ভালোবাসার সিঙ্গাপুর - Dear Singapore

ভালোবাসার  সিঙ্গাপুর - Dear Singapore

Share

আমরা প্রবাসীদের কথা বলি !!!

18/04/2025

বিশাল সুখবর, সিঙ্গাপুর প্রবাসীদের আর আইপিএ এটেস্ট করা লাগবে না। আমাদের দীর্ঘদিনের এই প্রত্যাশা পূরণ করার জন্য বর্তমান সরকার ও সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ 🙏🙏

সিঙ্গাপুর হাইকমিশনার ও প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুসের নিকট আমরা চিরকৃতজ্ঞ ❤️❤️🙏🙏

01/04/2025

এমএরটির মধ্যে এই পারমিটটা হারিয়ে গিয়েছে৷ কারো দৃষ্টিতে পরলে যোগাযোগ করার অনুরোধ।আবু সায়িদ 88191700

ধন্যবাদ

06/03/2025

সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিট কাঠামোর পরিবর্তন:

✅ কর্মসংস্থানের সর্বোচ্চ সময়সীমা নেই, তবে সর্বোচ্চ বয়সসীমা বজায় থাকবে (১ জুলাই ২০২৫ থেকে প্রযোজ্য)
✅ ওয়ার্ক পারমিট (WP) ধারকদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬৩ বছর করা হবে।
✅ নতুন WP আবেদনকারীদের জন্য বয়সসীমা ৬১ বছর নির্ধারণ করা হবে।

👉🏼 আরও বেশি দেশের কর্মী এবং নতুন পেশার অন্তর্ভুক্তি কর

✅ Non-Traditional Source - NTS দেশগুলোর তালিকায় ভুটান, কম্বোডিয়া এবং লাওস ১ জুন ২০২৫ থেকে যুক্ত হবে। বর্তমানে তালিকাভুক্ত দেশগুলো হল: বাংলাদেশ, ভারত, মিয়ানমার, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
✅ এই দেশগুলোর থেকে নিয়োগকৃত কর্মীরা ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে নতুন পেশায় কাজ করতে পারবে, যেমন: রাঁধুনি, ভারী যানবাহন চালক এবং উৎপাদনশিল্প কর্মী।

তথ্যসূত্র: সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয় (Ministry of Manpower), ৭ মার্চ ২০২৫

সংবাদ মাধ্যম: CNA

03/03/2025

আলহামদুলিল্লাহ! সিংগাপুর প্রবাসীদের জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টার প্রথম ধাপ সাফল্য লাভ করতে চলছে৷ আগামী ৬ই মার্চ বাংলাদেশ হাই কমিশন সিংগাপুরে অফিসিয়ালি আইপিএ সত্যায়িত প্রথা অনলাইনে চালু হতে যাচ্ছে৷
আর কাউকে হাই কমিশনে গিয়ে দীর্ঘ সময় দাড়িয়ে থাকতে হবে না৷
ধন্যবাদ জানাই মাননীয় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা Lutfey Siddiqi মহাদয় কে।
সেই সাথে এটির সাফল্য পেতে সিংগাপুর প্রবাসীদের নিয়ে যিনি কাজ করছেন আমাদের বড় ভাই ডাক্তার Muntasir Mannan Choudhury
ধন্যবাদ সবাইকে৷Lutfey Siddiqi Muntasir Mannan Choudhury

08/02/2025

আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মাদ সাঃ ব্যবহৃত জিনিস পত্র সিঙ্গাপুর এক্সপোতে এক্সিবিশন হচ্ছে, আগামীকাল রবিবার 9 ফেব্রুয়ারী পর্যন্ত চলবে, আপনারা দেখে আসতে পারেন ফ্রীতে কোনো টিকেট লাগেনা ...

04/02/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সিঙ্গাপুর প্রবাসী আমাদের পরিচিত রুবেল ভাই আমাদের মাঝে আর নেই উনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ।
সবাই আমরা রুবেল ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন উনার জীবনের সকল গুনাহ গুলো ক্ষমা করে উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
আমিন ‌।

Photos from ভালোবাসার  সিঙ্গাপুর - Dear Singapore's post 02/02/2025

The Wandering Dervishes ভবঘুরে দরবেশ টিম আজ আমরা ছিলাম Sembawang recreation Centre এ। যেখানে প্রায় ৬০জনের মতো সিঙ্গাপুর প্রবাসী ভাইকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা/পরামর্শ দেয় আমাদের টিম।

চলমান থাকুক এমন ভালো কাজ❤️। Muntasir Mannan Choudhuryভাই সহ ডাক্তারগণ ও সেচ্ছাসেবী ভাইদের জানাই কৃতজ্ঞতা❤️❤️

31/01/2025

ফ্রি মেডিকেল স্বাস্থসেবার জন্য আগামী 2 ফেব্রুয়ারি 2025 sembawang Recreation centre এ আমাদের সবার প্রিয় মুখ ডাক্তার মুনতাসির স্যার এবং তার টীম থাকবেন, আপনাদের যদি কোনো সমস্যা থাকে চলে আসেন আগামী রবিবার দেখা হবে !

