Harichand-Guruchand International Motua Mission

Harichand-Guruchand International Motua Mission

Share

বৈষয়িক এবং আধ্যাত্মিক সমৃদ্ধি অর্জন

31/01/2024

আজ ৩১ শে জানুয়ারি সুন্দরবনের “মরিচঝাঁপি দ্বীপ গণহত্যা”র কালা দিবস!

১৯৭৯ সালের এই দিন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নির্দেশে দুই শতাধিক সহায় সম্বলহীন নিরীহ উদ্বাস্তু এবং মতুয়াদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়!

08/04/2022
21/11/2020

#বিষয়ঃ হরিচাঁদ-গুরুচাঁদ ইন্টারন্যাশনাল মতুয়া মিশন (HIMM)’র প্রানপুরুষ ডাঃ সমীর সরকার ও শ্রী শ্রী হরি মন্দির সম্পর্কে ডঃ বিড়াট বৈরাগ্য’র মিথ্যা, দায়ীত্বজ্ঞানহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যের প্রতিবাদ।

সম্প্রতি ডঃ বিরাট বৈরাগ্য মহাশয় মতুয়া কল্যান পরিষদ (Matua Kalyan Parisad) নামের একটি ফেসবুক পেজের ভিডিওতে (১ ঘণ্টা ১১ মিনিট ০৫ সেকেন্ড থেকে ১ ঘণ্টা ১২ মিনিট ৩০ সেকেন্ড https://www.facebook.com/groups/955786784873696/permalink/1063336717452035/) একটি মিথ্যা, অবিবেচনাপ্রসূত, দায়ীত্বজ্ঞানহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য রেখেছেন যার প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। “হরিচাঁদ-গুরুচাঁদ ইন্টারন্যাশনাল মতুয়া মিশন”(HIMM)-এর পক্ষ থেকে আমরা এই মিথ্যা বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

সর্বপ্রথম সকলের অবগতির জন্য জানাচ্ছি যে ২০১৫ সালে হরি মন্দিরের বাড়ীটি ক্রয় করার উদ্দেশ্যে নিউ ইয়র্ক শহরের মতুয়া-অমতুয়া ও বাঙালী-অবাঙালি নির্বিশেষে অনেকের সহযোগীতায় ও দানে ২,০০,০০০.০০ (দুই লক্ষ)ডলার যোগাড় হয়। কিন্তু মন্দির বাড়ীটির দাম ৬,৬৮,০০০.০০ (ছয় লক্ষ আটষট্টি হাজার) ডলার হওয়ায় ব্যাংক লোণ নেওয়া প্রয়োজন হয়, তাই ডা: সমীর সরকারের নিজের নামে ৫,০০,০০০.০০ (পাঁচ লক্ষ) ডলার লোন নিয়ে ৬,৬৮,০০০.০০(ছয় লক্ষ আটষট্টি হাজার) ডলার মূল্যে বাড়ীটি ক্রয় করা হয়। এখন প্রশ্ন থাকতে পারে যে কেন ডা: সমীর সরকারকে নিজের নামে লোণ নিতে হ'ল? উল্লেখ্য যে আমেরিকায় কোনো non-profit সংস্থা কে এখানকার ব্যাংক সমুহ সাধারনতঃ কোন লোণ দেয় না এবং ডঃ সমীর সরকার ব্যাতিরেকে অন্য কোন মতুয়া/অমতুয়া ভদ্রলোককে খুঁজে পাওয়া যায়নি যে এই লোনের বোঝা নিতে ইচ্ছুক ছিলেন। এমতাবস্থায় এই মহৎপ্রান ডাঃ সমীর সরকার সানন্দে এগিয়ে এসে ৫,০০,০০০.০০ (পাঁচ লক্ষ) ডলার লোনের বোঝা মাথায় নিয়ে শ্রী শ্রী হরিমন্দিরের জন্য বাড়ীটি ক্রয় করে আমেরিকা মহাদেশে প্রথম হরি মন্দির প্রতিষ্ঠার মহৎ কাজটি সম্পন্ন করেন এবং আন্তর্জাতিক মতু্য়া আন্দোলনের মাইল ফলক স্থাপন করেন। এই মূহুর্তে ডাঃ সমীর সরকারের ঘাড়ে ৪,৬০,০০০.০০ (চার লক্ষ ষাট হাজার) ডলার লোনের বোঝা ঝুলে আছে।

