03/08/2025
BCS প্রস্তুতি
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BCS প্রস্তুতি, Library, Dhaka, Bangladesh, .
03/08/2025
03/08/2025
Important
☞ পাট গবেষণা বোর্ড→ মানিকগঞ্জ
☞ নদী গবেষণা কেন্দ্র→ ফরিদপুর
☞ রাবার গবেষণা বোর্ড→ কক্সবাজার
☞ তাঁত গবেষণা বোর্ড→ নরসিংদী
☞ চা গবেষণা কেন্দ্র→ শ্রীমঙ্গল, সিলেট
☞ ইক্ষু গবেষণা কেন্দ্র→ ঈশ্বরদী, পাবনা
☞ ডাল গবেষণা কেন্দ্র→ ঈশ্বরদী, পাবনা
☞ গম গবেষণা কেন্দ্র→ দিনাজপুর
☞ আম গবেষণা কেন্দ্র→ চাঁপাইনবাবগঞ্জ
☞ মসলা গবেষণা কেন্দ্র→ বগুড়া
☞ রেশম গবেষণা কেন্দ্র→ রাজশাহী
☞ বন গবেষণা কেন্দ্র→ চট্টগ্রাম
☞ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র→ খাগড়াছড়ি
☞ ইলিশ মাছ ও নদীর মাছ গবেষণা কেন্দ্র→ চাঁদপুর
☞ ধান গবেষণা ইনস্টিটিউট→ জয়দেবপুর, গাজীপুর
☞ তুলা গবেষণা ইনস্টিটিউট→ যশোর
☞ আলু গবেষণা ইনস্টিটিউট→ রংপুর
☞ কলা গবেষণা ইনস্টিটিউট→ রামপাল, বাগেরহাট
☞ চামড়া গবেষণা ইনস্টিটিউট→ হাজারীবাগ, ঢাকা
☞ তামাক গবেষণা ইনস্টিটিউট→ রংপুর
☞ গরু গবেষণা ইনস্টিটিউট→ সাভার
☞ মহিষ গবেষণা ইনস্টিটিউট→ বাগেরহাট
☞ ছাগল গবেষণা ইনস্টিটিউট→ সিলেট
☞ হাঁস-মুরগী গবেষণা ইনস্টিটিউট→ নারায়ণগঞ্জ
☞ হরিণ গবেষণা ইনস্টিটিউট→ শরণখোলা, বাগেরহাট
☞ কুমির (মিঠা পানি) গবেষণা ইনস্টিটিউট→ ভালুকা, ময়মনসিংহ
☞ কুমির (লোনা পানি) গবেষণা ইনছস্টিটিউট→ দুলহাজারা, কক্সবাজার
☞ মৎস্য গবেষণা কেন্দ্র→ বাকৃবি, ময়মনসিংহ
☞ পুষ্টি গবেষণা ইনস্টিটিউট→ ঢাকা বিশ্ববিদ্যালয়।
আমি যেভাবে রিটেনের প্রস্তুতি নিয়েছিলাম :
৩৮ আমার প্রথম বিসিএস ছিলো। যা পড়াশুনা করছি ওই ৩৮ এর সময়ই। ৪০ এ পড়ার সময়ই পাই নাই। আমি চেষ্টা করেছিলাম প্রিলির রেজাল্টের আগে ম্যাথ আর বিজ্ঞান শেষ করতে।
#গনিত: ৯-১০ এর সাধারণ + উচ্চতর গনিত চ্যাপ্টার ধরে ধরে শেষ করতাম। উদাহরণ, কাজ, অনুশীলনী সব করতাম। ১১-১২ এর বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, সরলরেখা করতাম। আর অ্যাসিউরেন্স ডাইজেস্ট থেকে বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ থেকে ২০-২৫ টা জ্যামিতি পড়েছিলাম। ম্যাথের জন্য কোন গাইড বই দরকার নাই।
#মানসিক_দক্ষতা: বিগত বছরের প্রশ্ন + ওরাকল + অ্যাসিউরেন্স ডাইজেস্ট দেখেছিলাম।
