09/05/2026
নিয়োগ পরীক্ষার (লিখিত) ফলাফল....
Mongla Port is one of the major attractions of Khulna and the second seaport in Bangladesh.
An outstanding combination of natural beauty Mongla Port is located the east bank of Pussur river in Bagerhat district.
09/05/2026
নিয়োগ পরীক্ষার (লিখিত) ফলাফল....
08/05/2026
মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট
টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
স্বর্ণতারা একতা সংঘের আয়োজনে মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
৮ মে শুক্রবার বিকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের খুলনাস্থ আবাসিক এলাকার মাঠে আয়োজিত ১০ দলীয় ক্রিকেন্ট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান।
ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করে কর্ণফুলী দল নির্ধারিত ওভারে ১৭০ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুরমা দল শেষ পর্যন্ত ১৪৭ রানে থেমে যায়। ফলে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে কর্ণফুলী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় দুর্দান্ত পারফর্মেন্সের জন্য কর্ণফুলী দলের খেলোয়াড় সুমন শীল "ম্যান অব দ্য ম্যাচ" ও "ম্যান অব দ্য টুর্নামেন্ট" নির্বাচিত হন।
১০ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, পোর্ট আবাসিকের যুবসমাজকে নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে পারলে দেশ আরো এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, খেলাধুলা হল মেধা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। তাই আবাসিক এলাকার ক্রীড়াপ্রেমিদের নিয়ে নিয়মিত খেলাধুলা আয়োজন করার জন্য স্বর্ণতারা একতা সংঘের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন মোংলা বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর শফিকুল ইসলাম সরকার সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় ও উপ-বিভাগীয় প্রধানগণ ও
বন্দরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরে ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান এবং রানার্স-আপ সুরমা দলের হাতে ট্রফি তুলে দেন কমডোর শফিকুল ইসলাম সরকার।
21/04/2026
https://www.bssnews.net/others/380019
Mongla port sets new record in container handling | Others KHULNA, April 21, 2026 (BSS) – Mongla Port, the country's second-largest seaport, has set a new record in container handling
26/03/2026
সংবাদ বিজ্ঞপ্তি
মোংলা বন্দরে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২০২৬ উপলক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে ৫৬তম স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদার সাথে উদযাপন করেছে। বন্দরে জাতীয় পতাকা ও বন্দরের পতাকা উত্তোলন, নৌযানসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিতকরণ, কার্যক্রমের অংশ হিসেবে বন্দরের জাহাজসমূহ সকাল ১০:০০ ঘটিকা হতে সন্ধ্যা ০৬:০০ ঘটিকা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা, মোংলা বন্দর হাসপাতালে ভর্তি রোগীদের উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও সকাল ০৯:৩০ ঘটিকায় কর্তৃপক্ষের সভাকক্ষে অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) (যুগ্মসচিব) ড. এ. কে. এম. আনিসুর রহমান, সকল বিভাগীয় ও উপ-বিভাগীয় প্রধান, বন্দরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মবক’র অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ, অফিসার্স অ্যাসোসিয়েশন ও সিবিএ-র নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিধির বক্তব্যে বন্দর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বলেন বাঙালি জাতির শৌর্যবীর্য, ত্যাগ ও বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বিশ্ব মানচিত্রে ‘বাংলাদেশ’ নামক একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশের দিন। আজ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে অত্মোৎসর্গকারী সেইসব বীর শহীদদের, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই লাল-সবুজের পতাকা। বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা মা-বোন, মুক্তিযুদ্ধের সংগঠক ও সমর্থকদের। পরম শ্রদ্ধা জানাই সেইসব যুদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি, যাদের অপূরণীয় ক্ষতির বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মহান বিজয়। তাদের এই ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়। বীর মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন বলে দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হয়েছে বলে ৫৬ বছরে দেশের প্রবৃদ্ধির সাথে বাংলাদেশ এগিয়ে গিয়েছে, এ উন্নয়নের ছোঁয়া মোংলা বন্দরেও পড়েছে। মোংলা বন্দরের এই উন্নয়নকে আরো বেগবান করতে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বন্দরের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বন্দরকে এগিয়ে নিতে হবে।
পরিশেষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, মুক্তিযোদ্ধাদের সুসাস্থ্য কামনাসহ জাতির শান্তি ও বন্দরের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
08/02/2026
“সংবাদ বিজ্ঞপ্তি”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রস্তুতি
মবক'র চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে মবক এর সভাকক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক বন্দরের এবং মবক'র আওতাধীন সকল শিল্প প্রতিষ্ঠান সমূহের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা ব্যবস্থা সমুন্নত রাখতে সকল প্রকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিণগ এবং মবক'র আওতাধীন ২৮টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিণের সমন্বয়ে অদ্য ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি. নিরাপত্তা বিষয়ক মত বিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় ও সমন্বয় সভায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আলোচনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ চলাকালিন সময়ে মবক’র সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা ব্যবস্থা সমুন্নত রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। মবক এলাকায় নির্বাচনকালীন সময়ে সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে একটি নিরাপত্তা সেল ওপেন করা হয়েছে যার ম্যাধমে নির্বচনকালীন সময়ে সার্বক্ষনিক নিরাপত্তা প্রদান করা হবে। এছাড়াও, আলোচনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সকল প্রকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মবক’র নিরাপত্তা সদস্যদের সমন্বয়ে রাত্রিকালীন টহল বৃদ্ধি, অভিযান বৃদ্ধি, চ্যানেল এবং জেটি এলাকার নিরাপত্তায় বোট পেট্রল বৃদ্ধিসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরাদার করার সিদ্ধান্ত গৃহিত হয়।
02/12/2025
https://www.bbarta24.net/whole-country/310523
নানা আয়োজনে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল মোংলা বন্দর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মোংলা সমুদ্র কর্তৃপক্ষ। সোমবার (১ ডিসেম্বর) বেলা .....