Bangladesh BNP Party office Dhaka

Bangladesh BNP Party office Dhaka

Share

The Bangladesh Nationalist Party-BNP is one of the Major political parties of Bangladesh

13/07/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 🌾🌾

09/11/2023

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আমি গণতন্ত্র মুক্তির আন্দোলনের বীর শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করি।

আমাদের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নূর হোসেন একটি অবিস্মরণীয় নাম। ১৯৮৭ সালের ১০ নভেম্বর গণতন্ত্র প্রতিষ্ঠার এক লড়াকু সৈনিক হিসেবে তিনি রাজপথে নেমে এসেছিলেন বুকে পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ শ্লোগান লিখে। গণতন্ত্রের দাবিতে সোচ্চার এই যুবকের কন্ঠকে স্তব্ধ করে দিয়েছিল তৎকালীন সরকারের বন্দুক। তার সেই রক্তের ধারা বেয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ’৯০ এর গণঅভ্যুত্থানে মুক্ত হয় আমাদের গণতন্ত্র।

তবে যে স্বপ্ন চোখে নিয়ে নূর হোসেন জীবন উৎসর্গ করেছিলেন, তাঁর সে স্বপ্ন আজো পুরোপুরি সফল হয়নি। ১৯৯০ এর মুক্ত হওয়া গণতন্ত্র আবার একদলীয় বাকশালী ব্যবস্থার নব্য সংস্করণে শৃংখলিত হয়েছে, ২০১৪ সালের ৫ জানুয়ারী এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে একতরফা নির্বাচন করার মধ্য দিয়ে। দেশের মানুষ গত একযুগ ধরে ভোটাধিকার বঞ্চিত। এর মধ্যেই বাংলাদেশের বর্তমান ফ্যাসিস্ট সরকার আবারো আরেকটি ভোট ডাকাতির নির্বাচন করে গনতন্ত্রকে চিরতরে কবর দেবার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

গণতন্ত্র হত্যার আয়োজন করা বর্তমান এই ফ্যাসিস্ট সরকারের এহেন অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দেশের লাখো গণতন্ত্রকামী নূর হোসেন। বর্তমান ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে শান্তিপূর্ণ আন্দোলনে রাস্তায় নেমে আসা গণতন্ত্রকামীদের উপর নির্বিচারে গুলি চালিয়ে নির্মমভাবে শহীদ করা হয়েছে নুরুল আলম, শাওন, শাহিনদের মত নূর হোসেন এর উত্তরসূরীদের।

রক্তের ধারা কখনো পেছনে যায় না। তাই শহীদ নূর হোসেন এর রক্তের বিনিময়ে অর্জিত হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরোদ্ধারে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ বাস্তবায়নে রাস্তায় নেমে এসেছে হাজারো নূর হোসেন। আর দেশের ১৭ কোটি মানুষ তাদের সমর্থন দিয়ে স্বতঃস্ফূর্তভাবে বাস্তবায়ন করছে সেই সর্বাত্মক অবরোধ। জনগণের এই সংগ্রামে অবশ্যই বর্তমান ফ্যাসিস্ট সরকারের পতন ঘটবে এবং গণতন্ত্র আবারো মুক্তি পাবে। আবারো মানুষ ফিরে পাবে তাদের ভোটাধিকার।

আজকের এই দিনে আমি দল-মত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানাই-আসুন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাই চলমান সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করি এবং শহীদ নূর হোসেন সহ বর্তমান গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদের রক্তের দাম শোধ করে দেশে গণতন্ত্র, ভোটাধিকার এবং মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করি।

আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।

07/11/2023

প্রিয় বাংলাদেশ,
বিএনপি’র একজন নেতা বেঁচে থাকতেও এই আন্দোলনকে বিপথগামী করা যাবে না!

-দেশনায়ক তারেক রহমান।

07/11/2023

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল হউক।

06/11/2023

‘বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধী নেতা–কর্মী গ্রেপ্তারে উদ্বেগ জানাচ্ছি। প্রতিটি মামলায় অবশ্যই ন্যায়বিচার হতে হবে।’

জোসেপ বোরেল।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান।

06/11/2023

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ আমান উল্লাহ আমানকে ৫ নভেম্বর, ২০২৩ বিকেল ৪টায় রাজধানীর মহাখালী ওয়ারলেস গেইট থেকে ডিবি পরিচয়ে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেছে। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায় নি।

06/11/2023
25/10/2023

২৪ অক্টোবর ২০২৩
প্রেস বিজ্ঞপ্তি

আগামী ২৮ অক্টোবর ২০২৩, শনিবার রাজধানী ঢাকায় বিএনপি’র উদ্যোগে আয়োজিত মহাসমাবেশ সফল করার জন্য ঢাকাসহ দেশব্যাপী সকল পর্যায়ের নেতাকর্মীরা স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করবেন।
উক্ত মহাসমাবেশ থেকে ঘোষিত পরবর্তী কর্মসূচি সমূহ সফল করার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা ২৮ অক্টোবরের পরে নিজ নিজ এলাকায় অবস্থান করবেন।
ঢাকার মহাসমাবেশে দেশব্যাপী সর্বস্তরের মানুষসহ দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ীদের যোগদান করে ১ দফা দাবি আদায়ে দলের পক্ষ থেকে সোচ্চার আওয়াজ তোলার জন্য উদাত্ত আহবান জানানো হলো।


(এ্যাডভোকেট রুহুল কবির রিজভী)
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।

19/08/2023

পাকিস্তানে একটি কবরের উপর লেখা ছিলো 'ইধার শো রাহা হ্যায় এক গাদ্দার'!
বাংলা অর্থ - 'এখানে শুয়ে আছে এক বেঈমান'
পাকিস্তানের সেই গাদ্দারটি কে তা কি আমরা জানি?
তিনি বাংলাদেশের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান!!

দীর্ঘ ৩৫টি বছর পাকিস্তানের মাটিতে চরম ঘৃণাভরে শায়িত ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের এই নায়ক। ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনা হয়,এবং পরিপূর্ণ মর্যাদায় দেশের মাটিতে দাফন করা হয়। বাংলাদেশে তার মৃতদেহ আসা পর্যন্ত খালেদা জিয়া এয়ারপোর্টে অপেক্ষা করেছিলেন।

হে মৃত্যুঞ্জয়ী! তোমার আত্ম বলিদানের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র।
তোমাকে আমরা ভুলি নাই। ভুলবো না। তুমি আছো লক্ষ কোটি বাঙালির হৃদয়ের গভীরে। শ্রদ্ধাঞ্জলি।
(জন্মঃ২৯ অক্টোবর ১৯৪১ - মৃত্যুঃ২০ আগস্ট ১৯৭১)

Photos from Bangladesh BNP Party office Dhaka's post 19/08/2023

(রংপুর বিভাগ)
১৯ আগস্ট ২০২৩, শনিবার
প্রতিহিংসার বিচারে বন্দী, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণের আস্থার প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে রংপুর মহানগর ও বিভিন্ন জেলা বিএনপি'র পদযাত্রা।

#খালেদা_জিয়ার_মুক্তি_চাই #বিএনপি

Want your business to be the top-listed Government Service?

Website