Envato Bangladesh

Envato Bangladesh

Share

Envato Bangladesh is the largest community of Bangladeshi Envato Freelancers. But this is not the off But this is not the official page of Envato.

Buy and sell digital goods including themes, templates, photos, music, video and much more. The Envato Marketplaces are home to thousands of talented designers, developers and creators of all kinds, who sell a huge range of digital goods and assets. There’s everything from photographs to project files, sound effects to video templates. The largest of the Envato Marketplaces is ThemeForest, home to WordPress themes, website, email and eCommerce templates.

Mother's day | GraphicRiver 11/05/2014

মা দিবসে অনেক ফেসবুক কভার ফটো বা কার্ড বিক্রি করে অনেক ডিজাইনার আজ ভালই আয় করলেন ইনভাটোতে। আপনারা যারা নতুন ডিজাইনার আছেন, তারাও এইরকম বিভিন্ন দিবসকে কেন্দ্র করে খুব সহজে ফেসবুক কভার ফটো বা আনুসাঙ্গিক জিনিসের ডিজাইন করে ভাল পরিমান আয় করতে পারেন। ভাল ডিজাইনের জন্য নিচের ডিজাইন গুলো দেখতে পারেন :)
http://graphicriver.net/search?utf8=%E2%9C%93&term=Mother%27s+day

Mother's day | GraphicRiver Browse premium design templates and stock graphics for logos, fonts, print design, web design, Photoshop, InDesign, Lightroom, icons, business cards, and more.

Photos 07/05/2014

আলহুমদুলিল্লাহ, বাংলাদেশের অন্যতম সেরা ফ্রিল্যান্সার Jabin Hossain 5000 ডলার সেলের মাইলস্টোন পূর্ণ করে পেলেন এনভাটোতে Black Pow স্টাটাস। তাই এনভাটো বাংলাদেশ পেজের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

A Look Back 06/05/2014

To our amazing Community, our sincere gratitude for all you've done throughout the years. We wouldn't be here without you.
http://youtu.be/HbiIjFhFN4k

A Look Back To our amazing Community, our sincere gratitude for all you've done throughout the years. We wouldn't be here without you. Credits: VideoHive Template - vovk...

06/05/2014

ফ্রি হাই রেজুলুশন স্টক ইমেজের ওয়েবসাইটসমূহ By Shahadat Rahman Shemul

আমরা অনেকেই প্রফেশনাল মানের এবং ভালো কোয়ালিটির স্টক ইমেজ ডাউনলোড নিয়ে দুশ্চিন্তায় পড়ি। প্রফেশনাল কোয়ালিটির স্টক ইমেজ গুলো দাম দিয়ে কিনতে হয় যা আমাদের বেশিরভাগের জন্য অসম্ভব। গুগলে সার্চ দিয়েও পাওয়া যায় কিন্তু কপিরাইট লঙ্ঘনের একটা ব্যাপার থাকে যা অনেকেই করতে চাইনা। নিচে কিছু ফ্রি স্টক ইমেজের ওয়েবসাইট লিংক দিলাম যেখানে হাই রেজুলুশন এবং প্রফেশনাল কোয়ালিটির ইমেজ পাওয়া যাবে।

বিঃ দ্রঃ সবগুলো লিংক আমি চেক করতে পারিনি। তবে বেশিরভাগেই কিছু রেস্ট্রিকশন আছে। যেমন, মাসে ১০টার বেশি ফ্রি ডাউনলোড করতে পারবেন না। অথবা তাদের সার্চ ফাংশান ব্যবহার করে Free, CC License, Public Domain ইত্যাদি সিলেক্ট করে সার্চ করে ডাউনলোড করে নিতে হবে। পরবর্তীতে আমি সময় সুযোগ করে বিস্তারিত পোষ্ট দিব প্রত্যেকটা ওয়েবসাইটের ডাউনলোড করার পদ্ধতি নিয়ে। আপাতত ব্রাউজ করতে থাকুন, ডাউনলোড করতে থাকুন। ধন্যবাদ।
http://www.sxc.hu
http://www.kozzi.com/search/all/image-vector-video,k=,all,free,match,40,1
http://www.everystockphoto.com
http://imagebase.davidniblack.com/main.php
http://www.morguefile.com/
http://openphoto.net/
http://www.stockvault.net/
http://www.unprofound.com/
http://www.photorogue.com/
http://www.freerangestock.com/
http://geekphilosopher.com/MainPage/photos.htm
http://www.cepolina.com/freephoto/
http://www.abstractinfluence.com/forums/stock-photos-ac2.html
http://woophy.com/
http://www.photorack.net/index.php
http://www.freepixels.com/
http://www.designpacks.com/Image_Catalog/
http://www.freefoto.com/index.jsp
http://www.imageafter.com/
http://www.pixelperfectdigital.com/
http://www.free-stockphotos.com/
http://www.freedigitalphotos.net/
http://www.public-domain-photos.com/
http://www.nationsillustrated.com/
http://www.historicalstockphotos.com/
http://www.kavewall.com/
http://www.freeimages.co.uk/
http://budgetstockphoto.com/index.html
http://photoeverywhere.co.uk/
http://www.photoree.com/
http://www.photogen.com/
http://www.flickr.com/creativecommons/
http://www.highresolutiontextures.com/
http://www.freestockphotos.biz/
http://acobox.com/
http://www.wallpaperstop.com/
http://www.freedigitalphotos.net/
http://www.freefoto.com/
http://www.pdphoto.org/
http://www.public-domain-image.com/
http://dougitdesign.com/downloads.html
http://www.photovaco.com/
http://www.photl.com/
http://www.rgbstock.com/