লোন প্রদানকারী ব্যাংকের পরামর্শেই লোনের বোঝা বহনকারী ব্যাক্তি ডাঃ সমীর সরকারের নামে বাড়ীটির দলিল হয়। কেননা, ব্যাংকের নিয়ম হ'ল- যার নামে লোণ থাকবে বাড়ীর দলিল তার নামেই হতে হবে এবং লোণ পরিশোধ না হওয়া পর্যন্ত তিনি বাড়ী হস্তান্তর করতে পারবেন না। এছাড়া আমেরিকার আইনের আওতায় সমীর সরকার এমন একটি অঙ্গীকার পত্রে সই করে রেজিস্ট্রি করেছেন যাতে বাড়ীবন্দকী লোণ পরিশোধ হবার সাথে সাথে বাড়ির মালিকানা মন্দিরের নামে চলে যাবে। অর্থাৎ বাড়ীবন্দকী লোণ পরিশোধ হওয়ার আগে ডাঃ সমীর সরকারের বাড়ী হস্তান্তরের কোনো আইনগত অধিকার নেই। এর অর্থ এই যে- মন্দির বাড়ীটি কার্যকরভাবে হরিচাঁদ-গুরুচাঁদ ইন্টারন্যাশনাল মতুয়া মিশনের।

ডাঃ সমীর সরকার মহানুভবতার পরিচয় দিয়ে ৫,০০,০০০.০০ (পাঁচ লক্ষ) ডলার ঋনের বোঝা মাথায় নিয়ে শ্রী শ্রী হরি মন্দিরের জন্য বাড়ীটি ক্রয় করে উপমহাদেশের বাইরে প্রথম হরি মন্দির প্রতিষ্ঠার নেতৃত্ব দানের মত মহৎ কার্যটি সম্পন্ন করেন, অদ্যাবধি তিনি সেই ঋণের বোঝা মাথায় নিয়েই আছেন। যদিও মাসিক কিস্তি ৪,০০০.০০ (চার হাজার) ডলার HIMM-এর ভক্তদের প্রনামী/অনুদানের টাকায় পরিশোধিত হচ্ছে। তবে সমীর সরকারের অনুদান/প্রনামীর অঙ্কটা যে সবার থেকে অনেক বেশি তা বলার অপেক্ষা রাখে না।

এই সব তথ্য বিড়াট বৈরাগ্যের আমেরিকায় বসবাসকারী উপদেষ্টাদের অজ্ঞাত নয়। তবুও বিরাট বৈরাগ্য মহাশয় এইসব খবর জানার চেষ্টা করেন নি বা মন্দিরের জন্য আর্থিক সাহায্যও পাঠান নি। বরং কিছু ব্যক্তি, যারা মন্দির বাড়ীটি কেনার শুরু থেকেই হরিচাঁদ-গুরুচাঁদ ইন্টারন্যাশনাল মতুয়া মিশনকে পেছন থেকে ছুরিকাঘাত করে আসছে তাদের সাথে তাল মিলিয়ে বৈরাগ্য বাবু যে মন্তব্য করেছেন তাতে মনে হচ্ছে তিনি (বৈরাগ্য) কোন ব্যক্তিগত স্বার্থে নিজস্ব অবস্হান নিয়েছেন ও হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ঐসব বাক্তিদের দলে ভিড়েছেন এবং আন্তর্জাতিক মতুয়া আন্দোলনের প্রথম পদক্ষেপ ও উপমহাদেশের বাইরে প্রতিষ্ঠিত প্রথম হরিমন্দিরকে বিদ্রুপ করেছেন, অর্থাৎ সমস্ত মতুয়াদের অন্তরে আঘাত দিয়েছেন ও মতুয়াদের ঐক্য বিনষ্টের কারন হয়েছেন।

