Independence Day & National Day 2026 ⚜️🖤
𝐁𝐡𝐚𝐬𝐡𝐚 𝐒𝐨𝐢𝐧𝐢𝐤 𝐀𝐣𝐢𝐭 𝐆𝐮𝐡𝐚 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞 𝐑𝐨𝐯𝐞𝐫 𝐒𝐜𝐨𝐮𝐭 𝐆𝐫𝐨𝐮𝐩
We are working for makes world better �
26/03/2026
" মহান স্বাধীনতা ও জাতীয় দিবস - ২০২৬ ইং" কোচকাওয়াজ এ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের অংশগ্রহণ।
21/03/2026
Eid Mubarak 🌙🌠🎑
21/03/2026
Eid Mubarak 🌙💫✨
08/12/2025
"৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস" উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আনন্দ রেলি তে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় এর অংশগ্রহণ।
উক্ত রেলী তে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় এর অধ্যক্ষ জনাব মো শরিফুল ইসলাম মহোদয়, অন্যান্য শিক্ষক শিক্ষিকা গণ, রোভার স্কাউট গ্রুপের লিডার মহোদয়, রোভার স্কাউট গ্রুপের সদস্য সহ অন্যান্য অঙ্গ সংগঠনের সদস্য বৃন্দ।
18/10/2025
JOTAJOTI 2025 🌏📻
JOTAJOTI stands for Jamboree On The Air – Jamboree On The Internet. 🌍🎙💻
It’s the world’s largest digital Scouting event, organized every year by the World Organization of the Scout Movement (WOSM).
আজ ১৮ অক্টোবর ২০২৫
বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভার এর বাস্তবায়নে কুমিল্লা এথনিকা স্কুল এন্ড কলেজে ৬৮তম জোটা ও ২৯তম জোটি ২০২৫ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন
মাসুক আলতাফ চৌধুরী, কমিশনার, কুমিল্লা জেলা রোভার।
বিশেষ স্কাউট ব্যক্তিত্ব ছিলেন
মো. জিয়া উদ্দিন, গ্রুপ সম্পাদক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এবং
মো. মহিউদ্দিন লিটন, সম্পাদক, কুমিল্লা জেলা রোভার।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. মাকছুদুল আজম, অধ্যক্ষ, এথনিকা স্কুল এন্ড কলেজ।
বিশ্বের লাখো স্কাউট একসূত্রে গাঁথা এক অনন্য আয়োজন — Jamboree On The Air এবং Jamboree On The Internet!
স্কাউটিংয়ের মূল চেতনা বন্ধুত্ব, ঐক্য ও শেখার আনন্দে আমরা একে অপরের সাথে যুক্ত হই, বিনিময় করি সংস্কৃতি, জ্ঞান ও অভিজ্ঞতা আর সেই উদ্দেশ্য ধারণ করে বিশ্বের সকল স্কাউট বন্ধুদের সাথে একসাথে যুক্ত হওয়ার লক্ষ্যে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সদস্য গণ উক্ত ইভেন্টে অংশগ্রহণ করেন ।
Cumilla District Rover - কুমিল্লা জেলা রোভার Bangladesh Scouts 𝐁𝐡𝐚𝐬𝐡𝐚 𝐒𝐨𝐢𝐧𝐢𝐤 𝐀𝐣𝐢𝐭 𝐆𝐮𝐡𝐚 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞 𝐑𝐨𝐯𝐞𝐫 𝐒𝐜𝐨𝐮𝐭 𝐆𝐫𝐨𝐮𝐩
22/09/2025
ভর্তি চলছে ‼️ ভর্তি চলছে ‼️
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় রোভার স্কাউট গ্রুপে রোভার সহচর ভর্তি চলছে ⚜️
🔥এডভেঞ্চার প্রেমী ও দেশ প্রেমী স্বেচ্ছা সেবকদের জানাই স্বাগতম✨🌼
শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নিজেকে একজন চৌখুস, সুশৃঙ্খল মানুষ হিসেবে তৈরি করতে, নিজেকে যুগ উপযোগি দক্ষ মানুষ তৈরি করতে এবং নিজেকে সফল মানুষ হিসেবে তৈরি করতে যুক্ত হন আমাদের সাথে।
