কাছে বা দূরে যে যেখানেই থাকি আমাদের প্রিয় আত্রাইকে আমরা ভীষন ভালোবাসি 🤍🌼
Welcome To ATRAI UPAZILA
আত্রাই বাংলাদেশের নওগাঁ জেলার অন্তর্গত একটি উপজেলা।
পরিচ্ছেদসমূহ [আড়ালে রাখো]
১ ভৌগলিক অবস্থান
২ ভাষা ও সংস্কৃতি
৩ প্রশাসনিক এলাকা
৪ ইতিহাস
৫ জনসংখ্যার উপাত্ত
৬ শিক্ষা প্রতিষ্ঠান
৭ এক নজরে আত্রাই উপজেলা
৮ উপজেলার ঐতিহ্য ও দর্শনীয় স্থান
৯ অর্থনীতি
১০ নদ-নদী
১১ তথ্যসূত্র
১২ আরও দেখুন
১৩ বহিঃসংযোগ
ভৌগলিক অবস্থান[সম্পাদনা]
উত্তর গোলার্ধে প্রায় ২৪ ডিগ্রি ৩২ ইঞ্চি এবং ২৪ ডিগ্রি ৪২ ইঞ্চি হতে উত্তর
৮৮ ডিগ্রি ৪৯ ইঞ্চি এবং ৮৯ ডিগ্রি ০৬ ইঞ্চি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। উত্তরে নওগাঁ জেলার রানীনগর উপজেলা, পূর্বে নাটোর জেলার সিংড়া উপজেলা, পশ্চিমে মান্দা উপজেলা এবং দক্ষিণে নাটোর জেলার সদর উপজেলা অবস্থিত।চারটি অঞ্চল নিয়ে গঠিত। মিশ্র বরেন্দ্র, নিম্ন অঞ্চল, তিস্তা পলল ভূমি আত্রাই পলল ভূমি হিসেবে ভৌগলিকভাবে পরিচিত।[২]
ভাষা ও সংস্কৃতি[সম্পাদনা]
আদিবাসীদের মাতৃভাষা বাংলা। আন্তজার্তিক মাতৃভাষা দিবস, মহান শহীদ দিবস, মহান স্বাধীনতা দিবস, মহান বিজয় দিবস ও প্রতি বছর পৌষ সংক্রান্তি উপলক্ষে সীতা দেবীর মেলা বসে।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
আত্রাই উপজেলার ইউনিয়নসমূহ হল -
শাহাগোলা ইউনিয়ন
ভোঁপাড়া ইউনিয়ন
আহসানগজ্ঞ ইউনিয়ন
পাঁচুপুর ইউনিয়ন
বিশা ইউনিয়ন
মনিয়ারী ইউনিয়ন
কালিকাপুর ইউনিয়ন
হাটকালুপাড়া ইউনিয়ন[৩]
ইতিহাস[সম্পাদনা]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
১। লোক সংখ্যা : মোট : ২০০৬৩৪ জন। পুরুষ : ৯৯৭৯৯ জন ও মহিলা : ১০০৮৩৫ জন (২০১১ সালের আদমশুরী অনুযায়ী)।
৪। লোক সংখ্যার ঘনত্ব : ৬৭৯ জন (প্রতি বর্গ কিলোমিটার) (২০১১ সালের আদমশুরী অনুযায়ী)।
৫। খানার সংখ্যা : ৪৫৪৬৫ টি (২০১১ সালের আদমশুরী অনুযায়ী)।
৬। মোট ভোটার সংখ্যা : ১২৭০০০ (পুরূষ - ৬২০০০ এবং মহিলা - ৬৫০০০)।
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
আত্রাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা -
মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় কলেজ
আত্রাই কারিগরি কলেজ
আত্রাই মহিলা কলেজ
কছিরউদ্দীন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল ও কলেজ হাইস্কুল
পাইকড়া বড়াইকুড়ি কলেজ
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ
বান্দাইখাড়া ডিগ্রী কলেজ
বিশ্বকবি রবীন্দ্রনাথ কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট
বড়শিমলা মহিলা কলেজ
সোনাইডাঙ্গা মহিলা টেকনিক্যাল বিএম.এম স্কুল এ্যান্ড কলেজ
পাইকড়া বড়াইকুড়ী উচ্চ বিদ্যালয়
গোয়ালবাড়ী উচ্চ বিদ্যালয়
নৈদিঘী হজরত আলী উচ্চ বিদ্যালয়
কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়
বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়
দ্বীপচাঁদপুর আর,এম,উচ্চ বিদ্যালয়
চকশিমলা উচ্চ বিদ্যালয়
সন্ন্যাসবাড়ী উচ্চ বিদ্যালয়
বড়াইকুড়ী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়
শাহাগোলা উচ্চ বিদ্যালয়
ভবানীপুর জি, এস উচ্চ বিদ্যালয়
বান্দাইখাড়া বালিকা উচ্চ বিদ্যালয়
শলিয়া উচ্চ বিদ্যালয়
পাইকড়া বড়াইকুড়ী উচ্চ বিদ্যালয়
বাঁকা উচ্চ বিদ্যালয়
ভোঁপাড়া উচ্চ বিদ্যালয়
দেবনগর সুদশনা মডেল হাইস্কুল
কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন
