Priyo Desh

Call Website Contact the organization

Priyo Desh অপরাধী যেই হোক, সত্যের পথে আওয়াজ তুলুন ।

অবস্থাটা দেখেন শুধু! পুলিশের অতিরিক্ত "ডিআইজি" "জহির" এর পূর্বাচলের বাড়িতে আইন-শৃঙ্খলাবাহীনি রাতভর অভিযান চালিয়ে -----* ...
21/10/2026

অবস্থাটা দেখেন শুধু! পুলিশের অতিরিক্ত "ডিআইজি" "জহির" এর পূর্বাচলের বাড়িতে আইন-শৃঙ্খলাবাহীনি রাতভর অভিযান চালিয়ে -----

* ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষ আটক।
* বিক্রি হতো মদ, ইয়াবা, সীসাসহ বিভিন্ন মাদক দ্রব্য।
* রাতভর চলতো ডিজে পার্টি।
* বিদেশি নারীদেরও রাখা হতো ঐ বাড়িতে।
পুলিশের অভিযানের সময়ও তিনি তদবির করেন, যাতে অভিযান বন্ধ করা হয়। (তথ্য সূত্রঃ প্রথম আলো, ডেইলি স্টার)

একবার কল্পনা করেছেন, পুলিশের সর্বোচ্চ লেভেলের একজন কর্মকর্তার তত্ত্বাবধায়নে যদি এসব হয়।
তাহলে এই দেশে থেকে কিভাবে মাদক সহ বড় বড় অপরাধ এবং অন্যায় -জুলুম কমবে? একদম ভেতর থেকে সব নষ্ট হয়ে গিয়েছে।

17/10/2026

সৌদি প্রবাসী মোঃ মাজেদ ভাই তার মনে অনেক কষ্ট তাই মনের কষ্টে গান গাইতেছে ।

এর পরিস্থিতি সৃষ্টি হয় রাষ্ট্রের কি কোন দায় নেই??🤔  এগুলো দেখলে এবং শুনলে কলিজা মানে না 😌চিপস কিনে দেওয়ার কথা বলে দুই ...
13/10/2026

এর পরিস্থিতি সৃষ্টি হয় রাষ্ট্রের কি কোন দায় নেই??🤔 এগুলো দেখলে এবং শুনলে কলিজা মানে না 😌
চিপস কিনে দেওয়ার কথা বলে দুই কন্যাশিশুকে রাস্তায় ফেলে গেলেন মা, পাঁচ বছরের ইসরাত। পাশে দেড় বছরের ছোট্ট বোন রোজা মনি। চারপাশের মানুষের দিকে অসহায় চোখে তাকিয়ে আছে তারা। এই বয়সে যাদের মায়ের হাত ধরে পথ চলার কথা, মায়ের আঁচলে নিরাপদে থাকার কথা, সেই দুই শিশুই আজ দাঁড়িয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে। তাদের নিষ্পাপ চোখে জমে থাকা প্রশ্নের উত্তর দেওয়ার কেউ নেই, নেই মায়ের সেই চেনা আশ্রয় কিংবা বাবার নির্ভরতার হাত।

ঘটনাটি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ বাজার এলাকার। ১১ অক্টোবর দুপুরে রোজ গার্ডেন মডেল স্কুলসংলগ্ন সড়কের পাশে শিশু দুটিকে কাঁদতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সে সময় পাঁচ বছরের ইসরাত জানায়, চিপস কিনে দেওয়ার কথা বলে তাদের সেখানে নিয়ে এসেছিলেন মা। এরপর তাদের একা রেখে কোথাও চলে যান তিনি। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও আর ফিরে আসেননি।

জানা গেছে, ফেলে যাওয়া শিশু দুটি উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের মো. নাছির ও জেসমিন দম্পতির মেয়ে। শিশু দুটির ছবি ও ভিডিও দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন তাদের এক চাচি। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা শিশু দুটিকে তাঁর জিম্মায় তুলে দেন।

শিশু দুটির চাচির ভাষ্য অনুযায়ী, তাদের বাবা নাছির কুমিল্লা নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালান। প্রায় চার মাস আগে নাছির ও জেসমিনের মধ্যে বিচ্ছেদ হয়। এরপর জেসমিন অন্যত্র বিয়ে করেন। পরিবারের সদস্যদের সামনে মুঠোফোনে কথা বলার সময় শিশু দুটির মা জানান, তিনি ইচ্ছা করেই তাদের রেখে গেছেন এবং আর ফিরিয়ে নেবেন না। অন্যদিকে, শিশুদের বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

মা-বাবার বিচ্ছেদের পর তাদের জীবনে কী বদলে গেছে, তা হয়তো এখনো বোঝার বয়স হয়নি ইসরাত আর রোজা মনির। পাঁচ বছরের ইসরাত হয়তো শুধু এটুকুই বুঝতে পারছে, মা তাদের সঙ্গে নেই। এই বয়সে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল মা-বাবার আদর, ভালোবাসা আর নিরাপদে বেড়ে ওঠার পরিবেশ। অথচ আজ সেই দুই শিশুর সামনেই অনিশ্চিত ভবিষ্যৎ।