আপাতত এগুলোই, এগুলোর ইমেজ সবগুলো ডাউনলোড শেষ হলে জানাবেন। ;)

06/05/2014

কপিরাইট সম্পর্কিত কিছু কথা By Shahadat Rahman Shemul

এনভাটো কপিরাইট সংক্রান্ত ব্যাপারগুলো খুব নির্মমভাবে হ্যান্ডেল করে। যেকারনে এনভাটোতে কপিরাইট লঙ্ঘন করা হয়েছে এমন কাজ দেখবেন না বললেই চলে।

আপনি আপনার ডিজাইন প্রিভিউতে কিছু প্রফেশনাল মডেল ব্যবহার করলেন, কিন্তু ছবিগুলি ব্যবহারের অনুমতি আপনার নেই, কোনভাবে যদি সেটা এনভাটো বুঝতে পারে তাহলে কিন্তু আপনি ওয়ার্নিং খাবেন নিশ্চিত। হয়ত জাস্ট ওয়ার্নিং দিবে আপনাকে, হয়ত আপনাকে অস্থায়ীভাবে ব্যান করবে, আপনার অ্যাকাউন্ট থেকে উইথড্র করার সুবিধা কয়েক মাসের জন্য আটকে দিবে ইত্যাদি ইত্যাদি...।

বিভিন্ন কোম্পানীর লোগো সম্বলিত কোন কিছু আপনি অ্যাড করতে পারবেন না। যেমন আপনি নাইক এর লোগো সম্বলিত একটি টি-শার্ট গায়ে দিয়ে টি-শার্ট ডিজাইন করে সেটাকে আপলোড করলেন, এখানে নাইকের লোগোটি আলাদা হলেও সেটাকে কপিরাইট আইন লঙ্ঘন করা হয়েছে বলে ধরা হবে। এভাবে কোন জনপ্রিয় মডেলদের ছবি কিংবা জনপ্রিয় এবং ঐতিহাসিক মূর্তি/ভাস্কর্য্য বা স্থাপত্য - ইত্যাদির ছবি আপনি ব্যবহার করতে পারবেন না যদি না আপনার কোন প্রপার অনুমতি না থাকে। যেমন আপনি আইফেল টাওয়ারের ছবি ব্যবহার করতে পারবেন না যদি না আইফেল টাওয়ার কর্তৃপক্ষের অনুমতি আপনার কাছে না থাকে কিংবা কোন প্রপার্টি রিলিজ আপনার কাছে না থাকে।

ইন্টারনেট থেকে কোন ডিজাইন কপি করেও ডিজাইন জমা দিতে পারবেন না, যদি রিভিউয়ার অ্যাকসেপ্টও করে ফেলে কিন্তু পরে কোন এক সময় লক্ষ্য করল যে এটা আসলে অন্য কোন একটা ডিজাইনের নকল, তাহলেও আপনি কপিরাইট আইন ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত হবেন। আবার এনভাটো থেকে আইডিয়া নিয়েও যদি ডিজাইন জমা দেন তাহলেও একই কাহিনি যদি কেউ রিপোর্ট করে, নতুবা রিভিউ করার সময় রিভিউয়াররাই যদি বুঝে ফেলে তাহলেও ধরা খাবেন নিশ্চিত [বলাটাই আসলে বাহুল্য]।

আবার আপনি যদি ডেসক্রিপশনেও কারো স্টাইল কপি করেন যেমন আপনি আমার টাইমলাইন কভার প্রোডাক্টের ডেসক্রিপশন কপি করে শুধুমাত্র যে কয়েকটা জায়গায় পরিবর্তন করা দরকার সেগুলোতেই পরিবর্তন করলেন এবং আপনার টাইমলাইন প্রোডাক্টের ডেসক্রিপশনে বসিয়ে দিলেন তাহলেও কিন্তু ওয়ার্নিং খাবেন যদি আমি রিপোর্ট করি।

আপনি অন্য কারো ডিজাইন এনভাটো থেকে কিনে সেটার মূল ফাইল থেকে বিভিন্ন জিনিস আলাদা করে নিয়ে সেগুলো আপনার ডিজাইনে ব্যবহার করলেন, সেক্ষেত্রেও আপনি মারাত্মকভাবে দোষী। উদাহরন স্বরূপ বলা যায়, আপনি যদি ১০টা ফ্লায়ার ডিজাইন থেকে টেক্সট স্টাইলগুলো কপি করে ফটোশপের ১০টা স্টাইল ক্রিয়েট [.asl] করে গ্রাফিকরিভারের অ্যাড-অনস ক্যাটেগরীতে জমা দিলেন, হয়ত রিভিউয়াররা খেয়াল করবেনা, কত আর করবে তারা? কিন্তু কেউ যদি রিপোর্ট করে প্রমান সহ তাহলে বুঝতেই পারছেন কি অবস্থা হবে আপনার?

