31/03/2025
মাহতাব উদ্দিন খান লিটু ভাইয়ের পক্ষ থেকে মেহেন্দিগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মাহতাব উদ্দিন খান লিটু ভাইয়ের সমর্থক গোষ্ঠী, Barishal.
31/03/2025
মাহতাব উদ্দিন খান লিটু ভাইয়ের পক্ষ থেকে মেহেন্দিগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা।
মাহতাব উদ্দীন খান লিটু ভাইয়ের শোক প্রকাশঃ
মেহেন্দিগঞ্জ পৌর বন্দরের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শ্রদ্ধেয় বাবু হরিনারায়ণ নাথ'র সহধর্মিণী বরিশাল -৪ এর সাবেক সংসদ সদস্য পংকজ নাথ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) সরোজ কুমার নাথ এর মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ।
তিনি বার্ধক্যজনিত কারনে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
14/12/2024
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।
পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা এদেশের শিক্ষক,চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বহু খ্যাতিমান বাঙালিকে হত্যা করে -- দেশকে জ্ঞান শূন্য করার প্রক্রিয়া চালিয়েছিলো হানাদার বাহিনীরা৷ জীবন উৎসর্গকারী বাংলাদেশের সকল বুদ্ধিজীবী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
01/12/2024
ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। এই মাস আমাদের গর্বের, গৌরবের, অহংকারের। সবাইকে জানাচ্ছি মাহতাব উদ্দিন খান লিটু ভাইয়ের পক্ষ থেকে বিজয়ের মাসের রক্তিম শুভেচ্ছা।
একটি শোক বার্তা...
মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক সত্য সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক ইউসুফ আলী সৈকত এর মা আজ দুপুর ১২.৫৫ মিনিটে চিকিৎসারত অবস্থায় বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি।
09/10/2024
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বী সকলকে শারদীয় শুভেচ্ছা।
07/10/2024
মেহেন্দিগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, সাইফুল ইসলাম খন্দকার কে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তার মুক্তির দাবি জানাচ্ছি ।
27/06/2024
মরহুম আব্দুল্লাহ খান এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘খান ফ্যামিলি ফাউন্ডেশন”এর প্রতিষ্ঠাতা মাহতাব উদ্দিন খান লিটুর উদ্যোগ ও অর্থায়নে ৩ দিন ব্যাপি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের ২য় দিন উলানিয়া আহমাদিয়া বালিকা দাখিল মাদ্রাসা উলানিয়া, মেহেন্দিগঞ্জ, বরিশাল অনুষ্ঠিত হয়।
মহান রাব্বুল আলামিন তার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করে নিন।