রোভার স্কাউটের সাথে যুক্ত হয়ে যে সকল কার্যক্রমে আমরা অংশ গ্রহণ করতে পারবো:-
➡️ সুশৃঙ্খল জীবন ধারণের ও সু দৃঢ় নিপুণ নেতৃত গঠনের প্রশিক্ষণ।
➡️ শিক্ষা কার্যক্রমে যথাযথ সহযোগিতা।
➡️ বিভিন্ন প্রাকৃতিক বা মানব সৃষ্টি দুর্যোগে ও মহামারী তে নিজে টিকিয়ে রাখার ও অন্যকে সেবা প্রদান করার প্রশিক্ষণ।
➡️ সফল ক্যারিয়ার গঠনের জন্য প্রশিক্ষণ ও সহযোগিতা।
➡️ যুগ উপযোগি সকল প্রকার আধুনিক প্রযুক্তির উপর প্রশিক্ষণ।
➡️ আত্মরক্ষা, ডিবেট, উপস্থাপনা, উপস্থিত বক্তৃতা, নাচ, গান, সাংবাদিকতা, খেলাধুলা, ওয়েব ডেভেলপিং, ডিজাইনিং, ফটোগ্রাফি ইত্যাদি বিষয়ের উপর প্রশিক্ষণ ও জাতীয় এবং আন্তর জাতিক পর্যায় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ।
➡️ ইংরেজি ভাষার উপর প্রশিক্ষণ ও চর্চায় প্রয়োজনীয় সহযোগিতা।
➡️ কম্পিউটার ও ফ্রীলেন্সিং প্রশিক্ষণ
➡️ ইউনিসেফ সহ অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন সমাজ উন্নয়ন প্রকল্পে কাজ করার সুযোগ।
➡️ প্রকৃতির মাঝে এডভেঞ্চার ক্যাম্পিং করার সুযোগ সহ জাতীয় এবং আন্তর্জাতিক ক্যাম্পিং করার সুযোগ।
➡️ রোভার স্কাউটের সর্বোচ্চ অ্যাওয়ার্ড" প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড " সহ " ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড " , আন্তর্জাতিক "ম্যাসেঞ্জার অব পিস্ অ্যাওয়ার্ড " অর্জনের প্রশিক্ষণ ও সুযোগ।
আমাদের ভর্তি কার্যক্রম আগামী ২৫ সেপ্টেম্বর রোজ বৃহস্পতি বার পর্যন্ত চলমান থাকবে।
তাই নিজেকে একজন দক্ষ নেতৃত্ব গুণ সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করতে ও নিজের জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে উক্ত সময়ের মধ্যে আমাদের হেল্প ডেক্স থেকে ফরম সংগ্রহ করুন এবং আমাদের সাথে যুক্ত হন।
( বিস্তারিত তথ্য ও সহযোগীতা হেল্পডেস্ক এ প্রদান করা হবে)
Bangladesh Scouts
Cumilla District Rover - কুমিল্লা জেলা রোভার
𝐁𝐡𝐚𝐬𝐡𝐚 𝐒𝐨𝐢𝐧𝐢𝐤 𝐀𝐣𝐢𝐭 𝐆𝐮𝐡𝐚 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞 𝐑𝐨𝐯𝐞𝐫 𝐒𝐜𝐨𝐮𝐭 𝐆𝐫𝐨𝐮𝐩
21/09/2025
⚜️ স্বাগতম হে নবীন ⚜️
07/08/2025
কুমিল্লা জেলা রোভারের ব্যবস্থাপনায় রোভার স্কাউটদের জন্য "৩৩৯ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স" ১-৫ ই আগস্ট,আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র লালমাই তে সঞ্চালিত হয়।
উক্ত কোর্সে কোর্স লিডার মিজানুর রহমান এলটি, প্রশিক্ষক অধ্যাপক মো. আবু তাহের এলটি,
কুমিল্লা জেলা রোভারের কমিশনার জনাব মাসুখ আলতাফ চৌধুরী, সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন সিএএলটি, আমির হোসেন এএলটিসহ অন্যান্য প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।
উক্ত কোর্সে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৪ জন সদস্য সহ কুমিল্লা জেলার বিভিন্ন ইউনিটের মোট ৪২ জন রোভার অংশগ্রহণ করেন এবং সফলতার সহিত কোর্সটি সম্পন্ন করেন।
Cumilla District Rover - কুমিল্লা জেলা রোভার Bangladesh Scouts
01/08/2025
⚜️ 1st August
⚜️ World Scout Scarf Day
⚜️ Happy World Scout Scarf Day 2025!