এনভাটো সাধারনত প্রথমবার ওয়ার্নিং দেয়, দ্বিতীয়বার আর ওয়ার্নিং দেয়না, সরাসরি অ্যাকশন নিবে, সেটা অনেক কিছুই হতে পারে আমি আর বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছিনা।

এনভাটোতে সবসময়ই ইউনিক এবং ক্রিয়েটিভ কাজ করতে হয় কিংবা জমা দিতে হয়, এনভাটো আপনার কোন স্থান নেই যতক্ষন না আপনি প্রফেশনাল কিছু দেখাতে পারছেন। সুতরাং সৃজনশীল কাজ করুন এবং নিজের অবস্থান পাকা করে নিন, এটা ওডেস্ক, ফ্রিল্যান্সার, ইল্যান্স কিংবা এজাতীয় মার্কেটপ্লেস নয় যেখানে আপনি তিনমাস কাজ শিখেই সব একাকার করে ফেলবেন। সময় নিন, কাজ শিখুন, জমা দিন, রিজেক্ট হলে ভুলগুলো শুধরে আবার শুরু করুন; কিন্তু ভুলেও কপি-পেস্ট কিংবা কোন আইডিয়াকে এদিক সেদিক করার চেষ্টা করবেন না, ধন্যবাদ।

Design Templates - Fonts - Logo - Icons | Customizable | GraphicRiver 06/05/2014

যেভাবে প্রোডাক্ট আপলোড করবেন... By Shahadat Rahman Shemul

এনভাটোতে প্রোডাক্ট আপলোড করা আসলে তেমন একটা কঠিন কিছু নয়। তাছাড়া যা যা আপলোড করা দরকার সেটা আপলোড ফর্মের বিভিন্ন অপশনেই বলে দেয়া আছে। তারপরও আসুন আমাদের মাতৃভাষায় জেনে নেই আপলোড করার ধাপসমূহ...!

এনভাটোতে দুইভাবে প্রোডাক্ট আপলোড করা যায়, ব্রাউজারে সাধারন আপলোডিং এর মাধ্যমে এবং এফটিপি ক্লায়েন্ট (FTP Client) এর মাধ্যমে। নিম্নে আমরা সাধারন আপলোড প্রক্রিয়া বর্ণনা করব।

** ধরা যাক, আমরা গ্রাফিকরিভারে একটি ফেসবুক টাইমলাইন কভার আপলোড করব, সেজন্য আপনাদেরকে http://graphicriver.net/upload - এই লিংকে যেতে হবে। অথবা আপনি চাইলে http://graphicriver.net/author_dashboard এই লিংক থেকেও আপলোড করতে পারেন।

লিংকে যাওয়ার পর আপনাকে Select a category for your upload: এর নিচ থেকে যেকোন একটা ক্যাটেগরী সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা টাইমলাইন কভার আপলোড করব সেহেতু আমাদেরকে Web Elements সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর Next বাটনে ক্লিক করতে হবে।

** এরপর যে পেইজ আসবে তাতে অনেকগুলো বক্স দেখতে পাবেন এবং লক্ষ্য করলে দেখতে পাবেন বক্সগুলো ৫টি ভাগে ভাগ করা। Name & Description, Files, Category & Attributes, Tags, Message to the Reviewer।

** Name & Description এ দু'টো অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে Name, এখানে আপনার প্রোডাক্টের নাম লিখবেন, যেমন - 10 Minimal Facebook Timeline Cover; লক্ষ্য রাখবেন নামের প্রতিটি শব্দের প্রথম অক্ষর যেন ক্যাপিটাল হয়। এরপর Description অংশে আপনার প্রোডাক্টের বিবরন লিখবেন। আপনার প্রোডাক্টের বিভিন্ন সুবিধাসমূহ, কয়টা পিএসডি ফাইল আছে কিংবা কয়টা .abr, .atn, .ai .jpeg ইত্যাদি বিভিন্ন ফাইল দেওয়া আছে তা লিখবেন। আপনার পিএসডি ফাইলে লেয়ার কি আলাদা আলাদা দেওয়া আছে নাকি ফ্লাটেন করা, হেল্প গাইড দেওয়া আছে কি নেই, ডিজাইনে যেসব ফন্ট ব্যবহার করেছেন সেগুলোর নাম এবং লিংক ইত্যাদি বিভিন্ন বর্ণনা লিখবেন। মনে রাখবেন আপনি যত সুবিধা দিবেন ক্লায়েন্ট কে, আপনার ডিজাইন বিক্রির সম্ভাবনা তত বেড়ে যাবে। এবং অবশ্যই অবশ্যই যত সুন্দর করে বানান ভুল ছাড়া লিখতে পারেন সে চেষ্টা করবেন।

