আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation

আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation

Share

Alor Sondhane Foundation is a Non-Profitable organization..

আলোর সন্ধানে ফাউন্ডেশন
একটি স্বেচ্ছাসেবী সংগঠন।এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ-সংস্কার, মহোত্তম নীতিচেতনার সঞ্চার, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠন

01/04/2026

অবহেলা নয়—হাম প্রতিরোধে সচেতন হোন।

হাম একটি সংক্রামক রোগ হলেও এতে ভয় পাওয়ার কিছু নেই। সময়মতো সঠিক যত্ন ও চিকিৎসা নিলে এটি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই লক্ষণগুলো জানা এবং শুরুতেই ব্যবস্থা নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

জ্বর, চোখ লাল হওয়া, কাশি, নাক দিয়ে পানি পড়া বা শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

শান্ত থাকুন, সচেতন থাকুন। আপনার সামান্য যত্নই আপনাকে এবং আপনার পরিবারকে নিরাপদ রাখতে পারে।

আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation
মানবতার সেবায়
আত্ম-মানবতার সেবায় এগিয়ে আসুন

26/03/2026

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇧🇩

আজকের এই গৌরবময় দিনে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাদের অকুণ্ঠ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশ।

তাদের ত্যাগ আমাদের শক্তি, তাদের সাহস আমাদের প্রেরণা, আর তাদের স্বপ্নই আমাদের পথচলার দিশা।
আসুন, এই মহান দিনে আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দেশকে ভালোবাসি, দায়িত্বশীল হই, এবং গড়ে তুলি একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ।

শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা

#আলোর সন্ধানে ফাউন্ডেশন
#২৬ই মার্চ
#বাংলাদেশ স্বাধীনতা দিবস
#সারংগল,ঝালকাঠি

18/03/2026

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

অর্থ : ‘ মহান আল্লাহ আমাদের ও আপনার নেক আমল গুলো কবুল করুন।’

মানবতার সেবায়
আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation
সারেংগল বাজার
ঝালকাঠি

Photos from আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation's post 06/03/2026

🌙 আলহামদুলিল্লাহ, মানবতার সেবায় 'আলোর সন্ধানে' ✨

প্রতি বছরের ন্যায় এ বছরও 'আলোর সন্ধানে ফাউন্ডেশন' পৌঁছে গেছে সারেংগল গ্রামের কিছু সুবিধাবঞ্চিত মানুষের আঙিনায়। পবিত্র রমজান উপলক্ষে আমাদের ক্ষুদ্র উপহার হিসেবে তাঁদের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে সেহরির কিছু প্রয়োজনীয় সামগ্রী (চাল, মুরগি ও আলু)।

পবিত্র মাহে রমজানের শিক্ষা হলো সংযম ও ত্যাগ। আল্লাহর সন্তুষ্টির আশায় এবং অভাবী মানুষের আত্মসম্মান রক্ষায় আমাদের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীরা গভীর রাতের নিস্তব্ধতায় উপহারগুলো তাঁদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। প্রচার নয়, বরং প্রকৃত সেবাই আমাদের মূল লক্ষ্য; তাই আমরা তাঁদের সম্মানের কথা মাথায় রেখে সকলে ছবি প্রকাশ করা থেকে বিরত থেকেছি।

"মানুষের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রচেষ্টাই হয়তো একদিন সমাজে বড় পরিবর্তনের আলোকবর্তিকা হয়ে উঠবে, ইনশাআল্লাহ।"

🤲 আল্লাহ তাআলা আমাদের এই সামান্য সেবাকে কবুল করুন এবং মানবতার তরে কাজ করার এই ধারা অব্যাহত রাখার তাওফিক দান করুন। আমীন। ❤️

মানবতার সেবায়
আত্ম-মানবতার সেবায় এগিয়ে আসুন
আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation
@আলোর সন্ধানে ফাউন্ডেশন
@ঝালকাঠি
সারেংগল বাজার