আজ ১লা আগস্ট, বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে । এই দিনে সারা বিশ্বের স্কাউট সদস্যরা গর্বের সাথে তাদের স্কার্ফ (Scarf/Neckerchief) পরে নিজেদের স্কাউট পরিচয় তুলে ধরেন।
আমরাও, 𝐁𝐡𝐚𝐬𝐡𝐚 𝐒𝐨𝐢𝐧𝐢𝐤 𝐀𝐣𝐢𝐭 𝐆𝐮𝐡𝐚 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞 𝐑𝐨𝐯𝐞𝐫 𝐒𝐜𝐨𝐮𝐭 𝐆𝐫𝐨𝐮𝐩 আজকের এই বিশেষ দিনে আমাদের স্কার্ফ পরে বিশ্ব স্কাউট পরিবারের সাথে একাত্মতা প্রকাশ করছি। স্কার্ফ শুধু একটি পোশাক নয়—এটি দায়িত্ব, নিষ্ঠা ও সেবার প্রতীক।
⚜️ একটি স্কার্ফ, একটি পরিচয়, একসাথে গড়া এক বিশ্ব পরিবার।
⚜️ আজকের দিনে সবাইকে স্কার্ফ পরে স্কাউটিং-এর মূল্যবোধ ও চেতনা ছড়িয়ে দিতে আহ্বান জানাই।
26/07/2025
⚜️২৫/০৭/২০২৫⚜️
⚜️কুমিল্লা জেলা রোভারের সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ - ২০২৫⚜️
বাংলাদেশ স্কাউট কুমিল্লা জেলা রোভারের আয়োজনে কুমিল্লা জেলা সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ কুমিল্লা আইডিয়াল কলেজে মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ওয়ার্কশপ পরিচালক ও রোভার অঞ্চলের লিডার ট্রেইনার অধ্যাপক মো. আবু তাহের এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার ও কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সভাপতি সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী।
কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর সঞ্চালনায় জুলাই আন্দোলনের অভিজ্ঞতার কার্ডে তথ্য সংগ্রহের বিষয়ে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা আল আকছার আশা, কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ মো.মাঈনুদ্দীন খন্দকার, কুমিল্লা জেলা রোভারের যুগ্ন সম্পাদক দাউদ খান দোলন, কুমিল্লা ইবনে তাইমিয়া কলেজের রোভার স্কাউট ইউনিট লিডার সুলতান মু, ইলিয়াস শাহ, কুমিল্লা আইডিয়াল কলেজ আভ্যন্তরিন পরিচালনা কমিটির সদস্য হাফেজ আহম্মদ সোহেল।
ওয়ার্কশপে অংশগ্রহন করেন ভাষা সৈনিক অজিত গুহ কলেজের সিনিয়র রোভার মেট অমিত রবি দাস ও গার্ল ইন রোভার মেট তৃষিতা দেব, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সিনিয়র রোভার মেট নূর মাহিন, , কুমিল্লা সরকারি কলেজের সিনিয়র রোভার মেট সহ কুমিল্লা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ২৯ সিনিয়র রোভার মেট ও গার্ল ইন সিনিয়র রোভার মেট ওয়ার্কশপে অংশগ্রহন করে।
