুর বাজার এলাকায় নির্বাচনী প্রচার এবং সাংগঠনিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন - ৭৬ নং জলঙ্গী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মাননীয় বাবর আলী মহাশয় ।।
20/03/2026
আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য ৭৬ নং জলঙ্গী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মাননীয় বাবর আলী মহাশয় কে জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন।।
19/03/2026
জলঙ্গী বিধানসভার অন্তর্গত জলঙ্গী বাজারে আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার স্নেহধন্য প্রার্থী ৭৬ নং জলঙ্গী বিধানসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মাননীয় বাবর আলী মহাশয়ের সাথে নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলাম।।
৭৬ নং জলঙ্গী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এবং বিশ্বের সর্বকনিষ্ঠ হেডমাস্টার হিসেবে পরিচিত মাননীয় বারব আলি মহাশয়ের জীবনকথা এক অনন্য অনুপ্রেরণার উৎস।
অত্যন্ত সাধারণ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারে জন্মগ্রহণ করেও ছোটবেলা থেকেই শিক্ষার প্রতি তাঁর অদম্য আগ্রহ এবং দৃঢ় সংকল্প তাঁকে আলাদা করে তোলে। নিজের পড়াশোনার পাশাপাশি তিনি উপলব্ধি করেছিলেন, সমাজের অনেক শিশু দারিদ্র্যের কারণে শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। সেই ভাবনা থেকেই অতি অল্প বয়সেই তিনি নিজ উদ্যোগে একটি স্কুল প্রতিষ্ঠা করেন, যেখানে বিনামূল্যে শিক্ষা প্রদান শুরু হয়। তাঁর এই উদ্যোগই তাঁকে বিশ্বের সর্বকনিষ্ঠ হেডমাস্টার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেয়।
শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য অবদান ও নিষ্ঠার জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হন। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান শুধু একটি স্কুল নয়, বরং বহু দরিদ্র ও প্রান্তিক পরিবারের শিশুদের স্বপ্নপূরণের এক আলোকবর্তিকা। বারব আলি মহাশয় বিশ্বাস করেন—শিক্ষাই পারে সমাজের প্রকৃত পরিবর্তন আনতে এবং নতুন প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে।
তিনি শুধু একজন শিক্ষক নন, একজন সমাজ সংস্কারক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শিক্ষার প্রসার, সামাজিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। তাঁর জীবন সংগ্রাম, সাফল্য এবং মানবিক উদ্যোগ আজকের যুবসমাজের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বর্তমানে তিনি রাজনৈতিক ময়দানেও সক্রিয় হয়ে মানুষের আরও বৃহত্তর সেবার লক্ষ্যে এগিয়ে এসেছেন। ৭৬ নং জলঙ্গী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি শিক্ষিত, সচেতন ও উন্নত সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে মানুষের দরজায় দরজায় পৌঁছে যাচ্ছেন।
মাননীয় বারব আলি মহাশয়ের জীবন আমাদের শেখায়—স্বপ্ন দেখতে হয়, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে দরকার অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম এবং মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা। তাঁর পথচলা আগামী দিনের জন্য এক আলোকিত দিশা।
10/03/2026
আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে চোয়াপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে চোয়াপাড়া অঞ্চলের বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনে উপস্থিত ছিলাম।।
09/03/2026
পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অনুপ্রেরণায় এবং চোয়াপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে দূর্লভেরপাড়া প্রাইমারি স্কুলে পবিত্র ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।।
08/03/2026
Congratulations 🇮🇳