বিশা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়
রানীনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যাল
আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়
আত্রাই উচ্চ বিদ্যালয়
আহসান উল্লা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
শুকটিগাছা কে.ডি. উচ্চ বিদ্যালয়
কাসুন্দা উচ্চ বিদ্যালয়
পাইকড়া আর্দশ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়
থলাওলমা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
আমরুল কসবা ডাঃ আশরাফ আলী চৌধুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
এছাড়াও আরো ৯৩ টি প্রাথমিক বিদ্যালয়, ১৪ টি দাখিল মাদ্রাসা এবং কিছু শিশু ও গণশিক্ষা কেন্দ্র রয়েছে।
এক নজরে আত্রাই উপজেলা[সম্পাদনা]
১। ভৌগলিক : উত্তর গোলার্ধে প্রায় ২৪ ডিগ্রি ৩২ ইঞ্চি এবং ২৪ ডিগ্রি ৪২ ইঞ্চি হতে উত্তর ৮৮ ডিগ্রি ৪৯ ইঞ্চি এবং ৮৯ ডিগ্রি ০৬ ইঞ্চি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। উত্তরে নওগাঁ জেলার রানীনগর উপজেলা, পূর্বে নাটোর জেলার সিংড়া উপজেলা, পশ্চমে নওগাঁ জেলার মান্দা উপজেলা এবং দক্ষিণে নাটোর জেলার সদর উপজেলা অবস্থিত।
২। আয়তন : ২৮৪.১৮ বর্গ কিঃমিঃ ।
৩। লোক সংখ্যা : মোট : ২০০৬৩৪ জন। পুরুষ : ৯৯৭৯৯ জন ও মহিলা : ১০০৮৩৫ জন (২০১১ সালের আদমশুরী অনুযায়ী)।
৪। লোক সংখ্যার ঘনত্ব : ৬৭৯ জন (প্রতি বর্গ কিলোমিটার) (২০১১ সালের আদমশুরী অনুযায়ী)।
৫। খানার সংখ্যা : ৪৫৪৬৫ টি (২০১১ সালের আদমশুরী অনুযায়ী)।
৬। মোট ভোটার সংখ্যা : ১২৭০০০ (পুরূষ - ৬২০০০ এবং মহিলা - ৬৫০০০)।
৭। যোগাযোগ ব্যবস্থা : পাকা রাস্তা : ৪৩ কিলোমিটার, রাস্তা : ৪৩ কিলোমিটাররাস্তা : ৪৩ কিলোমিটার।
৮। ইউনিয়ন : ০৮(আট) টি।
৯। নির্বাচনী এলাকা : এক (০১)টি (আত্রাই ও রাণীনগর উপজেলা নিয়ে)।
১০। মৌজা : ১৫৫টি।
১১। গ্রাম : ২০১ টি ।
১২। ঐতিহাসিক স্থান : রবিঠাকুরের স্মৃতি বিজড়িত পতিসর ও বঙ্গীয় রিলিফ কমিটি।
১৩। মেলা : পতিসরে রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয় ।
১৪। মুক্তিযোদ্ধা : ১৪১ জন (ভাতাপ্রাপ্ত ৫৭)।
১৫। শিক্ষা প্রতিষ্ঠান : ২৬৬ টি।
১৬। শিক্ষার হার : ৪৭.৪% (পুরুষ -৪৯.৯% মহিলা - ৪১.৯%)।
১৭। স্বাক্ষরতার হার : ৪৫%।
১৮। মোট প্রাইমারী স্কুল : সরকারী : ৬৯, রেজিস্ট্রার্ড : ৫৯, বেসরকারী : ০১, কিন্টারগার্টেণ : ১১, এনজিও স্কুল ১১।
১৯। মোট মাধ্যমিক স্কুল : ৩৭ টি।
২০। মোট মাদ্রাসা : ১৫ টি।
২১। মোট কলেজের সংখ্যা : ১২ টি।
২২। প্রাথমিক স্তরে ঝরে পড়ার হার : ২০%।
২৩। কৃষি পরিবারের সংখ্যা : ৩৩৮০০ টি।
২৪। মোট আবাদযোগ্য জমি : ২২৭৫০হেক্টর।
২৫। এক ফসলী জমি : ১৫০০০ একর।
২৬। দুই ফসলী জমি : ৩৭৫৪ একর।
২৪। তিন ফসলী জমি ৬১৭৫ একর।
২৭। বনভূমি : ২০ হেক্টর।
২৮। বিসিআইসি (ডিলার): ১০জন।
২৯। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র : ০৮ টি।
৩০। কিল্নিক : ২৮ টি।
৩১। ইউনিয়ন ভূমি অফিস : ০৪ টি।
২৯। ছাগলের খামারের সংখ্যা : ০৬টি।
৩০। মুরগী খামারের সংখ্যা : ১১০টি।
৩১। গবাদি পশুর খামার : ৯২টি।[৪]
উপজেলার ঐতিহ্য ও দর্শনীয় স্থান[সম্পাদনা]