** এবার Files অংশে তিন ধরনের ফাইল আপলোড করবেন। আপনার প্রোডাক্টটি দেখতে কেমন তা ক্লায়েন্টকে দেখানোর জন্য ৫৯০পিক্সেল ওয়াইডথ -এর এবং যেকোন হাইটের একটি প্রিভিউ ইমেজ বানাতে হবে। প্রিভিউ অবশ্যই জেপিজি ফরমেটের হতে হবে।

এরপর ৮০x৮০ পিক্সেলের একটা থাম্বনেইল বানাতে হবে। থাম্বনেইল জেপিজি কিংবা পিএনজি যেকোন ফরমেটের হতে পারে।

এরপর আপনার মূল ডিজাইনটি (যা ক্লায়েন্ট ডাউনলোড করবে) এবং এর সাথে অন্যান্য প্রয়োজনীয় জিনিস যেমন হেল্প গাইড, ফন্ট ইনফো ইত্যাদি একটা জিপ ফাইলে রাখতে হবে। আপনি যদি রার ফাইল তৈরি করেন তাহলে কিন্তু হবে না। এমনকি উইনরার দিয়ে জিপ করলেও হবেনা, এনভাটোর সার্ভার এধরনের জিপ ফাইল আনকম্প্রেস করতে পারেনা। জিপ করতে চাইলে ফাইলগুলো সিলেক্ট করে যেকোন একটা ফাইলের উপর রাইট ক্লিক করে Send to >> Compressed (zipped) folder এ ক্লিক করতে হবে। তাহলেই আপনার ডিজাইনের পিএসডি ফাইল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো জিপ হয়ে যাবে। এরপর জিপ ফাইলটিকে রিনেম করে "Main" লিখতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, পিএসডি ফাইলে যদি আপনি বিভিন্ন মডেলদের ছবি ব্যবহার করে থাকেন তাহলে আপলোড করার আগে পিএসডি থেকে মডেলদের ছবিগুলো রিমুভ করে নেবেন। শুধুমাত্র প্রিভিউ ইমেজে মডেলদের ছবিযুক্ত ডিজাইন শো করতে পারেন। কারন ক্লায়েন্ট কে একটা ধারনা দিতে হবে যে যখন বিভিন্ন ছবি ব্যবহার করা হবে তখন ডিজাইনটা দেখতে কেমন হবে।

এরপর আপনি উক্ত তিনটি জিনিস অর্থাৎ Preview Image, Thumbnail, Main এই তিনটি জিনিস আপলোড করবেন Choose File অপশনে ক্লিক করে। ফাইল গুলো আপলোড হবার পর Preview Image এ ক্লিক করে প্রিভিউ ইমেজটি সিলেক্ট করে দিতে হবে। এভাবে থাম্বনেইল ও মেইন ফাইলের পাশের বক্সগুলোতে উক্ত ফাইলগুলি সিলেক্ট করে দিতে হবে।

Preview Image Set - এই অংশটি অপশনাল, যদি আপনি ক্লায়েন্ট এর সুবিধার্থে আরো প্রিভিউ দেখাতে চান তাহলে Preview_01, Preview_02, Preview_03 এইভাবে রিনেম করে বিভিন্ন জেপিজি ইমেজ জিপ করে আপলোড করতে পারেন।

মেইন ফাইলের সাইজ সর্বোচ্চ্য ১ জিবি হতে পারে। তবে গ্রাফিকরিভার ৫০০ মেগাবাইটের উপরে কোন ফাইল আপলোডের ক্ষেত্রে FTP ব্যবহার করার পরামর্শ দেয়। FTP দিয়ে কিভাবে আপলোড করবেন সেটা জানার জন্য আপনি নিচের আর্টিকেলটি দেখতে পারেন।

http://support.envato.com/index.php?/Knowledgebase/Article/View/326

** এরপর Category & Attributes অংশের Category অপশনে আপনার ডিজাইন কোন কোন বিভাগের অন্তর্ভূক্ত তা নির্ধারন করে দিবেন। যেমন আমরা এই ক্ষেত্রে Facebook Timeline Covers অপশনটি সিলেক্ট করব।

এরপর High Resolution অংশে আপনার প্রোডাক্টটি কি আইফোন ৫ এর রেটিনা ডিসপ্লের জন্য প্রস্তুত?? যদি হয় তাহলে Yes সিলেক্ট করবেন। যদি না হয় তাহলে No কিংবা Not Available সিলেক্ট করবেন।

