05/04/2026
https://www.facebook.com/share/1BrwesgbtH/
TVC2 Energy Conservation Awareness | জ্বালানি সচেতনতা টিভিসি | WZPDCL
জ্বালানি সচেতনতা টিভিসি 2 | Power Division | WZPDCL Officialজ্বালানি সাশ্রয় করুন ⚡ | TVC 2 | Power Division BangladeshEnergy Saving Awareness TVC 2 | WZPDCL...
28/03/2026
#অনলাইনে_সময়_বৃদ্ধি
বিক্রয় ও বিতরণ বিভাগ, ওজোপাডিকো, ঝালকাঠি দপ্তরের সকল সম্মানিত গ্রাহকদের জানানো যাচ্ছে যে, যারা এখনও বিদ্যুৎ বিল পরিশোধ করেননি অনলাইনে সকল প্রকার বিদ্যুৎ বিল ৩১মার্চ/২৬ তারিখের মধ্যে পরিশোধ করা যাবে।
25/03/2026
#সংযোগ_বিচ্ছিন্ন_নোটিশ:
বিক্রয় ও বিতরণ বিভাগ, ওজোপাডিকো, ঝালকাঠি দপ্তরের সম্মানিত গ্রাহকদের জানানো যাচ্ছে যে, মার্চ/২৬ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যে সর্বাত্মক সংযোগ বিচ্ছিন্নসহ মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে। সংযোগ বিচ্ছিন্ন ও মামলা এড়াতে সমুদয় বকেয়া বিদ্যুৎ বিল মার্চ/২৬ মাসের মধ্যে পরিশোধ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হল।
21/02/2026
#বিদ্যুৎ_বন্ধের_বিজ্ঞপ্তি
আগামীকাল সকাল ০৭ টা হতে সকাল ০৯ টা পর্যন্ত বরিশাল গ্রীডের কাজের জন্য ওজোপাডিকো, ঝালকাঠি দপ্তরের আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজের সুবিধার জন্য বিদ্যুৎ বন্ধের সময় কম বেশি হতে পারে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দু:খিত।
23/01/2026
#বিদ্যুৎ_বন্ধের_বিজ্ঞপ্তি
ঝালকাঠি বিদ্যুৎ সরবরাহের সকল সম্মানিত গ্রাহকদের জানানো যাচ্ছে যে, রুপাতলী, বরিশাল গ্রীড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসের বার্ষিক রক্ষনাবেক্ষণ কাজের জন্য আগামী ২৪/০১/২৬ ইং তারিখ রোজ শনিবার দুপুর ২:০০ ঘটকা থেকে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত ৩৩ কেভি বাস শাটডাউন থাকায় উক্ত সময় ওজোপাডিকো, ঝালকাঠির আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজের স্বার্থে বিদ্যুৎ বন্ধের সময় একটু কম বেশি হতে পারে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দু:খিত।
09/01/2026
#বিদ্যুৎ_বন্ধের_বিজ্ঞপ্তি:
আগামীকাল ১০ জানুয়ারি (শনিবার) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঝালকাঠি ওজোপাডিকো দপ্তরের আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজের সুবিধার জন্য বিদ্যুৎ বন্ধ/চালুর সময় কম বেশি হতে পারে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দু:খিত।
01/01/2026
বরিশাল র্যাব অফিসের নিকট ৩৩ কেভি জাম্পার ক্ষতিগ্রস্থ হওয়ায় ঝালকাঠি শহরে বিদ্যুৎ বন্ধ আছে। বিদ্যুৎ চালু করার সর্বোচ্চ প্রচেষ্টা চলমান রয়েছে। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ চালু হবে ইন-শা-আল্লাহ। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দু:খিত।
28/12/2025
#অনলাইনে_বিল_পরিশোধের_সময়_বৃদ্ধি
ওজোপাডিকো,ঝালকাঠি দপ্তরের সম্মানিত গ্রাহকদের জানানো যাচ্ছে যে যেসব বিলের সর্বশেষ পরিশোধিত তারিখ ২১ ডিসেম্বর বা তার পরবর্তী সময়ে তারা অনলাইনে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে বিল পরিশোধ করতে পারবেন। ধন্যবাদ।
18/12/2025
#সংযোগ_বিচ্ছিন্ন_নোটিশ:
বিক্রয় ও বিতরণ বিভাগ, ওজোপাডিকো, ঝালকাঠি দপ্তরের সম্মানিত গ্রাহকদের জানানো যাচ্ছে যে, ডিসেম্বর/২৫ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যে সর্বাত্মক সংযোগ বিচ্ছিন্নসহ মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে। সংযোগ বিচ্ছিন্ন ও মামলা এড়াতে সমুদয় বকেয়া বিদ্যুৎ বিল ডিসেম্বর/২৫ মাসের মধ্যে পরিশোধ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হল।