বহুত পুরনো একটি ছবি ,সে ব্যক্তি অনেক বুদ্ধি করেও রাখতে পারলেন না 😂🤣
13/10/2026

বহুত পুরনো একটি ছবি ,
সে ব্যক্তি অনেক বুদ্ধি করেও রাখতে পারলেন না 😂🤣

হযরত শাহজালাল আন্তর্জাতিক  #বিমানবন্দরের সুপারম্যান   #ম্যাজিস্ট্রেট কেএম আবু  #নৌশাদকে কেন সরিয়ে দেওয়া হলো  #জানেন.??...
07/10/2026

হযরত শাহজালাল আন্তর্জাতিক #বিমানবন্দরের সুপারম্যান #ম্যাজিস্ট্রেট কেএম আবু #নৌশাদকে কেন সরিয়ে দেওয়া হলো #জানেন.??

এ প্রশ্ন আজ হাজার হাজার প্রবাসী ও সাধারণ যাত্রীর মুখে মুখে। এই অফিসার যতদিন ছিলেন বিমানবন্দরের ভেতরে পানির দাম, সেভেন আপের দাম কেউ বাড়াতে পারেনি। টয়লেটে কেউ #চাঁদা আদায় করতে পারেনি। কোন ব্যাগ কে**টে মা*লামা*ল চু**রি করার সাহস কেউ কখনো দেখায়নি। তাকে দেখলেই বিমানবন্দরের দা*লা*ল চ*ক্র, চাঁ*দাবা*জ, দু*র্নী*তিবা*জ কর্মকর্তারা ভ/য়ে ভ/য়ে কাঁ*প*তো। বড় বড় কর্মকর্তাদের অসুবিধা হতো সব ফ্ল্যাশ হয়ে যাবে তাই জন্য। এইজন্যই তো তাকে স*রি*য়ে দেওয়া হয়েছে, তাই না?

35 তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই অফিসার মুন্সীগঞ্জের সন্তান। কুমিল্লার তিতাস উপজেলার সহকারী কমিশনার থাকাকালীন সময়ে জনপ্রিয় হয়েছেন। নভেম্বর 2025-এর শুরুতে বিমানবন্দরে যোগ দিয়ে স্কুটারে চড়ে পুরো টার্মিনাল তিনি চষে বেরিয়েছেন। 5 নভেম্বর ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে দোকানদারকে 20000 টাকা জ**রিমা**না করেছেন তিনি। লাগেজ চো/রকে এক বছরের কা*রাদ*ণ্ড দিয়েছেন। লাগেজ হ্যান্ডেলারদের গায়ে বডি ক্যামেরা লাগিয়ে চু/রির পথ ব/ন্ধ করে দিয়েছেন। হেল্প ডেস্ক সচল করেছেন। নিজের নম্বর দিয়ে যাত্রীদের সরাসরি অভিযোগ নেওয়ার ব্যবস্থা করেছেন। জিরো টলারেন্স নীতিতে দা/লা/ল চ/ক্র, চাঁ**দাবা**জি, হয়**রানি সব ভাসিয়ে দিয়েছেন। এমন বাঘের বাচ্চা না থাকলে বিমানবন্দর তো আর কখনো ঠিক হবে না, তাই না?

প্রবাসীদের স্বস্তি, যাত্রী সেবার মান, সবকিছু আজ আবার যেন হু/মকি/র মুখে। ম্যাজিস্ট্রেট নৌশাদকে আবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব দিতে হবে এবং এটা অবিলম্বে সত্য। এটা অনুরোধ নয়, এটা হলো জনগণের দাবি। বিমানবন্দরে এরকম বাঘের বাচ্চা না থাকলে কর্মকর্তারা কখনো ঠিক হবে না। সিস্টেমটাও ঠিক হবে না। বিমানবন্দর দেশের মুখ আর প্রবাসী ভাইদের র/ক্ত পানি করার টাকা দালাল আর চাঁ*দাবা*জদের পকেটে যেতে দেওয়া যাবে না। ✊

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, বাংলাদেশিদেরও যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবেআগামী বছরে প্রায় ১ লাখ ৬৫ হাজারেরও বেশি ব...
05/10/2026

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, বাংলাদেশিদেরও যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে

