Public Tv Barak

Public Tv Barak

Share

Public Tv Barak
DIGITAL MEDIA NETWORK
REGISTERED UNDER MINISTRY OF MSME
*GOVT OF INDIA*
REGISTRATION NO.

UDYAM-AS-05-0007145
DATE OF INCORPORATION/REGISTRATION OF Portal Media 15/08/2022

01/06/2026

নিট বিতর্কের মধ্যেই দিল্লিতে শিক্ষা মন্ত্রণালয়ের ভবনে অ"গ্নিকাণ্ড। পুড়ে ছাই নথিপত্র। তবে বিতর্ক শুরু।

01/06/2026

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন প্রক্রিয়া এবং এর ১২ পাতার দীর্ঘ ফর্ম নিয়ে রাজ্য রাজনীতিতে যে বিতর্ক চলছে, তার পারদ আরও চড়ালেন বিজেপির প্রবীণ নেতা তথা মন্ত্রী দিলীপ ঘোষ। এবার সরাসরি উপভোক্তাদের সামাজিক ও আর্থিক অবস্থান নিয়ে আরও এক বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।

দিলীপ ঘোষ স্পষ্ট ভাষায় প্রশ্ন তোলেন, “ডাক্তারের বউ, মাস্টারের বউ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। কেন? বিউটি পার্লারে যাওয়ার জন্য?” তাঁর দাবি, আর্থিকভাবে সচ্ছল পরিবারের মহিলাদের এই ধরনের সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নেওয়া কোনোভাবেই উচিত নয়। এগুলো জনগণের করের টাকা এবং তা কেবল প্রকৃত অভাবী ও দুস্থ মহিলাদের জন্যই ব্যবহার করা উচিত। সচ্ছলদের এই সুবিধা পাওয়ার দিন শেষ হতে চলেছে এবং নতুন নিয়মে "এগুলো সব বন্ধ হবে" বলে তিনি কড়া হুঁশিয়ারি দেন।

তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। সরকারের এই অনমনীয় মনোভাব থেকে পরিষ্কার যে, নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে স্ক্রিনিং বা উপভোক্তা যাচাইয়ের কাজ অত্যন্ত কঠোরভাবে করা হবে, যাতে কোনো সচ্ছল বা ভুয়ো আবেদনকারী এই তালিকায় জায়গা না পান।


゚viralシfypシ゚viralシal

01/06/2026

গাড়ি বুলেটপ্রুফ না হলে কেউ বাঁচতাম না’, পাথরবৃষ্টি নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার পথে গাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি দাবি করেন, তাঁর গাড়িতে ব্যাপক পাথর ছোড়া হয়েছিল এবং তিনি নিজেও সেই গাড়ির ভিতরে উপস্থিত ছিলেন।

দিলীপ ঘোষের বক্তব্য, “যখন গাড়িতে পাথর মারা হচ্ছিল, আমি নিজেই গাড়িতে ছিলাম। গাড়িটি বুলেটপ্রুফ ছিল, না হলে সেদিন আমরা কেউ বাঁচতাম না।”

তিনি আরও বলেন, যদি এই ধরনের হামলাকে ‘জনরোষ’ বলা হয়, তাহলে অন্য রাজনৈতিক ঘটনাগুলোকেও একইভাবে জনরোষ হিসেবে ব্যাখ্যা করতে হবে। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে।

ঘটনার তদন্তে পুলিশ নেমেছে কি না এবং হামলার পেছনে কারা ছিল, তা নিয়ে এখনও বিস্তারিত সরকারি তথ্য প্রকাশ করা হয়নি।

Photos from Public Tv Barak's post 01/06/2026

একসময়ের প্রভাবশালী মন্ত্রী এখন চুপচাপ বিছানায় শুয়ে আছেন ক্ষমতা চিরস্থায়ী নয় এটা থেকে বর্তমান ক্ষমতাশীল ব্যক্তি শিক্ষা নেওয়া দরকার, সবাই উনার সুস্থতা কামনা করি ||

31/05/2026

বলেন থ দেখি ||

31/05/2026

সাকেতে ভ*/য়াবহ দুর্ঘটনা, ধসে পড়ল চারতলা ভবন; উদ্ধারকাজে তৎপর প্রশাসন
দিল্লির সাকেত এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় একটি চারতলা বহুতল ভবন হঠাৎ করে ধসে পড়েছে। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দুর্ঘটনার খবর পাওয়ার পরই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণকাজ পরিদর্শন করেন। তিনি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন এবং প্রশাসনকে দ্রুত ও সমন্বিতভাবে উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেন।
মাটির নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও বিপর্যয় মোকাবিলা দল যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী এই ঘটনায় সম্ভাব্য গাফিলতির অভিযোগের উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

31/05/2026

অভিষেকের ওপর হামলার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার পর রাজ্য সরকার অভিষেকের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগে তাঁর নিরাপত্তা ‘জেড’ ক্যাটেগরি থেকে কমানো হয়েছিল, কিন্তু হামলার পর আবার তাঁকে ‘এক্স ক্যাটেগরি’ নিরাপত্তা দেওয়া হচ্ছে।

31/05/2026

বড় ঘোষণা হিমন্ত সরকারের ll

31/05/2026

আক্রান্ত সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়
আক্রান্ত তৃণমূল কংগ্রেস সাংসদ Kalyan Banerjee-এর শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাড়িতে পৌঁছান Mamata Banerjee। সৌজন্য সাক্ষাৎকালে তিনি সাংসদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

31/05/2026

“তৃণমূলকে এত ডিম দিলে বাজারে দাম বেড়ে যাবে” — কটাক্ষ দিলীপ ঘোষের ll

Want your business to be the top-listed Government Service in Silchar?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Silchar