"বিজ্ঞপ্তি"
বকেয়া বিদ্যুৎ বিলের জন্য সংযোগ বিচ্ছিন্নকরণ চলছে। আপনার বিদ্যুৎ বিল বকেয়া থাকলে আজই পরিশোধ করুন।
Anowara Palli Bidyut Office
Anowara Zonal Office of Chittagong Pally Bidyut Samity-1 in Anowara, Chittagong
Anowara Zonal Office under Chittagong Pally Bidyut Samity-1 engaged to supply Electricity in Anowara & some portion of Karnaphuli upazila in Chittagong district.
বকেয়া বিদ্যুৎ বিলের জন্য সংযোগ বিচ্ছিন্নকরণ চলছে। আপনার বিদ্যুৎ বিল বকেয়া থাকলে আজই পরিশোধ করুন।
জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত আনোয়ারা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে!
23/05/2019
টাকা না দিলে সঙ্গে সঙ্গে লাইন কেটে দিন, লাইন না কাটলে বিল দেবে নাঃ প্রধানমন্ত্রী - RealSylhet.Com সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কাছে বিদ্যুতের বকেয়া বিল পেতে দিনের পর দিন ধরনা দিয়ে কাজ না হওয়ায় এবার প্রধ.....
15/05/2019
বিদ্যুৎ চুরি একটি আইনত দণ্ডনীয় অপরাধ । এই আইনে বলা আছে, "কোন ব্যক্তি বাসগৃহ বা কোন স্থানে ব্যবহারের উদ্দেশ্যে বিদ্যুৎ চুরি করিলে অনধিক ৩ (তিন) বৎসর কারাদণ্ড অথবা চুরিকৃত বিদ্যুতের মূল্যের দ্বিগুণ অথবা ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।"
বিস্তারিত জানুন
http://bdlaws.minlaw.gov.bd/bangla_all_sections.php?id=1228
চাতরী এলাকায় শশী ক্লাবের সামনে ৩৩কেভি লাইনের উপর একটি গাছের ডাল পড়ে গিয়ে আনোয়ারা-কর্ণফুলী এলাকায় অদ্য রাত ১১ টা থেকে ১২ঃ১৫ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। লাইনটি চেক করে ফল্ট খুঁজে পাওয়ার সাথে সাথেই সকল লাইন চালু করা হয়েছে। পবিত্র রমজান মাসে সম্মানিত গ্রাহকদের এই অসুবিধার জন্য আনোয়ারা পল্লী বিদ্যুৎ অফিস আন্তরিকভাবে দুঃখিত।
08/05/2019
৩৩কেভি লাইনের সমস্যা সমাধানের মাধ্যমে সকল লাইন চালু করা সম্ভব হয়েছে।
08/05/2019
অনাকাঙ্ক্ষিত কারণে ভোর ৩ টা ১৪ মিনিটে শাহমিরপুর-আনোয়ারা ৩৩কেভি লাইন বন্ধ হয়ে যায়। শাহমিরপুর গ্রীডকে অনুরোধ করে লাইন চালু করা সম্ভব হলেও চারটার দিকে পুনরায় বন্ধ হয়ে গেলে চালু করা যায়নি। বর্তমানে লাইনটি চেক করা হচ্ছে। কোন সমস্যা খুঁজে পাওয়া গেলে সমাধানের সাথে সাথেই লাইনটি চালু করা সম্ভব হবে।
বন্দর এলাকায় কস্তুরি হোটেল এর সামনের তেলের দোকানে আগুণ লাগার কারণে আনোয়ারা সদর উপকেন্দ্রের ৪ নং ফিডারের আওতাধীন বন্দরসহ চাতরী-চৌমুহনী ও এর সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। পবিত্র রমজান মাসে তারাবীহ্ নামাজ আদায়কালে সম্মানিত গ্রাহকদের এই অসুবিধার জন্য আনোয়ারা পল্লী বিদ্যুৎ অফিস আন্তরিকভাবে দুঃখিত। বর্তমানে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছে। আগুণ নিয়ন্ত্রণে আসার সাথে সাথেই বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে।
25/01/2019
সম্মানীত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শাহ্মীরপুর গ্রীড উপকেন্দ্রের শাহ্মীরপুর-আনোয়ারা ৩৩কেভি আরইবি ফিডার থেকে আনোয়ারা-১(বটতলী), আনোয়ারা-২(সদর), আনোয়ারা-৩(বরুমচড়া) ও পটিয়া-৩(ভেল্লাপাড়া) উপকেন্দ্রের মাধ্যমে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। উল্লিখিত উপকেন্দ্রসমূহের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৬/০১/২০১৯ খ্রীঃ তারিখ রোজ শনিবার সকাল ৭.০০ ঘটিকা হতে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। উল্লেখ্য যে, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে যে কোন সময় লাইন চালু করা হতে পারে।
01/11/2018
গণভবন থেকে আনোয়ারা সহ দেশের ১০৬ টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Website
Address
Anowara Chandanaish Road
Anowara
4376
