13/10/2018
Fb - 207
ll আনন্দ ধারা বহিছে ভুবনে...
মা মঙ্গলময়ী জগৎ জননীর আগমনে ll
শরৎ সকাল হিমেল হাওয়া,
আনমনে তাই হারিয়ে যাওয়া ॥
কাশফুল আর ঢাকের তালে,
শিউলি নাচে ডালে ডালে ॥
মা আসছেন বছর ঘুরে,
পুজোর হাওয়া তাই জগৎ জুড়ে ।