Mominul Islam

Mominul Islam

Share

Official page Mominul Islam
Bangladesh.
সদ্য সাবেক সহ তথ্য বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক
যুবদল কুষ্টিয়া জেলা শাখা।

এমন কিছু ভালো কাজ করে যান!
যেন, সেখানে আপনার অভাবে
স্থানটা শূন্য পড়ে না থাকলেও!
আপনার কথা মনে পড়বে সবার।

13/05/2026

জীবনের পথে যতোটাই এগুচ্ছি,
একথাটা বুঝতে পারছি যে,
রক্ত সূত্রের আত্মীয়তাটা কোনো মানুষেরই আসল আত্মীয়তা নয়।
আসল আত্মীয়তা জন্মায়;
মনের ও মানসিকতার নৈকট্যে,
দৃষ্টিভঙ্গির মেলবন্ধনে ও মূল্যবোধের সমতায়।

11/05/2026

বাংলাদেশের নারী জাগরণ, গণতন্ত্র ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় সম্মুখসারীর দুই নারী নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা।
পুলিশ সপ্তাহ উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ, বিশিষ্ট চিকিৎসক ও মানবিক নেতৃত্বের প্রতীক জনাবা ডা. জোবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্বাধীন বাংলাদেশের ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার জনাবা শামীমা রহমান।
এটি শুধু শুভেচ্ছা বিনিময় নয়, বরং নারীর অগ্রযাত্রা, নেতৃত্ব ও ক্ষমতায়নের এক অনন্য প্রতিচ্ছবি।
বাংলাদেশের প্রতিটি নারী এগিয়ে যাক সাহস, সততা ও নেতৃত্বের শক্তিতে।

Mominul Islam 04/05/2026

আমার একলা আকাশ।

Mominul Islam আমার একলা আকাশ

01/05/2026

সত্যি সামনে আসবেই, ঢাকার নতুন নারী পুলিশ সুপার নিয়োগ নিয়ে নেটদুনিয়ায় এখন তর্কের ঝড়। কেউ উচ্ছ্বসিত, কেউ প্রশ্ন তুলছেন। কেউ প্রশংসা করছেন, কেউ সমালোচনা করছেন।

কিন্তু এই শোরগোলের ভেতরে চাপা পড়ে যাচ্ছে এক মেধাবী নারী পুলিশ কর্মকর্তার দীর্ঘ ১৫ বছরের নীরব বঞ্চনার ইতিহাস—যার গল্পটা পর্দার আড়ালে থেকে গেছে।

বিসিএস ২৫তম ব্যাচের একজন চৌকস কর্মকর্তা হয়েও শামীমা পারভীনের দেড় দশক ধরে "পর্দার আড়ালে" বা কোণঠাসা থাকার মূল কারণ ছিল রাজনৈতিক প্রতিহিংসা ও আদর্শিক ভিন্নতা।

তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে কেন তাকে নিগৃহীত হতে হয়েছিল? তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো কেটেছে অদৃশ্য এক চাপের মধ্যে।

কারণ—তার রাজনৈতিক পরিচয়। বিএনপি ঘরানার সঙ্গে সম্পৃক্ততার কারণে আওয়ামী লীগ শাসনামলে তাকে প্রশাসনিকভাবে কোণঠাসা করে রাখা হয়েছিল।

শামীমা পারভীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা এবং কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষস্থানীয় নেত্রী হিসেবে পরিচিত ছিলেন।

আওয়ামী লীগ শাসনামলে কোনো কর্মকর্তার অতীত রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যদি তাদের আদর্শের সাথে না মিলত, তবে তাকে "অবিশ্বস্ত" হিসেবে গণ্য করা হতো।

আর তাঁর স্বামী রকিবুল ইসলাম বকুল বিএনপির একজন কেন্দ্রীয় প্রভাবশালী নেতা। এই একটিমাত্র ‘ট্যাগ’—তার পুরো ক্যারিয়ারের গতিপথ নির্ধারণ করে দিয়েছে। মেধার ওপর প্রতিহিংসার খড়গ।

যোগ্যতা ও সিনিয়রিটি থাকা সত্ত্বেও বছরের পর বছর তিনি পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। প্রশাসনের ভেতরে তাঁকে একপ্রকার ‘অচ্ছুত’ করে রাখা হয়েছিল।

তাকে বছরের পর বছর পুলিশ সদরদপ্তরের (PHQ) মতো ইউনিটগুলোতে এমন সব ডেস্কে রাখা হয়েছিল, যেগুলোকে পুলিশের ভাষায় 'ডাম্পিং পোস্টিং' বলা হয়।

একজন মেধাবী ক্যাডার কর্মকর্তার ক্যারিয়ারকে এভাবে স্থবির করে রাখাই ছিল সে সময়ের প্রশাসনের কৌশলী বঞ্চনা।

যারা আজ নিরপেক্ষতার কথা বলে প্রশ্ন তুলছেন—গত ১৫ বছর কোথায় ছিলেন? যখন মেধাবীদের সরিয়ে রেখে চাটুকারদের জায়গা দেয়া হচ্ছিল, তখন সেই ‘নীতিবোধ’ কোথায় ছিল?

