1 Armed Police Battalion, Uttara, Dhaka

1 Armed Police Battalion, Uttara, Dhaka

Share

Armed Police Battalion is a specialized combat unit of the Bangladesh Police.

Armed Police Battalion (APBN) launched its journey in 1975 [Ordinance No.xxv of 1979] and 1 APBn is a unit of Armed Police Battalion located in Uttara, Dhaka.

Photos from 1 Armed Police Battalion, Uttara, Dhaka's post 31/05/2026

"১ এপিবিএন এর কৃতিত্বে উজ্জ্বল বিশ্বমঞ্চ"

১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য ও আন্তর্জাতিক বাস্কেটবল রেফারি এসআই (এবি) মোঃ সবুজ মিয়া আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন (FIBA)-এর আমন্ত্রণে গত ২৫-২৯ মে ২০২৬ তারিখ পর্যন্ত শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত "FIBA U-18 Asia Cup SABA Qualifiers-2026" প্রতিযোগিতায় আন্তর্জাতিক টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেন।

উক্ত আসরে কুয়েত, ইন্দোনেশিয়া, চীন, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কার আন্তর্জাতিক টেকনিক্যাল অফিসিয়ালগণ অংশগ্রহণ করেন। তাঁদের সঙ্গে দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এসআই মোঃ সবুজ মিয়া বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

তাঁর অসাধারণ কর্মদক্ষতা ও আন্তর্জাতিক মানসম্পন্ন পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তাঁকে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ (ভারত বনাম শ্রীলঙ্কা) পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। আন্তর্জাতিক এ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে দায়িত্ব পালন ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশ এবং সর্বোপরি বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

এসআই মোঃ সবুজ মিয়ার এই অনন্য অর্জনে ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। তাঁর এই অর্জন বাংলাদেশ পুলিশ ক্রীড়াঙ্গনের জন্য এক গর্বিত মাইলফলক। এ সাফল্য পুলিশ ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তাদের আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে।

Photos from 1 Armed Police Battalion, Uttara, Dhaka's post 17/05/2026

শৃঙ্খলা ও পেশাদারিত্বের অনন্য এক সকাল

অদ্য ১৭-০৫-২০২৬ খ্রি. ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, উত্তরা, ঢাকার প্যারেড গ্রাউন্ডে অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হলো নিয়মিত কিট প্যারেড। উক্ত প্যারেডে পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন ১ এপিবিএন এর সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ আব্দুল লতিফ মহোদয়, জনাব শাহেদা সুলতানা, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) এবং জনাব রাজিব গাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং এন্ড স্পোর্টস)।
প্যারেড পরিদর্শন শেষে পরিদর্শক’গণ সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনগুলোতে দেশের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় আরও সততা ও নিষ্ঠার সাথে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন।

Photos from 1 Armed Police Battalion, Uttara, Dhaka's post 10/05/2026

আমার পুলিশ, আমার দেশ
সবার আগে বাংলাদেশ
"পুলিশ সপ্তাহ ২০২৬"
মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ। দেশ ও জনগণের জানমালের নিরাপত্তায় এবং একটি সুশৃঙ্খল রাষ্ট্র গঠনে ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, উত্তরা, ঢাকা সর্বদা সজাগ ও নিবেদিত। আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। দেশপ্রেম আর নিষ্ঠায় ভরে উঠুক প্রতিটি পদক্ষেপ।

Photos from 1 Armed Police Battalion, Uttara, Dhaka's post 07/05/2026

🏀 এপিবিএন বাস্কেটবল দলের গৌরবোজ্জ্বল বিজয় ✨

অদ্য ০৭/০৫/২০২৬ খ্রি. তারিখে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), সাভারে ১ এপিবিএন-এর নিয়ন্ত্রণাধীন “এপিবিএন বাস্কেটবল দল” বনাম “জাতীয় অনূর্ধ্ব-১৮ বাস্কেটবল দল” এর মধ্যে একটি প্রীতি বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উক্ত ম্যাচে এপিবিএন বাস্কেটবল দল শক্তিশালী প্রতিপক্ষ জাতীয় অনূর্ধ্ব-১৮ বাস্কেটবল দলকে ৪৬-৪১ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে। 🏆

পুরো ম্যাচজুড়ে এপিবিএন বাস্কেটবল দলের খেলোয়াড়রা শৃঙ্খলা, দলগত সমন্বয়, আত্মবিশ্বাস এবং ক্রীড়াসুলভ মনোভাবের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে প্রত্যাশা করা যায়।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন সবসময় ক্রীড়াঙ্গনে দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও মেধাবী খেলোয়াড় তৈরিতে অঙ্গীকারবদ্ধ। 🇧🇩👮‍♂️

অভিনন্দন ও শুভকামনা এপিবিএন বাস্কেটবল দলকে। 💐

29/04/2026

*তারিখঃ* ২৯/০৪/২৬ খ্রিঃ। *সময়ঃ* রাত ০০:৪০ ঘটিকা *চেকপোস্ট-১* (শুটিং ক্লাব সংলগ্ন, গুলশান-১) চেকপোস্ট কার্যক্রম পরিচালনাকালে ১ জন ব্যক্তিকে বিদেশি ০১ বোতল মদসহ আটক করা হয় । পরবর্তীতে গুলশান থানার মোবাইল গাড়ির মাধ্যমে থানায় প্রেরণ করা হয়।পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন ।