#ইংরেজি: এই অংশে ভালো করার জন্য প্রচুর প্রাকটিস প্রয়োজন। আমার মনে আছে, ৩৮ এর সময় assurance এর বইতে ২৫ টি passage এর সবগুলো করেছিলাম। আর ট্রান্সলেশন + রিট্রান্সলেশন এর জন্য প্রতি মাসের সম্পাদকীয় থেকে অনুশীলন করতাম। সাথে assurance + ক্যাডার'স অনুবাদবিদ্যা বই থেকে প্রাকটিস করতাম। প্রায় ৫০ টা ট্রান্সলেশন আর ৫০ টা রিট্রান্সলেশন করে গেছিলাম। এক্সামের ডেট দেওয়ার পর রচনা গুছিয়েছিলাম। তবে তখন গ্রুপ থেকে প্রচুর হেল্প পেয়েছি। বড় ভাই+আপুরা রচনা নোট করে গ্রুপে পিডিএফ দিতেন। আমাদের কাজ ছিলো প্রিন্ট করে পড়ে ফেলা।
#বাংলা: ব্যাকরণ অংশ ভালো করে প্রিপারেশন নিলে ২৭-২৮ পাওয়া অসম্ভব কিছু না। বাগধারা, বাক্য শুদ্ধি, বাক্য পরিবর্তন, বাংলা বানানের নিয়ম, শব্দ গঠন এগুলো যে কোন একটা বই থেকে পড়ে ফেলবেন। বাগধারা পড়েছিলাম সম্পাদকীয় বিশেষ সংখ্যা থেকে। বাকিগুলো প্রফেসর আর অ্যাসিউরেন্স ডাইজেস্ট দেখেছিলাম। সাহিত্য + দরখাস্ত + কাল্পনিক সংলাপ এ দুটো বই থেকে দেখেছিলাম। সাহিত্য ৩ মার্কের জন্য পৃষ্ঠা ভরে লেখার কিছু নাই। গ্রন্থ সমালোচনা সম্পাদকীয়
বিশেষ সংখ্যা+ ডাইজেস্ট দেখেছিলাম। রচনা ইংরেজি অংশে বলেছি।
#বাংলাদেশ: সংবিধান আর মুক্তিযুদ্ধ ভালো করে পড়েছিলাম। আরিফ খানের সংবিধান পড়েছিলাম।বাকিগুলো প্রতি চ্যাপ্টারের মেইন কয়েকটা প্রশ্ন পড়তাম। এতে পুরো অধ্যায়ের বিষয়বস্তু মাথায় ঢুকে যেত। ওভাবেই লিখে আসছি। টু দ্যা পয়েন্ট পড়তাম & লিখছিও তাই। কোন রকম সূচনা/উপসংহার লিখি নাই। অ্যাসিউরেন্স + প্রফেসরস পড়েছিলাম সাথে সম্পাদকীয়।
#আন্তর্জাতিক: কনসেপচুয়াল পার্ট টা ভালোভাবে পড়তাম। যদিও সব প্রশ্ন কমন আসতো না। অ্যাসিউরেন্স +প্রফেসরস দেখতাম। এম্পিরিকাল পার্ট গ্রুপে বিভিন্ন ইস্যু পিডিএফ করে দিত। ওগুলাই পড়তাম। সাথে অ্যাসিউরেন্স থেকে টুকটাক দেখতাম + সম্পাদকীয়। প্রাসঙ্গিক মানচিত্র দিতাম। প্রবলেম সলভিং অ্যাসিউরেন্স দেখেছিলাম।
#বিজ্ঞান: বিজ্ঞানের প্রশ্ন হয় ১/২, ১,২, মার্কের। কিন্তু ওরাকলে দেখতাম বেশ বড় করে উত্তর করা। মিলারস পড়েছিলাম। সাথে অ্যাসিউরেন্স ডাইজেস্ট। কম্পিউটার পার্ট মুজিবুর রহমানের ICT + ইজি কম্পিউটার + ডাইজেস্ট দেখেছিলাম। ইলেকট্রনিকস পার্ট শাহজাহান তপন + ডাইজেস্ট দেখেছিলাম।
প্রাসঙ্গিক লেখার চেষ্টা করবেন। টুকটাক সবাই উল্টাপাল্টা লিখে সব উত্তর করার জন্য। আমিও করেছি। তবে খেয়াল রাখবেন সেটা যেনো মোট নাম্বারের ১০% এর বেশি না হয়।
পত্রিকা পড়ার অভ্যাস কম ছিলো। তাই প্রতি মাসে সম্পাদকীয় পড়তাম।
📌কিছু কমন প্রশ্ন প্রায়ই শুনি-
১. কত ঘণ্টা করে পড়বো?