এমতাবস্থায় আমরা নিউ ইয়র্কস্থ হরিচাঁদ-গুরুচাঁদ ইন্টারন্যাশনাল মতুয়া মিশনের সেবক হিসেবে ড: বৈরাগ্য'র এই দায়িত্বজ্ঞানহীন, রুগ্ন মানসিকতা সম্পন্ন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই মর্মে বিড়াট বাবুকে আহ্বান করছি যে সম্ভব হলে তিনি প্রমান করুন যে হরিচাঁদ-গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশনের প্রাণ পুরুষ ডাঃ সমীর সরকার তার নিজস্ব ব্যবসায়িক কাজে মতুয়া মিশনের কোন সম্পদ কিম্বা একটি কানাকড়িও কাজে লাগিয়েছেন। আমারা দৃঢ়-নিশ্চিৎ্ যে ডঃ বৈরাগ্য’র বক্তব্য শতভাগ মিথ্যা, তাই কোনমতেই তা প্রমান করা সম্ভব নয়।

এমতাবস্থায় আমাদের জোর দাবী, অত্র নোটিস প্রাপ্তির ২১ দিনের মধ্যে বিরাট বৈরাগ্য মহাশয় নিম্নোক্ত পদক্ষেপ গ্রহন করবেন।
(১) তিনি মতুয়া কল্যান পরিষদ (Matua Kalyan Parishad)-এর সেই একই ফেসবুক পেজে, একই উপস্থাপকের মাধ্যমে ও সমান সংখ্যক দর্শকের সম্মুখে ভুল স্বীকার করে ক্ষমা প্রর্থনামূলক ভিডিও প্রদান করবেন।
(২) উক্ত ফেসবুক পেজের ভিডিওতে এই মর্মে অঙ্গীকার করবেন যে নিউ ই্য়র্কস্থ শ্রী শ্রী হরিমন্দির, ডাঃ সমির সরকার কিম্বা হরিমন্দির সশ্লিষ্ট অন্য কারো সম্পর্কে আর কখনো কোন মনগরা, ভিত্তিহীন, মিথ্যা, বানো্য়াট ও আপত্তিকর বক্তব্য রাখবেন না।
(৩) তিনি লিখিত পত্রের মাধ্যমে হরিচাঁদ-গুরুচাঁদ ইন্টারন্যাশনাল মতুয়া মিশন তথা হরিমন্দির কতৃপক্ষ ও ডাঃ সমির সরকারের নিকট ব্যক্তিগতভাবে অপরাধ স্বীকার ও দুঃখ প্রকাশ করবেন।

বিরাট বৈরাগ্য উপরোক্ত পদক্ষেপ নিতে ব্যার্থ হলে আমরা আইনি ব্যবস্থা গ্রহনে বাধ্য হব।

অরবিন্দ বিশ্বাস (গোবিন্দ), নভেম্বের ২১, ২০২০
সাধারন সম্পাদক,
শ্যাম দাস বৈদ্য, নভেম্বর ২১, ২০২০
সভাপতি,
হরিচাঁদ-গুরুচাঁদ ইন্টারন্যশনাল মতুয়া মিশন।

12/10/2020

নিউ ইয়র্ক হরিমন্দিরে দুর্গা পূজা।
COVID-19 এর কারণে, এই বছর, মন্দির প্রাঙ্গনে লোক সংখ্যা এবং থাকার সময়কাল খুব সীমাবদ্ধ।

