SDPI মুর্শিদাবাদ

SDPI মুর্শিদাবাদ

Share

ভয় থেকে মুক্তি ক্ষুধা থেকে মুক্তি

02/06/2026

দমদম-সহ একের পর এক রেল স্টেশনে হকার উচ্ছেদ গরিব মানুষের জীবিকার উপর নির্মম আঘাত, অবিলম্বে বন্ধ করতে হবে: হাকিকুল ইসলাম

দমদম রেল স্টেশনে গভীর রাতে বুলডোজার এনে হকারদের দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

দমদম, শিয়ালদহ, হাওড়া, হালিশহর, বালি, কাশিমবাজার, বেলডাঙ্গা-সহ রাজ্যের একের পর এক রেল স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহ করে আসা ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের উচ্ছেদের নামে যে অভিযান চালানো হচ্ছে, তা গরিব মানুষের রুজি-রুটির উপর সরাসরি আঘাত।

উচ্ছেদ অভিযানে বুলডোজার, বিপুল পুলিশ বাহিনী ও সাঁজোয়া গাড়ি ( যুদ্ধে ব্যবহৃত) মোতায়েন প্রমাণ করে যে কেন্দ্রের বিজেপি সরকার জীবিকার অধিকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সামান্য পুঁজি নিয়ে ব্যবসা করে পরিবার চালানো মানুষদের সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হচ্ছে।

রেল স্টেশনকে কর্পোরেট বাণিজ্যের কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে গরিব হকারদের উচ্ছেদ করা হচ্ছে। সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে পণ্য ও পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে হকারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁদের সরিয়ে দিয়ে কর্পোরেট স্টল বসানোর পরিকল্পনা সাধারণ যাত্রীদের উপরও অতিরিক্ত অর্থনৈতিক বোঝা চাপাবে।

জীবিকার বিকল্প ব্যবস্থা ও পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। উন্নয়নের নামে গরিব মানুষকে জনপরিসর থেকে সরিয়ে দেওয়ার নীতি গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের পরিপন্থী।

এসডিপিআই অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ, ক্ষতিগ্রস্ত হকারদের পুনর্বাসন এবং হকার সংগঠনগুলির সঙ্গে আলোচনার মাধ্যমে ন্যায়সঙ্গত সমাধানের দাবি জানাচ্ছে।

হাকিকুল ইসলাম
রাজ্য সভাপতি
এসডিপিআই

02/06/2026

আগে শুনেছিলাম ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাওয়া যাবে এখন শুনছি স্মার্ট মিটার চালু হচ্ছে, মানে আগে টাকা ঢুকালে পরে বিদ্যুৎ ।

02/06/2026

এসডিপিআই-এর জাতীয় সভাপতি এম. কে. ফাইজি এবং দলের অন্যান্য জাতীয় নেতৃবৃন্দকে আহমেদাবাদ বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা জানালেন গুজরাট রাজ্য সভাপতি মুফতি আবদুল্লাহর নেতৃত্বে রাজ্য নেতৃত্ব।

05/05/2026

আন্তর্জাতিক শ্রমিক দিবস-এর এই দিনে—
দূর প্রান্তে ঘাম ঝরানো বাঙালি পরিযায়ী শ্রমিকের চোখে জমে থাকা নীরব কষ্টের ভাষা আমরা শুনি।

যেখানে পরিশ্রমের বিনিময়ে মেলে অপমান,
যেখানে রুটির খোঁজে পাড়ি দেওয়া মানুষকে সহ্য করতে হয় নির্যাতন—
সেই অন্যায়ের বিরুদ্ধে আজ আমাদের কণ্ঠ হোক আরও উচ্চ, আরও দৃঢ়।

শ্রমিকের ঘামে লেখা হোক মর্যাদার কবিতা,
আর প্রতিবাদের সুরে জেগে উঠুক ন্যায়ের পথ।

হাকিকুল ইসলাম
রাজ্য সভাপতি
এসডিপিআই

#মে_দিবস

05/05/2026

তিনটি দলের মধ্যে একটি দলকে বেছে নিন। চয়েস করতে গিয়ে একটি জিনিস মাথায় রাখবেন বিজেপি শক্তি কোন দলকে প্রতিনিয়ত আক্রমণ করে চলেছে? যদি দেখেন এই ফ্যাসিস্ট বা বিজেপি শক্তি কার দিকে তীর তাক করে আছে তাকেই বিকল্প শক্তি হিসেবে বেছে নিন।

05/05/2026

সাগরদিঘী বিধানসভা কেন্দ্রে SDPI মনোনীত, বামফ্রন্ট ও আইএসএফ সমর্থিত মহাজোট প্রার্থী মসিউর রহমান— মোট ৪২,৪৯৫ ভোট পেয়ে সম্মানজনকভাবে তৃতীয় স্থান অধিকার করেছেন।

জনসমর্থনের এই ফলাফল আগামী দিনের লড়াইকে আরও শক্তিশালী করবে।

সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া – পশ্চিমবঙ্গ।

#মহাজোট2026 #মসিউর_রহমান

Want your business to be the top-listed Government Service in Murshidabad?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Murshidabad
742302