- যত ঘণ্টা করে পড়লে আপনার পড়া শেষ হবে তত ঘণ্টা।
২. কি কি বই পড়বো?
- যে প্রকাশনীর বই আপনার কাছে ভালো লাগবে, পড়ে মনে রাখতে পারবেন।
আমার টেবিলের কয়েকটা বাদে সব পুরাতন বই। রুমমেটসূত্রে পাওয়া। এখন অনেক ছোট ছোট বই পাওয়া যায় যা বিভিন্ন গাইড বইয়ের চেয়ে ভালো। সেগুলো পড়তে পারেন।
সবার জন্য শুভকামনা!❤️
✍️লেখা: মাহমুদুল হক।
সহকারী কর কমিশনার।
মেধাক্রম: ৪৭.
৪০ তম বিসিএস।
# Focus Writing - সুন্দরভাবে লেখার নিয়মঃ
রিটেনে ফোকাস রাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এটা লিখার ক্ষেত্রে অনেকেই সেটাকে হয় Paragraph কিংবা Essay/Composition বানিয়ে ফেলে। আশা করি নিচের পরামর্শ গুলো ফোকাস রাইটিং লিখার ক্ষেত্রে অনেক কার্যকরী হবে।
১. ফোকাস রাইটিং মানে হচ্ছে কোন একটা বিষয়ের মূল প্রসঙ্গ গুলোর উপর আলোকপাত করা। এটা Concrete এবং Synopsis Type হবে। তাই ফোকাস রাইটিংটাকে একেবারে ছোট করে Paragraph কিংবা বড় করে Essay/Composition বানিয়ে ফেলবেন না।
২. বেশী লেখা মানেই বেশী মার্ক পাওয়ার নিশ্চয়তা না। এক্ষেত্রে শেক্সপিয়ায়ের Brevity is the soul of wit নীতি অবলম্বন করুন। কথা অল্প লিখুন কিন্তু তা যেন তথ্যবহুল ও প্রাসঙ্গিক হয়। পুরোটা ফোকাস রাইটিং ১০-১৫ segment এ শেষ করে দিন।
৩. প্রতিটা segment ২-৩ লাইনের মধ্যে রাখুন। কোন ক্রমেই নাম্বারিং কিংবা পয়েন্ট উল্লেখ করবেন না। প্রতিটা segment শুরু করার আগে হ্যাশ চিহ্ন ( #) কিংবা সংযুক্ত ডাবল টিক চিহ্ন দিতে দিন (√√)
৪. তথ্য ও উপাত্ত দেওয়ার ক্ষেত্রে ছক কিংবা গ্রাফের পরিবর্তে তা কথায় লিখে দিন। ছক/গ্রাফ Essay কিংবা Composition এর জন্য, ফোকাস রাইটিং এ সেটা মানানসই নয়।
৫. একটা segment থেকে অন্য একটা segment যাওয়ার সময় Logical Transitional Markers গুলো ব্যবহার করুন। এতে লেখার সৌন্দর্য বৃদ্ধি পাবে। এবং নাম্বার বেশী আসবে। অলংকার যেভাবে মানুষের শোভাবর্ধন করে ঠিক তেমনি লেখনীর ক্ষেত্রেও সেগুলো লেখার শোভাবর্ধন করে। অনেক সময় পর্যাপ্ত তথ্য উপাত্ত দিয়ে লিখেও আশানুরূপ মার্ক এর কারণ হলো লেখাটার উপস্থাপনা কিংবা বর্ণনায় কোনরুপ মাধুর্যতা না থাকায়। আর এই মাধুর্যতা গুলো আনয়ন করে Logical Transitional Markers গুলো। এই গুলো Phrase, Linkers, Preposition সহ বিভিন্ন রকমের হতে পারে। নিচে কয়েকটা Logical Transitional Markers দিলাম এই গুলো সংগ্রহে রাখুন। পাশাপাশি এরকম আরও আছে সেগুলো খুজে বের করে পড়ে নিন।
