11/11/2024
বাগেরহাট সদর উপজেলার দরিতালুক নামক স্থানে অভিযান চালিয়ে ঘুঘু ও কালিম পাখি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাখি বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, বাগেরহাট মহোদয়, সহকারী বন সংরক্ষক, ফরেস্ট রেঞ্জার ও ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে উক্ত পাখি অবমুক্ত করা হয়।
05/06/2024
(চ) শ্রেণি বন বিভাগ কর্তৃক সৃজিত বাগান (উপকূলীয় এলাকায় সৃজিত বাগানসহ অন্যান্য সকল ধরণের বাগান) বাগেরহাট শরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ চারা দিয়ে একটি সফল বাগান করায় ১ম স্থান অধিকারী সামাজিক বন বিভাগ, বাগেরহাট এর পক্ষে বিভাগীয় বন কর্মকর্তা জনাব জি এম রফিম আহমেদ মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার ২০২২ গ্রহণ করেন।
03/04/2024
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিটে কর্মরত বিট কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামান সজল, ফরেস্টার-কে পাহাড় খেকোরা ডাম্পারের চাকায় পিষ্ট করে হত্যা করেছে, হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সুন্দরবন পূর্ব বন বিভাগ ও সামাজিক বন বিভাগ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
26/07/2023
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ এর শুভ উদ্বোধন।
18/10/2022
শহীদ শেখ রাসেল এর ৫৯তম শুভ জন্মদিন উপলক্ষ্যে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেণ বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, বাগেরহাট। কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে ‘‘শেখ রাসেল নির্মলতার প্রতীক-দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’’ শীর্ষক আলোচনা ও দোআ করা হয়। অতঃপর গাছের চারা রোপন করা হয়।
31/07/2022
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, বাগেরহাট কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা, ২০২২ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বেগম হাবিবুন নাহার, মাননীয় উপ-মন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও সংসদ সদস্য, বাগেরহাট-৩। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, বাগেরহাট; বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ ও সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাট; মহিলা ভাইস চেয়ারম্যান সদর উপজেলা; চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা, বাগেরহাট ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, বাগেরহাট।
08/11/2021
জনাব এস.এম. সাজ্জাদ হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, বাগেরহাট মহোদয় CEIP-1 প্রকল্পের বাগান পরিদর্শন করেন। পরিদর্শনকালে সহকারী বন সংরক্ষক, বাগেরহাট জেলা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, ষাটগম্বুজ এসএফএনটিসি উপস্থিত ছিলেন।
17/08/2020
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে সামাজিক বন বিভাগ, বাগেরহাটের পক্ষ থেকে বিভাগীয় বন কর্মকর্তা মহোদয় পুস্পস্তবক অর্পণ করেণ এবং শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধুর নামে গাছের চারা রোপণ করেণ জনাব মোঃ মামুনুর রশীদ, জেলা প্রশাসক, বাগেরহাট; জনাব মোঃ আবুল কালাম, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, বাগেরহাট; জনাব মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); জনাব পংকজ চন্দ্র রায়, পুলিশ সুপার এবং জনাব মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার, বাগেরহাট । উক্ত সময় অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন । ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
16/07/2020
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সারা দেশব্যাপী ১ কোটি চারা রোপণ উপলক্ষ্যে বাগেরহাট জেলায় সামাজিক বন বিভাগ, বাগেরহাটের আয়োজনে বৃক্ষের চারা রোপণ করেণ জনাব মোঃ মামুনুর রশীদ, জেলা প্রশাসক, বাগেরহাট; জনাব মোঃ আবুল কালাম, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, বাগেরহাট; জনাব মোঃ বেলায়েত হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা, সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাট; জনাব মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, বাগেরহাট ও জনাব শেখ মোহাম্মদ আলী, এ্যাডভোকেট, পিপি, বাগেরহাট । উক্ত সময়ে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন । ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির শুভ সুচনা করা হয়।