সাগরদীঘীর সাধারণ মানুষ কে কুর্নিশ জানাই এই অরাজকতা, নৈরাজ্য ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়িয়ে গনতন্ত্র কে প্রতিষ্ঠিত করার জন্য। । বন্দেমাতরম।।🙏🙏🙏
Dhrita Jyoti Ghosh
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dhrita Jyoti Ghosh, KOLKATA.
31/01/2023
কিছু স্মৃতি মনের মনিকোঠায় থাকে চিরন্তন হয়ে.... কিছু মানুষ ও মানুষের মনে থেকে যায় চিরন্তন হয়ে এবং সে ঘুরে ঘুরে আসে স্মৃতির অনুরণনে..... আজ সেই রকম একদিন ....২০১২ তে আজকের দিনেই তুমি স্মৃতির মণীকোঠার নক্ষত্রের রূপ নিয়েছিলে..... মাথায় শুধু আশীর্বাদের হাত টা রেখ বাপি😔😔😔😥
03/05/2022
প্রকৃতির এ যেন এক অন্য রূপ সৃষ্টির রচনা..... যেখানে আজ সমস্ত দেশেই ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে বিভাজন ও বৈষম্য চোখ রাঙাছে সামাজিক সম্প্রীতি যেখানে ভূ লুন্ঠিত সেখানেই প্রকৃতির অমোঘ নিয়মে যেন সকলকে মনে করিয়ে দিতে চাইল স্রষ্টা কাওকে আলাদা করেনি, স্বার্থান্বেষী মানুষ এই বিভাজন সৃষ্টি করেছে। তাই এই শুভ লগ্নে সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া ও পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা দৃঢ় হোক মানবের মানবিক বন্ধন।।
18/03/2022
This Holi, don’t just spread colours. Spread positivity, freedom, hope and love.
05/03/2022
গনতন্ত্রের মেরুদণ্ড হল বিরোধী শক্তি। রাজনৈতিক বিরোধী শূন্যতা সমাজ তথা সাধারণ মানুষের কতটা ক্ষতিকারক তা বুঝতে আর মনে হয় সময় লাগার কথা নয়, আজ সামান্য রাষ্ট্র শক্তির বিরোধীতা করলেই বা প্রতিবাদ করলেই তাকে কন্ঠ রোধ করা হচ্ছে, কিন্তু ইতিহাস সাক্ষী প্রতিবাদীর কন্ঠ রোধ সম্ভব হলেও প্রতিবাদের নয়। এই কারনে সকল রাজনৈতিক তথা সমাজ সচেতন বন্ধুদের বলব নিজ নিজ এলাকায় গনতন্ত্র রক্ষার জন্য আগামী পঞ্চায়েত নির্বাচনে অংশ নিন। সামাজিক ভারসাম্য ক্রমে ক্ষয় প্রাপ্ত হচ্ছে এই ক্ষয় নিজের দুয়ারে আসার অপেক্ষা করলে আর সময় থাকবে না ক্ষতি কে আটকানোর। এই কারনে সকল বন্ধুদের কাছে আবেদন নিজের জন্য, নিজেদের আগামী প্রজন্মের জন্য নিজের শিক্ষা, বিবেক ও সচেতনতাকে কাজে লাগান এবং গনতন্ত্র কে রক্ষা করুন, নয়ত আগামী তে জঙ্গল রাজ কায়েম হতে সময় নেবেনা। "বন্দেমাতরম "
01/03/2022
সকল কে মহা শিবরাত্রির আন্তরিক শুভকামনা। দেবাদিদেব মহাদেব সকলের মঙ্গল করুক, হর হর মহাদেব।
17/02/2022
বহমান নদী তীরে একাকী একান্তে বয়ে চলা জীবনের স্মৃতি মন্থনে আমি, সাথে অস্তমিত সূর্য। যেন মনে করিয়ে দিল কিছুই কারোর জন্য থেমে থাকেনা, উত্থান পতন নিয়েই জীবনও তার গতিপথে বয়ে চলে নিজের গতিতে। তবে নদীতে ভাঁটা আসলেও তা যেমন জোয়ারের ইঙ্গিত বাহক, তেমন দিনের শেষে আঁধার হলেও তা নতুন দিনের সূচক, সুতরাং এগিয়ে চলো।এই কারণেই আমার জীবনের একটাই মন্ত্র "মানব হিতে কর্ম করে যাও, জীবনের অস্ত কালেও বাহিত হবে মানব হৃদয় মাঝে"।