আত্রাই উপজেলায় মনিয়ারী ইউনিয়নে রবীন্দ্র স্মৃতি বিজড়িত পতিসর নামক স্থানে বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের রবীন্দ্র কাচারী বাড়ি একটি অন্যতম প্রাচীন ঐতিহ্য।ভোঁপাড়া ইউনিয়নের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের পূর্ব পার্শ্বে মহাত্না গান্ধী পরিচালিত খাদি প্রতিষ্ঠান চালু করে নায্য মূল্যের দোকান চালু করেছিলেন। বর্তমানে সেখানে তৎকালীন তৈরি টিনের ঘরটি কালের স্মৃতি বহন করছে।
অর্থনীতি[সম্পাদনা]
প্রাকতিক সম্পদ -
আত্রাই উপজেলায় বিশেষ কোন প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় নাই। তবে প্রাকৃতিক খাদ্য শস্য হিসেবে ধান, গম, ভুট্রার ব্যাপক প্রসার রয়েছে। খাদ্য শস্যের দিক দিয়ে অত্র উপজেলা স্বয়ং সম্পর্ন। খাল বিলে প্রচুর পরিমাণ প্রাকৃতিক (দেশীয়) মাছ পাওয়া যায়।
ব্যবসা বাণিজ্য -
এই উপজেলায় প্রায় শতাধিক চাউল কল ও ইট ভাটা রয়েছে ফলে ব্যবসা বানিজ্যের জন্য একটি প্রসিদ্ধ স্থান। এছারাও আত্রাই নদীর তীরে গরে উঠেছে বিশাল মাছ বাজার । দেশের বিভিন্ন শহরে এখান থেকে মাছ সরবরাহ করা হয়।
নদ-নদী[সম্পাদনা]
নদীমাতৃক বাংলাদেশের অন্যতম অঞ্চল আত্রাই। এখানকার নদ-নদী, খাল-বিল আত্রাইবাসীর ভাগ্যের সাথে ওতোপ্রতোভাবে জড়িত। শুধু তাই নয় আত্রাই এর নদ- নদী ঐতিহ্যের স্বাক্ষর বহন করে। আত্রাই নদী, ছোট যমুনা ও রবীন্দ্রনাথের নাগর নদী উল্লেখযোগ্য। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর চলনবিল হয়ে আত্রাই নদীর মধ্য দিয়ে নাগর নদীতে এসে বজরার নঙ্গর ফেলত। এই নদী পথে তিনি অনেকবার আত্রাই এসেছেন।
এছাড়া অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি এই এলাকায় খাজনা আদায়ের লক্ষ্যে নবাব আলীবর্দি খাঁ বাঈশ দাড়েঁর নৌকা নিয়ে আত্রাই নদী হয়ে এখানে এসেছিলেন। বর্তমানে এর ধ্বংসাবশেষ বিলুপ্ত। তবে ওই তাবুকে কেন্দ্র করে আত্রাই এর সেই গ্রামটির নামকরণ করা হয়েছে নবাবের তাম্বু।[৫]
তথ্যসূত্র[সম্পাদনা]
ঝাঁপ দাও ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে আত্রাই"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগৃহীত ৯ জুলাই, ২০১৪।
ঝাঁপ দাও ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "ভৌগলিক পরিচিত"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগৃহীত ৯ জুলাই, ২০১৪।
ঝাঁপ দাও ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "ইউনিয়নসমূহ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগৃহীত ৯ জুলাই, ২০১৪ Discription By;MD ONTOR KHAN/Cheep Nouko fb id name
07/09/2025
অবশেষে আত্রাই তে Bloody Moon এর দেখা মিললো। 😊😄
#আত্রাই #নওগাঁ
26/05/2025
শেষ বিকেলের শেষ প্রহরে আঁধার ধীরে ধীরে ঢেকে দিচ্ছে প্রিয় নগরের বুকে। নিরবতা যেন প্রতিটি গলিতে ছড়িয়ে পড়ছে। দূরে ভেসে আসা গাড়ির মৃদু শব্দ যেন আত্রাইয়ের সঙ্গী হয়ে উঠেছে। এক নিঃশব্দ, নীল-কালো বিষাদময় আকাশের নিচে। ☁️🤍🌼
#আত্রাই #নওগাঁ #বাংলাদেশ
#শহর #আকাশ #সৌন্দর্য
03/09/2023
বলেন তো এখানে কি হচ্ছে,,,,,, যাদের শৈশব গ্রামে কাটছে শুধু তারাই বলতে পারবে🥀🥀🥀🥀🥀
30/08/2023
এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি!!!!
29/08/2023
29/08/2023
কৃষি পণ্য মজুদ রাখা এটা আপনার আঞ্চলিক ভাষায় কি নামে পরিচিত?
আত্রাই নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে,
বর্তমান আত্রাই এর কাশিয়াবাড়ি স্লুইচগেট এর উপর দিয়ে পানি যাওয়ার দৃশ্য।
হে মহান আল্লাহ তা'লা করোনার এই মহামারীতে এমন ভয়াবহ দুর্যোগের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন।