06/05/2014
যেভাবে প্রোডাক্ট আপলোড করবেন... By Shahadat Rahman Shemul
এনভাটোতে প্রোডাক্ট আপলোড করা আসলে তেমন একটা কঠিন কিছু নয়। তাছাড়া যা যা আপলোড করা দরকার সেটা আপলোড ফর্মের বিভিন্ন অপশনেই বলে দেয়া আছে। তারপরও আসুন আমাদের মাতৃভাষায় জেনে নেই আপলোড করার ধাপসমূহ...!
এনভাটোতে দুইভাবে প্রোডাক্ট আপলোড করা যায়, ব্রাউজারে সাধারন আপলোডিং এর মাধ্যমে এবং এফটিপি ক্লায়েন্ট (FTP Client) এর মাধ্যমে। নিম্নে আমরা সাধারন আপলোড প্রক্রিয়া বর্ণনা করব।
** ধরা যাক, আমরা গ্রাফিকরিভারে একটি ফেসবুক টাইমলাইন কভার আপলোড করব, সেজন্য আপনাদেরকে http://graphicriver.net/upload - এই লিংকে যেতে হবে। অথবা আপনি চাইলে http://graphicriver.net/author_dashboard এই লিংক থেকেও আপলোড করতে পারেন।
লিংকে যাওয়ার পর আপনাকে Select a category for your upload: এর নিচ থেকে যেকোন একটা ক্যাটেগরী সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা টাইমলাইন কভার আপলোড করব সেহেতু আমাদেরকে Web Elements সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর Next বাটনে ক্লিক করতে হবে।
** এরপর যে পেইজ আসবে তাতে অনেকগুলো বক্স দেখতে পাবেন এবং লক্ষ্য করলে দেখতে পাবেন বক্সগুলো ৫টি ভাগে ভাগ করা। Name & Description, Files, Category & Attributes, Tags, Message to the Reviewer।
** Name & Description এ দু'টো অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে Name, এখানে আপনার প্রোডাক্টের নাম লিখবেন, যেমন - 10 Minimal Facebook Timeline Cover; লক্ষ্য রাখবেন নামের প্রতিটি শব্দের প্রথম অক্ষর যেন ক্যাপিটাল হয়। এরপর Description অংশে আপনার প্রোডাক্টের বিবরন লিখবেন। আপনার প্রোডাক্টের বিভিন্ন সুবিধাসমূহ, কয়টা পিএসডি ফাইল আছে কিংবা কয়টা .abr, .atn, .ai .jpeg ইত্যাদি বিভিন্ন ফাইল দেওয়া আছে তা লিখবেন। আপনার পিএসডি ফাইলে লেয়ার কি আলাদা আলাদা দেওয়া আছে নাকি ফ্লাটেন করা, হেল্প গাইড দেওয়া আছে কি নেই, ডিজাইনে যেসব ফন্ট ব্যবহার করেছেন সেগুলোর নাম এবং লিংক ইত্যাদি বিভিন্ন বর্ণনা লিখবেন। মনে রাখবেন আপনি যত সুবিধা দিবেন ক্লায়েন্ট কে, আপনার ডিজাইন বিক্রির সম্ভাবনা তত বেড়ে যাবে। এবং অবশ্যই অবশ্যই যত সুন্দর করে বানান ভুল ছাড়া লিখতে পারেন সে চেষ্টা করবেন।
** এবার Files অংশে তিন ধরনের ফাইল আপলোড করবেন। আপনার প্রোডাক্টটি দেখতে কেমন তা ক্লায়েন্টকে দেখানোর জন্য ৫৯০পিক্সেল ওয়াইডথ -এর এবং যেকোন হাইটের একটি প্রিভিউ ইমেজ বানাতে হবে। প্রিভিউ অবশ্যই জেপিজি ফরমেটের হতে হবে।
এরপর ৮০x৮০ পিক্সেলের একটা থাম্বনেইল বানাতে হবে। থাম্বনেইল জেপিজি কিংবা পিএনজি যেকোন ফরমেটের হতে পারে।
