Greater Cumilla Wing Cumilla-b.baria-chandpur

Greater Cumilla Wing Cumilla-b.baria-chandpur

Share

na

Photos from Greater Cumilla Wing Cumilla-b.baria-chandpur's post 22/02/2026

"মহান একুশে শহীদদের স্মরনে বৃহত্তর কুমিল্লা উইং এর.
...................."বিনম্র শ্রদ্ধাঞ্জলি"..…................

বাংলাদেশ সোশ্যাল ক্লাব এর অনুমোদিত বৃহত্তর কুমিল্লা উইং এর উদ্যেগে বাংলাদেশ দূতাবাস মাস্কাটে স্হাপিত শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মরনে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন অত্র উইং এর সম্মানিত সিনিয়র সহ-সভাপতি - শাহজাহান ভাই,
সাধারণ সম্পাদক - প্রকৌশলী সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক - ইসমাইল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক - দুলাল মিয়া।

একুশ মানে ছেলে হারা মায়ের কান্না, ভাই হারা বোনের চিৎকার, স্বজন হারা জাতির স্লোগান, স্বাধীনতার রক্তাক্ত ঘোষনা। একুশ মানে আমার মায়ের ভাষা, একুশ মানে মন খোলে মায়ের ভাষায় কথা বলা।

Photos from Greater Cumilla Wing Cumilla-b.baria-chandpur's post 11/06/2025

"ঝাঁকঝমকপূর্ন পরিবেশে আকিকা অনুস্ঠান উৎযাপন"

বাংলাদেশ সোশ্যাল ক্লাব এর অনুমোদিত বৃহত্তর
কুমিল্লা উইংস এর সম্মানিত সভাপতি প্রকৌশলী রকিবুল হাসান এর একমাত্র কন্যা ফাতিমা বিনতে রকিবুল এর আকিকা অনুস্ঠান মাস্কাট আল খোয়ের এর এক স্বনামধন্য রেস্টুরেন্ট ( মাত্রা ফুড প্যালেস) এর হল রুমে অনুষ্ঠিত হয়।

অনুস্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব এর নেতৃবৃন্দ, বিভিন্ন উইংস এর নেতৃবৃন্দ, বৃহত্তর কুমিল্লা উইং এর নেতৃবৃন্দ ও কমিউনিটির সকল স্তরের নেতৃবৃন্দ ও বিশেষ ব্যক্তিবর্গ।

24/04/2025

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন..

একটি শোক সংবাদ,

আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে,বাংলাদেশ সোশ্যাল ক্লাব এর বৃহত্তর নোয়াখালী উইং-এর সম্মানিত সভাপতি জনাব সেলিম ভাইয়ের শ্রদ্ধেয় পিতা আজ বাংলাদেশ সময় রাত ৯:৪০ মিনিটে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহজগতের সকল মোহ ত্যাগ করে তিনি পারলোকে পাড়ি জমিয়েছেন। ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি—আল্লাহ্‌ যেন মরহুমকে ক্ষমা করে, তাঁর কবুল জান্নাতের দরজা উন্মুক্ত করে দেন, এবং পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

20/02/2025

আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি
আমি কি তোমায় ভূলিতে পাড়ি.???...

মহান ভাষা দিবসে বৃহত্তর কুমিল্লা উইংস এর পক্ষ থেকে সকল ভাষা শহীদদের জানাই...

""""""""""""""""""""""বিনম্র শ্রদ্ধাঞ্জলি """""""""""""""""""""""""

Photos from Greater Cumilla Wing Cumilla-b.baria-chandpur's post 03/02/2025

...….........আলহামদুলিল্লাহ................
"""""""""""""""""কৃতজ্ঞতা প্রকাশ """"""""""""
.............মানব সেবাই মহৎ সেবা.............
আলহামদুলিল্লাহ বাংলাদেশ সোশ্যাল ক্লাব এর অনুমোদিত বৃহত্তর কুমিল্লা উইংস প্রবাসে অবস্হানরত সকল অসহায় প্রবাসীদের পাশে অতীতেও ছিলো বর্তমানে ও চলমান আছে।