এরপর Layered অংশে আপনি যে পিএসডি ফাইল কিংবা ইনডিজাইন ফাইল (যেগুলোতে লেয়ার সাপোর্ট করে) দিয়েছেন সেগুলো কি লেয়ার্ড?? তাহলে Yes এ ক্লিক করুন, অন্যথায় No তে ক্লিক করুন।

Graphics Files Included অংশে Main File এ কি কি ফরমেট এর ফাইল দেওয়া আছে সেগুলো সিলেক্ট করে দিবেন। একাধিক ফাইল সিলেক্ট করতে Control/Command Key চেপে ধরুন।

এরপর Minimum Adobe CS Version অংশে আপনার ফাইলগুলো অ্যাডোবির সর্বনিম্ন কোন ভার্সনটি ওপেন করতে পারে? - সেই ভার্সনটি সিলেক্ট করুন।

Pixel Dimension অথবা Print Dimension অংশে ডিজাইনটির ওয়াইডথ এবং হাইট লিখুন। লিখার ফরমেট টা হবে ওয়াইডথXহাইট। যেমন ফেসবুক টাইমলাইন কভারের জন্য আমরা লিখব 851x315 (পিক্সেল নাকি ইঞ্চি এগুলো লিখতে হবে না। তবে আপনি যেটা লিখবেন সেটাকে পিক্সেল ধরা হবে, এভাবে প্রিন্টের ক্ষেত্রে ইঞ্চিতে লিখবেন)।

** Tags অংশে ৩০ টি কিওয়ার্ড লিখবেন আপনার ডিজাইনের থীমের সাথে মিল রেখে। এখানে এবং ডেসক্রিপশনে যা যা লিখবেন সেগুলো সার্চের ক্ষেত্রে সহায়ক হবে। সুতরাং কিওয়ার্ড সবসময় সংগতিপূর্ন লিখবেন। আপনি চাইলে ৩০টির কম লিখতে পারেন, সমস্যা নেই তবে প্রত্যেকটি কিওয়ার্ড ছোট হাতের অক্ষরে লিখতে হবে এবং একটার পর আরেকটা কমা দিয়ে লিখতে হবে (উল্লেখ্য কিওয়ার্ডে সংখ্যা অ্যালাউড নয় অর্থাৎ আপনি 10, 63, 228 ইত্যাদি সংখ্যা লিখতে পারবেন না)।

** Message to the Reviewer এর Comments অংশে আসলে তেমন কিছু লিখা লাগেনা। তবে আপনি ইচ্ছা করলে আপনার ফাইল সংক্রান্ত কিছু তথ্য রিভিউয়ারকে জানাতে চাইলে জানাতে পারেন। আমি ব্যক্তিগত ভাবে কিছু লিখিনা।

** Any images, sounds, video, code, flash, or other assets that are not my own work, have been appropriately licensed for use in the file preview or main download. Other than these items, this work is entirely my own and I have full rights to sell it on GraphicRiver.

এই অংশে আপনাকে চেকবক্সে টিক চিহ্ন দিতে হবে। উক্ত লেখাটির সারমর্ম হচ্ছে - "কোন ইমেজ, সাউন্ড, ভিডিও, কোড, ফ্ল্যাশ অথবা অন্যান্য সম্পত্তি/জিনিস/ফাইল গুলো যা আমার নিজের সৃষ্ট নয় তবে যথাযথভাবে অনুমোদিত আছে ফাইল প্রিভিউ কিংবা মেইন ডাউনলোডের জন্য। অথবা এই ফাইল/জিনিস গুলি, সম্পূর্ন আমার নিজের তৈরি করা এবং আমার পূর্ন অধিকার আছে এগুলো গ্রাফিকরিভারে বিক্রি করার।

এটা পড়ে আপনি দলিলে সাইন করবেন অর্থাৎ টিক চিহ্ন দিবেন।

বিঃদ্রঃ আপনি অননুমোদিত জিনিস আপলোড করলে যখনই আপনি ধরা পড়বেন তখনই আপনাকে প্রথম ওয়ার্নিং দেয়া হবে কপিরাইটেড আইন ভঙ্গ করার জন্য এবং পরবর্তীতে একই কাজের জন্য আপনার একাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে। সুতরাং যা বানাবেন সবকিছুই যাতে আপনার নিজের কেনা, তৈরি করা বা ফটোগ্রাফি করা হয়।

এরপর আর কি, Upload বাটনে ক্লিক করে ১০-১৫ দিন ওয়েট করবেন ;)

Design Templates - Fonts - Logo - Icons | Customizable | GraphicRiver Browse premium design templates and stock graphics for logos, fonts, print design, web design, Photoshop, InDesign, Lightroom, icons, business cards, and more.

06/05/2014

Common rejection reasons By Shahriyer Shuvo

Article in knowledgebase: http://support.envato.com/index.php?/Knowledgebase/Article/View/399/57/common-rejection-reasons-for-all-marketplaces

We'd like to keep improving our review process, and part of that means making sure that authors understand what happens when an item is submitted for review.