-----------------------------------------------
1⃣ Enumerative বা গণনামূলকঃ
লেখার মধ্যে যদি গণনামূলক কোন কিছু বর্ণনা করতে গেলে নিচের ornaments গুলো ব্যবহার করুন-
▶To begin with/ To start with
-- শুরুতেই বলতে হয়
▶First of all -- সর্বপ্রথম
▶Firstly/Secondly.. -- প্রথমত/দ্বিতীয়ত
▶Thus consecutively -- এইভাবে ক্রমান্বয়ে
▶There is still another thing - তবু আরেকটি বিষয়
▶I want to add more something which gives more clear depiction -- আমি আরো কিছু যোগ করতে চাই যেটি আমাদেরকে আরো ভালো ব্যাখ্যা দেয়।
▶Lastly/Finally -- পরিশেষে
-----------------------------------------------
2⃣Reinforcers বা সমযোজকঃ যে ক্ষেত্রে একই জাতীয় তথ্যের একাধিক বিষয়কে পাশাপাশি জুড়ে দেয়ার প্রয়োজন হয় তখন নিচের ornaments গুলো ব্যবহার করবেন- Engineer's BCS Care
▶Like the same way/ Like the same manner => Likewise - একইরকমভাবে
▶Moreover - অধিকন্তু
▶Similarly -- অনুরুপভাবে
▶In addition to - তদরিক্ত / অধিকন্তু
▶Furthermore -- শুধু এখানেই শেষ নয় আরও আছে
▶Apart from this -- এদৎব্যতিত
▶Additionally - অতিরিক্তভাবে
▶Also -- তাছাড়া
▶As well as that -- তার পাশাপাশি
▶Along with -- সাথেই
-----------------------------------------------
3⃣Emphasis বা জোড়প্রদানঃ লিখার
কোন একটা পয়েন্টে বা বিষয়ে এসে যখন জোড় প্রদানে করতে হয় তখন নিচের ornaments গুলো ব্যবহার করতে হয় -
▶Categorically -- নিশ্চিতভাবেই
▶Undoubtedly - নিঃসন্দেহে
▶Indeed - মূলত
▶Obviously - স্পষ্টতই
▶Particularly / in particular - বিশেষভাবে / বিশেষ করে
▶Especially - বিশেষভাবে
▶Clearly - পরিস্কারভাবে
▶Importantly - গুরত্বপূর্ণভাবে/গুরুত্ব দিয়ে
▶Absolutely - একদমেই
▶Definitely -- অবশ্যই
▶Without a doubt - কোন সন্দেহ ছাড়াই
▶Never -- কখনোই নয়
▶Unquestionably -- প্রশ্নাতীত
▶Above all- সর্বোপরি
-----------------------------------------------
4⃣Directives বা নির্দেশনামূলক/নির্দেশনাবলী বিষয়কঃ কোন বিষয়ে যদি কাউকে নির্দেশনা দেয়া বা নির্দেশনা পরিপালন ইত্যাদি ধরণের কোন কিছু বোঝায় তাহলে নিচের Ornaments গুলো ব্যবহার করতে হয়ঃ
▶ Order to be implemented -- পরিপালন করার আদেশ
▶Implemented direction -- পরিপালিত নির্দেশনা
▶ Directives given by authority -- কর্তৃপক্ষ প্রদত্ত নির্দেশনাবলী
