শরণখোলা পাবলিক লাইব্রেরী

শরণখোলা পাবলিক লাইব্রেরী

Share

রায়েন্দা পাইলট হাই স্কুল মাঠের পশ্চিম পাশে।

23/02/2025

আজ থেকে শুরু হচ্ছে আমাদের উপজেলায় তিন দিনব্যাপী বইমেলা। সবাই চলে আসুন বইমেলায়। মহান ভাষার মাসে কিনুন বাংলা ভাষার বই। ৫২ ও ২৪ এর শহীদদের হৃদয়ে ধারণ করুন, পরিচিত হোন তাদের আত্মত্যাগের সাথে।
ভিডিও: সুজন হাসান ভাই

15/11/2024

আজ দশটায় সবাই লাইব্রেরিতে চলে আসবেন। স্থান: ক্রীড়া সংস্থার ভবন (ফায়েল খায়ের ভবনের পাশে)। আজ লাইব্রেরির কক্ষ চেইঞ্জ করে ভালো জায়গায় শিফট হবো আমরা। আমাদের লাইব্রেরিতে প্রচুর বই আছে, আরও অনেকে বই দিতে চায়। আপনারা সময় পেলে এসে বই পড়বেন, তার আগে আজ লাইব্রেরিটা গোছাতে সবার সহযোগিতা কাম্য।

14/11/2024

শনিবার সকাল ১০ টায় সবাই লাইব্রেরির সামনে উপস্থিত থাকবেন। আবারও আমাদের লাইব্রেরি চালু হচ্ছে।

22/02/2024

এখনো যারা রচনা জমা দেননি। তারা আজকের মধ্যে জমা দেন।

24/01/2024
29/09/2023

পটলের ইংরেজি কি? ডিকশনারি না দেখে পারলে বলুন

03/07/2023

পড়িলে বই আলোকিত হই।
না পড়িলে বই, অন্ধকারে রই।

শরণখোলা পাবলিক লাইব্রেরিতে পাঠক আহবান!
আপনার প্রিয় লাইবব্রেরি নির্দিষ্ট সময় লাইব্রেরিতে বই পাঠের পাশাপাশি পাঠকদের সুবিধার্থে বই গ্রহণের (ধার) সুবিধা চালু করেছে।

এই নিয়মের আওতায় আপনি রেজিষ্ট্রেশন সাপেক্ষে একটি বই ধার নিতে পারবেন। উক্ত বইটি ফেরত দিয়ে আবার নতুন বই ধার নিতে পারবেন।

রেজিষ্ট্রেশনের জন্য আপনার, আপনার পিতার ও মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। জাতীয় পরিচয় পত্র না থাকলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি সঙ্গে আনতে হবে।

রেজিষ্ট্রেশন ফি- ৫০/- (পঞ্চাশ) টাকা
জামানত - ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা। উল্লেখ্য উল্লেখ্য, জামানতের টাকা পাঠক ফেরত নিতে পারবেন।

শরণখোলায় পাঠক সমাজ৷ বিনির্মানে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

Want your business to be the top-listed Government Service in Bagerhat?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Rayenda Bazar, Sarankhola
Bagerhat
9330