09/08/2026
“আপনি সরারচরের ভোট ছিনতাই করে এমপি হয়েছেন”—সৈয়দ এহসানুল হুদা। ❌❌❌❌
গতকাল আমাদের কিশোরগঞ্জ-০৫ আসন থেকে ২০২৬ এর জাতীয় সংসদ নির্বাচন এর বিএনপির মনোনীত পরাজিত পার্থী জনাব সৈয়দ এহসানুল হুদা সাহেব এর দেওয়া উক্ত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। ❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌
উনি যেই কথাটা বলেছেন যে আমাদের বর্তমান এমপি জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব নাকি সরারচর এর ভোট ছিনতাই করে এমপি হয়েছেন। এখন উনাকে সেটা এক্সপ্লেয়ইন করতে হবে কিভাবে সরারচর এর ভোট ছিনতাই করে এমপি হয়েছে?
আমি বাংলাদেশ নির্বাচন কমিশন এর জাতীয় নির্বাচন ২০২৬ এর ওয়েবসাইট থেকে তথ্য সমূহ বিশ্লেষণ করে যাহা পেয়েছি-
কিশোরগঞ্জ-০৫ (বাজিতপুর-নিকলী) আসনে-
মোট কেন্দ্রের সংখ্যা-১১৯ টি
সরারচর ইউনিয়নে কেন্দ্র সংখ্যা-৮ টি
সরারচর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা-২৩,৭৩২ টি
সরারচর এর কাস্ট ভোটের সংখ্যা-১৫,২৯৯ টি
সরারচর এর বৈধ ভোটের সংখ্যা-১৫,০৭৩ টি
সরারচর এর বাতিল ভোটের সংখ্যা-২২৬ টি
সরারচর এর অনুপস্থিত ভোটার সংখ্যা-৮,৪৩৩ টি
সরারচর ইউনিয়ন থেকে ভোট পেয়েছেন-
জনাব হুদা সাহেব-৯৯২ টি
জনাব ইকবাল সাহেব-১০,৩৫২ টি
রমজান সাহেব-৩,৪৯৬ টি
অন্যরা-২৩৩ টি
জনাব হুদা সাহেবের পরাজিত ভোটের সংখ্যা-১৩,১৫৪ টি
জনাব ইকবাল সাহেব সরারচর ইউনিয়ন থেকে প্রাপ্ত ভোটের সংখ্যা-১০,৩৫২ টি।
যদি জনাব ইকবাল সাহেব ছিনতাই ই করতেন তাহলে সরারচর ইউনিয়ন এর বাকি ৪,৭২১ টি ভোট (হুদা সাহেব-৯৯২+রমজান আলী সাহেব-৩,৪৯৬+অন্যরা-২৩৩) অন্যরা কিভাবে পেলেন?
অতএব হুদা সাহেবের উক্ত বক্তব্য সম্পূর্ণ অযৌক্তিক এবং সরারচর এর মানুষজন নিয়ে বলা কটু কথা।
সরারচর এর একজন বাসিন্দা হয়ে আমি এই কথাটা একদমই মেনে নিতে পারছি না।
উনার বক্তব্যে উনি স্পষ্ট বলেছেন "আপনি সরারচরের ভোট ছিনতাই করে এমপি হয়েছেন” যাহা বাংলাদেশ নির্বাচন কমিশনের ২০২৬ সালের নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করার মতো একটি বার্তা।
উনি যেই এগ্রিসিভ মুডে কথা বলেন এতে স্পষ্ট বুঝা যায় উনি প্রতিহিংসার রাজনীতি করেন বলে আমি মনে করি। রাজনীতি করতে হলে আগে মানুষের মন জয় করতে হয়, এইরকম উচ্চ গলায় অন্যের নামে কটু কথা বলে কখনো আপনি মানুষ এর মনে জয় করতে পারবেন না। নমনীয়তার পরিচয় দিয়ে রাজনীতি করতে হয়।
~SI