এক্সপ্রেসওয়েতে লুকিয়েছিল ডাকা*তদল, কাছে যেতেই অস্ত্র দিয়ে হামলা।।
Sylhet amar shohor (সিলেট আমার শহর)
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sylhet amar shohor (সিলেট আমার শহর), Sylhet amar shohor (সিলেট আমার শহর), Sylhet.
ভারতের মুখাপেক্ষী না হয়ে কার্গো ফ্লাইটে কম খরচে পণ্য যাবে ইউরোপে.
বাংলাদেশে চিত্রায়িত প্রথম এবং শেষ হলিউড মুভি ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ’
বিখ্যাত লেখক জুল ভার্নের বিশ্ববিখ্যাত কল্পকাহিনী ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ’ বা ‘৮০ দিনে বিশ্বভ্রমণ’। আজকের এই যুগে ৮০ দিনে বিশ্বভ্রমণ তেমন অস্বাভাবিক কিছু মনে না হলেও জুল ভার্ন যে সময়ে এই বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখেছিলেন,তাতে করে ৮০ দিনের মধ্যে বিশ্বভ্রমণের ধারণাটিই ছিল বলতে গেলে অনেকটাই আকাশ-কুসুম কল্পনা। ঐতিহাসিক সেই কল্পকাহিনীকে নিয়ে ১৯৫৬ সালে মাইকেল অ্যান্ডারসন নির্মাণ করে চলচ্চিত্র ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ’। ১৮০ মিনিটের চলচ্চিত্রটি সে বছর অস্কার পুরস্কারও জিতে নেয়। মজার বিষয় হলো— কাঠখোট্টা ব্রিটিশ পর্যটক তার একমাত্র ভৃত্যকে সঙ্গে নিয়ে বাজি ধরে যে ৮০ দিনে গোটা বিশ্ব চক্কর মেরে আসেন, তার অংশীদার বাংলাদেশও! অ্যান্ডারসনের চলচ্চিত্রটি অনেকের দেখা থাকলেও যে তথ্যটি অনেকেরই জানা নেই সেটি হলো— এই সিনেমায় যে ১৩টি দেশের ১৪০টি ভিন্ন ভিন্ন সেটে শুটিং হয়েছিল, তার মধ্যে একটি স্পট ছিল বাংলাদেশেও। হ্যাঁ, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কলগঞ্জের লাউয়াছড়া বন এলাকায় হয়েছিল সেই শুটিং। মূলত ওই সিনেমায় ভারতের যে অংশগুলো দেখানো হয়েছে, সেই অংশগুলোর শুটিং হয়েছিল এই এলাকায়, যদিও ততদিনে ভারতভাগের পর শ্রীমঙ্গল-কমলগঞ্জ আর ভারতের মধ্যে ছিলই না। সেই স্থানগুলো এখনো পর্যটকদের জন্য সাইনবোর্ড দিয়ে আলাদা করা আছে। এই চলচ্চিত্রের একটি বড় অংশের শুটিং হয়েছিল বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এবং দেশের ঐতিহ্যবাহী রেইনফরেস্ট রিসোর্ট কমলগঞ্জের লাউয়াছড়া বনে। সিনেমার ধারণকৃত দৃশ্যগুলোর সঙ্গে অনেক কিছুই বর্তমানের দৃশ্যের সঙ্গে অনেকাংশেই মিলে যায়। লাউয়াছড়ার যে স্থানটিতে শুটিং হয়েছিল, সেই স্থানটিকে স্মরণীয় করে রাখতে সাইনবোর্ড দিয়ে চিহ্নিত করা আছে। এই স্থানটি পর্যটকদের আকর্ষণীয় একটি স্থান। সাইনবোর্ডের নিচে দাঁড়িয়ে অনেক পর্যটকই ছবি তোলেন এখানে এলে। এখানে ঘুরতে আসা সামি আহসান কাজ করেন একটি প্রাইভেট ব্যাংকে। সারাবাংলার প্রতিবেদকের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ‘অস্কারজয়ী বিখ্যাত সেই হলিউড মুভিটির শুটিং এই জায়গায় হয়েছিল ভাবতেই অবাক হচ্ছি।’ ভ্রমণের এই স্মৃতি স্মরণীয় করে রাখার জন্য পরিবারকে নিয়ে ছবি তুলেছেন বলেও জানান তিনি। স্বামী আহসানের মতোই এখানে ঘুরতে এসেছেন মির্জা মেহেদী। কাজ করেন মঞ্চ নাটকে। শ্রীমঙ্গলে বেড়াতে এসে লাউয়াছড়ার এই শুটিং স্পটে এসেছেন। স্মৃতি ধরে রাখতে তুলেছেন ছবিও। তিনি বলেন, “অস্কারজয়ী বিখ্যাত মুভি ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ’ ছবিটির যে অংশটুকু শ্রীমঙ্গল স্টেশন থেকে লাউয়াছড়া পর্যন্ত হয়েছিল, সম্পূর্ণ সড়কটি আমি পায়ে হেঁটে অর্থাৎ শ্রীমঙ্গল স্টেশন থেকে লাউয়াছড়া রেললাইন ধরে এসেছি। অন্যরকম একটা ফিল পেয়েছি। হলিউডের এমন বিখ্যাত একটি ছবির শুটিং এখানে হয়েছিল, এটা জেনে রোমাঞ্চিত হয়েছি।’
জানা যায়, বাংলাদেশে শুট করা প্রথম হলিউড মুভি এটি। বাংলাদেশ ছাড়াও ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেইজে’র শুটিং হয়েছিল ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, ইন্ডিয়া, থাইল্যান্ড, জাপান ও আমেরিকায়। আইএমডিবিতে ৬.৮ রেটিং পাওয়া মুভিটি আটটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়। এর মধ্যে পাঁচটি ক্যাটাগরিতে অস্কার জিতেও নেয়। মুভিটিকে এখন পর্যন্ত হলিউডের অন্যতম বড় ফিল্ম প্রজেক্ট হিসেবে বিবেচনা করা হয়।
11/01/2022
এই শীতে ঘুরে আসতে পারেন হাকালুকি হাওর।
মৌলভীবাজার, বড়লেখা,সিলেট।
21/10/2019
হাকালুকি...❤️
বড়লেখা,মৌলভীবাজার।
27/09/2019
সুনামগঞ্জ হাওর, সিলেট।
26/09/2019
সুনামগঞ্জ হাওর,সিলেট।
23/09/2019
মৌলভীবাজার, মাধবকুন্ড রোড।
18/03/2019
হাকালুকি হাওর।
09/04/2018
সিলেট আমাদের অহংকার
কারন আমরা সিলেটিরা আজ সারা বিশ্বে নেতৃত্ব দিতেছি।
31/08/2017
সিলেট বাংলাদেশ থাকি আলাদা ওই গেছে!!!
