যারা জেনে-বুঝে মিথ্যা বলে, তাদের ওপর আল্লাহর লানত বা অভিশাপ বর্ষিত হয়।
"অতঃপর আমরা বিনীত প্রার্থনা করি এবং মিথ্যাবাদীদের ওপর আল্লাহর অভিশাপ আরোপ করি।" (সূরা আল-ইমরান, আয়াত: ৬১) [১]
যারা মানুষের পেছনে নিন্দা করে তাদের জন্য রয়েছে ধ্বংসের সতর্কতা।
"ধ্বংস তাদের জন্য, যারা পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে।" (সূরা আল-হুমাজাহ, আয়াত: ০১) [১.১.২, ১.৫.৩]
Abdullah Khokon
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abdullah Khokon, Noakhali.
১নং সাহাপুর ইউনিয়নের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে আইডিগুলো থেকে নানারকম অপতথ্য ও গুজব ছড়ানো হচ্ছে সেগুলোর সাথে ইউনিয়ন পরিষদ অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কোনো সংশ্লিষ্টতা নেই।
একমাত্র এই ফেসবুক আইডি ছাড়া চেয়ারম্যানের আর কোনো ফেসবুক একাউন্ট নেই এবং কখনোই ছিলো না। তাই সবাইকে ইউনিয়ন পরিষদের নাম ব্যবহার করে যেকোনো অপতথ্য ও গুজবের বিরুদ্ধে সতর্ক থাকতে অনুরোধ করছি।
আর যারা ইউনিয়ন পরিষদের মতো একটি সরকারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এহেন অপকর্মে জড়িত হচ্ছেন তাদের বিরুদ্ধে শীগ্রই আইনিপদক্ষেপ নিবো আমরা ইনশাআল্লাহ।
অনুরোধক্রমে
আবদুল্যাহ খোকন
চেয়ারম্যান
১ নং সাহাপুর ইউনিয়ন পরিষদ৷
25/08/2024
সাহাপুর ইউনিয়নে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার পর গত ৫ দিনে ইউনিয়নের উপস্থিত রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বন্যায় আক্রান্তদের মাঝে ব্যাপক ত্রান ও উপহার সামগ্রী বিতরন করার সুযাগ হয়েছে আলহামদুলিল্লাহ।
সরকারিভাবে ৪.৭৫ টন চাউল ছাড়াও নিজস্ব তহবিল থেকে চাউল ২.৫০ টন চাউল এবং নগদ ৮২০০০ টাকা, ৪০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন, ইউনিয়নের ৭টা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া ১০৭ টা পরিবার ও ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে (১০ কেজি চাউল, ২ কেজি আলু, তৈল ১ লিটার, ১ কেজি লবণ, ০.৫ কেজি মশুর ডাল এবং ২ লিটার পানির বোতল) উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। এছাড়াও আগামীতেও বঞ্চিত অন্যান্য পরিবারের মধ্যে বিতরণ করা হবে ইনশাআল্লাহ।
এছাড়াও ইউনিয়নের ত্রান-সাহায্য পৌছে দিতে এবং উদ্ধার কাজের জন্য একটা নৌকাও প্রস্তুত করা হয়েছে৷
আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাই তাদের যারা এই দুর্যোগ সময়ে আর্থিকভাবে এবং স্বেচ্ছায় শ্রমের মধ্যে দিয়ে এগিয়ে এসেছেন।
এই দুর্যোগকালীন সময়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবেশীদের সাহায্য সহযোগিতার জন্য আহবান জানাই। দলমত নির্বিশেষে আমরা ইউনিয়নের সবাই ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়নের সমৃদ্ধিতে কাজ করে যাবো। ইনশাআল্লাহ।
22/08/2024
বন্যায় যেকোনো প্রয়োজনে আপনার নিজ ওয়ার্ডের মেম্বারের সাথে যোগাযোগ করুন। এবং সবাই নিজ নিজ জায়গা থেকে এই প্রাকৃতিক দুর্যোগে আপনার প্রতিবেশী ও ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ান।
22/08/2024
এতদ্বারা ১নং সাহাপুর ইউনিয়নের সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাইতেছে যে, বন্যা পরিস্থিতি অবনতি হাওয়ার কারনে যাদের বসতবাড়িতে পানি ঢুকে গেছে অথবা ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে তাদেরকে সরকারী নির্দেশনা অনুযায়ী নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানে গবাদিপশু সহ আশ্রয় নিতে অনুরোধ করা যাচ্ছে।
পানিতে ঢুবে যাওয়া সকল বৈদ্যুতিক খুঁটি ও বৈদ্যুতিক তার হতে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
যেকোনো ধরনের সাহায্য, সহযোগিতা ও খাদ্যাভাবে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করুন। আপনাদের সেবায় ইউনিয়ন পরিষদ ২৪ ঘন্টা খোলা রয়েছে।
অনুরোধক্রমে,
চেয়ারম্যান
১নং সাহাপুর ইউনিয়ন পরিষদ
আমাদের আনসার ভাইয়ের প্রথম নামাজে জানাজা আজ বাদ আসর মতিঝিল আরামবাগ পুলিশ বক্সের বিপরীতে আল হেলাল জোন জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে৷
21/09/2023
“প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে৷ আর আমি ভালো ও মন্দ অবস্থার মধ্যে ফেলে তোমাদের সবাইকে পরীক্ষা করছি, শেষ পর্যন্ত তোমাদের আমার দিকে ফিরে আসতে হবে৷” ( সূরা আম্বিয়াঃ ৩৫ )
প্রিয় ব্যাক্তি, দীর্ঘদিন একসাথে কত দূর্গম-কঠিন পথ চলার সাথী, ১নং সাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শ্রদ্ধাভাজন এস এম আনসার উদ্দিন ভাই আর আমাদের মাঝে নাই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরন ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি আজ সকালে দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন যেনো উনার জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে উনাকে জান্নাতের উচ্চ মাকামে কবুল করে সেই দোয়া করি। আমিন।
03/08/2023
শুভেচ্ছা ও অভিনন্দন
সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সায়েদ স্যারের সন্তান, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত, সাহাপুর ইউনিয়নের গর্ব 'তৌফিকুল ইসলাম তপু'
৪১ তম বিসিএসের আজকের ফলাফলে সহকারী মহা হিসাবরক্ষক, বিসিএস (অডিট) এ সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
এলাকার পূর্ববর্তী প্রশাসনিক শীর্ষ কর্মকর্তা সোহরাব হোসাইন স্যারের মতো আপনিও নিজ গ্রাম, সর্বোপরি সাহাপুর ইউনিয়নের গণমানুষের উন্নয়নে অবদান রাখবেন এই আশা ব্যক্ত করি।
02/08/2023
Metrorail Dhaka.
Click here to claim your Sponsored Listing.
