31/03/2026
রাতে দেখলাম মাত্র ১১২k আর এখন দেখতেছি ২০৯k
জানিনা সারাদিনে কত হয়ে যায়,
সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বর্তমান সময়ের এক বিস্ময়কর নাম 'তাজু ভাই ২.০'। সাধারণ একজন মানুষ থেকে রাতারাতি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তার এই উত্থান যেন কোনো রূপকথার গল্পের চেয়ে কম নয়।
🚀 রকেটের গতিতে তাজু ভাইয়ের জয়জয়কার!
ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিনিয়ত কত মানুষই তো আসে, কিন্তু তাজু ভাই ২.০ যেন সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছেন।
একদম তৃণমূল পর্যায় থেকে উঠে এসে সাধারণ মানুষের মনের কথা সহজ ভাষায় তুলে ধরাই ছিল তার সাফল্যের চাবিকাঠি।
কেন সবাই অবাক?
অবিশ্বাস্য গ্রোথ: খুব অল্প সময়ে তার ফলোয়ার সংখ্যা ২০৯K ছাড়িয়ে গেছে, যা বড় বড় তারকাদের জন্য অনেক সময় স্বপ্ন হয়ে দাঁড়ায়।
জনগণের কণ্ঠস্বর: তার ভিডিওগুলোতে সাধারণ মানুষের মতামত (জনগণের মতামত) যেভাবে উঠে আসে, তা দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করেছে।
সরলতা ও সততা: কোনো কৃত্রিমতা ছাড়াই নিজের আঞ্চলিক ঢঙে ভিডিও বানিয়ে তিনি প্রমাণ করেছেন যে, কন্টেন্ট ভালো হলে মানুষ তাকে ভালোবাসবেই।
তাজু ভাইয়ের এই সফলতা কেবল নিজের ভাগ্য বদল নয়, বরং এটি হাজারো নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এক অনুপ্রেরণার নাম।
শুভকামনা রইলো তাজু ভাইয়ের জন্য, যাতে এই অগ্রযাত্রা আরও বহুদূর এগিয়ে যায়! 🌟
18/03/2026
দেশে আইন কানুনের সঠিক ব্যাবহার না থাকলে যা হয়, একটা ভিডিও তে দেখলাম সামনে একটা পাওয়ার টিলারের পিছনে অনেকগুলো কলার গাছ দিয়ে গাড়ি বানিয়ে মিসাইলের গাড়ি বানিয়ে বিশ্বরোড দিয়ে চালিয়ে রিলস ভিডিও বানাচ্ছে,
তাও আবার মেইন রোডে গাড়ি থামিয়ে। সবকিছুর তো একটা লিমিট থাকে নাকি?
এগুলা দেখার কি কেউ নাই?
17/03/2026
তুমি ছিলে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা,,,তুমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক,,,মুজিব তুমি জন্মেছিলে বলে, বাঙালি পেয়েছে মুক্তি,,
"বঙ্গবন্ধু, তুমি ছিলে বাঙালির মুক্তির প্রেরণা। তোমার জন্মদিনে তোমার আদর্শকে স্মরণ করি। 🇧🇩তুমি রয়ে যাবে চিরকাল বাঙালি স্মরণে,,,,,, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
27/02/2026
⭕প্রশাসনের কাছে বিনীত নিবেদন✅
এই যে রাস্তার মাঝখান দিয়ে বেয়াদবের মতো দু-একটা গাড়ি চলে যায়, এগুলো অবিলম্বে বন্ধ করুন।
দোকানের ফাঁকে ফাঁকে গাড়ি চলায় আমাদের হকার ভাইদের ব্যবসা করতে বড্ড অসুবিধা হচ্ছে।
