19/10/2026
ঔষধের অনিয়ম প্রতিরোধে ১৯/১০/২০২৬ ইং তারিখে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার সংলগ্ন এলাকার সাতটি (০৭) টি ফার্মেসীতে, ঔষধ প্রশাসন, জেলা কার্যালয়, মানিকগঞ্জ এবং সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, হরিরামপুর উপজেলা, মানিকগঞ্জ, এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে "ঔষধ ও কসমেটিক আইন ২০২৩" এর ৪০(খ) এবং ৪০(গ) ধারায় সাতটি (০৭) ফার্মেসিকে মোট ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।