22/11/2024
ই পাসপোর্ট করতে কি কি ডকুমেন্টস লাগবে ?
এই প্রশ্ন টা প্রতিদিনই আসে ।
এক নজরে দেখে নিন বর্তমানে ই- পাসপোর্ট অনলাইনে এপ্লিকেশন করার সময় কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়।
১) বর্তমান পাসপোর্ট
২) জন্ম নিবন্ধন অথবা ন্যাশনাল আইডি কার্ড (যা অনলাইনে ইংরেজী তে আপডেট আছে, নিজের নাম, জন্ম তারিখ, পিতা-মাতার নাম বর্তমান পাসপোর্টের সাথে ১০০% মিল হতে হবে, (ব্যাক্তিগত নাম্বার পরিবর্তন হলেও সমস্যা নেই আবেদন করা যাবে)
৩) নিজস্ব ইমেইল এড্রেস, যা আপনার মোবাইলে রয়েছে (Gmail / Yahoo / অন্যান্য যেকোনো ইমেইল এড্রেস)
৪) সিঙ্গাপুরের মোবাইল নাম্বার (আট সংখ্যার )
৫) জরুরি যোগাযোগের ব্যক্তি: নাম, ঠিকানা, মোবাইল নাম্বার (বাংলাদেশের)
৬) বিবাহিত লোকের জন্য: স্ত্রীর নাম (যদি থাকে: NID কার্ড নাম্বার, না থাকলেও হবে)
৭) সিঙ্গাপুরের বর্তমান থাকার ঠিকানা (ডর্মেটরি / HDB / প্রাইভেট হাউজ) এবং পোস্ট কোড ।
অনলাইনে এপ্লিকেশন করার আগে এই তথ্যগুলো রেডি করে তারপর এপ্লিকেশন করুন ।
সহজেই ই পাসপোর্ট অনলাইনে এপ্লিকেশন করতে পারবেন।
নোট :- যে ভুল টা বেশিরভাগ প্রবাসী করে তা হচ্ছে প্রেজেন্ট এড্রেস - যা অনেকেই ভুল করে বাংলাদেশের ঠিকানা দিয়ে থাকে ।
প্রেজেন্ট এড্রেস অবশ্যই সিঙ্গাপুর দেবেন & এপ্লাইং ফ্রম মিশন সিঙ্গাপুর দেবেন
এপ্লিকেশন লিংক কমেন্টে দেওয়া হলো ।
- ছবি ইন্টারনেটে থেকে সংগৃহীত।
29/09/2024
আলহামদুলিল্লাহ আজ ২৯ সেপ্টেম্বর ২০২৪ রবিবার, ।আমরা We For You টিম গিয়েছিলাম Terusan recreation center , এবং সেখান আমাদের প্রবাসী ভাইদের SingPass এবং E-Passport সেবা দিতে সক্ষম হয়েছি।
আমাদের এই সেবা অব্যাহত থাকবে ইনশাহ'আল্লাহ।
খুব শীঘ্রই আমরা আবারো আসবো আপনাদের সেবায় যেকোন দিন যেকোন একটি রিক্রেশন সেন্টারে।
আমাদের কার্যক্রম সম্পর্কে আপডেট জানতে চোখ রাখুন আমাদের We For You পেইজটিতে।
ধন্যবাদ।
28/09/2024
রবিবার স্বাস্থ্য সংক্রান্ত ফ্রি চিকিৎসা নিতে চলে আসুন তেরুসান রিক্রেয়েশন সেন্টারে৷ আমরা We For You টিম থাকব সিং পাশ এবং পাসপোর্ট এপ্লিকেশন করে দিতে৷ তাহলে দেখা হবে,কথা হবে ৷ ধন্যবাদ
30/03/2024
প্রিয় সিংগাপুর প্রবাসী ভাইয়েরা,
আপনাদের জন্য সু-খবর যে, রবিবার বিকাল ৪-৭টা পর্যন্ত তেরুসান রিক্রিয়েশন সেন্টারে আপনাদের জন্য বিনামূল্যে অনেকগুলো স্বাস্থ্যসেবা রয়েছে৷ সেই সাথে আমরা We For You টিম থাকব আপনাদের সিং পাশ এবং পাসপোর্ট এপ্লিকেশনে সাহাজ্য করতে৷ তাহলে চলে আসুন৷ দেখা হবে ইনশাআল্লাহ।
19/02/2024
গতকাল ১৮ ফেব্রুয়ারী ২০২৪, রবিবার, আমরা We For You টিম গিয়েছিলাম পেঞ্জুরো রিক্রেশন সেন্টারে, এবং সেখানে আমরা মোট ১২০ জন প্রবাসী ভাইকে SingPass এবং E-Passport সেবা দিতে সক্ষম হয়েছি।
আমাদের এই সেবা অব্যাহত থাকবে ইনশাহ'আল্লাহ।
খুব শীঘ্রই আমরা আবারো আসবো আপনাদের সেবায় যেকোন দিন যেকোন একটি রিক্রেশন সেন্টারে।
আমাদের কার্যক্রম সম্পর্কে আপডেট জানতে চোখ রাখুন আমাদের We For You পেইজটিতে।
ধন্যবাদ
18/02/2024
আসসালামুআলাইকুম প্রিয় ভাইয়েরা। আজ বিকাল ৪ টার পর আমরা We For You টিম থাকবো Penjuru RC তে আপনাদেরকে SingPass রেজিষ্টেশন এবং E-Passport এপ্লিকেশনে সহযোগিতা করার জন্যে।
যাদের সহযোগিতা প্রয়োজন তারা চলে আসুন এবং আমাদের থেকে সেবা গ্রহন করুন।
ধন্যবাদ
27/01/2024
আপনারা যারা আমাদের ইনবক্সে ম্যাসেজ দেন।
দয়া করে Hi,Hello ও আমাদের পরিচয় ইত্যাদি না জানতে চেয়ে ( সালাম দিতে পারেন),সরাসরি বলুন আপনাকে কি বিষয়ে হেল্প করতে পারি!!
এতে করে,আপনার ও আমাদের সময়ের অপচয় হবে না।
মনে রাখবেন!
সময় জীবনের শেষ্ট সম্পদের একটি।
ধন্যবাদ We For You এর সাথে থাকার জন্য।
25/01/2024
পাসপোর্ট / পারমিটের মেয়াদ ৬-৮ মাস থাকতে পাসপোর্ট রিনিউ করলে সকল প্রকার সমস্যা / চিন্তা মুক্ত থাকতে পারবেন ।
21/01/2024
আজ আমরা We For You টিম Tuas South RC তে প্রায় ১২০ জন প্রবাসীদের সিংপাশ রেজিস্ট্রেশন এবং ই-পাসপোর্ট এপ্লিকেশন সহযোগিতা প্রদান করেছি ।
পরবর্তী সময়ে অন্য কোথাও দেখা হবে ইন-শা-আল্লাহ ।
21/01/2024
সিংপাশ রেজিস্ট্রেশন এবং ই-পাসপোর্ট এপ্লিকেশন সহযোগিতা করার জন্য আমরা We For You টিম উপস্থিত থাকবো Tuas South RC তে আজ রবিবার, বিকাল ০৪:৩০ - ০৭:৩০ পর্যন্ত ।
দেখা হবে ইন-শা-আল্লাহ ।