১১ জানুয়ারি সারাদেশে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা বিএনপির
দলের পূর্বঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি করবে BNP
খন্দকার মোশাররফ হোসেন বলেন, সব বাধা-বিপত্তি উপেক্ষা করে বিভাগীয় গণসমাবেশের মতো এখানেও (গণমিছিলে) আপনারা জমায়েত হয়েছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি দাবি করছি। আশা করছি, দেশের জনগণ গণঅভ্যুত্থান সৃষ্টি করে এ সরকারকে বিদায় জানাবে।
আমানউল্লাহ আমান বলেন, ১০ দফা দাবি মানতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বেগম খালেদা জিয়াসহ গ্রেফতার সব নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন এ দেশে হবে না, করতে দেওয়াও হবে না। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না !
Gazi Omar Faruque
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gazi Omar Faruque, London.
দেশের মানুষ এই সরকারের পতন চায় !
দেশের প্রতিটি প্রতিষ্ঠান ছাত্রলীগ ও যুবলীগ দ্বারা নিয়ন্ত্রিত। দেশের অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, বিচার বিভাগ এবং নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করছে এরা।
দুর্নীতিতে মানুষ সর্বশান্ত। যুব ও ছাত্র সমাজের ভবিষ্যৎ অন্ধকার।
স্বাধীনতার সুফল বলতে আমরা পেয়েছি দুর্নীতি, গুম-খুন, অন্যায়, অবিচার, মিথ্যা মামলা এবং নিপীড়ন।
আন্দোলনের ঢেউ রাজপথে সারা দেশে
বিএনপির তৃণমূল নেতারা কর্মসূচির জন্য মুখিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবির যুগপৎ আন্দোলনে রাজপথে নামার প্রস্তুতি এবং জনগণের ভোটের অধিকার পুনঃবহাল করা |
Gazi Omar Faeuque
শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা পুলিশ ও সরকারের দায়িত্ব
পুলিশ শত শত রাউন্ড শর্টগানের গুলি, টিয়ারসেল নিক্ষেপের সাথে সাথে লাঠিচার্জ করেই ক্ষান্ত হয়নি। তারা বিএনপি কার্যালয়ে ঢুকে রিজভী আহমেদ, আমানউল্লাহ আমান, শিমুল বিশ্বাস, আব্দুস সালাম, শহীদ উদ্দিন এ্যানিসহ ৩ শতাধিক বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে। পুলিশের গুলিতে একজন বিএনপি কর্মী নিহত এবং অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে । বিএনপি কার্যালয়ে আকষ্মিক পুলিশ অভিযানে গ্রেফতার ও ভাঙ্গচুরের ঘটায়। কার্যালয় থেকে ককটেল উদ্ধার পুলিশের সাজানো নাটক । বিএনপি কার্যালয়ে পুলিশের হামলার ঘটনাকে পৈশাচিক ও সংবিধান বিরোধী আখ্যায়িত করে এর তীব্র প্রতিবাদ করছি ।
গণতন্ত্র ও আইনের শাসনের অনুপস্থিতি দেশে একটি বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিচারহীন হত্যা-গুম-খুন ও রাজনৈতিক হামলা-মামলার শিকার বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা ।
বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষাসহ ১০ ডিসেম্বর বিএনপি’র শান্তিপূর্ণ সমাবেশ নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, ইউরোপীয় ইউনিয়নসহ উন্নয়ন সহযোগী ১৫টি দেশের ঢাকাস্থ মিশন থেকে একটি যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে। এরপর গতকাল ঢাকাস্থ জাতিসংঘের প্রতিনিধির পক্ষ থেকেও বাংলাদেশে বিরোধীদলের সভাসমাবেশ ও মত প্রকাশের অধিকার রক্ষার আহবান জানানো হয়েছে।
গ্রেফতারি পরোয়ানায় দমানো যাবে না বিএনপির আন্দোলন |
আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে যখন আন্দোলন জোরদার হচ্ছে, সমাবেশগুলোতে যখন ব্যাপক মানুষ সমাগম ঘটছে এটা দেখে সরকার ভীত হয়ে পড়েছে।
তারেক রহমানের জনপ্রিয়তা দেখে সরকার এখন তার বিরুদ্ধে, জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এতে কি আন্দোলনে দমানো যাবে? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন, রাজপথে ফয়সালা হবে। অতত্রব রাজপথেই ফয়সালা করে এই স্বৈরাচারি ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে হবে।
খুলনায় গণসমাবেশ শেষেও পুলিশ ও আ.লীগ সরকারের তাণ্ডব অব্যাহত |
বাধা, হামলা, প্রতিবন্ধকতা পেরিয়ে খুলনায় ব্যাপক জনতার জমায়েতের মাধ্যমে গণসমাবেশে করেছে বিএনপি। গত শনিবার খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে দুই লক্ষাধিক নেতা কর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। সমাবেশ শুরুর আগে নেতা কর্মীদের আসতে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়। সরকার সমর্থিত মালিক ও শ্রমিক সংগঠনগুলোর মাধ্যমে ধর্মঘট ডেকে বন্ধ করে দেয়া হয় সড়ক ও নৌ যোগাযোগ। সমাবেশে আসার পথে স্থানে স্থানে হামলা চালানো হয়। বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, সমাবেশকে কেন্দ্র করে শাসক দলের হামলায় কমপক্ষে ৩০০ নেতা কর্মী আহত হয়েছেন। একজন নদীতে পড়ে নিঁখোজ রয়েছেন। তবে সমাবেশ শেষে এখনোও তাণ্ডব চালাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলাবাহিনী। তাদের হামালায় বিভাগীয় গণসমাবেশে অংশ নিতে গিয়ে পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে মহানগর বিএনপির সদস্য খন্দকার হাসিনুল ইসলাম নিকসহ ১৩৭ জনকে। বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি প্রদান এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হচ্ছে। তছনছ করা হয়েছে মৎস্য রফতানিকারক প্রতিষ্ঠান আছিয়া সী ফুড। দুটি বিএনপি অফিস আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।