Reviewers use a combination of pre-prepared review responses and handwritten, personalised notes. The pre-prepared responses handle the most common errors and issues we see in the review queue, and are standardised to ensure that each review is as informative and clear as possible.

You may see variations of these rejection reasons across all our marketplaces:

Your submission doesn't meet our quality requirements.
Unfortunately your submission doesn't meet our current minimum technical quality requirements for the category it was submitted to. Please consider taking some time to familiarize yourself with our current library and quality levels of popular items before resubmitting.

Your submission does not have sufficient commercial utility.
We're not able to accept your submission as it does not provide enough commercial utility. Submissions need to be commercially viable and provide a minimum level of utility for potential buyers. Please consider browsing the marketplace to see what kind of submissions provide more commercial utility.

You have uploaded this submission to an incorrect category.
This file would be better suited to the [correct category]. Please read the category upload instructions and resubmit this file using the [correct category] upload form.

Your submission is too similar to existing items.
Though there may not be anything wrong with your file, we either have plenty of this submission type already or there is currently not enough demand from customers for this type of submission.

You have resubmitted a previously rejected submission without changes.
This is a resubmission of a previously rejected submission. Resubmitting without making the required changes or any improvements is not considered acceptable use of the Envato marketplaces and repeated attempts may result in a temporary or permanent suspension of authorship.
If this item was previously soft rejected, please resubmit your updated files by updating the item directly. If this item was previously hard rejected, it must be changed as required in the initial review or significantly improved such that it qualifies as a new item.

Your submission does not meet our maturity content guidelines.
Unfortunately, your file contains inappropriate language and/or explicit sexual, violent or drug-related content, which will need to be removed from all previews and download files. Please remove offensive material from future uploads before submitting them.

Your submission contains watermarked images not from Envato sites.
Your submission appears to include watermarked images or other watermarked assets not from Envato's marketplaces. Envato policy does not allow non-Envato watermarked assets. You are welcome to use any watermarked preview of an item for sale on the Envato marketplaces within your submission preview, screenshot or live demo, as long as the item is credited. You should not include these assets in your main file.

Your submission is not suitable for sale due to copyright or intellectual property issues.
We're not able to accept your submission as it appears to contain copyrighted content or content in the submission is protected by intellectual property rights and is not allowed to be sold as commercial stock.

Your submission has an incorrect description.
Your file description was either not relevant, not appropriate, or contained a list of keywords/tags, which is not allowed. Descriptions should briefly and coherently describe what is in your submission.

Your submission has incorrect tags.
Your submission contained no tags/keywords, or contained tags which were irrelevant or misleading. Please add some descriptive tags/keywords to your submission via the dedicated tagging section of the submission form.

For help with effective descriptions and tags, see here.

Your submission requires a release form.
Your submission requires a release form. For more information about providing signed release forms for images containing recognizable humans and/or locations protected by intellectual property rights, please see our Model and Location Releases page. Please attach your release form(s) in a single zipped folder.

In addition to these general responses, reviewers use pre-written responses to tackle marketplace-specific issues.

*COPIED from envato knowledgebase. Please go check the article for links. This was only for easy viewing :)

http://support.envato.com/index.php?/Knowledgebase/Article/View/399/57/common-rejection-reasons-for-all-marketplaces

06/05/2014

থিমফরেস্টে ওয়ার্ডপ্রেস থিম পাবলিশ করার আগে একটা প্রয়োজনীয় চেকলিস্ট
By Hasin Hayder

অনেক কষ্ট করে এবং সময় ব্যয় করে একটা ওয়ার্ডপ্রেস থিম তৈরী করে তারপর হার্ড রিজেক্ট বা একের পর এক সফট রিজেক্ট খেলে দেখা যায় অনেকেই কনফিডেন্স হারিয়ে ফেলেন। তাদের জন্য আজকে আমার ছোট্ট এই চেকলিস্ট যাতেকরে প্রয়োজনীয় কাজগুলো আগেই ঠিকমত করে রাখতে পারেন এবং রিজেকশনের সম্ভাবনাও কমিয়ে ফেলতে পারেন