14/02/2022
ভারত বর্ষের ইতিহাসে আজ এক অপূরনীয় অন্ধকার দিন। আজকের দিনেই বিকেল বেলায় আমরা আমাদের মাতৃভূমির বীর সন্তানদের অকালে হারিয়েছি, কত পরিবার এই দিন তাদের প্রিয়জন দের হারিয়েছেন, বিশ্বের কাছে আজ হল ভালোবাসার দিন কিন্তু এই দিনটি আমাদের কাছে প্রিয়জনদের হারানোর দিন হয়ে দাড়িয়েছে। সকল বীর সেনাদের জন্য অন্তরের অন্তস্থল থেকে জানাই শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি অন্তহীন সহমর্মিতা। বন্দেমাতরম 😥😥😥😥😥🙏🙏🙏🙏
12/02/2022
বাঙালীরা কি বাঙলা কে স্মৃতিভ্রম করে ফেলেছে??? বাঙলার সম্ভ্রম কি বিশ্বের কাছে আজ অবহেলায় রূপায়িত হয়েছে? আমি কোনো ভাষা বিদ্বেষ বা জাতি বিদ্বেষ কে রসদ দেওয়ার জন্য কথাটা বলিনি বলেছি শুধুমাত্র নিজেদের হারিয়ে যাওয়া সংস্কৃতি ও সিষ্টাচারের প্রতি নিষ্ঠার জন্য। একটু চিন্তা করে দেখবেন।
06/02/2022
সুর সাম্রাজ্যের অন্যতম নক্ষত্রের পতন ঘটল আজ। সঙ্গীত জগতের একটি অধ্যায়ের জবনিকা পতন ঘটল সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জীবনাবসানের মধ্য দিয়ে। ওনার প্রতি অন্তরের অন্তস্থল থেকে জানাই সশ্রদ্ধ প্রনাম।😔😔😔🙏🙏🙏
31/01/2022
জীবনের আজকের দিনটা জীবদ্দশায় অন্ধকারই থেকে যাবে। আজ থেকে ১০বছর আগে এই দিনেই নেমে এসেছিল পৃথিবীর সব থেকে চরম বাস্তব "চিরকাল কেউ থাকেনা", এই দিনেই হয়েছিলাম পিতৃহারা। তবে স্মৃতির তো মৃত্যু নেই তাই বারে বারে ঘুরে আসে জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতি মুহূর্তেই। পৃথিবীতে আমাকে রেখেগেছো তুমি তোমার ছাপ হিসেবে তাই তোমার চিন্তাধারা কে ধারাবাহিক করায় নিজেকে নিয়জিত করেছি মানুষের কাজে। তোমার অভাব কোনো দিনও পুরন হবে না ঠিকই তবে তোমার চিন্তার ধারাবাহিকতা বজায় থাকলে সকলের মধ্যে তুমি থাকবে চিরন্তন হয়ে। তোমার ছেলে হয়ে এর থেকে বড় পাওয়া আমার কাছে আর কিছু নেই। তোমার মানব সেবার আদর্শের পথে সাথে থেকো সব সময়। খুব একা লাগে মাঝেমাঝে নিজেকে সাথে থেকো বাপি তোমার ছেলের😔😔😔
07/12/2021
ভারতবর্ষের মহান ভূমিতে জন্ম গ্রহণ করে আমরা ধন্য ও গর্বিত, আজ এই মহান দেশের জাতীয় পতাকা দিবস, যে পতাকা দেশবাসীর এক গর্বের প্রতীক, যা সমগ্র বিশ্ববাসীর কাছে আমাদের ঐতিহ্য, সংস্কৃতির ও ঐক্যের পরিচায়ক। এই জাতীয় পতাকাই "নানা ভাষা, নানা মত, নানা পরিধান বিবিধের মাঝে দেখ মিলন মহান"- এর প্রতীকী রূপ। জাতীয় পতাকা দিবসে জাতীয় পতাকার প্রতি জানাই শত কোটি প্রনাম। 🙏🙏🙏🙏🙏🙏জয় হিন্দ, বন্দেমাতরম।
Click here to claim your Sponsored Listing.