✈ Google Flights 16/01/2025

সস্তায় ফ্লাইট টিকিট কেনার ৭টি কার্যকর টিপস

এটা যে ১০০% কার্যকর সেটা আমি আসার সময় বুঝতে পেরেছিলাম , যেখানে 40,000 এর টিকেট আমি মাত্র 19,593 টাকায় পেয়েছিলাম,

সস্তায় ফ্লাইট টিকিট কিনতে কিছু কৌশল জানা থাকলে ভ্রমণের খরচ অনেক কমানো সম্ভব। নিচে এমন ৭টি কার্যকর কৌশল উল্লেখ করা হলো।

১. মঙ্গলবার ও বুধবার টিকিট বুক করুন

মঙ্গলবার এবং বুধবার হলো সস্তায় টিকিট কেনার সেরা দিন। বেশিরভাগ এয়ারলাইনস মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তাদের টিকিটের মূল্য আপডেট করে। পরিসংখ্যান বলছে, অধিকাংশ মানুষ শুক্রবার, শনিবার বা রবিবার টিকিটের দাম খোঁজেন। তাই মধ্য সপ্তাহে টিকিট কিনলে দাম তুলনামূলক কম হয়।

২. আগে থেকে টিকিট বুক করুন, তবে অতিরিক্ত আগেও নয়

ভ্রমণের তারিখের অন্তত ২১ দিন আগে টিকিট কিনুন। এয়ারলাইনস সাধারণত প্রথম কয়েকজন যাত্রীকে সবচেয়ে সস্তা টিকিট দেয়। তবে খুব আগেও বুক করলে বেশি দাম দিতে হতে পারে।

৩. সঠিক দিন নির্বাচন করুন

মঙ্গলবার বা বুধবার ফ্লাইট বুকিং এবং ভ্রমণের জন্য আদর্শ। এই দিনগুলোতে ভ্রমণকারী তুলনামূলক কম থাকে। তাই টিকিটের দামও কম থাকে।

৪. আন্তর্জাতিক ফ্লাইটের জন্য সেরা অফার খুঁজুন

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ১১-১২ সপ্তাহ আগে টিকিটের সেরা অফার পাওয়া যায়। এই সময়ে নিয়মিত টিকিটের দাম চেক করুন।

৫. ছোট এয়ারপোর্টে ল্যান্ড করুন

বড় এয়ারপোর্টের পরিবর্তে কাছাকাছি ছোট এয়ারপোর্টে নামার চেষ্টা করুন। যেমন, লন্ডনে যাওয়ার সময় হিথ্রোর পরিবর্তে ম্যানচেস্টার এয়ারপোর্টে নামুন এবং ট্রেনে লন্ডনে যান। এতে খরচ কমে।

৬. ব্রাউজারের 'কুকিজ' পরিষ্কার করুন

ফ্লাইট টিকিট খোঁজার সময় আপনার ব্রাউজারের কুকিজ পরিষ্কার করুন। না হলে এয়ারলাইন্সের বুকিং সিস্টেম আপনার আগের অনুসন্ধান ধরে নেবে এবং দাম বাড়িয়ে দিতে পারে।

৭. টিকিটের দাম তুলনা করুন

একটি ওয়েবসাইটে নির্ভর না করে বিভিন্ন সাইটে টিকিটের দাম তুলনা করুন। প্রায়ই দেখা যায়, একই এয়ারলাইন্সের টিকিট অন্য ওয়েবসাইটে সস্তা পাওয়া যায়।

বিশেষজ্ঞের পরামর্শ: সাইটগুলো ব্যবহার করুন

সস্তায় টিকিট খুঁজতে এই সাইটগুলো ব্যবহার করুন:

1. Skyscanner
https://www.skyscanner.net

2. CheapFlight
https://www.cheapflights.com

3. Momondo
https://www.momondo.com

4. Kayak
https://www.kayak.com

5. Google Flights
https://www.google.com/flights

ফ্লাইটের টিকিট সস্তায় কিনতে এই টিপসগুলো অনুসরণ করুন। পরিকল্পিত ভ্রমণ আপনার সময় ও অর্থ দুটোই বাঁচাবে।

Copy post

✈ Google Flights Find the best flights fast, track prices, and book with confidence

30/09/2024

প্রবাসীদের এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস নিয়ে আপনার মতামত জানাতে পারেন, আসলে কি আমাদের ভিআইপি সার্ভিস দরকার নাকি এয়ারপোর্টের সার্ভিসের মান উন্নয়ন করলেই হবে,

22/09/2024

সিঙ্গাপুরের মাটিতে এ যেন এক ছুট্টো বাংলাদেশ

Want your business to be the top-listed Government Service in Singapore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Upper Serangoon Road
Singapore