১. ভ্যালিড মার্কআপ লিখুন। মার্কআপ যদি ব্রোকেন হয় তাহলে সেটা রিজেক্ট খাওয়ার সম্ভাবনা শতকরা ৯৯ ভাগ
২. ডিজাইনে বৈচিত্র আনতে হবে এমন কোন কথা নেই, জাস্ট আপনার কাজ যেন সব ব্রাউজারে ঠিক মত চলে সেদিকে লক্ষ্য রাখুন।
৩. টাইপোগ্রাফি এবং কনটেন্টের বিন্যাস খুবই প্রয়োজনীয় একটা বিষয়। এই বিষয়ে অভিজ্ঞ হবার জন্য নতুন বা অ্যাপ্রুভ হওয়া থিমগুলো বেশী করে দেখুন। খুব বেশী এলিমেন্ট দেয়ার চেয়ে বরং আকর্ষনীয় ভাবে উপস্থাপন করাটা বেশী জরুরী
৪. অবশ্যই কোন স্টাইলশীট বা জাভাস্ক্রিপ্ট ফাইল ইনক্লুড করতে হলে সেটা ওয়ার্ডপ্রেসের wp_enque_script(), wp_enqueue_style() ব্যবহার করতে হবে, এবং wp_enqueue_scripts এবং admin_enqueue_scripts অ্যাকশন হুক ব্যবহার করতে হবে। এর কোন বাত্যয় হলে রিজেকশন একদম নিশ্চিত।
৫. এর ঠিক আগের লাইনে wp_head() এবং এর ঠিক আগের লাইনে wp_footer() কল করুন।
৬. সকল প্রকার ইনলাইন স্টাইল ব্যবহার থেকে বিরত থাকুন
৭. সকল প্রকারের পিএইচপি নোটিশ, ওয়ার্নিং এবং এরর ফিক্স করে ফেলুন। কোন নোটিশ বা ওয়ার্নিং থেকে গেলে রিজেকশন একরকম নিশ্চিত। এবং এক্ষেত্রে আপনি error_reporting(0) ব্যবহার করতে পারবেন না। বরং সরাসরি ফিক্স করুন
৮. ব্লগ দেয়াটা আবশ্যক। ওয়ান পেজ বা মাল্টিপারপাস টেমপ্লেট করলেও ব্লগ সাথে রাখতেই হবে এবং ব্লগের নেভিগেশন মেনু অবশ্যই ওয়ার্ডপ্রেসের মেনু বিল্ডারের সাথে কম্প্যাটিবল হতে হবে। সাথে অবশ্যই সেকেন্ড লেভেল বা থার্ড লেভেল মেনু যাতে ঠিকমত দেখা যায় সেটা খেয়াল রাখা লাগবে।
৯. ওয়ার্ডপ্রেস থিমটি (বিশেষ করে ব্লগ সাইডবার) অবশ্যই উইজেট এনাবলড হতে হবে।
১০. single.php পেজে wp_link_pages() এর ব্যবহার না থাকলে রিজেকশন অবশ্যম্ভাবী
১১. ওয়ার্ডপ্রেসের ট্যাগ, ক্যাটেগরী, আর্কাইভ, পোস্ট, পেজ, পেজিনেশন যেন ঠিকমত দেখায় সেটা খেয়াল রাখতে হবে
১২. কোন আবশ্যক প্লাগইন ব্যবহার করলে সেটা থিমের সাথে এমবেড না করে বরং TGM Plugin Activation ক্লাস ব্যবহার করে সেগুলো এনাবল করুন।
১৩. ফাইলে কোন অযথা কমেন্ট করা কোড থাকলে সেগুলো মুছে ফেলুন
১৪. থিম ফোল্ডার থেকে সকল প্রকারের হিডেন ফাইল ডিলেট করে দিন
১৫. নিজস্ব কোন গ্লোবাল ভ্যারিয়েবল ব্যবহার করলে অবশ্যই অবশ্যই ভ্যারিয়েবলের নামে একটা প্রিফিক্স (যেমন আপনার থিমের নাম) ব্যবহার করবেন।
১৬. আপনার থিমে অবশ্যই যেন কনটেন্টের অ্যালাইনমেন্ট এবং স্পেসিং ঠিক থাকে
১৭. কোন ধরনের ডিপ্রিকেটেড ট্যাগ ব্যবহার করা থেকে বিরত থাকুন।

থিমটি সাবমিট করার আগে অবশ্যই ডেভেলপার প্লাগইন (http://wordpress.org/plugins/developer, ডিবাগ বার, থিম চেক) দিয়ে চেক করে নিন যেন অজান্তে কোন এরর না থেকে যায়। আর অবশ্যই wptest.io থেকে টেস্ট ডাটা ডাউনলোড করে আপনার থিমে ইমপোর্ট করে দেখবেন ফরম্যাটিং এবং সবকিছু ঠিক মত দেখায় কিনা - এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা বিষয়।

সবশেষে আপনার জন্য শুভকামনা রইল অনেক :)

গ্রাফিক রিভার সিরিজ টিউটিরিয়াল। পরিচিতি পর্ব | প্রযুক্তির খেলা 06/05/2014

গ্রাফিক রিভার সিরিজ টিউটিরিয়াল (বাংলা+ভিডিও) By E.a. Siblu

সবাইকে সালাম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার প্রথম সিরিজ টিউটিরিয়াল। পোস্টের টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়ছেন কি নিয়ে সিরিজ টিউটিরিয়াল করতে যাচ্ছি। হ্যা আমি গ্রাফিক রিভার নিয়ে সিরিজ টিউটিরিয়াল করতে যাচ্ছি এবং আমি আশা করি আপনারা এইখান থেকে উপকৃত হবেন। আর আয় করতে পারবেন।
আমার এই সিরিজ টিউটিরিয়ালে যা যা থাকবেঃ