রাস্তা কি চলাচলের জন্য? মোটেও না! রাস্তা বানানোই হয়েছে জামাকাপড়, জুতা আর চটপটির দোকান বসানোর জন্য। সেখানে গাড়ি চালানো মানেই হকারদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ।
হকার ভাইদের "মাত্র একশো, একশো" চিৎকারের মাঝে গাড়ির হর্নের মতো কর্কশ শব্দ শোনাটা রীতিমতো অপরাধ। এতে তাদের মনসংযোগে ব্যাঘাত ঘটে।
রাস্তা হকারদের, ফুটপাতও হকারদের। গাড়িগুলো দয়া করে আকাশে উড়াল দিন অথবা ড্রেনে নামিয়ে ফেলুন। হকারদের "বিশ্রাম ও ব্যবসায়িক জোন" হিসেবে রাজপথকে কলঙ্কমুক্ত রাখুন!🙂
জয় হোক অব্যবস্থাপনার! 🤡🔥
26/02/2026
🚫🇧🇩 আজকে ২-৩ দিন ধরে শুধু অনলাইনে কিছু পোস্ট ভাইরাল হচ্ছে সেখানে দেখা যাচ্ছে মাহে রমজান উপলক্ষে যে ইফতারির আয়োজন করা হয় সেখানে বেশ কিছু জায়গায় বাঙালি ভাইয়ের হাতাহাতি এবং উশৃঙ্খলা আচরণের মধ্যে জড়িয়ে পড়তেছে যেটি এখানে হাইলাইট হচ্ছে এবং উর্ধ্বতনাও কর্তৃপক্ষের নজর আসতেছে এরকম চলতে থাকলে আগামী ১০০ বছরেও এ বাঙালি জাতির ভিসা খুলবে আমার মনে হয় না 🙏
ইফতার আমাদের শেখায় ধৈর্য, সংযম আর সহানুভূতি।
সারাদিন রোজা রাখার পর যদি আমরা রাগ আর মারামারিতে জড়িয়ে যাই, তাহলে রোজার আসল শিক্ষা কোথায় রইলো?
এক প্লেট ইফতারের জন্য নয়, আমাদের উচিত এক প্লেট ধৈর্য আর সম্মান ভাগ করে নেওয়া।
ইফতার হোক শান্তির, ভালোবাসার আর ভ্রাতৃত্বের প্রতীক। 🌙🤲
#কুয়েত #প্রবাসি
25/02/2026
#প্রবাসী মিজান ভাইয়ের কলিজার টুকরো আজ একা ফিরছে বাংলাদেশে…
যে মেয়েটার ফেরার কথা ছিল বাবা–মা আর বোনের হাত ধরে, হাসিমুখে, ওমরাহর পবিত্র সফর শেষে সুখের স্মৃতি নিয়ে—সে আজ ফিরছে নিঃশব্দে, শূন্যতায় ঘেরা হয়ে। নির্মম সড়ক দুর্ঘটনা এক মুহূর্তে কেড়ে নিয়েছে তার আপন দুনিয়া।
বাবা নেই, মা নেই, আদরের বোনও নেই… সবাই পড়ে আছেন সৌদি আরবের মর্গে। আর ছোট্ট এই প্রাণটা আজ বুঝতেই পারছে না, কেন তার পৃথিবীটা এমন হঠাৎ অন্ধকার হয়ে গেল।
এই শোক ভাষায় প্রকাশ করার মতো না। বুক ফেটে যায় ভাবলে—একটা শিশু কত বড় পরীক্ষা দিচ্ছে!
হে মহান আল্লাহ, আপনি তাকে আপনার রহমতের চাদরে ঢেকে রাখুন। তার ছোট্ট হৃদয়ে ধৈর্য দিন, শক্তি দিন। তার বাবা–মা ও বোনকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।
আমিন। 🤲😭
#অসহায় #মৃত্যুবরণ #প্রবাসীর #রেমিট্যান্স
22/02/2026
আলহামদুলিল্লাহ আজ পাঁচ রমজান শেষ
19/02/2026
পুবাঁচল ৩০০ ফিট্ #নিলাবাজার
18/02/2026
সৌদি আরবের রিয়াদ রমজানের সময়সূচি #সৌদি
18/02/2026
আলহামদুলিল্লাহ আজ প্রথম রোজার সেহেরি খাইলাম