আগামী বছরে প্রায় ১ লাখ ৬৫ হাজারেরও বেশি বিদেশি কর্মী নেয়ার ঘোষণা দিয়েছে ইতালি সরকার। এ তালিকায় বাংলাদেশের সঙ্গে নাম রয়েছে আরও ৩৬ দেশের। তবে এ জন্য দেশটির সরকারি নির্দেশনী অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরিতে প্রার্থীদের আবেদন করতে হবে বলে জানিয়েছে ইতালির শ্রম মন্ত্রণালয়। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আগামী বছরে প্রায় ১ লাখ ৬৫ হাজারেরও বেশি বিদেশি কর্মী নেয়ার ঘোষণা দিয়েছে ইতালি সরকার। এ তালিকায় বাংলাদেশের সঙ্গে নাম রয়েছে আরও ৩৬ দেশের। তবে এ জন্য দেশটির সরকারি নির্দেশনী অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরিতে প্রার্থীদের আবেদন করতে হবে বলে জানিয়েছে ইতালির শ্রম মন্ত্রণালয়। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ইতালিতে বসবাসকারী শরণার্থী, আশ্রয়প্রার্থী এবং অভিবাসীদের তথ্যসেবা প্ল্যাটফর্ম রিফিউজি ইনফোর প্রতিবেদনে বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি শ্রমিককে বৈধভাবে ইতালিতে কাজ নিয়ে প্রবেশের সুযোগ করে দেয়া হবে। এ ক্ষেত্রে নন-সিজনাল ক্যাটাগরিতে ৭৬ হাজার ২০০, সিজনাল ক্যাটাগরিতে ৮৯ হাজার এবং নিজস্ব কাজের জন্য ৬৫০টি কোটা নির্ধারণ করা হয়েছে।

ইতালি সরকারের এই নিয়োগ প্রক্রিয়ার তালিকায় বাংলাদেশসহ আরও ৩৬টি দেশের নাম রয়েছে। সেসব দেশগুলো হলো―আলবেনিয়া, আলজেরিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, কেপ ভার্দে, ইকুয়েডর, মিশর, এল সালভাদর, ইথিওপিয়া, ফিলিপাইন, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, জাপান, জর্ডান, গুয়াতেমালা, ভারত, কিরগিজস্তান, কসোভো, মালি, মরক্কো, মরিশাস, মলদোভা, মন্টেনেগ্রো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, উত্তর মেসিডোনিয়া, সেনেগাল, সার্বিয়া, শ্রীলঙ্কা, সুদান, থাইল্যান্ড, তিউনিসিয়া, ইউক্রেন ও উজবেকিস্তান।

আবেদনের সময়সীমা: উল্লেখিত দেশের নাগরিকরা আগামী ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু করে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত ইতালি সরকারের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ক্যাটাগরি অনুযায়ী ইতালিয়ান একজন মালিকের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

এরপর নির্ধারিত চারটি দিনে প্রার্থীরা তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন। তারিখগুলো হচ্ছে― ২০২৭ সালের ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারি।

এরপর নির্ধারিত চারটি দিনে প্রার্থীরা তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন। তারিখগুলো হচ্ছে― ২০২৭ সালের ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারি।

আবেদনের ক্যাটাগরি: আবেদনের ক্ষেত্রে আগামী ১২ জানুয়ারিতে শুধু সিজনাল কৃষিখাতের জন্য আবেদনপত্র, ৯ ফেব্রুয়ারি সিজনাল পর্যটন খাতে, ১৬ ফেব্রুয়ারি নন-সিজনাল এবং ১৮ ফেব্রুয়ারি নন-সিজনাল ডমেস্টিক খাতের জন্য আবেদনপত্র জমা দেয়া যাবে।
তবে প্রার্থীকে আবেদনপত্র জমাদানের আগে অবশ্যই তার কাগজপত্র ভালোভাবে যাচাই-বাছাই করে তবেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা।

05/10/2026
05/10/2026

ছেলেকে যারা হ/ত্যা করেছে তারা আমাকেও হুমকি দিচ্ছে, আমি জীবনের নিরাপত্তা চাই বলে থানায় জিডি; রক্ষা করতে পারলো না পুলিশ।

সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে, সম্ভবত কোনো এক যাত্রীর ঘাড় ধ'রে এই লোক নিয়ে যাচ্ছে, কথা হচ্ছে ইনি কে?এয়ারপোর্টে কর্মরত...
05/10/2026

সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে, সম্ভবত কোনো এক যাত্রীর ঘাড় ধ'রে এই লোক নিয়ে যাচ্ছে, কথা হচ্ছে ইনি কে?
এয়ারপোর্টে কর্মরত কর্মচারী নাকি কোনো এয়ারলাইনসের কর্মচারী?

যদি ধরেও নেই যাত্রী কোনো অ'পরাধ করেছে, সেক্ষেত্রেও তো এভাবে ঘা'ড়ে ধ'রে নেয়ার আইনগত ভিত্তি নেই, এয়ারপোর্টে আর্মড পুলিশ আছে এইটা তাদের দায়িত্ব।

সবার ফোকাস জামাতের নেতাকে নিয়ে আছে, এইদিকে যাত্রীর ঘা*ড়ে ধ'রে নিয়ে যাওয়া টা টোটালি আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে।

আজ আরেকজনেরটা দেখে এড়িয়ে যাবেন, তো কাল এয়ারপোর্টে হবেন আপনিই ভি'ক্টিম।

Address

2346 Al Khobar
Dammam

Alerts

Be the first to know and let us send you an email when Priyo Desh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Priyo Desh:

Shortcuts

Share