Sandwip Directory USA

Sandwip Directory USA

Share

Positive Tv

04/14/2026

Islamic Cultural Center of New York .
যখন ফজর নামাজ পড়ে বের হচ্ছিলাম তখন গেটের বাইরে একজন জিসাস ক্রাইস্ট বলে চিৎকার করে যাচ্ছিল। লাইক এ মব!

Photos from Sandwip Directory USA's post 04/06/2026

পজিটিভ টিভি ডেস্ক: নিউ ইর্য়কে গতকাল ৫ই এপ্রিল যমুনা টিভির জন্মদিন উপলক্ষে ব্রুকলিনের ৫৭১ ম‍্যাকডোনাল্ড এ‍্যাভিনিউ সিএমবিবিএ কার্যালয়ে ভালোবাসার ১যুগ পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়। এতে বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, ব্যবসায়ীক নেতা, সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে যমুনা টিভির নিউ ইয়র্ক প্রতিনিধি জনাব আজিম উদ্দিন অভির মাধ্যমে যমুনা টিভিকে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেন। সংক্ষিপ্ত সূচনা বক্তৃতার মাধ্যমে জনাব অভি আজিম অনুষ্ঠান সঞ্চালনার জন্য অনুরোধ জানান মিডিয়া ব্যক্তিত্ব জনাব মোঃ তাহেরকে। অত‍্যন্ত সুন্দর ও সাবলীল ভাষায় পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মোঃ তাহের। এতে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ব‍্যবসায়ী নেতা জনাব মোঃ লুৎফর রহমান। বিভিন্ন দিক নির্দেশনা ও গঠনমূলক বক্তব্য যারা প্রদান করেন তাদের মধ্যে অন্যতম বাইতুল সালাম মসজিদের সভাপতি জনাব আনোয়ারুল আলম, বিএনপি নেতা জনাব মোস্তফা কামাল পাশা বাবুল, সিএমবিবিএ নেতা জনাব মোঃ ইমরুল আলম বাপ্পি, সামাজিক সংগঠন নেতা শাহাদাত হোসেন,আওয়ামীলীগ নেতা শামসুদ্দিন আজাদ, সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, ফজলুল কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব ফজলুল কাদের , বায়তুল জান্নাহ জামে মসজিদের সভাপতি জনাব মোঃ হেলাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান স‍্যোসাল এক্টিভিস্ট জনাব ওয়ালিদুর রহমান প্রমুখ।যমুনা টেলিভিশনের জন্মদিনের কেক কাটার মাধ্যমে ও নিউ ইয়র্ক প্রতিনিধি জনাব আজিম উদ্দিন অভির উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। পজিটিভ টিভিকে সম্পৃক্ত করার জন্য নিউ ইয়র্ক প্রতিনিধির মাধ্যমে যমুনা টিভিকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা।

03/24/2026

From Little Bangladesh Eid Jamat Brooklyn New York

Photos from Sandwip Directory USA's post 10/10/2025

পজিটিভ টিভি ডেস্ক: সন্দ্বীপের দু:খী মানুষের আপনজন হিসেবে পরিচিত কাতার প্রবাসী জনাব নুরুল মোস্তফা খোকন লক্ষ কোটি টাকার দান অনুদান দিয়ে যে সুনাম অর্জন করতে পারেননি অথচ বিনামূল্যে অসহায় মানুষের লাশ ও রোগী পরিবহনের জন্য একটি আধুনিক সি অ্যাম্বুলেন্স(স্পীড বোট) দিয়ে তারচেয়ে বেশি সুনাম এই মুহূর্তে অর্জন করতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে। এটা অত্যন্ত ভাল উদ্যোগ সন্দ্বীপের অসহায় মানুষদের জন্য যদি প্রকৃত পক্ষে এটা সুবিধা দিতে সক্ষম হয়। ইতিহাস কিন্তু অন‍্য কথা বলে! ইতিপূর্বে সময়ের ব‍্যবধানে স্বাস্থ‍্য বিভাগের দুইটি সি এ‍্যাম্বুলেন্স এর একটি থেকেও বছরের পর বছর সন্দ্বীপের মানুষ কোন উপকার পায়নি অথচ দৃশ্যমান ছিল । মোস্তফা সাহেব কে বুঝ হবার পর থেকে জানি, অতি আবেগী একজন মানুষ । উনি যে বৈঠকে স্পীড বোট দেওয়ার কথা বলেছিলেন আমি শুনেছি আর তার নাম যে খোকন এবং ছোট্ট খোকা বাবুর মত কথা গুলো বলছেন তখন থেকে অপেক্ষা করছি কখন দৃশ্যমান হবে তখন কয়েকটি কথা বলব। সন্দ্বীপে কোন মহামারী লাগে নাই বা কারো সাথে যুদ্ধ লাগেনি যে প্রতিদিন শত শত অসুস্থ মানুষ পাড় করতে হবে বা লাশ পাড়াপাড় করতে হবে । এই কাজে কেন দুইটা এবং চারটা স্পীড বোট বা সি এ‍্যাম্বুলেন্স লাগবে? একটা যথেষ্ট এবং এটা একজন মহিলা কিভাবে পরিচালনা করবে তার সাথে শক্ত লোক ব‍্যবস্থাপনায় নিয়োগ করা উচিত। কেউ যাতে কোন রকম মিস ইউজ না করতে পারে বিশেষ করে কোন ভিআইপি,রাজনৈতিক নেতা বা বন্ধু পরিচয় দিয়ে কেউ এই অসহায়দের জন‍্য দেয়া উপহার ব‍্যব্যবহার না করতে পারে সে ব‍্যাপারে কড়া নির্দেশনা যেন থাকে সেটা নিশ্চিত করতে পারলে এর সুফল পাওয়া যাবে।ধন্যবাদ আপনাকে এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য ।

09/18/2025
Want your business to be the top-listed Government Service in New York?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

New York, NY