02/04/2026
শ্রদ্ধেয় মোঃ আব্দুল আহাদ এডভোকেট ভাই আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ছিলেন একজন নীতিবান, সৎ এবং মানবিক মানুষ। সমাজের জন্য কাজ করতে তিনি কখনো পিছপা হননি। সবার কথা শুনতেন ধৈর্য নিয়ে, আর যারই দরকার হতো, তার পাশে দাঁড়াতেন নিজের সামর্থ্য অনুযায়ী। মানুষের প্রতি তার শ্রদ্ধা, ব্যবহারে সৌজন্য আর কাজের প্রতি নিষ্ঠা—এগুলোই তাকে আলাদা করে তুলে ধরত।
এমন মানুষ হারানো মানে সমাজের একটি আলো নিভে যাওয়া। তার মতো ভদ্র, সংযমী এবং ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব খুব কমই পাওয়া যায়।
হে আল্লাহ, ভাইয়ের সকল ভুলত্রুটি মাফ করে দিন। তার নেক আমলগুলো কবুল করুন। তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
আল্লাহ তার পরিবারকে ধৈর্য এবং শক্তি দিন। আমরা সবাই তার জন্য দোয়া করি।
16/10/2024
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাবেক সংসদ উপনেতা মতিয়া চৌধুরী আর আমাদের মাঝে নেই।
10/08/2024
With Fokrul Islam – I just got recognized as one of their top fans! 🎉
05/07/2024
বিজয়ী আমাদের গর্বিত চার কন্যা, অভিনন্দন ও শুভেচ্ছা।
10/03/2024
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
#বাংলাদেশ #সম্পর্ক #প্রধানমন্ত্রী #শেখহাসিনা #চিঠি #মার্কিনপ্রেসিডেন্ট #জোবাইডেন
23/01/2024
কপি রেজওয়ান করিম সাব্বির মামুর ফেইসবুক ওয়াল থেকে।
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিন্ডিকেটের হাতে জিম্মি, নিজেই অসুস্থ হয়ে পড়েছে । ভেঙ্গে পড়েছে শৃংখলা, বিগ্নিত হচ্ছে স্বাস্থ্য সেবা ।
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম শুনলেই শিহরে উঠে গা, কেননা সেখানে চিকিৎসা নিতে আসা হাজারো মানুষের অভিযোগ কেউ পাচ্ছেনা সেবা দেখার কেউ নেই ।
স্থানীয় একাধিক সূত্র জানায়, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও মো. সালাহ উদ্দিন মিয়া স্থানীয় ওয়ার্ডবয় পদের কর্মচারী শাহিন আলমের মাধ্যমে সিন্ডিকেট তৈরি করেন ৷ এই সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি । হাসপাতালে কর্মরত কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ন্ত্রণ করছেন । কোন কর্মকর্তা কর্মচারী সিন্ডিকেট গ্রুপের সদস্যদের কথা না শুনলে তাদেরকে বিভিন্ন সময়ে অপমান অপদস্ত, লাঞ্ছিত হতে হয় বলে অভিযোগ রয়েছে। রোগী ভর্তি রোগীর টেষ্ট সহ সব কিছু সহজে পেতে যোগাযোগ করতে হয় শাহিনের সাথে।
গত বছর একটি ডায়াগনিস্টিক সেন্টার উদ্ভোধনের মাধ্যমে চিকিৎসা বাণিজ্যে মেতে উঠেন টিএইচও মো. সালাহ উদ্দিন মিয়া। মেডিকেল জ্বর, কাশির চিকিৎসা নিতে আসা একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন জনপ্রতি তিন হতে চার হাজার টাকার টেস্টের কপি ধরিয়ে দেন তিনি ৷ সেই সাথে নিজের ব্যবসা সেন্টারে নিয়ে যায় শাহিন। বিষয়টি জানাজানি হলে কৌশলে সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে জরুরী বৈঠক করেন টিএইচও মো. সালাহ উদ্দিন মিয়া।
এছাড়া গত ১৭ জানুয়ারী ২০২৪ তারিখে ওয়ার্ডবয় শহিনকে পার্শ্ববর্তী এলাকার দশম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রীকে ডেকে নিয়ে হাসপাতালের ৩য় তলার একটি রুমে অপ্রিতিকর অবস্থায় পায় সহকর্মীরা ৷ তারা শাহীনকে আটক করে কিন্তু টিএইচও সালাহ উদ্দিন মিয়া ছেড়ে দিতে বলেন ৷ টিএইচও খাঁস লোক হওয়ায় কোন ব্যবস্থা ছাড়াই অপরাধ করে ছাড় পায় শাহিন ৷ এই ঘটনার পরের দিন রাত্রে উভয়কে (টিএইচও মো. সালাহ উদ্দিন মিয়া এবং শাহিন) দেখা মিলে ব্যাটমিন্টন মাঠে খেলতে।
অপরদিকে টিএইচও মো. সালাহ উদ্দিন মিয়া তিনি পাশবর্তী দুই উপজেলার মানুষ চিকিৎসা সেবা নেন বলে নিজেকে সাধু সাজানোর চেষ্টা চালান ৷ মুলত জৈন্তাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হতে নিকটবর্তী তাই দুই উপজেলার আংশিক অংশের মানুষের সেবার জন্য জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নিকটবর্তী হওয়ায় তারা এই স্বাস্থ্য কেন্দ্রে আসেন ৷ তাদের অনেকের অভিযোগ রয়েছে ৷