▶ Following Directions -- নিম্নের নির্দেশনা সমূহ
▶ Why as not to be penalized -- কেন শাস্তি দেয়া হবে না।
▶Direction of critical evaluation -- পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের নির্দেশনা।
▶On account of this -- এই কারণে
▶Distinguished Reason -- স্বতন্ত্র কারণ।
▶ Comment on -- কোন বিষয়ে মন্তব্য করণ।
Demo
✅ সরকারি/বেসরকারি চাকরিতে ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় নিচের ৭৭ টি প্রশ্নঃ
ভাইভা বোর্ডে যাঁরা থাকেন, তাঁরা কিন্তু নানাভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমেই আপনাকে তাঁদের প্রতিষ্ঠানে নিয়োগ দেবেন।
একজন চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তাঁর স্মার্টনেস, উপস্থাপন কৌশল, বাচনভঙ্গি এসব বিষয়ও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়।
ভাইভা বোর্ডে ঢুকেই অনেকে নিজের অজান্তে প্রথমেই নিজেকে অযোগ্য প্রমাণ করে বসেন।
নিয়োগদাতারা তেমন কোনো প্রশ্ন না করেই বা সৌজন্যতার খাতিরে দু-একটি প্রশ্ন করেই বিদায় করে দেন। এ রকম পরিস্থিতি এড়াতে ও নিজেকে যোগ্য করে উপস্থাপন করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয়; এখন আসি সরকারি এবং বেসরকারি চাকরির ভাইভাতে সাধারণত ফ্রেশার এবং চাকরির পূর্ব অভিজ্ঞদের যেসকল প্রশ্ন করা হয় সে প্রসঙ্গেঃ
ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো প্রায়ই করা হয়:-
1. আপনার নাম কী?-
2. আপনার নামের অর্থ কী?-
3. এই নামের একজন বিখ্যাতব্যক্তির নাম বলুন?
4. আপনার জেলার নাম কী?-
5. আপনার জেলাটি বিখ্যাত কেন?-
6. আপনার জেলার একজন বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম বলুন?-
7. আপনার বয়স কত?-
8. আজ কত তারিখ?
9. আজ বাংলা কত তারিখ?-
10. আজ হিজরি তারিখ কত?-
11. আপনি কি কোনো দৈনিক পত্রিকা পড়েন?-
12. পত্রিকাটির সম্পাদকের নাম কী?
13. আপনার নিজের সম্পর্কে সমালোচনা করুন।
14. আপনার জেলার নাম কী? জেলা সম্পর্কে ১ মিনিট বলুন।
15. আপনার জেলার বিখ্যাত কিছু মানুষের নাম বলুন এবং তারা কী কারণে বিখ্যাত তা আলোচনা করুন।
16. আপনার বয়স, জন্ম তারিখ কত?
17. আপনি কি কোন দৈনিকপত্রিকা পড়েন? পড়লে সম্পাদকের নাম কি?
18.
19. আপনার পরিবার সম্পর্কে বলুন।
20. আমরা আপনাকে কেন চাকুরিটা দিব?
21. বিয়ে করেছেন? কেন করেছেন/করেননি? বিবাহ সম্পর্কে আপনার চিন্তাভাবনা কী?