আসামীর নাম :আসিফ উজ্জামান সানিম(২৮)
পিতা : সেকান্দার আলী
থানা : ফরিদপুর সদর
জেলা : ফরিদপুর।

Photos from 1 Armed Police Battalion, Uttara, Dhaka's post 29/04/2026

মোবাইল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

অদ্য ২৯/০৪/২০২৬ খ্রি. ১ এপিবিএন, উত্তরা, ঢাকার সাইবার ক্রাইম এন্ড অপারেশন্স শাখা কর্তৃক এপ্রিল/২০২৬ মাসের উদ্ধারকৃত ১২০ টি হারানো মোবাইল এবং মোবাইল ব্যাংকিং প্রতারণার ১,৩৩,০০০/- টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন ১ এপিবিএন, উত্তরা, ঢাকা’র সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ আব্দুল লতিফ মহোদয় । এসময় অত্র ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তাগণ ও উপস্থিত ছিলেন।

জনসেবায় বদ্ধপরিকর ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, উত্তরা, ঢাকা।

Photos from 1 Armed Police Battalion, Uttara, Dhaka's post 29/04/2026

এপ্রিল/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

অদ্য ২৯/০৪/২০২৬ খ্রি. সকাল ১১:৩০ ঘটিকায় ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, উত্তরা, ঢাকার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ আব্দুল লতিফ মহোদয়ের সভাপতিত্বে অত্র ব্যাটালিয়নের এপ্রিল/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হওয়ার পর গত মার্চ/২০২৬ মাসে অনুষ্ঠিত কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যা ও প্রস্তাবসমূহের সমাধানকল্পে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত করেন কল্যাণ সভার সঞ্চালক জনাব শাহেদা সুলতানা, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম), ১ এপিবিএন, উত্তরা, ঢাকা।

অধিনায়ক মহোদয় কল্যাণ সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তাৎক্ষনিকভাবে উক্ত সমস্যার সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন। সকল অফিসার ও ফোর্সদেরকে যথাযথ ভাবে পিটি, প্যারেড, ডিউটি ও বাংলাদেশ পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০২৫ এবং অন্যান্য সরকারী আদেশ মেনে চলার নির্দেশনা দেন। অত্র ব্যাটালিয়নের সকল সদস্যদেরকে সঠিকভাবে দায়িত্ব ও কর্তব্য পালনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ যথাযথভাবে পালন করার নির্দেশ দেন। যুক্তিসংগত কারণ ব্যতীত ছুটিতে কেউ অতিবাস না করার ও মাদক গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দেন।

কল্যাণ সভা শেষে অধিনায়ক মহোদয় সকল অফিসার ও ফোর্সদের সাথে প্রীতিভোজে অংশগ্রহণ করেন। এসময় অত্র ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

Photos from 1 Armed Police Battalion, Uttara, Dhaka's post 22/04/2026

১ এপিবিএন ও মোহাম্মদপুর থানার যৌথ অভিযানে ঢাকার মোহাম্মদেরপুর এলাকার জেনেভা ক্যাম্পের একটা পরিত্যক্ত ঘর থেকে মাদক ও অস্ত্র উদ্ধার।

Photos from 1 Armed Police Battalion, Uttara, Dhaka's post 14/04/2026

🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸

অদ্য ১৪/০৪/২০২৬ খ্রি. পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে ১ এপিবিএন, উত্তরা, ঢাকা’র সকল অফিসার ও ফোর্সের সাথে প্রীতিভোজে অংশগ্রহণ করেন অত্র ব্যাটালিয়নের সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি), জনাব মোঃ আব্দুল লতিফ মহোদয়।

এসময় ব্যাটালিয়নের সকল পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নববর্ষের আনন্দ ভাগাভাগি করেন।

নববর্ষ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।

Photos from 1 Armed Police Battalion, Uttara, Dhaka's post 09/04/2026

🏸 অধিনায়ক কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত 🏆

১ এপিবিএন উত্তরা, ঢাকার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব আব্দুল লতিফ মহোদয়ের সভাপতিত্বে গত ০৮/০৪/২০২৬ খ্রি. “এপিবিএন ব্যাডমিন্টন কমেপ্লেক্স”-এ “অধিনায়ক কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬”-এর জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্নামেন্টে—

🔹 দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন :
সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব শাহরিয়ার আল মামুন– কনস্টেবল/শেখ তানজিম হোসেন বিলাস জুটি।

🔹 দ্বৈত বিভাগে রানারআপ হয়েছেন :
পুলিশ পরিদর্শক (নি.) জনাব রুপণ কুমার সরকার – পুলিশ পরিদর্শক (নি.) জনাব মাহমুদুল হাসান জুটি।

🔹 একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন :
কনস্টেবল/আসমাউল মুন্সি।

🔹 একক বিভাগে রানারআপ হয়েছেন :
কনস্টেবল/শেখ তানজিম হোসেন বিলাস।

🌟 টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন:
সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব শাহরিয়ার আল মামুন।

🔥 ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন:
কনস্টেবল/শেখ তানজিম হোসেন বিলাস।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা সকল অংশগ্রহণকারী ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। বিজয়ীদের আন্তরিক অভিনন্দন। 🎉

Want your business to be the top-listed Government Service?

Telephone