BNP Malaysia

Call Contact the organization

BNP Malaysia বি এন পি মালেয়শিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদি দল

30/09/2026

তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬
শুভেচ্ছা বার্তা
মোঃ জসিম উদ্দিনকে সভাপতি এবং মোঃ রমজান আলিকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনক্রমে ইতিপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মালয়েশিয়া শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। উক্ত আংশিক কমিটির নেতৃবৃন্দের নিরলস প্রচেষ্টা, সাংগঠনিক কর্মকাণ্ড ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মালয়েশিয়া শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করেছেন।
এ উপলক্ষে বিএনপি মালয়েশিয়ার সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বিএনপি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেনসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ রমজান আলি সহ কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা ও অধিকার পূরণে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে দেশ ও জাতির কল্যাণে আপনাদের আগামী দিনের পথচলা আরও সফল, সুন্দর ও উজ্জ্বল হোক।
বার্তা প্রেরক,
মোঃ আমিনুল ইসলাম রতন
দপ্তর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মালয়েশিয়া

21/09/2026

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার তরুণদের স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম চালু করা হয়েছে এবং উদ্ভাবনী উদ্যোগে সহায়তার জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে।

তিনি শিক্ষার্থীদের সরকারের দেওয়া এই সুযোগকে কাজে লাগিয়ে স্টার্টআপ প্রকল্পে আত্মনিয়োগের আহ্বান জানান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডস্থ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ‘ভিকারুননিসা নূন অ্যাস্ট্রোনমি ক্লাব (ভিএনএসি)’ আয়োজিত ‘থার্ড ইন্টার অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাপোজি ২০২৬’ শীর্ষক বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ক তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘অ্যাস্ট্রোনমি ক্লাব’ থেকে আগামী পাঁচ বছরে তোমাদের মধ্য থেকে এমন তরুণী উঠে আসুক, যারা শুধু অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড-এ পুরস্কার জিতবে না; বরং নিজের হাতে স্যাটেলাইটের মডেল তৈরি করবে, কার্যকর ড্রোন বানাবে, নতুন সেন্সর উদ্ভাবন করবে, পেটেন্ট করবে এবং স্টার্টআপ গড়ে তুলবে। তোমাদের উদ্ভাবন হোক বাংলাদেশের মানুষের কল্যাণে।

তিনি বলেন, মানুষের জীবনকে আরও নিরাপদ, সহজ ও সুন্দর করতে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কাজ করতে হবে। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সমাধান খুঁজে বের করতে হবে।

উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, ঘনবসতিপূর্ণ ঢাকায় ড্রোন প্রযুক্তি ব্যবহার করে অগ্নিনির্বাপণ, বন্যার পূর্বাভাস ও নিরাপত্তা ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করা যেতে পারে।

তিনি বলেন, তিনি এমন একটি দিনের স্বপ্ন দেখেন, যেদিন ভিকারুননিসার শিক্ষার্থীরা ড্রোনের মাধ্যমে অগ্নিনির্বাপণে মানুষের পাশে দাঁড়াবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কেউ লো-অরবিট স্যাটেলাইট নিয়ে কাজ করবে, কেউ তৈরি করবে কৃষি কাজে ব্যবহারের ড্রোন বা বন্যা পর্যবেক্ষণকারী ড্রোন। কেউ এমন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থা তৈরি করবে, যা বন্যা ও ঘূর্ণিঝড়ের আগাম তথ্য দিতে পারে; কেউ তৈরি করবে দূষিত পানি শনাক্ত করার সেন্সর। আবার এমন প্রযুক্তি ও উদ্ভাবন করতে হবে, যা গ্রামের কৃষকের জীবন ও কৃষিকাজকে আরও সহজ করবে।

10/09/2026

Address

22-1 JALAN HANG KASTURI
Kuala Lumpur
50050

Telephone

0162205494

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNP Malaysia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BNP Malaysia:

Shortcuts

Share

Category