01/09/2026
বরগুনায় ২২৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ চেক বিতরন অনুষ্ঠিত হয়েছে ----
শিক্ষাই জাতির মেরুদন্ড" মেধার মূল্যায়ন আগামীর স্বপ্ন পুরন " এই প্রতিপাদ্যকে সামনে রেখে
বরগুনা জেলা পরিষদের আয়োজনে --এ জেলায় কৃতিত্বের সাথে উওীর্ন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে বরগুনা জেলা পরিষদের সম্মুখে ২০২৫ সালের এসএসসি /এইচএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের সাথে উওীর্ন ২২৬ জন শিক্ষার্থীদের মাঝে ১৩ লাখ ৯ হাজার টাকার শিক্ষাবৃত্তির এ চেক বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরগুনা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি'র আহ্বায়ক জনাব,নজরুল ইসলাম মোল্লা।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ভার্চুয়ালে) জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ ও বরগুনা ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব,আলহাজ্ব নুরুল ইসলাম মনি।
এসময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসকের প্রতিনিধি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব অনিমেষ বিশ্বাস, পুলিশ সুপার জনাব মোহাম্মদ কুদরত -ই খুদা
(পিপিএম সেবা)।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) জনাব,অরবিন্দ বিশ্বাস, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ, প্রফেসর ড.মতিউর রহমান, বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল মালেক, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবুল ফাওাহ, জেলা শিক্ষা অফিসার জনাব,শিরিন আকতার।