Dr. Arindam Ghosh

Dr. Arindam Ghosh

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Arindam Ghosh, Murshidabad.

26/07/2025

কিছু ডাক্তার জড়িত ছিল, কিছু হাসপাতালের স্টাফ জড়িত ছিল, কিছু পুলিশ জড়িত ছিল, কিছু নেতা জড়িত ছিল - না হলে এই ঘটনা ঘটানো একটা সিভিক ভলেন্টিয়ার এর পক্ষে সম্ভব নয়!

একটা শাসক ছিল। যে সকলকে আড়াল করলো। প্রমান লোপাট হলো।

CBI নাকি দেশের সব থেকে বড় তদন্তকারী এজেন্সী, তাদের হাতে তদন্তের ভার ছিল।

আজকে একবছর হতে চললো - সাপ্লামেন্টারী চার্জশিট আসেনি।

একটা গোটা প্রজন্ম দেখলো, টাকা এবং ক্ষমতার কাছে, ন্যায় বিচার শুধুই "ডুমুরের ফুল"!

কিছু মানুষ ছিল, যারা প্রতিবাদ করেছিল। রুখে দাঁড়িয়েছিল, দীপ্ত কণ্ঠে বলেছিল-

"শাসক তোমার কীসের ভয়? ধর্ষক তোমার কে হয়?"

অভয়ার স্মরণে ৮ ই অগাস্ট রাস্তায় নামুন। প্রতিবাদে থাকুন। দেখা হোক রাজ পথে!

তিলোত্তমা ভয় নাই
রাজ পথ ছাড়ি নাই!

21/07/2025

কংগ্রেসের কর্মীদের মৃত্যু, সিপিএম এর সরকার!
ক্ষমতায় এলো তৃণমূল, গালি খেলো বিজেপি!

শহীদের নামে সার্কাস!

মুখ্যমন্ত্রীর মুখে শিক্ষা নিয়ে কথা নেই, স্বাস্থ্য নিয়ে কথা নেই, তিলোত্তমার বিচার নিয়ে কোনো কথা নেই, নিয়োগ নিয়ে কথা নেই!

কথা নেই চন্দন দাসের মৃত্যু নিয়ে, কথা নেই তাম্মানার হত্যা নিয়ে!

বাংলা বাংলা বাংলা করে শিক্ষা ব্যবস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থাকে পুরো কাংলা করে ছাড়লো!

চোরেদের সরকার
আর নেই দরকার!

Photos from শিরদাঁড়া's post 28/06/2025
27/06/2025

মেডিক্যাল কলেজে কর্তব্যরত চিকিৎসক থেকে শুরু করে ল কলেজে পড়ুয়া ছাত্রী!

সন্দেশখালির মা বোনেরা থেকে কুলতুলির ছোট্ট উমা থেকে শুরু করে কালীগঞ্জের ছোট্ট তামান্না!

এই রাজ্যে ডাক্তার, উকিল, শিক্ষক, এমন কি গরীব পরিবারের সন্তান,ততক্ষনই সুরক্ষিত যতক্ষণ তারা তৃণমূল করছে!

তুমি যদি শাসকের কথা না শোনো তাহলে তোমারও এরকমই পরিণতি হবে। এই বার্তা বারে বারে শাসকের কেউ না কেউ দিয়ে আসছে। এবং এর পরেও দৃপ্ত কণ্ঠে তাদের মুখে ২০২৬ এ সরকার গঠনের স্বপ্ন রয়েছে - কারণ?
কারণ "মানুষ" তাদের সাথে আছে!

কাজেই যা হচ্ছে সাধারণ ঘটনা হিসাবে মেনে নিন, যতক্ষণ না সেটা আপনার সাথে ঘটছে!

প্রতিবাদ! আন্দোলন! এগুলোতো শুন্য পাওয়া বাম আর ধর্মের নাম ভাঙিয়ে খাওয়া রাম এরা করবে!

যদি মাননীয়ার সময় হয় রথ যাত্রা থেকে ফিরে এসে বোধহয় "আমার মন্ত্রী আমার পুলিশ, আমার কাছেই আমার নালিশ" করতে একটা পদযাত্রা দেখা যেতে পারে।

ইতিমধ্যে শাসকের পক্ষ থেকে বিবৃতি দেওয়া শুরু হয়ে গেছে, "আমরা ব্যবস্থা নিয়েছি, পুলিশ ভালো কাজ করেছে, অন্য রাজ্যের হলে এসব হতোনা, আমরা এর নিন্দা করছি, আমরা এই জিনিস সমর্থন করিনা, দল অমুককে বহিস্কার করেছে!"

গা সওয়া একটা ব্যাপার। এতে খুব একটা ভয় পাবার বা অবাক হবার কিছু নেই। আগামীর ক্যালেন্ডার এ চোখ রাখুন। নতুন চমকের জন্যে।

পুলিশ যেমন আর জি কর কাণ্ডে ভূমিকা নিয়েছিল ঠিক এ ক্ষেত্রেও একই জিনিস হবে। বেল শুধু সময়ের অপেক্ষা। টাকার অঙ্ক ২০ লাখের জায়গায় ৩০ লক্ষ হবে!

আর বিচার!

আপনার আত্মার পুনর্জন্ম হয়ে আর একবার শ্রাদ্ধ হয়ে গেলো বিচার পক্রিয়া চলতেই থাকবে!