ইনভেটো কি?
গ্রাফিক রিভার কি?
কিভাবে গ্রাফিক রিভারে একাউন্ট খোলা যায়?
কিভাবে গ্রাফিক রিভার একাউন্ট আপলোডের যোগ্য করা যায়?
কিভাবে একটি ফাইল আপলোড করা যায়?
ফাইল আপ্লোডের পূর্ব প্রস্তুতি
রিজেক্ট কি?
রিজেক্ট হলে কি কি করতে হবে?
কি করলে রিজেক্ট হবে না?
এবং আরো অনেকি কিছু

এইখানে যদি আমি কিছু মিস করি তাহলে মন্তব্য উল্লেখ্য করে দিন। এতে আমার সুবিধা হবে।

টিউটিরিয়াল সমূহঃ

গ্রাফিক রিভার সিরিজ টিউটিরিয়াল। পরিচিতি পর্ব

টিউটিটিরিয়াল লিংকঃ http://www.projuktirkhela.com/archives/1430

গ্রাফিক রিভার সিরিজ টিউটিরিয়াল। দ্বিতীয় পর্ব

টিউটিটিরিয়াল লিংকঃ http://www.projuktirkhela.com/archives/1440

গ্রাফিক রিভার সিরিজ টিউটিরিয়াল। তৃতীয় পর্ব

টিউটিটিরিয়াল লিংকঃhttp://www.projuktirkhela.com/archives/1459

গ্রাফিক রিভার সিরিজ টিউটিরিয়াল। চতুর্থ পর্ব

টিউটিটিরিয়াল লিংকঃhttp://www.projuktirkhela.com/archives/1544 (ফাইল আপলোড টিউটিরিয়াল)

সময় অনুসারে সিরিজের টিউটিরিয়ালের লিংক যুক্ত করে দেওয়া হবে। আর এই ডক কেউ এডিট করবেন না। ধন্যবাদ

গ্রাফিক রিভার সিরিজ টিউটিরিয়াল। পরিচিতি পর্ব | প্রযুক্তির খেলা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সালাম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার প্রথম সিরিজ টিউটিরিয়াল। পোস্টের টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়ছেন কি নিয়ে সিরিজ টিউটিরিয়াল করতে যাচ্ছি। হ্যা আমি গ্রাফিক রিভার নিয়ে সিরিজ টিউটিরিয়াল করতে যাচ্ছি এবং আমি আশা করি আপনারা এইখান থেকে উপকৃত হবেন। আর আয় করতে পারবেন। আমার এই…

Photos 06/05/2014

U-Design WordPress Theme
Rate: $55
Sales: 36,331
Created : 4 June 11
Last Update May 14
Columns :4+
Compatible Browsers : IE7, IE8, IE9, IE10, IE11, Firefox, Safari, Opera, Chrome
Software Version : WordPress 3.9, WordPress 3.8, WordPress 3.7, WordPress 3.6, WordPress 3.5
Compatible With : WPML, BuddyPress 2.0.x, BuddyPress 1.9.x, BuddyPress 1.8.x, BuddyPress 1.7.x, WooCommerce 2.1.x, WooCommerce 2.0.x, WooCommerce 1.6.x, WooCommerce 1.6.5.1, WooCommerce 1.6, Gravity Forms 1.6.x, Gravity Forms 1.7.x
Documentation : Well Documented
Layout : Responsive
ThemeForest Files Included Layered: PSD, PHP Files, CSS Files, JS Files, PSD
Widget Ready : Yes
URL: http://themeforest.net/item/udesign-wordpress-theme/253220

Avada | Responsive Multi-Purpose Theme 06/05/2014

Avada | Responsive Multi-Purpose Theme
Rate: $55
Sales: 67,353
Created : 16 August 12
Last Update :5 May 14
Columns :2
Compatible Browsers :IE8, IE9, IE10, IE11, Firefox, Safari, Opera, Chrome
Software Version :WordPress 3.9, WordPress 3.8, WordPress 3.7, WordPress 3.6, WordPress 3.5, WordPress 3.4, WordPress 3.3, WordPress 3.2
Compatible With :WPML, BuddyPress 1.9.x, WooCommerce 2.1.x, bbPress 2.5.x, Gravity Forms, Easy Digital Downloads, Events Calendar, Events Calendar PRO
Documentation :Well Documented
High Resolution :Yes
Layout :Responsive
ThemeForest Files Included Layered PSD, PHP Files, CSS Files, JS Files
Widget Ready :Yes
URL: http://themeforest.net/item/avada-responsive-multipurpose-theme/2833226

Avada | Responsive Multi-Purpose Theme Avada is the ultimate multi-purpose WordPress theme. It is so clean, super flexible and has a fully responsive design! This multi-purpose WordPress theme sets the new standard wi...

Want your business to be the top-listed Government Service in Port Melbourne?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Port Melbourne, VIC
3000