18/02/2026

🌙 মাহে রমাদানের ডাক: আত্মশুদ্ধি ও সমাজ পরিবর্তনের অঙ্গীকার

রমাদান কেবল উপবাসের মাস নয়—এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মানবিক মূল্যবোধ গঠনের এক অনন্য প্রশিক্ষণকাল। আসুন, পবিত্র মাহে রমাদানকে জীবনের মোড় ঘোরানো এক পরিবর্তনের মাস হিসেবে গ্রহণ করি।

আমাদের করণীয় ও অঙ্গীকার:

🔹 তাকওয়া ও আত্মশুদ্ধি
রমাদান আত্মশুদ্ধির মাস। নিজে তাকওয়া অর্জনের পাশাপাশি সমাজে নৈতিক ও তাকওয়াভিত্তিক পরিবেশ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করি।

🔹 নিষ্ঠার সাথে ইবাদত
পূর্ণ দ্বীনি অনুভূতি ও আন্তরিকতার সাথে সিয়াম পালন করি, জামায়াতে সালাত আদায় করি এবং অর্থসহ কুরআন তিলাওয়াত ও অধিক হারে নফল ইবাদতে নিজেকে নিয়োজিত রাখি।

🔹 কুরআন চর্চা
রমাদানকে কুরআন শিক্ষার মাস হিসেবে গ্রহণ করি—নিজে কুরআন শিখি এবং অন্যকে শিখতে উৎসাহিত ও সহায়তা করি।

🔹 সামাজিক হক আদায়
নিকটাত্মীয়, প্রতিবেশী ও সমাজের সকল মানুষের অধিকার যথাযথভাবে আদায়ে সচেষ্ট হই।

🔹 যাকাত ও সাদকা
সামর্থ্যবানরা মহান আল্লাহর ফরজ বিধান যাকাত যথাযথভাবে আদায় করি এবং অসহায় মানুষের কল্যাণে বেশি বেশি দান-সাদকা করি।

🔹 পাপমুক্ত জীবন
সুদ, ঘুষ, জুয়া, মাদক ও অশ্লীলতাসহ সকল ইসলামবিরোধী কর্মকাণ্ড থেকে নিজে বিরত থাকি এবং সমাজ রক্ষায় সচেতন ভূমিকা পালন করি।

🔹 রমাদানের পবিত্রতা রক্ষা
পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার উদ্যোগ গ্রহণ করি
(ভিন্ন ধর্মাবলম্বী, মুসাফির ও রোগীদের জন্য সীমিত ও নিয়ন্ত্রিত ব্যবস্থা রাখা যেতে পারে)।

🔹 ডিজিটাল সচেতনতা
সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল জগতের অনৈতিকতা, অশ্লীলতা ও ফিতনা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলি।

🔹 বাজার নিয়ন্ত্রণ ও মানবিকতা
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সিন্ডিকেট, মজুতদারি ও অসাধু ব্যবসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকি এবং সাধ্যানুযায়ী নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াই।

🔹 বিশ্ব মুসলিম ও ন্যায়বিচার
বিশ্বব্যাপী নির্যাতিত মুসলিমসহ সকল নিপীড়িত মানুষের পাশে দাঁড়াই এবং সকল প্রকার অন্যায় ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হই।

Photos from আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation's post 30/01/2026

আলোর সন্ধানে ফাউন্ডেশনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম-এর শ্রদ্ধেয় মাতা
গত ২৩ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)

মরহুমার রূহের মাগফিরাত কামনা এবং আলোর সন্ধানে ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দের শান্তি, সুস্থতা ও সার্বিক কল্যাণের উদ্দেশ্যে

আজ শুক্রবার, বাদ জুম্মা,
সারেংগল বায়তুন নূর জামে মসজিদে,
আলোর সন্ধানে ফাউন্ডেশনের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আমরা সকলে মিলিতভাবে পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করি—
আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন,

তাঁর সকল গুনাহ ক্ষমা করে দেন
এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও সান্ত্বনা দান করেন।

