08/10/2026
কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ের পুরাতন সম্মেলন কক্ষে খেল মহারণ ৩.০ – শিশু ক্রীড়া সমারোহ নিয়ে একটি প্রস্তুতি বৈঠক হয়। এতে পৌরোহিত্য করেন জেলা আয়ুক্ত শ্রীযুক্ত রাহুল কুমার গুপ্তা, ভাঃপ্রঃসেঃ। বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত (ক্রীড়া) শ্রীযুক্ত শৌভিক ভূঁইয়া, অঃঅঃসেঃ, কাছাড়ের সহকারী জেলা আয়ুক্ত শ্রীযুক্ত পিযূষ রাজ, ভাঃপ্রঃসেঃ, বিদ্যালয় পরিদর্শক শ্রীযুক্ত মিঠুন জাহারী, অঃশিঃসেঃ, কাছাড়ের জেলা ক্রীড়া আধিকারিক এবং অন্যান্য আধিকারিকরা।
বৈঠকে জেলা আয়ুক্ত জেলার সব শিক্ষা খণ্ডে শারীরিক শিক্ষক মোতায়েন করে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে তরুণ ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করার এবং মাসিক প্রতিবেদন জমা দেওয়ার ওপর জোর দেন। এও জানানো হয়, নির্বাচিত ক্রীড়াবিদরা প্রশিক্ষণ ও ক্রীড়ানৈপুণ্য বাড়াতে দুই বছরের জন্য বার্ষিক ২৪,০০০ টাকার ক্রীড়া বৃত্তি (মাসে ২,০০০ টাকা) পেতে পারেন।
বর্তমান নিবন্ধনের হিসাব দেখে জেলা আয়ুক্ত শিক্ষা ও ক্রীড়া বিভাগের আধিকারিকদের—খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিক, সিআরসিসি ও শারীরিক শিক্ষকসহ—সরকারি পোর্টালে (https://khelmaharan.com/khel) নিবন্ধন বাড়াতে উদ্যোগী হতে এবং প্রতিদিন অগ্রগতির প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।
অতিরিক্ত জেলা আয়ুক্ত (ক্রীড়া) আরও বলেন, আটটি ক্রীড়াবিভাগে পড়ুয়াদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে জেলার কনিষ্ঠ মহাবিদ্যালয় ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও ওই কর্মসূচির আওতায় আনতে হবে।
যোগ্য সব ছাত্রছাত্রী ও তরুণ ক্রীড়াবিদকে অনলাইনে নাম নথিভুক্ত করার আহ্বান জানানো হচ্ছে:
🔗 পোর্টাল: khelmaharan.com/khel
A preparatory meeting regarding Khel Maharan 3.0 – Sishu Krida Samaroh was held at the Old Conference Hall, DC's Office, Cachar, chaired by District Commissioner Shri Rahul Kumar Gupta, IAS, in the presence of Additional District Commissioner (Sports) Shri Sauvik Bhuyan, ACS and Assistant District Commissioner, Cachar, Shri Piyush Raj IAS, Inspector of Schools, Shri Mithun Jahari, AES, District Sports Officer, Cachar and other officials.
During the meeting, DC Cachar emphasised scouting young sports talent by deploying Physical Instructors across all education blocks to conduct regular visits and submit monthly reports. It was also highlighted that selected athletes can avail an annual sports scholarship of ₹24,000 for two years to boost their training and performance.
Taking note of the current registration figures, DC Cachar instructed education and sports officials, including BEEOs, CRCCs, and Physical Instructors, to proactively drive registrations on the official portal (https://khelmaharan.com/khel) and submit daily progress reports.
ADC (Sports) further directed the inclusion of junior colleges and private institutions across the district to ensure maximum student participation across all eight sports disciplines.
All eligible students and young athletes are encouraged to register online:
🔗 Portal: khelmaharan.com/khel
Himanta Biswa Sarma CMO Assam Krishnendu Paul Biswajit Daimary Kaushik Rai Ranoj Pegu Samagra Shiksha Assam Directorate of Sports & Youth Welfare Directorate of Information and Public Relations, Assam DDIPR,BVR,Silchar