শামীমা পারভীনদের মতো কর্মকর্তারা একটা জিনিস প্রমাণ করেন মেধা, ধৈর্য আর সময়—এই তিনটা থাকলে ন্যায়বিচার দেরিতে হলেও আসে।

30/04/2026

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস—
শ্রমিকের ঘাম, পরিশ্রম আর ত্যাগেই গড়ে ওঠে সভ্যতা ও উন্নতির ভিত্তি। তাই শ্রমিকের অধিকার শুধু একটি দাবি নয়, এটি একটি মৌলিক মানবাধিকার।

এই দিনে আমরা স্মরণ করি সেই সব সংগ্রামী শ্রমিকদের, যারা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য লড়াই করেছেন। তাদের আত্মত্যাগ আমাদেরকে শিখিয়েছে—শ্রমের মর্যাদা রক্ষা করা মানেই মানবতার মর্যাদা রক্ষা করা।

আসুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি—
শ্রমিকের অধিকার নিশ্চিত করব, তাদের সম্মান দেব, এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলব। ✊

13/04/2026

২১ বছর ধরে ৩ ভাই তাকে সম্পত্তি হতে বঞ্চিত করে রেখেছিল। এজন্য উনি জীবনে অনেক অর্থকষ্টে পড়েছেন, সমস্যায় পড়ে সংগ্রাম করেছেন।

শেষ সময়ে ৩ ভাই উনার কাছে ক্ষমা চাইতে এলে উনি কাগজে লিখে জানিয়েছেন,
- মাফ করব না।

আর মৃত্যুর আগে সন্তানের হাতে এই শেষ নোট দিয়ে গেছেন,
- আমার জানাজায় ৩ ভাইকে দাঁড়াতে দিও না।

একজন ৭৫ বছর বয়সী ভদ্রমহিলা মৃত্যুশয্যায়।
কতটুকু অভিমান, হতাশা আর কষ্ট হতে মানুষ এই কথা লিখে যায়।

যার যা প্রাপ্য তা সময়েই বুজিয়ে দেয়া উচিত কিন্তু তা না করে বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারেই সম্পদ এর বন্টন নিয়ে লুকোচুরি হয়......

29/03/2026

যতই ব্যস্ততা থাকুক,
দিনের শেষে কিছু মানুষ ঠিকই মনে পড়ে যায়।
কারণ তারা “সময় পেলে” মনে করে না,
তারা মনে করে “মন থেকে”।

এই শহরের ভিড়ে, কাজের চাপের ভেতর,
হাজার ব্যস্ততার অজুহাত থাকলেও
যারা আপন, তারা কখনো ভুলে যায় না—
একটা মেসেজ, একটা খোঁজ, কিংবা নীরব উপস্থিতি দিয়ে
বুঝিয়ে দেয়— “তুমি আছো, আর সেটাই যথেষ্ট।”

সম্পর্ক আসলে সময় দিয়ে টিকে না,
টিকে আন্তরিকতায়।
কারো জন্য ২৪ ঘণ্টা সময় না থাকলেও,
একটা ছোট্ট মুহূর্তই যথেষ্ট
যদি সেখানে সত্যিকারের ভালোবাসা থাকে।

অনেকেই জীবনে আসে,
কিন্তু সবাই আপন হয়ে উঠতে পারে না।
আর যারা পারে, তারা ব্যস্ততার অজুহাতে হারিয়ে যায় না—
বরং আরও বেশি করে প্রমাণ করে,
তারা তোমার জীবনেরই অংশ।

তাই ব্যস্ততা কখনো সম্পর্কের অজুহাত হতে পারে না।
কারণ যারা সত্যি তোমার,
তারা ব্যস্ততার মাঝেও তোমার জন্য একটু জায়গা রেখে দেয়। 🍀🖤-🍀🖤

28/03/2026

দ্যা প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ❣️🌸🌾
Tarique Rahman

16/03/2026

পিতা থেকে পুত্র—
দায়িত্ব, আদর্শ ও উন্নয়নের সেই ধারাবাহিক পথচলা।

খাল খননের এই ঐতিহাসিক মুহূর্ত আমাদের জন্য এক নতুন আশার বার্তা। দেশের নদী-নালা, খাল-বিল পুনর্জীবিত করার এই উদ্যোগ শুধু উন্নয়নের নয়, এটি মানুষের জীবন ও জীবিকার সাথেও গভীরভাবে সম্পৃক্ত।

মহান আল্লাহ তায়ালার উপর ভরসা রেখে আমরা বিশ্বাস করি—এই মহৎ উদ্যোগ দেশের জন্য কল্যাণ বয়ে আনবে। আল্লাহ তায়ালা নিশ্চয়ই সহায় হবেন এবং এই প্রচেষ্টা সফলতার মুখ দেখবে, ইনশাআল্লাহ।

13/03/2026

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য জনাব #মির্জা_আব্বাস ভাইকে মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন সুস্থতা দান করুন।
মস্তিষ্কের রক্তক্ষরন জনিত কারনে তার অপারেশন চলমান।
দেশবাসীসহ সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

Want your business to be the top-listed Government Service in Riyadh?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Riyadh