এরপর আপনার মূল ডিজাইনটি (যা ক্লায়েন্ট ডাউনলোড করবে) এবং এর সাথে অন্যান্য প্রয়োজনীয় জিনিস যেমন হেল্প গাইড, ফন্ট ইনফো ইত্যাদি একটা জিপ ফাইলে রাখতে হবে। আপনি যদি রার ফাইল তৈরি করেন তাহলে কিন্তু হবে না। এমনকি উইনরার দিয়ে জিপ করলেও হবেনা, এনভাটোর সার্ভার এধরনের জিপ ফাইল আনকম্প্রেস করতে পারেনা। জিপ করতে চাইলে ফাইলগুলো সিলেক্ট করে যেকোন একটা ফাইলের উপর রাইট ক্লিক করে Send to >> Compressed (zipped) folder এ ক্লিক করতে হবে। তাহলেই আপনার ডিজাইনের পিএসডি ফাইল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো জিপ হয়ে যাবে। এরপর জিপ ফাইলটিকে রিনেম করে "Main" লিখতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, পিএসডি ফাইলে যদি আপনি বিভিন্ন মডেলদের ছবি ব্যবহার করে থাকেন তাহলে আপলোড করার আগে পিএসডি থেকে মডেলদের ছবিগুলো রিমুভ করে নেবেন। শুধুমাত্র প্রিভিউ ইমেজে মডেলদের ছবিযুক্ত ডিজাইন শো করতে পারেন। কারন ক্লায়েন্ট কে একটা ধারনা দিতে হবে যে যখন বিভিন্ন ছবি ব্যবহার করা হবে তখন ডিজাইনটা দেখতে কেমন হবে।
এরপর আপনি উক্ত তিনটি জিনিস অর্থাৎ Preview Image, Thumbnail, Main এই তিনটি জিনিস আপলোড করবেন Choose File অপশনে ক্লিক করে। ফাইল গুলো আপলোড হবার পর Preview Image এ ক্লিক করে প্রিভিউ ইমেজটি সিলেক্ট করে দিতে হবে। এভাবে থাম্বনেইল ও মেইন ফাইলের পাশের বক্সগুলোতে উক্ত ফাইলগুলি সিলেক্ট করে দিতে হবে।
Preview Image Set - এই অংশটি অপশনাল, যদি আপনি ক্লায়েন্ট এর সুবিধার্থে আরো প্রিভিউ দেখাতে চান তাহলে Preview_01, Preview_02, Preview_03 এইভাবে রিনেম করে বিভিন্ন জেপিজি ইমেজ জিপ করে আপলোড করতে পারেন।
মেইন ফাইলের সাইজ সর্বোচ্চ্য ১ জিবি হতে পারে। তবে গ্রাফিকরিভার ৫০০ মেগাবাইটের উপরে কোন ফাইল আপলোডের ক্ষেত্রে FTP ব্যবহার করার পরামর্শ দেয়। FTP দিয়ে কিভাবে আপলোড করবেন সেটা জানার জন্য আপনি নিচের আর্টিকেলটি দেখতে পারেন।
http://support.envato.com/index.php?/Knowledgebase/Article/View/326
** এরপর Category & Attributes অংশের Category অপশনে আপনার ডিজাইন কোন কোন বিভাগের অন্তর্ভূক্ত তা নির্ধারন করে দিবেন। যেমন আমরা এই ক্ষেত্রে Facebook Timeline Covers অপশনটি সিলেক্ট করব।
এরপর High Resolution অংশে আপনার প্রোডাক্টটি কি আইফোন ৫ এর রেটিনা ডিসপ্লের জন্য প্রস্তুত?? যদি হয় তাহলে Yes সিলেক্ট করবেন। যদি না হয় তাহলে No কিংবা Not Available সিলেক্ট করবেন।
এরপর Layered অংশে আপনি যে পিএসডি ফাইল কিংবা ইনডিজাইন ফাইল (যেগুলোতে লেয়ার সাপোর্ট করে) দিয়েছেন সেগুলো কি লেয়ার্ড?? তাহলে Yes এ ক্লিক করুন, অন্যথায় No তে ক্লিক করুন।
Graphics Files Included অংশে Main File এ কি কি ফরমেট এর ফাইল দেওয়া আছে সেগুলো সিলেক্ট করে দিবেন। একাধিক ফাইল সিলেক্ট করতে Control/Command Key চেপে ধরুন।