আল্লাহ তায়ালা যেন আমাদের সকলকে তাঁর রহমত, মাগফিরাত ও বরকতে আচ্ছাদিত করেন।
আমিন। 🤲

23/01/2026

শোক সংবাদ

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, সারেংগল নিবাসী 'আলোর সন্ধানে ফাউন্ডেশন'-এর সম্মানিত সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম-এর শ্রদ্ধেয় মা আজ রাত ১:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে 'আলোর সন্ধানে ফাউন্ডেশন' পরিবারের পক্ষ থেকে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, তিনি যেন মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন—আমিন।

জানাজার নামাজ: আজ বাদ জুম্মা সারেংগল হাফিজিয়া মাদ্রাসা মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।

Photos from আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation's post 08/08/2025

আলোর সন্ধানে ফাউন্ডেশন পরিবারের
সন্মানিত সদস্য মোঃ আব্দুর রাজ্জাক হাওলাদার সাহেবের শ্রদ্ধেয় পিতা
মরহুম মোঃ আব্দুস সালাম হাওলাদার
গত ০১ আগস্ট ২০২৫ তারিখে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

তাঁর রুহের মাগফিরাত কামনায় এবং ফাউন্ডেশনের সকল সদস্যের শান্তি, সুস্থতা ও কল্যাণের উদ্দেশ্যে আজ শুক্রবার, জুমার নামাজের পর, সারেংগল বায়তুন নূর জামে মসজিদে
আলোর সন্ধানে ফাউন্ডেশন-এর পক্ষ থেকে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আমরা সকলে মিলিত হয়ে পরম করুণাময় আল্লাহর দরবারে প্রার্থনা করছি—
তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তাঁর গুনাহসমূহ ক্ষমা করে দেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।
এছাড়াও, আমরা আল্লাহর কাছে কামনা করি, তিনি যেন আমাদের সকলের জীবনকে শান্তিময়, কল্যাণময় ও হেদায়াতপূর্ণ করে তোলেন।
তিনি যেন আমাদের দুঃখ-কষ্ট দূর করে দেন, জীবনে সফলতা দান করেন এবং আমাদের ওপর তাঁর অফুরন্ত রহমত, মাগফিরাত ও বরকত বর্ষণ করেন।

আমিন।

01/08/2025

শোক সংবাদ
সারেংগল নিবাসী আলোর সন্ধানে ফাউন্ডেশন-এর সম্মানিত সদস্য মোঃ আব্দুর রাজ্জাক হাওলাদার এর প্রিয় পিতা মোঃ আব্দুস সালাম হাওলাদার আজ সকাল ৯.৩০ মিনিটে ইন্তেকাল করিয়াছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। তাঁর মৃত্যুতে আলোর সন্ধানে ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হচ্ছে। শোকাহত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইলো। আল্লাহ তায়ালা মরহুমের রুহকে শান্তি দান করুন এবং মাগফিরাত করুন। আমরা প্রার্থনা করি, আল্লাহ তায়ালা তাঁর পরিবারের সকলকে ধৈর্য ধারণের শক্তি প্রদান করুন। মরহুমের নামাজের জানাজা আজ বাদ জুম্মা সারেংগল বায়তুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

Photos from আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation's post 21/07/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আমরা হারিয়েছি আমাদের স্বপ্নগুলো…

আজ আমরা বাকরুদ্ধ।
উত্তরা মাইলস্টোন কলেজের সেই কিছু মুখ, যারা ছিল আমাদের গর্ব, ভালোবাসা, আগামীর আশার আলো—তারা আজ আর নেই।
একটি হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় তারা পৃথিবীর মায়া কাটিয়ে চিরতরে পাড়ি জমিয়েছে অনন্তের পথে।

তাঁরা শুধু ছাত্র ছিল না—তারা ছিল গল্প, তারা ছিল হাসিমুখে লেখা ভবিষ্যৎ, তারা ছিল আমাদের বুকভরা আশা।
আজ সেই সব স্বপ্ন ঝরে গেছে, অঝোর কান্নায় ভেসেছে আমাদের চোখ, সমাজ, এই প্রিয় বাংলাদেশ।