অ্যাপয়েন্টমেন্ট দ্বারা দর্শন করলে ভাল হয়। আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট না থাকে তবে আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে দরজার সামনে।

আপাতত আমরা পরিবার পিছু একটি দিন এবং একটি ঘণ্টার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, যাতে সবাই সুযোগ পায়।

অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর জন্য এই লিঙ্কটি ব্যবহার করুন - https://bit.ly/3jTIY4v
পুজোর দিন গুলিতে ভিডিও কল করতে পারেন মান্দিরে - https://bit.ly/2SPavIg
স্বেচ্ছাসেবীরা -
অপূর্ব হালদার, আরবিন্দ বিশ্বাস (গোবিন্দ), ইন্দ্রজিৎ সরকার, পরিজাত দাস, সমীর মন্ডল, ডাঃ সমীর সরকার, শ্যাম বৈদ্য
ফোন - 6463165425, 3475708520, 7188657778, 9175358501, 3473019906, 9176260158S, 6469442169

Durga Puja at New York Harimandir.
Due to COVID-19, this year, number of people and duration of stay on the mandir premises are very restricted.
Visits by appointment is preferable. If you do not have appointments, then you might have to wait for long time in queue.
At this time, we are limiting only one day and one appointment per family so that every one get a chance.
Use this appointment booking, video call links and phone numbers as above.
Volunteers-
Haldar, Arabinda Biswas (Gobinda), Indrajit Sarkar, Parijat Das, Samir Mondal, Dr Samir Sarkar, Shyam Baidya

Join our Cloud HD Video Meeting Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...

16/09/2020

- - - শুভ মহালয়া *** শুভ মহালয়া - - -

সুধী, নমস্কার। হরি চাঁদ গুরু চাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন আগামী বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২০ ভোর ৪:০০ঘ: ( বাংলাদেশ সময় বিকাল ২:০০ঘ: এবং ইন্ডিয়া সময় বিকাল ১:৩০ মি:) শুভ মহালয়া উদযাপন করতে যাচ্ছে।মহালয়ার বানী রচনা ও গ্রন্থনা: শ্রী বানী কুমার।প্রখ্যাত চন্ডীপাঠক প্রয়াত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অনুকরণে সঙ্গীতের তালে তালে মহাচন্ডী পাঠ করবেন হরি মন্দিরের পরম ভক্ত, সর্বজন শ্রদ্ধেয় শ্রী অনুকূল অধিকারী। মহালয়ার ধারাপাঠ করবেন শ্রী সুশীল সিনহা। সঙ্গীতে ও যন্ত্রে থাকবেন শ্রদ্ধেয়া ইতি মন্ডল, প্রখ্যাত সংগীত সাধক শ্রী সুনীল বিশ্বাস, সঙ্গীত শিক্ষক (বেতার ও টিভি শিল্পী) শ্রী রঞ্জিত দাস, শ্রীমতি কবিতা দাস, শ্রীমতি রিতা অধিকারী, শ্রীমতি শিলা চন্দ, শ্রীমতি সুক্তি মল্লিক, কিংসুক দাস ও হরি মন্দিরের অন্যান্য শিল্পী বৃন্দ। মূহূর্মূহু মহা-শঙ্খ নিনাদে থাকছেন শ্রীমতি শিখা রানী ঠাকুর।আপনি, আপনার পরিবার ও বন্ধুবান্ধব সহ সকলেই আন্তরিক ভাবে আমন্ত্রিত।নিম্নোক্ত ZOOM Link এর মাধ্যমে নিজ গৃহে থেকে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

https://us04web.zoom.us/j/9305822578

বিনীত-শ্যাম দাস বৈদ্য( হরিচাঁদ-গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশনের পক্ষে)

Join our Cloud HD Video Meeting Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...

26/07/2020

We need volunteer for our projects from all over the globe. Please contacts us if you are willing to volunteer,

26/07/2020

Joy Haribol

Want your business to be the top-listed Government Service?

Telephone