Bangladesh Social Club Oman-Greater Noakhali Wing

Bangladesh Social Club Oman-Greater Noakhali Wing

Share

Greater Noakhali ( Feni, Noakhali, Laxmipur)

13/05/2026

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান কর্তৃক আগামী ১৫ মে ২০২৬ ইং, রোজ শুক্রবার, সাওয়াদি ওয়াটার পার্ক রিসোর্ট-এ বাঙালির ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন, সাংস্কৃতিক সন্ধ্যা ও মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় বৃহত্তর নোয়াখালীবাসীর সহজ প্রবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমরা সীমিত সংখ্যক টিকিট সংগ্রহ করেছি। টিকিট সংগ্রহের জন্য দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।

যোগাযোগ:
১। জনাব আবু ইউসুফ (রুয়ি–হামেরিয়া) — +968 9249 9956
২। জনাব নুরুল ইসলাম (ঘুবরা–আজাইবা) — +968 9988 0671
৩। জনাব জাকির হোসাইন রাজু (সীব–আল হেইল–মুবাইলা) — +968 9134 7385

ধন্যবাদ।

07/05/2026

আসসালামু আলাইকুম,

প্রিয় সদস্যবৃন্দ,

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান কর্তৃক আগামী ১৫ মে ২০২৬ ইং, রোজ শুক্রবার, সাওয়াদি ওয়াটার পার্ক রিসোর্ট-এ বাঙালির ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন, সাংস্কৃতিক সন্ধ্যা ও মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় বৃহত্তর নোয়াখালীবাসীর সহজ প্রবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমরা সীমিত সংখ্যক টিকিট সংগ্রহ করেছি। টিকিট সংগ্রহের জন্য দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।

যোগাযোগ:
১। জনাব আবু ইউসুফ (রুয়ি–হামেরিয়া) — +968 9249 9956
২। জনাব নুরুল ইসলাম (ঘুবরা–আজাইবা) — +968 9988 0671
৩। জনাব জাকির হোসাইন রাজু (সীব–আল হেইল–মুবাইলা) — +968 9134 7385

ধন্যবাদ। Social Club Oman - 95

16/04/2026

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের - বৃহত্তর নোয়াখালী উইংয়ের পক্ষ হতে নব নির্বাচিত চেয়ারম্যান ও কার্য্য নির্বাহী কমিটির সকলকে জানানো লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন।

নোয়াখালী উইং আপনাদের পাশে ছিলো এবং থাকবে এবং আপনাদের সাফল্যের গর্বিত স্বাক্ষী হবে থাকবে।

16/03/2026

বাংলাদেশ সোশ্যাল ক্লাবের প্রথম কমিউনিটি উইং বৃহত্তর নোয়াখালী উইংয়ের উদ্যোগে আয়োজিত রমজানের গুরুত্ব, মহত্ত্ব ও করনীয় শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ।

Photos from Bangladesh Social Club Oman-Greater Noakhali Wing's post 19/01/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন ও স্বদেশপ্রেমী নেত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, ফেনী তথা বৃহত্তর নোয়াখালীর অহংকার ও গর্বিত সন্তান বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গত ১৭ জানুয়ারী ২০২৬ ইং শনিবার, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান-এর বৃহত্তর নোয়াখালী উইং কর্তৃক এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান-এর চেয়ারম্যান জনাব সিরাজুল হকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক জনাব ইফতেখার হাসান চৌধুরী, বৃহত্তর নোয়াখালী উইং-এর সভাপতি জনাব সলিম উদ্দিন সেলিমসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার জনাব জে. টি. খান, ওমান বিএনপি’র নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দেশ পরিচালনায় বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানসহ বিভিন্ন বিষয়ের ওপর স্মৃতিচারণ করা হয়। পরিশেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

24/04/2025

আসসালামু আলাইকুম,
একটি শোক সংবাদ,

আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, বৃহত্তর নোয়াখালী উইং-এর সম্মানিত সভাপতি জনাব সেলিম ভাইয়ের শ্রদ্ধেয় পিতা আজ বাংলাদেশ সময় রাত ৯:৪০ মিনিটে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহজগতের সকল মোহ ত্যাগ করে তিনি পারলোকে পাড়ি জমিয়েছেন। ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি—আল্লাহ্‌ যেন মরহুমকে ক্ষমা করে, তাঁর কবুল জান্নাতের দরজা উন্মুক্ত করে দেন, এবং পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।
আমিন।

20/04/2025

বৃহত্তর নোয়াখালী উইং-এর সম্মানিত সভাপতি জনাব সেলিম ভাইয়ের শ্রদ্ধেয় পিতা ওপেন হার্ট সার্জারির পরবর্তী নিবীড় পর্যবেক্ষণে আছেন। আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে উনার দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করছি। উনার সুস্থতার জন্য সকলের কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমিন।

20/04/2025

🌸 বাংলা নববর্ষ ১৪৩২ ও বৈশাখী মেলা - ২০২৫ 🌸
বাংলাদেশ সোশ্যাল ক্লাব, ওমান এর উদ্যোগে ওমানে বাংলাদেশ কমিউনিটির সবচেয়ে বড় মিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে!
📅 তারিখ: ০২ মে ২০২৫ ইং
📍 স্থান: আল সোয়াদি ওয়াটার পার্ক, বারকা, ওমান
🎟️ প্রবেশ ফি: ২.০০০ ওমানি রিয়াল

📞 যোগাযোগের জন্য:
📍 রুয়ি:
🔹 শাকিলি আল বুখারী – 📱 ৯৯৭২১০১৫
📍 গোবরা:
🔹 আব্দুল কাদের – 📱 ৯৭৩৯২৩১৩
📍 আল হেইল:
🔹 রাজু – 📱 ৯১৩৪৭৩৮৫

দ্রষ্টব্য: টিকিট সংখ্যা সীমিত, তাই দ্রুত সংগ্রহ করুন!

13/04/2025

আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা।

বৃহত্তর নোয়াখালী উইং, ওমানের সম্মানিত সদস্যবৃন্দ,

বরাবরের মতো এবারও বাংলাদেশ সোশ্যাল ক্লাব, ওমান—আগামী ২ মে ২০২৫ ইং তারিখে প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজন করতে যাচ্ছে এক জাঁকজমকপূর্ণ বৈশাখী উৎসব ও মিলনমেলা। এটি ওমান তথা দেশের বাইরে প্রবাসী বাংলাদেশিদের জন্য সবচেয়ে বৃহৎ সাংস্কৃতিক আয়োজনগুলোর একটি।

এই উৎসবে প্রবাসীদের মনোরঞ্জনের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলার কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হবে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, নাটিকা সহ নানা ধরণের পরিবেশনার মাধ্যমে প্রতিটি জেলা তাদের নিজস্ব আঞ্চলিক বৈশিষ্ট্য তুলে ধরতে পারবে। অংশগ্রহণ হতে পারে একক, দ্বৈত কিংবা দলীয়ভাবে।

ওমানে বসবাসরত বৃহত্তর নোয়াখালীর যেসব প্রবাসী ভাই-বোনেরা এই সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করতে আগ্রহী, তাদেরকে অতিসত্বর আমার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

আসুন, আমাদের ঐতিহ্যকে সম্মিলিতভাবে বিশ্বমঞ্চে তুলে ধরি।

বিনীত,
আব্দুল কাদের.
মোবাইল : ৯৭৩৯২৩১৩

Want your business to be the top-listed Government Service in Muscat?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Muscat
3931