*সিলেট একটি দেশের নাম*
ইউনাইটেড স্টেট অব সিলেট
(USS)
১) সিলেট একটি আলাদা দেশ।
২) সিলেটের রাজধানী অইলো জিন্দাবাজার।
৩) গ্যাস, চা ফাতা আর ফাত্তরর একক সাম্রাজ্য।
৪) সিলেটের জাতীয় বন রাতারগুল।
৫) সমূদ্রসৈকত লালাখাল।
৬) ন্যাশনাল ভাষা সিলেটি।
৭) সিলেটি মূদ্রা অইলো টেখা।
৮) সমূদ্রবন্দর অইল খালিঘাট।
৯) জাতীয় পাখি অইল 'জালালি কবুতর'।
১০) জাতীয় খেলা বিছাল মাইর।
১১) 'ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ' অইল BUET.
১২) সিলেট অডিটোরিয়াম অইল সিলেট সংসদ
ভবন।
১৩) সিলেটে মোট চারটা প্রদেশ।
১. সিলেট ২.
মৌলভীবাজার ৩. হবিগঞ্জ আর ৪. সুনামগঞ্জ।
আর সব উপজেলা অইল এখেখটা জেলা।
১৪) জাতীয় ফল গুয়া (সুপারি)।
১৫) জাতীয় মসজিদ অইল কোর্টপয়েন্ট জামে
মসজিদ।
১৬) সিলেটী টাকার মান:
১ টেখা= ১২০ টাকা (১ পাউন্ড)
১৭) অগ্রগামী অইল মহিলা কলেজ__ সিলেট
মহিলা ইউনিভার্সিটি।
১৮) পাইলট স্কুল অইল International
ইউনিভার্সিটি।
১৯) সিলেট কোনো চিড়িয়াখানা নাই। তবে
শ্রীমঙ্গল এখটা আছে। খারণ সিলেটি অখলর
বুকর ফাটা বেশি। তারা বনো গিয়া বিনা ডরে
সব পশু-পাখি দেকিয়া আইব।
২০) জাতীয় জাদুঘর অইল এম. এ. জি. আতাউল
গণী উসমানী জাদুঘর, দয়ামীর।
২১) সিলেটিরার Vowel অইল S. Y. L. H. E. T.
২২) ব্রিটিশ পাসপোর্টধারীরা বিনা বাঁধায়
সিলেট প্রবেশ খরতে ফারবো।
২৩) সিলেটি অইতে অইলে বাপ-মা সিলেটি
অওয়া লাগব, না অইলে সিলট জন্ম অওয়া লাগব
আর নাগরিকত্ব ফাইতে অইলে সিলেটি
খেউরে বিয়া খরা লাগব।
২৪) বাংলাদেশি খেউ আইতে অইলে আগে
ভিসা কিনা লাগব।
২৫) 5G ইন্টারনেট থাখবো এখবারে ফ্রি।
২৬) আমরার দেশও কোনো দল নাই, এখটাউ দল
সিলেটি দল।
২৭) বিজয় দিবস ১৪ ডিসেম্বর ।
২৮) স্কুল নাই, ডাইরেক্ট কলেজ।
২৯) জাতীয় সঙ্গীত ''সুরমা গাঙ্গর ফারো বাড়ি,
শাহজালালর উত্তরসূরি, দেশ বিদেশে
বেটাগীরি, আমরা হক্কল সিলেটি আমরা
হক্কল সিলেটি।
৩০) বিমান বন্দর অইল ওসমানী আন্তর্জাতিক
বিমানবন্দর, সিলেট।
৩১) ফেঞ্চুগন্জ অইল সার কারখানা, ছাতক
সিমেন্ট কারখানা, জৈন্তাপুর-গোয়াইনঘাট
অইলো পর্যটন শহর। জাফলং অইলো প্রকৃতি
কন্যা আর ভোলাগন্জ ফাত্তরর লাগি প্রসিদ্ধ,
সারিনদী অইলো বালুর লাগি বিখ্যাত। যা
আমরার সিলেটেউ অবস্থিত ।
৩২) সিলেটর ভার্সিটি অইল শাহজালাল
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
৩৩) সিলেটর আরেখটা সেরা খাবার অইল
হাতখরা, হাতখরাদি খাইলে মুখর মাঝে
তিনদিনভরা ঘ্রাণ লাগি থাখে।
সিলেট আমি তোমারে ভালোবাসি ।
কোন সিলেটী ভাই এই পোস্টখানা কপি বা শেয়ার করতে ভুলবেন না।
Click here to claim your Sponsored Listing.
Location
Culinary Team
Attire
Website
Address
Sylhet
3100