.. তারই ধারাবাহিকতায় বৃহত্তর কুমিল্লা উইং এর ভাইদের আন্তরিকতা ও সার্বিক মানবিক সহযোগিতায় আমরা বৃহত্তর কুমিল্লা উইংস এর ওমান প্রবাসীএগিয়ে আসি। আনিসুর রহমান ভাই স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয় এবং বড় অংকের ব্যয়বহুল চিকিৎসা চালাতে মানবিক সহযোগিতায় এগিয়ে আসেন বৃহত্তর কুমিল্লা উইংস এর প্রবাসী ভাইয়েরা।

.. বৃহত্তর কুমিল্লা উইংস এর কার্যনির্বাহী কমিটির সার্বিক সহযোগিতায় মানবিক ফান্ডে সবার আন্তরিকতায় প্রায় -৩০০.০০ (তিনশত ওমানি রিয়াল) কেশ ও আমাদের বৃহত্তর কুমিল্লা উইংস এর সম্মানিত সহ-সভাপতি ব্যাংকার মাহবুবুর রহমান ( মার্কেটিং হেড, হামদান এক্সচেঞ্জ) ভাইয়ের রেফারেন্সে বিশেষ অনুরোধে বদর আল সামা হাসপাতাল থেকে ৭০০.০০ (সাতশত ওমানি রিয়াল) মওকুফ করা হয়।

. এই মহৎ কাজে যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ আপনাদের সকলের দানকে কবুল করুন সকলের নেক মকসুদ গুলো পরিপূর্ণ করুন।

বিশেষ কৃতজ্ঞতায়..
বৃহত্তর কুমিল্লা উইংস এর
সকল নেতৃবৃন্দ।

Photos from Greater Cumilla Wing Cumilla-b.baria-chandpur's post 20/12/2024

""""""বৃহত্তর কুমিল্লা উইংস এর পক্ষ থেকে """
"""""""""( CIP) দের বিশেষ অভিনন্দন """"""

(২০২৩-২০২৪) অর্থ বছরে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখার জন্য বাংলাদেশ সোশ্যাল ক্লাব এর সম্মানিত চেয়ারম্যান সিরাজুল হক সাহেব ও ভাইস চেয়ারম্যান আজিমুল হক বাবুল সাহেব কে বাংলাদেশ সরকার কতৃক বিশেষ সম্মাননা সিআইপি (CiP) commercial important person) পদে ভূষিত করায় আমরা বৃহত্তর কুমিল্লা উইংস মাস্কাট এয়ারপোর্টে বিশেষ অভিনন্দন জানাই। এবং বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

.... বাংলাদেশ অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখায় আমরা ওমান প্রবাসী তথা বৃহত্তর কুমিল্লা উইংস আপনাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও বিশেষ অভিনন্দন জ্ঞাপন করছি।

.....প্রবাসের মাটিতে আপনাদের মানবিক কাজের পাশাপাশি দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় আমরা আপনাদের নিয়ে গর্বিত।

ধন্যবাদন্তে
প্রকৌশলী সাইদুল ইসলাম
সাধারণ সম্পাদক
বৃহত্তর কুমিল্লা উইংস ও এর সকল নেতৃবৃন্দ

Photos from Greater Cumilla Wing Cumilla-b.baria-chandpur's post 09/12/2024

...................মানুষ মানুষের জন্য............
বাংলাদেশ সোশ্যাল ক্লাব এর বৃহত্তর কুমিল্লা উইংস এর আহবায়ক কমিটির সম্মানিত সদস্য আল আমিন ভাই এর বড় ছেলে মোস্তাক আহমেদ গত ৭.১২.২৪ ইং তারিখে গাড়ী এক্সিডেন্ট করে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

. আমরা বৃহত্তর কুমিল্লা উইংস এর সকল সদস্যবৃন্দ সান্ত্বনা দিতে হাসপাতালে আল আমিন ভাই এর ছেলেকে দেখতে আশি। এভাবেই আমরা প্রবাসে এক ভাই অপর ভাইয়ের পাশে দাঁড়ানোর চেস্টা করবো।

16/06/2024

ওমানস্হ বৃহত্তর কুমিল্লার সকল প্রবাসীদের " বৃহত্তর কুমিল্লা উইংস " এর পক্ষ থেকে জানাই পবিত্র ঈদ আজহার ঈদ শুভেচ্ছা...

