Araihazar Pilot High School

Call Directions Website Contact the organization

Araihazar Pilot High School Araihazar Pilot High School,

Araihazar, Narayangonj,

1450,

Bangladesh

27/07/2026
📢 জরুরি নোটিশ 📢আড়াইহাজার পাইলট মডেল সরকারি উচ্চ  বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণি এবং কারিগরি শাখার নবম ও দশম শ্রেণির শি...
25/06/2026

📢 জরুরি নোটিশ 📢
আড়াইহাজার পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণি এবং কারিগরি শাখার নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা–২০২৬-এর সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
সকল শিক্ষার্থীকে প্রকাশিত রুটিন অনুযায়ী নির্ধারিত তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।
📚 পরীক্ষার রুটিন অনুসরণ করে যথাযথ প্রস্তুতি গ্রহণ করো।
⏰ নির্ধারিত সময়ের পূর্বে পরীক্ষার কক্ষে উপস্থিত হও।
🎯 অধ্যবসায়, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব।
সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা। 🌺
নির্দেশক্রমে
বিপ্লব কুমার পোদ্দার
প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)
আড়াইহাজার পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়
আড়াইহাজার, নারায়ণগঞ্জ।

সারা দেশে স্কুল পর্যায়ের অর্ধ-বার্ষিক/প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৮ জুনের পরিবর্তে আগামী ১ জুলাই থেকে অনুষ্ঠিত হবে।✅মঙ্গলব...
24/06/2026

সারা দেশে স্কুল পর্যায়ের অর্ধ-বার্ষিক/প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৮ জুনের পরিবর্তে আগামী ১ জুলাই থেকে অনুষ্ঠিত হবে।✅

মঙ্গলবার (২৩ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে’র প্রজ্ঞাপনের পরীক্ষার সময়সূচিতে অর্ধ-বার্ষিক/প্রাক-নির্বাচনী পরীক্ষার তারিখ ২৮ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত হওয়ার কথা। এর পরিবর্তে এসব পরীক্ষা আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে ১৬ জুলাই শেষ করার জন্য নির্দেশ দেওয়া হলো।

16/05/2026

এক থাকবে রেজাল্টের চিন্তা, আরেক দিকে ২০শে মে প্রিয় বন্ধুদের সাথে শেষ দেখা ❤️‍🩹😅

প্রিয়, এসএসসি ব্যাচ ২০২৬

16/05/2026

২০শে মে সকাল ৮:৩০ মিনিট SSC পরীক্ষার্থীরা শেষ বারের মতন রিভিশন দিয়ে পড়ার টেবিল থেকে উঠে যাবে, শেষ বারের মতো তারাহুরা করে নাস্তা খেয়ে স্কুল ড্রেস টা পরে পরীক্ষার হলের উদ্দেশ্য বের হবে, ঘড়ির কাঁটা যখন দুপুর ১:১৫তখন সবাই তারাহুরা করে পরীক্ষার হল থেকে বের হবে, তার পর। সবার সাথে একটু কথা হাসি ঠাট্টা করে
বাসায় চলে আসবে! কিন্তু তখন বুঝতেই পারবে না এখানেই শেষ হলো তোমাদের সোনালী তম এক অধ্যায় 🙂

কাল থেকে কয়েকবছর পর যখন এই কথা মনে পরবে আফসোস করে বলবে "ইশ" যদি আরও একটু সময় তাদের সাথে কাঠিয়ে আসতাম, আরও একটু সময় যদি এক সাথে বসতাম কতই না মজা হতো। 💔

প্রিয়, এসএসসি ব্যাচ ২০২৬

19/04/2026

এসএসসি পরীক্ষা ২০২৬-এর জন্য আপনার প্রতি রইল অনেক অনেক শুভকামনা এবং দোয়া! জীবনের এই গুরুত্বপূর্ণ ধাপটি আপনি যেন অত্যন্ত সফলতার সাথে পার করতে পারেন, সেই প্রত্যাশা করছি।

পরীক্ষার এই শেষ সময়ের প্রস্তুতির জন্য কিছু ছোট্ট পরামর্শ:

আত্মবিশ্বাস রাখুন: নিজের ওপর বিশ্বাস রাখুন যে আপনি পারবেন। ইতিবাচক চিন্তা পরীক্ষার হলে আপনার কাজ অনেক সহজ করে দেবে।

রিভিশনে জোর দিন: নতুন কিছু পড়ার চেয়ে যা আগে পড়েছেন, সেগুলো বারবার ঝালাই করে নিন। বিশেষ করে সূত্র, গুরুত্বপূর্ণ সাল বা পয়েন্টগুলো।

সময় ব্যবস্থাপনা: পরীক্ষার খাতায় প্রতিটি প্রশ্নের জন্য নির্দিষ্ট সময় ভাগ করে নেবেন যাতে কোনো উত্তর অসম্পূর্ণ না থাকে।

সুস্বাস্থ্যের দিকে খেয়াল: এই সময়ে পর্যাপ্ত ঘুম এবং পুষ্টিকর খাবার খুব জরুরি। শরীর ভালো থাকলে মস্তিষ্ক দ্রুত কাজ করবে।

15/04/2026

এতদ্বারা আড়াইহাজার পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৯ এপ্রিল ২০২৬খ্রি: রোজ: রবিবার সকাল ১০ :০০ টা থেকে ১:০০ টা পর্যন্ত স্ব স্ব শ্রেণিকক্ষে বিষয় শিক্ষকের মাধ্যমে মূল্যায়িত উত্তরপত্র প্রদর্শন করা হবে। কোন রকম ভুল বা অসংগতি থাকলে অবশ্যই ঐদিন সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকের সাথে যোগাযোগ করে বিষয়টি নিষ্পত্তি করার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হল.
নির্দেশক্রমে
বিপ্লব কুমার পোদ্দার
প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত
আড়াইহাজার পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় আড়াইহাজার, নারায়ণগঞ্জ

এসএসসি-২k২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। ১৩/০৪/২৬
13/04/2026

এসএসসি-২k২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। ১৩/০৪/২৬

11/04/2026

এতদ্বারা আড়াইহাজার পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৩/০৪/২০২৬খ্রি: রোজ: সোমবার সকাল ১১ :০০ টা থেকে ১২:০০ টা পর্যন্ত পরীক্ষার এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড স্ব স্ব শ্রেণি শিক্ষকের মাধ্যমে অফিস থেকে বিতরণ করা হবে। রেজিস্ট্রেশন এবং প্রবেশপত্রে কোন রকম ভুল বা অসংগতি থাকলে অবশ্যই ঐদিন রুহুল আমিনের সাথে যোগাযোগ করে বিষয়টি নিষ্পত্তি করার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হল.
নির্দেশক্রমে
বিপ্লব কুমার পোদ্দার
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
আড়াইহাজার পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়
আড়াইহাজার, নারায়ণগঞ্জ।

Address

Araihazar Pilot High School
Araihazar
1450

Alerts

Be the first to know and let us send you an email when Araihazar Pilot High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Araihazar Pilot High School:

Shortcuts

Share

Category