22/10/2022
খুলনায় জনসমুদ্র
হামলা, বাধা, গুলি, অবরোধেও BNP কে ঠেকাতে পারেনি সরকার
শত বাধা, হামলা, গ্রেফতার উপেক্ষা করেই খুলনায় বিএনপির গণসমাবেশ জনসমুদ্রে রূপ নিয়েছে। নৌকা, ট্রলার, মোটরসাইকেল, বাইসাইকেল, পায়ে হেঁটে যে যেভাবে পেরেছে উপস্থিত হয়েছে খুলনার সমাবেশে।
বাস, লঞ্চ, ট্রেন-সব ধরনের গণপরিবহন বন্ধ করার পরেও খুলনার সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির কমতি ছিলনা, হামলা, মামলা, হয়রানি করে এবং পথ আটকে জনগণের গণতন্ত্রের আকাক্সক্ষাকে দমিয়ে রাখা যায় না। তারই প্রমাণ দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ৫ নেতাকর্মীর মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে গতকাল শনিবার খুলনা শহরের ডাকবাংলা এলাকার সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় সমাবেশ করে বিএনপি
হাসিনা সরকারের পতন করতে হবে
২০১৮ সালের নির্বাচনে ‘দিনের ভোট রাতে’ হয়ে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিএনপি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে দেশব্যাপী কর্মসূচি পালন করছে। সাম্প্রতিক সময়ে বিএনপির এসব কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে উজ্জীবিত হয়ে উঠেছেন তারা। কর্মসূচিতে বাধা, হামলা, মামলা এমনকি পুলিশের গুলিতে সহযোদ্ধাদের মৃত্যুতেও ভীতি নয় বিএনপি নেতাকর্মীরা। বরং শোককে শক্তিতে রূপান্তরিত করে আন্দোলন আরও বেগবান করার শপথ নিয়েছেন তারা। বিএনপির নীতিনির্ধারণী নেতারা মনে করেন, মাঠের আন্দোলনে চাঙ্গা ভাব এবং জনসম্পৃক্ততা দেখে সরকার এরই মধ্যে ভড়কে গিয়েছে। তাই চলমান আন্দোলন ঠেকাতে এবং বানচাল করতে তারা নানারকম কূটকৌশলের আশ্রয় নিতে পারে। অতীতের মতো নিজেরা অপকর্ম করে দায় চাপাতে পারে বিএনপির উপর।
২২ আগস্ট থেকে জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, নেতাকর্মী হত্যার প্রতিবাদে উপজেলা, থানা, পৌরসভা ও ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। এসব কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণে উজ্জীবিত হয়ে উঠেন তৃণমূলের নেতাকর্মীরা।
গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি’র জনসভা চলাকালে ফরিদপুর জেলাধীন নগরকান্দার ফুলসুতি ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আব্দুল হান্নান মাতুব্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম আব্দুল হান্নান মাতুব্বর ফুলসুতি ইউনিয়ন বিএনপি-কে সুসংগঠিত ও শক্তিশালী করতে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা এলাকার নেতাকর্মীদের নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ, মানুষ ও দলের প্রতি অঙ্গিকারাবদ্ধ নিবেদিতপ্রাণ এই নেতা অসুস্থ থাকা সত্ত্বেও গতকাল ঢাকায় বিএনপি’র জনসভায় যোগদান করে তিনি মৃত্যুকে আলিঙ্গন করলেন, এটি এক বিরল দৃষ্টান্ত। দলের প্রতি তার অবদানের জন্য তিনি নেতাকর্মীদের নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন।
ন্যাক্কারজনক এবং অগণতান্ত্রিক অপকর্ম আড়াল করতে হামলা:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে ছাত্রদলের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকায় এই হামলার শিকার হন
হামলায় আহত ছাত্রদল নেতাকর্মীরা হলেন- ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল জলিল আমিনুল, মো. মাসুম বিল্লাহ, ফারহান মো. আরিফুর রহমান, মো. নাছির উদ্দীন শাওন, মো. রাজু আহমেদ, সুপ্রিয় দাশ শান্ত, নাজমুস সাকিব। সহ সাধারণ সম্পাদক মুন্সি সোহাগ, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, আন্তর্জাতিক সম্পাদক জসিম খান, বিজয় একাত্তর হল ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সাইফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আকিব জাভেদ রাফি ও কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের কর্মী জোসেফ আল জুবায়ের ছাত্রদল।
এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ
‘আ. লীগের আমলে সুষ্ঠু ভোট হয়’ এ কথা শুনে ঘোড়াও হাসে :
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্দলীয় সরকারের দাবি আদায়ে আন্দোলনের জন্য ৯ দফা খসড়া রূপরেখা চূড়ান্ত করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি .
কুমিল্লায় বিএনপি নেতা বুলু ও তার স্ত্রীর ওপর হামলা
১৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম
11/09/2022
আওয়ামী লীগের ওধীনে ভোট মানিনা এবং হতে দিবনা
'নির্বাচন কমিশন ও আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচন হতে দেয়া হবে না' | News | Ekattor TV 'নির্বাচন কমিশন ও আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচন হতে দেয়া হবে না' ...
Click here to claim your Sponsored Listing.