Photos from Greater Cumilla Wing Cumilla-b.baria-chandpur's post 29/05/2024

"সুসংবাদ,,, সুসংবাদ,,, সুসংবাদ..সুসংবাদ
অবশেষে উন্মুক্ত হলো ওমানের শ্রম বাজার। "

➡️ বাংলাদেশ থেকে সরকারি সফরে আসা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী এমপি মহোদয়ের সঙ্গে আজ সকালে ওমান সরকারের উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর কিছু সংখ্যক ভিসা খুলে দেওয়া হয়।

➡️ এই খুশির সংবাদে বাংলাদেশ সোশ্যাল ক্লাব মন্ত্রী মহোদয়কে সম্বোর্ধনা দিতে AL TANNOR RESTAURANT,, SHANGRI AL BARRI, AL JISSAS এ বাংলাদেশ সোশ্যাল ক্লাব ও অত্র উইংস এর নেতৃবৃন্দদের নিয়ে রিসেপসন্স ও লান্চ পার্টির আয়োজন করেন। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির বিশেষ ব্যক্তিবর্গ।

➡️ওমান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য প্রথম পর্যায়ে ১২ ক্যাটারির ভিসা খুলে দিয়েছে।

➡️ ফ্যামিলি ভিসা, জিসিসি রেসিডেন্সদের জন্য ভিজিট ভিসা, সিটিজেন স্পাউস ভিসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক, একাউন্টেন্ট, ইনভেস্টর ভিসা, অফিশিয়াল ভিসা, বিশেষায়িত কর্মী ভিসা রয়েছে। ইতোমধ্যেই ভিসা প্রসেস শুরুও হয়ে গেছে।

🌹🌹বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ সোশ্যাল ক্লাব ও বৃহত্তর কুমিল্লা উইংস এবং সকল বাংলাদেশিদের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী এমপি মহোদয়ের প্রতি ও ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানাব মোঃ নাজমুল ইসলাম সাহেব সহ দূতাবাসের কর্মকর্তাদের প্রতি।

Photos from Greater Cumilla Wing Cumilla-b.baria-chandpur's post 18/05/2024

কৃতজ্ঞতা জ্ঞাপন...
বাংলাদেশ সোশ্যাল ক্লাব ও ওমান সোশ্যাল মিনিস্ট্রি কর্তৃক অনুমোদিত বৃহত্তর কুমিল্লা উইংস এর সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী ফোরকানউদ্দিন আহমেদ এর পারিবারিক দাওয়াতে আমরা বৃহত্তর কুমিল্লা উইংস এর আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দ, বাংলাদেশ সোশ্যাল ক্লাব এক্সিকিউটিভ কমিটির সকল নেতৃবৃন্দ ও সোসাইটির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
... সম্মানিত প্রকৌশলী ফোরকানউদ্দিন আহমেদ এর ঘরোয়া হাতের সুস্বাদু খাবারের আয়োজন ছিলো মনোমুগ্ধকর। চাইনিস সবজি, ফ্রেশ বিফ, চিকেন ৬৫, মুগ ডাল, রুপচাঁদা মাছ ও নানানরকমের ডের্জাট আইটেম ও পায়েস ছিলো অন্যরকম টেস্ট।
... সবকিছু মিলিয়ে সুসজ্জিত হোটেলে অন্যরকম একটি আয়োজন ছিলো। ওনার পরিবার কে এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য বৃহত্তর কুমিল্লা উইংস এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালোবাসা।

09/04/2024

দেশে প্রবাসে অবস্থানরত সকল কে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক..
ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ শান্তির বার্তা..

Want your business to be the top-listed Government Service in Muscat?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Ruwi CBD Area/Muscat
Muscat
112