তাঁদের প্রতিটি স্মৃতি, প্রতিটি পদচিহ্ন আজ হৃদয়ের দেয়ালে অম্লান।
তাঁদের শূন্যতা কোনও দিন পূরণ হবার নয়, তবে তাঁদের প্রতি আমাদের ভালোবাসা, দোয়া ও শ্রদ্ধা থাকবে আজীবন।

হে আল্লাহ, তুমি তাঁদের জান্নাতুল ফেরদৌস দান করো।
তুমি তাঁদের পরিবারকে এই অপূরণীয় শোক সইবার সাহস দান করো।
তুমি আমাদের শিক্ষা দাও—জীবন কত অপ্রত্যাশিত, আর ভালোবাসা কত জরুরি।

তাঁরা নেই, কিন্তু তাঁরা ছিলেন।
তাঁরা ছিলেন, তাই আমরা আজ এই শোকের মাঝেও তাঁদের স্মরণে বুক ভরে ভালোবাসি।

— গভীর শ্রদ্ধা, অশ্রুভেজা ভালোবাসা ও অপার দোয়ায়,

06/07/2025

#সংগ্রামনীল_সারেংগল_বাজার রাস্তা এখন মরণফাঁদ! অবিলম্বে সংস্কারের দাবি
#আলোর_সন্ধানে_ফাউন্ডেশন
#জেলা_প্রশাসক_ঝালকাঠি

#রাস্তা_সংস্কার

https://youtu.be/gz7edpbdIeo

Photos from আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation's post 03/07/2025

📢 বিনীত আবেদন — সংগ্রামনীল থেকে সারেংগল বাজার পর্যন্ত রাস্তা সংস্কার প্রসঙ্গে
প্রেরকঃ কেওড়া ইউনিয়নের সকল স্তরের জনগণ।

মাননীয় জেলা প্রশাসক,
ঝালকাঠি জেলা
আসসালামু আলাইকুম।

আমরা “আলোর সন্ধানে ফাউন্ডেশন”-এর পক্ষ থেকে বিনীতভাবে জানাচ্ছি যে, ঝালকাঠি জেলার সংগ্রামনীল হতে সারেংগল বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে চরম অবহেলিত অবস্থায় রয়েছে। রাস্তাটির বর্তমান অবস্থা জনসাধারণের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

🔴 বর্তমান অবস্থা:

® রাস্তাজুড়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।

® অনেক অংশে পিচ খসে গিয়ে খোয়া উঠে গেছে।

® বর্ষাকালে রাস্তার উপর কাদা জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

® গত কয়েক মাসে একাধিক অটো দুর্ঘটনা ঘটেছে, বহু মানুষ আহত হয়েছেন।

🚶‍♂️ দৈনন্দিনভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন:
▪ স্কুল ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা
▪ জরুরি চিকিৎসা-যাত্রী ও রোগীবাহী যানবাহন
▪ কৃষক, ব্যবসায়ী ও শ্রমজীবী সাধারণ মানুষ

⛔ এই রাস্তাটি দিয়ে এলাকার কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যসহ প্রতিদিনের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে একদিকে যেমন জনদুর্ভোগ বাড়ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও দিন দিন বাড়ছে।

📌 আমাদের বিনীত অনুরোধ:
সংগ্রামনীল থেকে সারেংগল বাজার পর্যন্ত রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার ও উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করা হোক।

📝 এই গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

শ্রদ্ধাসহ,
✍️ আলোর সন্ধানে ফাউন্ডেশন
📍 সারেংগল, ঝালকাঠি

#আলোর_সন্ধানে_ফাউন্ডেশন
#রাস্তা_সংস্কার
#সংগ্রামনীল_সারেংগল_বাজার
#ঝালকাঠি
#জেলা_প্রশাসক
#জেলা_প্রশাসক_ঝালকাঠি

Want your business to be the top-listed Government Service in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


৪ নং কেওড়া ইউনিয়ন -সারেংগল-ঝালকাঠি
Barishal
8400