22. আরো পড়াশুনা করার ইচ্ছা আছে কি? কেন নেই ইচ্ছা?
23. এর আগে কোথায় জব করেছেন? সেখানে কী ধরনের কাজ করেছেন? সে জবটি কেন ছেড়ে দিতে হলো?
24. আপনার নিজের সম্পর্কে (ইংরেজিতে/বাংলাতে) বলুন?
25. আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন?
26. আপনার নিজের Strength / Weakness (SWOT: S-Strength ,W-Weakness, O-Opportunity, T-Threat) কী কী বলে মনে করেন?
27. একটি শব্দে/তিনটি শব্দে আপনি নিজেকে কীভাবে ব্যাখ্যা করবেন?
28. যে পদের জন্য আবেদন করেছেন তাঁকে অন্যগুলোর সঙ্গে কীভাবে তুলনা করবেন?
29. আপনার তিনটি গুণ ও দুর্বলতার কথা কি বলতে পারেন?
30. বর্তমান চাকুরীটি কেন ছেড়ে দিতে চান ?
31. ক্যারিয়ারের কোন বিষয়টি নিয়ে আপনি গর্ব করবেন?
32. কোন ধরনের বস ও সহকর্মীদের সাথে কাজ করে সর্বোচ্চ ও সর্বনিম্ন সফল হয়েছেন? কেন?
33. একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে চিন্তা করেছিলেন?
34. যেকোনো ১ টি প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ পেলে আপনি কোথায় চাকুরী করতেন?
35. আগামীকাল কোটি টাকা হাতে পেয়ে গেলে আপনি কী করবেন?
36. আপনার বস অথবা জ্যেষ্ঠ কর্মকর্তা দ্বারা কি কখনো সততা বিসর্জনের প্রস্তাব পেয়েছেন?
37. আপনার সঙ্গে কাজ করতে না চাওয়ার ১ টি কারণ বলতে পারেন?
38. এতদিন কাজ থেকে দূরে ছিলেন কেন?
39. এই ইন্টার্ভিউয়ের জন্য কীভাবে সময় পেলেন?
40. একটি সমস্যার কথা বলুন যার সমাধান আপনি নিজে করেছেন?
41. আপনি নেতৃত্ব দিয়েছেন বা দলগতভাবে কাজ করেছেন এমন একটি অবস্থার বর্ণনা দিন?
42. আগামী ৫-১০ বছরে নিজেকে কোথায় দেখতে চান?
43. আপনাকে আমাদের কেন নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন?
44. আমাদের কোম্পানিতেই কেন কাজ করতে চান?
45. হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক বলতে কী বুঝেন?
46. চাপের মধ্যে কাজ করা (Work under Pressure) বলতে কী বুঝেন?
47. ভ্রমন করাকে কিভাবে দেখছেন? প্রয়োজনে ভ্রমন বা ট্রান্সফার হওয়াকে কীভাবে গ্রহণ করবেন?
48. আপনার জীবনের লক্ষ্য কী?
49. কী আপনাকে রাগিয়ে তোলে?
50. কি আপনাকে প্রেরণা (Motivation) যোগায়?
51. আপনার জীবনের করা কিছু ক্রিয়েটিভ কাজের উদাহরণ দিন?
52. আপনি কি একা কাজ করতে পছন্দ করেন নাকি দলকে সাথে নিয়ে কাজ করা কে বেশি গুরুত্ব দেন?
53. আপনার করা কিছু দলগত কাজের উদাহরণ দিন?
54. লিডার হিসেবে নিজেকে আপনি ১ থেকে ১০ এর মাঝে কত দিবেন?
55. রিস্ক নিতে কি পছন্দ করেন?
56. আপনার পছন্দের কিছু চাকরি, অফিস লোকেশান এবং কোম্পানির উদাহরণ দিন? ৩২। আমাদের কোম্পানি সম্পর্কে কিছু বলুন?