26/06/2025

তামান্নার মা কে ক্যামেরার সামনে কেনার চেষ্টা হোক কিংবা অভয়ার মা কে ক্যামেরার পিছনে টাকার অফার করা হোক,
বাংলায় এই টাকার বিনিময়ে লাশ কেনা যায়, এটাই স্বাভাবিক প্রবৃত্তি হয়েগেছে শাসকের।

মুসলিমদের ভোট নিয়ে জিতে এসে তাদেরই মেয়ে কে হত্যা করা হলো - বাংলার মুসলিম ভাইদের বুঝতে হবে, কারা আপনাদের ভালো চায়।

এর পরে হয়তো কেবল মাত্র প্রমানের অভাবে ৬ মাস বাদে দোষীদের বেল হয়ে যাবে!

আবার কাওকে এই "উল্লাসের" বলি হতে হবে!

08/06/2025

ক্ষমতার অহংকার, দম্ভ, দুর্ব্যবহার এগুলো চিরস্থায়ী নয়।

গোয়া এর স্বাস্থ্যমন্ত্রীর এইরূপ আচরণ অত্যন্ত নিন্দনীয়।

যখন কোনো অযোগ্য ব্যক্তিকে এইরকম গুরুত্ব পূর্ণ পদে বসাবেন, তার থেকে কী আর বেশী আশা করবেন! যারা নিজেরা কোনোদিন হাসপাতালে ডিউটি করেনা, তারা আজকে এসে হিরো সাজতে এসেছে!

যারা নিজেরা কোনোদিন সরকারি হাসপাতালে দেখাতে অব্দি যান না, কোনো রোগ হলে বেসরকারি হাসপাতালে ছোটেন, তাদের দাবী হলো সরকারি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ভিটামিনের ইনজেকশন দিতে হবে!
কারণ রোগী তার পরিচিত কেউ বা কোনোভাবে!

সস্তা বলিউড সিনেমার মতন হয়ে গেলো ব্যাপারটা!
গোয়ার মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবেনা আশ্বাস দিয়েছেন।

বাকিটা দেখার, শেষ অব্দি কী হয়!


26/04/2025

শ্রদ্ধাঞ্জলি।
সেনার কোনোদিন ধর্ম হয় না।
শহীদের কোনোদিন মৃত্যু হয় না।
জয় হিন্দ 🇮🇳
বন্দেমাতরম 🇮🇳

24/04/2025

Not all muslims are terrorists but some have the biggest and supreme pride to be called the Soldier of the Country!

Rest in Power🇮🇳



21/04/2025
21/04/2025

যখন কোনোভাবেই অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে কালীমালিপ্ত করা যাচ্ছেনা, তখন শাসক দলের তোতাপাখির মতন এরকম বিভ্রান্তিকর বুলি আউরে কিছু লোক খবরে আসতে চাইছে এবং স্বতঃস্ফূর্ত আন্দোলনের ভাবধারাকে নষ্ট করার একটা ব্যর্থ প্রয়াস করে যাচ্ছে।

ডিরেক্টর Arindam Sil কে অনুরোধ করবো, সৎ সাহস থাকলে, যেমন অন্যের দেয়ালে কান পাতছেন, ঠিক তেমনই নিজের মুখটা খুলে নাম গুলো প্রকাশ্যে আনুন - কারা টাকার বিনিময়ে আন্দোলনে "Guest Appearence" দিয়ে গেছে?
এবং তাদেরকে টাকা কারা দিয়েছে? যখন এগুলো Open Scecret তখন সকলের জানা প্রয়োজন।

আমরাও জানতে চাই।

আর না পারলে এরকম একটা ভিত্তহীন মন্তব্যের জন্যে প্রকাশ্যে আপনার ক্ষমা চাওয়া উচিত।

তবে আমরা টলি পাড়ায় কান পাতলে অন্য কিছু শুনতে পাচ্ছি-🤔

আপনার বিরুদ্ধে এক মহিলাকে যৌন হেনস্থার জন্যে কিছু "Prima Facie Evidence" এর ভিত্তি করে আপনাকে কোথাও থেকে নাকি সাসপেন্ড করে দেওয়া হয়েছিল 🤔 এরকম নাকি আরও ঘটনা রয়েছে যেগুলো প্রকাশ্যে আসেনি!

এগুলো কিন্তু কোনো Close secret না, আর আমাদের কান খুব একটা খারাপও না।

হয়তো তখনকার আপনার দোসর আজকে আপনার মন্তবের ভিত্তিতে তদন্তের দাবী জানিয়ে সোশ্যাল মিডিয়তে লিখছেন। করুন তদন্ত। মানা কে করেছে?
জনগণ ভন্ড প্রতিবাদীদের চিনুক। আপনারা লুকোছেন কেন? 🥹

বাকি বিচারটা জনগণের উপর ছেড়ে দিলাম!

" শুঁড়ির সাক্ষী মাতাল
আর,
চোরের সাক্ষী _____"

জনগণ শুন্য স্থান ভরাট করে নেবেন 🙏


17/04/2025

এই দাঙ্গাবাজেদের উৎসব আমার বাংলা না!

Want your business to be the top-listed Government Service in Murshidabad?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Website

Address

Murshidabad