ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ

ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ

Share

Official page of Bangladesh Islami Chhatrashibir, Dhaka City South

⇲ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সংক্ষিপ্ত পরিচিতি ⇱

⋮⋮ মানুষের পরিচয়
আমরা মানুষ, সৃষ্টির অন্যতম সেরা জীব। মহান আল্লাহ তা'আলা অসংখ্য ছোটো-বড়ো সৃষ্টির মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। সব সৃষ্টিকেই তিনি একটি নিয়মের অধীনস্থ করে দিয়েছেন। কিন্তু মানুষকে তিনি ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। মানুষ তার সাধ্যের মধ্যে যা চায় তাই করতে পারে। এ স্বাধীনতা দেওয়ার সাথে সাথে তিনি মানুষকে করেছ

Photos from ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ's post 28/05/2026

পবিত্র ঈদুল আযহার নামাজ শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আদিলের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং তাঁর কবর জিয়ারত করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

এ সময় উপস্থিত ছিলেন শহীদের গর্বিত পিতা, মহানগর দক্ষিণ শাখার সভাপতি এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।



27/05/2026

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ

পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।



24/05/2026

একনজরে শাখা সেক্রেটারিয়েট এবং থানা সভাপতি ভ্রমণ-২০২৬



19/05/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম

এসএস সি, দাখিল ও সমমান ফলপ্রার্থীদের নিয়ে,
"কম্পিউটার অফিস আ্যপ্লিকেশন প্রোগ্রাম-২০২৬"

রেজিষ্ট্রেশন ফ্রি।

বাছাই কৃতদের
ভর্তি ফি ৫০০ টাকা

ক্লাস হবে
শহীদ ফারুক সড়ক, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা।

রেজিষ্ট্রেশন শেষ
৫ জুন ২০২৬ ইং

সার্বিক যোগাযোগের জন্য
ফোন 01315726016

উদ্বোধনী ক্লাস ১০ জুন
রাত ৯.০০ টা

ব্যাচ সময়সূচী
সপ্তাহে ৩ দিন ক্লাস হবে।
ছাত্র
সকাল ১০.০০টা

ছাত্রী
সকাল ১১.৩০ টা

রেজিষ্ট্রেশন লিংকঃ
https://forms.gle/yJxfEk1GKe5AqsC27

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির
ঢাকা মহানগর দক্ষিণ মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ

16/05/2026

একনজরে দুই দিনব্যাপী “সদস্য শিক্ষাশিবির-২০২৬” || বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণ

Photos from ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ's post 16/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে দুই দিনব্যাপী ‘সদস্য শিক্ষাশিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মহানগর সভাপতি দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ আনোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম।

দুই দিনব্যাপী এ আয়োজনে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল জব্বার ও মাহাম্মদ ইয়াছিন আরাফাত, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং ছাত্র অধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব।

সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য কামাল হোসেন, ঢাকা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, বিশিষ্ট লেখক ও গবেষক আহসান হাবিব ইমরোজ।

এছাড়াও ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান কেন্দ্রীয় এবং শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।



15/05/2026

ভারতে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা হরণ ও পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের ওপর অগণতান্ত্রিক বিধিনিষেধ জারির প্রতিবাদ

ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর পদ্ধতিগত রাষ্ট্রীয় নিপীড়ন, নির্বাচন-উত্তর পরিকল্পিত সহিংসতা এবং সম্প্রতি পশ্চিমবঙ্গের নবগঠিত সরকার কর্তৃক কঠোর বিধিনিষেধের অজুহাতে পরোক্ষভাবে গরু জবাই নিষিদ্ধ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ১৫ মে (শুক্রবার) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষতার দাবিদার ভারতে দীর্ঘদিন ধরে মুসলমানদের ধর্মীয় অধিকার, খাদ্যাভ্যাস ও বেঁচে থাকার মৌলিক অধিকারের ওপর ধারাবাহিকভাবে আঘাত হানা হচ্ছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর গঠিত নতুন সরকার কর্তৃক রাস্তাঘাট বা উন্মুক্ত স্থানে গবাদিপশু জবাই নিষিদ্ধ করা এবং তথাকথিত ফিটনেস সার্টিফিকেটের বাধ্যবাধকতা আরোপ মূলত মুসলিম সম্প্রদায়কে ধর্মীয় ও অর্থনৈতিকভাবে চাপে ফেলার একটি বৈষম্যমূলক প্রশাসনিক পদক্ষেপ। বিশেষ করে সামনে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এমন সময়ে অবাস্তব বিধিনিষেধ জারি করা বিশ্বের কোটি কোটি মুসলিমের ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত।”

নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই মুসলিম জনগোষ্ঠীর ওপর রাষ্ট্রীয় ও দলীয় পৃষ্ঠপোষকতায় ভয়াবহ জুলুম-নির্যাতন শুরু হয়েছে। মানবাধিকার সংস্থা APCR-এর প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনের পরপরই কোচবিহার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় মুসলমানদের লক্ষ্য করে ৩৪টিরও বেশি সুপরিকল্পিত সহিংসতার ঘটনা ঘটানো হয়েছে। অসংখ্য মুসলিম পরিবারের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর এবং বেশ কয়েকটি পবিত্র মসজিদে বর্বরোচিত হামলা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।”

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, “আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ভারতে উগ্রপন্থী শাসকগোষ্ঠী দীর্ঘদিন ধরে পদ্ধতিগতভাবে মুসলমানদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আসছে। আসামে বিতর্কিত এনআরসি ও সিএএ আইনের মাধ্যমে লাখ লাখ মুসলিমকে নাগরিকত্বহীন করার ষড়যন্ত্র, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে উপত্যকাটিকে অবরুদ্ধ কারাগারে পরিণত করা, ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস, বিতর্কিত ‘ওয়াকফ বিল’-এর মাধ্যমে মুসলমানদের ধর্মীয় সম্পদ কেড়ে নেওয়ার গভীর ষড়যন্ত্র এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রাচীন মসজিদ ও উপাসনালয় ভাঙচুর ও দখলের মতো জঘন্য কর্মকাণ্ড চালানো হয়েছে। ভারতের মাটিতে মুসলিম জনগোষ্ঠীর ওপর চলমান এই পদ্ধতিগত নির্যাতন এবং তাদের ধর্মীয় স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

নেতৃবৃন্দ অবিলম্বে পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর চলমান সহিংসতা বন্ধের দাবি জানান এবং গরু জবাইয়ের ওপর জারি করা বৈষম্যমূলক কালো আইন প্রত্যাহারের আহ্বান জানান। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ভারতীয় মুসলিমরা আজ একা নন; বিশ্বের প্রতিটি প্রান্তের মুসলিম উম্মাহ তাদের পাশে রয়েছে এবং গভীরভাবে তাদের এই পরিস্থিতির প্রতি সংহতি প্রকাশ করছে। একই সাথে তারা জাতিসংঘ, ওআইসি (OIC), আরব লীগসহ সকল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্ববাসীকে ভারতের মাটিতে মুসলমানদের ওপর চলমান এই জাতিগত ও ধর্মীয় নিপীড়নের বিরুদ্ধে কার্যকর এবং জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Photos from ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ's post 13/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে “থানা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কর্মশালা–২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম।


Photos from ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ's post 12/05/2026

১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

শাখা সভাপতি হাফেজ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ড. খলিলুর রহমান মাদানী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক আলাউদ্দিন আবির।



Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

48/1-A, Purana Paltan
Dhaka