এরপর Minimum Adobe CS Version অংশে আপনার ফাইলগুলো অ্যাডোবির সর্বনিম্ন কোন ভার্সনটি ওপেন করতে পারে? - সেই ভার্সনটি সিলেক্ট করুন।
Pixel Dimension অথবা Print Dimension অংশে ডিজাইনটির ওয়াইডথ এবং হাইট লিখুন। লিখার ফরমেট টা হবে ওয়াইডথXহাইট। যেমন ফেসবুক টাইমলাইন কভারের জন্য আমরা লিখব 851x315 (পিক্সেল নাকি ইঞ্চি এগুলো লিখতে হবে না। তবে আপনি যেটা লিখবেন সেটাকে পিক্সেল ধরা হবে, এভাবে প্রিন্টের ক্ষেত্রে ইঞ্চিতে লিখবেন)।
** Tags অংশে ৩০ টি কিওয়ার্ড লিখবেন আপনার ডিজাইনের থীমের সাথে মিল রেখে। এখানে এবং ডেসক্রিপশনে যা যা লিখবেন সেগুলো সার্চের ক্ষেত্রে সহায়ক হবে। সুতরাং কিওয়ার্ড সবসময় সংগতিপূর্ন লিখবেন। আপনি চাইলে ৩০টির কম লিখতে পারেন, সমস্যা নেই তবে প্রত্যেকটি কিওয়ার্ড ছোট হাতের অক্ষরে লিখতে হবে এবং একটার পর আরেকটা কমা দিয়ে লিখতে হবে (উল্লেখ্য কিওয়ার্ডে সংখ্যা অ্যালাউড নয় অর্থাৎ আপনি 10, 63, 228 ইত্যাদি সংখ্যা লিখতে পারবেন না)।
** Message to the Reviewer এর Comments অংশে আসলে তেমন কিছু লিখা লাগেনা। তবে আপনি ইচ্ছা করলে আপনার ফাইল সংক্রান্ত কিছু তথ্য রিভিউয়ারকে জানাতে চাইলে জানাতে পারেন। আমি ব্যক্তিগত ভাবে কিছু লিখিনা।
** Any images, sounds, video, code, flash, or other assets that are not my own work, have been appropriately licensed for use in the file preview or main download. Other than these items, this work is entirely my own and I have full rights to sell it on GraphicRiver.
এই অংশে আপনাকে চেকবক্সে টিক চিহ্ন দিতে হবে। উক্ত লেখাটির সারমর্ম হচ্ছে - "কোন ইমেজ, সাউন্ড, ভিডিও, কোড, ফ্ল্যাশ অথবা অন্যান্য সম্পত্তি/জিনিস/ফাইল গুলো যা আমার নিজের সৃষ্ট নয় তবে যথাযথভাবে অনুমোদিত আছে ফাইল প্রিভিউ কিংবা মেইন ডাউনলোডের জন্য। অথবা এই ফাইল/জিনিস গুলি, সম্পূর্ন আমার নিজের তৈরি করা এবং আমার পূর্ন অধিকার আছে এগুলো গ্রাফিকরিভারে বিক্রি করার।
এটা পড়ে আপনি দলিলে সাইন করবেন অর্থাৎ টিক চিহ্ন দিবেন।
বিঃদ্রঃ আপনি অননুমোদিত জিনিস আপলোড করলে যখনই আপনি ধরা পড়বেন তখনই আপনাকে প্রথম ওয়ার্নিং দেয়া হবে কপিরাইটেড আইন ভঙ্গ করার জন্য এবং পরবর্তীতে একই কাজের জন্য আপনার একাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে। সুতরাং যা বানাবেন সবকিছুই যাতে আপনার নিজের কেনা, তৈরি করা বা ফটোগ্রাফি করা হয়।
এরপর আর কি, Upload বাটনে ক্লিক করে ১০-১৫ দিন ওয়েট করবেন ;)
Design Templates - Fonts - Logo - Icons | Customizable | GraphicRiver
Browse premium design templates and stock graphics for logos, fonts, print design, web design, Photoshop, InDesign, Lightroom, icons, business cards, and more.