Freedom Party Bangladesh

Directions Website Contact the organization

Freedom Party Bangladesh Five Principals of Empowerment:
1. FREEDOM
2. FAITH
3. RESPONSIBILITY
4. WORK
5. HONOUR

16/08/2026
06/07/2026

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকায় এক এইচএসসি পরীক্ষার্থী ছাত্রী গত ২৯ তারিখ হতে ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর মা আরজু বেগম সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মালপদিয়া গ্রামের মৃত মোক্তার হোসেনের মেয়ে আনিসা আক্তার (১৭) মালখানগর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী। গত ২৯ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে মালখানগর কলেজ রোড এলাকা থেকে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।



লিখিত অভিযোগে ছাত্রীর মা উল্লেখ করেন, দক্ষিণ তাজপুর এলাকার শামসুল শেখের ছেলে ও তার সহযোগী ৪-৫ জন মিলে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে চাইলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী মা আরজু বেগম বলেন, আমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার পরিবর্তে অভিযুক্তরা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। তারা বলেছে, মেয়েকে খোঁজাখুঁজি করলে তাকে ধর্ষণ করে হত্যা করা হবে এবং অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। এমনকি আমার ছেলে নাবিলকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমার মেয়ে নিখোঁজ থাকায় এবং পরিবারের ওপর চলমান আতঙ্কের কারণে আমার দুই সন্তানই এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। একজন মায়ের জন্য এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। আমি প্রশাসনের কাছে আমার মেয়েকে দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করছেন ।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

14/06/2026

👉👉🚨নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে ধ/র্ষ/ণের অভিযোগ উঠেছে জাহাজমারা পুলিশ ত/দন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলমের বিরুদ্ধে। অভিযোগের পরপরই তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাই-ন্সে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১৩ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন।

তিনি বলেন, অভিযোগ পাওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদ/ন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ প্রশাসন জানিয়েছে, ঘটনাটি সংবেদনশীল হিসেবে বিবেচনা করে প্রাথমিকভাবে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিষয়টি তদ-ন্তাধীন রয়েছে।

ভুক্তভোগী শিশুর জবানবন্দি ও পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটির মা ও ভাই দীর্ঘদিন ধরে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের মেসে রান্নার কাজ করতেন। সেই সূত্রে ওই শিশুরও তদন্ত কেন্দ্রে যাতায়াত ছিল।

অভিযোগে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই পুলিশ পরিদর্শক খোরশেদ আলম শিশুটিকে বিভিন্ন সময় তার বাসায় ডেকে নিতেন। সেখানে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগীর পরিবার আরও অভিযোগ করেছে, ঘটনাগুলো কাউকে না জানানোর জন্য অভিযুক্ত পুলিশ কর্মকর্তা শিশুটিকে হুমকি দিতেন। পাশাপাশি বিভিন্ন সময় টাকা দেয়ার প্রলোভনও দেখানো হতো বলে দাবি করা হয়েছে। পরিবারের নিরাপত্তার কথা ভেবে এতদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর প্রতিবেশী হিমেল বলেন, এ ঘটনায় হাতিয়া ও আশপাশ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একইসঙ্গে দো//ষী প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন আরও বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Address

PO Box 7298, Warringah Mall, NSW Australia �
Sydney, NSW
2100

Alerts

Be the first to know and let us send you an email when Freedom Party Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Freedom Party Bangladesh:

Shortcuts

Sponsored

Share