স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবেনা, তাই বিদ্রোহী প্রার্থী সামলাতে বিএনপিকে নিদারুণ বেগ পেতে হবে। এক্ষেত্রে সুবিধা পাবে জামায়াত। নড়াইলেও এমন দৃশ্য দেখা যেতে পারে।
আম জনতা টিভি নিউজ
সমাজ কে বদলে দাও
অন্যায়কে রুখে দাও
সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দাও ✔️
03/25/2026
নড়াইল ১ আসনের মাননীয় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের সাথে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর নড়াগাতী থানা শাখার নেতৃবৃন্দের ঈদের শুভেচ্ছা বিনিময় ।
03/25/2026
২৫ মার্চের ভয়াল কালরাত্রি স্মরণে খেলাঘর আসর, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন এবং বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর যৌথ আয়োজনে 'আলোর মিছিল'।
নড়াইল জেলার সব নিউজ প্রচার করা হয় নির্বিঘ্নে।
03/25/2026
ডুবে যাওয়া বাস থেকে উদ্ধার দুই নারীর হাসপাতালে মৃত্যু
রাজবাড়ী করেসপনডেন্ট
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৮:৫২ পিএম
ডুবে যাওয়া বাস থেকে উদ্ধার দুই নারীর হাসপাতালে মৃত্যু
রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে উল্টে পড়ে সৌহার্দ্য পরিবহনের বাসটি থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়া হলে দুইজন নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তারা হলেন, রেহেনা বেগম (৬০) ও মর্জিনা বেগম (৫৫) আহত ভবানীপুরের ডা. নুসরাত (২৯)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ড. শরীফুল ইসলাম। তিনি জানান, এখন পর্যন্ত ৩ জন নারীকে আনা হয়েছে। অন্যজন চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, পদ্মা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটি পানির ৯০ ফুট গভীরে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এখনও চলছে উদ্ধার কার্যক্রম।
বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি নদীতে উল্টে গেলে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় বেশ কয়েকজন বের হয়ে আসতে পারে। আর বাকি যাত্রীরা নদীতে তলিয়ে যায়।
03/25/2026
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
তার দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ঢাকা ফেরার সময় সকাল ৭টার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
এরপর সকাল ৯টা ৪৫ মিনিট জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘কুচকাওয়াজ অনুষ্ঠানে’ মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।
এদিকে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেশবাসীর জন্য বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাণীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণসহ প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি লিখেন, ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। একই সঙ্গে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা, বোন ও স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সকলকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি এবং সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
স্বাধীনতার মূল লক্ষ্য সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী লিখেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আমাদের প্রিয় মাতৃভূমির অগ্রগতি ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা এবং দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে।
তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে এরপর লিখেন, আসুন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে আত্মনিয়োগ করি। একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করি।
পরিশেষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী।
03/25/2026
৫ শর্ত দিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব...
03/25/2026
যু'দ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: ব্রিটিশ গোয়েন্দা প্রধান
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
New York, NY