57. আজ থেকে দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান নিজেকে?
58. আপনার আগের কোম্পানি থেকে কেনো চাকরি ছেড়ে দিতে (Resign) দিতে চাচ্ছেন?
59. কাজ থেকে কেনো অনেক দিন বাহিরে ছিলেন?
60. অনেকগুলি কোম্পানি কেনো পরপর পরিবর্তন করেছেন?
61. আপনার করা সবচেয়ে বিরক্তিকর কাজ কী ছিলো?
62. সবচেয়ে কঠিন যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছিলেন তা কি ছিলো?
63. আপনাকে যদি আমরা নিয়োগ দেই কী কী পরিবর্তন আপনি আনতে পারবেন বলে মনে করছেন?
64. আপনার কি মনে হয় যে আপনি আপনার আগের কাজে আপনার সর্বোচ্চটা দিয়েছিলেন?
65. আপনার চেয়ে বয়সে ছোট কাউকে রিপোর্ট করাকে কীভাবে দেখবেন আপনি? ৪২। আপনি কি আপনাকে সফল মনে করেন?
66. আপনার জ্ঞান বৃদ্ধির জন্য বিগত বছরে কি কি করেছেন?
67. আর কোথায় কোথায় চাকরির জন্য আবেদন করেছেন?
68. আমাদের কোম্পানির কারো সাথে কি পরিচয় আছে?
69. আপনাকে যদি নিয়োগ দেওয়া হয় কত দিন আমাদের সাথে কাজ করার ইচ্ছে আছে?
70. আপনি কি কাউকে কখনো চাকরি থেকে বরখাস্ত করেছেন? কেন করেছিলেন, কি পন্থা অবলম্বন করে করেছিলেন? তখন আপনার প্রতিক্রিয়া কী ছিলো?
71. ব্যখ্যা করুন আপনি কীভাবে আমাদের জন্য মূল্যবান সম্পদ হবেন?
72. আপনার দেওয়া কোন সাজেশন ম্যানেজমেন্ট গ্রহন করেছে এমন একটি উদাহরণ দিন?
73. আপনার কলিগদের আপনার সম্পর্কে কী মন্তব্য?
74. নতুন টেকনোলজিকে কীভাবে গ্রহন করছেন আপনি? কী কী সফটওয়্যার এর সাথে আপনি পরিচিত?
75. আপনার শখ কী বা কী করতে ভালো লাগে?
76. আপনার নিজের জ্ঞান সম্পর্কে বলুন?
77. আপনি কে?
সংগৃহীত ও সংশোধিত তথ্য
11/05/2025
# জেনে নিন কোন খাদ্যে কোন এসিড থাকে—
খাদ্যের নাম --- এসিডের নাম
টমেটো --- টারটারিক এসিড
আঙুর --- টারটারিক এসিড
কমলা --- সাইট্রিক এসিড
লেবু --- সাইট্রিক এসিড
আপেল --- ম্যালিক এসিড
দই --- ল্যাকটিক এসিড
দুধ --- ল্যাকটিক এসিড
আম --- সাইট্রিক এসিড
আনারস --- সাইট্রিক এসিড
তামাক --- নিকোটিনিক এসিড
কলা --- টারটারিক এসিড
গাজর --- সাইট্রিক এসিড
ভাত --- অক্সালিক এসিড
সূত্র: সাধারণ বিজ্ঞান, অষ্টম শ্রেণি
10/05/2025
10/05/2025
আপনাকে ফরেন ক্যাডার দেব কেন
মো. হুমায়ুন কবির
পুলিশ ক্যাডার (মেধাক্রম-১০ম)
৪০তম বিসিএস।
গ্রন্থনা: এম এম মুজাহিদ উদ্দীন
লেখক: ভাইভা বোর্ডের মুখোমুখি,
ব্যাংকার’স ভাইভা বোর্ড।
10/05/2025
06/05/2025
