উজিরপুর ব্লাড ডোনার্স ক্লাব

উজিরপুর ব্লাড ডোনার্স ক্লাব

Share

Blood Donate

15/10/2021

আলহামদুলিল্লাহ ❤️❤️

12/04/2021

🛑 ্শ_স্বেচ্ছাসেবকের_য_সকল_গুনাবলী_থাকা_দরকার🛑

🩸 যাবতীয় ইগােমুক্ত হতে হবে।
🩸 পদপদবী বাহবার জন্য কাজ করবেন না।
🩸 মানবিক হতে হবে।
🩸 ধৈর্যশীল হতে হবে।
🩸 ক্ষমা করতে পারার মানসিকতা থাকতে হবে।
🩸দায়িত্ব নেয়ার সাহস থাকতে হবে।
🩸 উদার মানসিকতার হতে হবে।
🩸 স্বজনপ্রীতি থাকতে পারবেন না।
🩸 অহংকারী হবেন না।
🩸. বিনিময় বা প্রতিদানের আশায় কখনাে কাজ করবেন
না।
🩸 কখনাে লাভ ক্ষতি হিসাব করবেন না।
🩸 নির্লোভ হতে হবে।
🩸 কথা ও কাজে এক হতে হবে।
🩸 কমনসেন্স থাকতে হবে।
🩸সহ্যশীল হতে হবে।
🩸 ক্রেডিটের জন্য কাজ করবেন না।
এই গুনাবলি গুলো নিজের আমলে রাখার চেষ্টা করব সর্বদা।

সর্বোপরি একটি কথা হল।যারা মানবতার সেবায় কাজ করে তারা হলো মহান মানুষ।। তাদের হৃদয় হলো মহান।। তাদের কোন রাগ থাকে না, তাদের কোন অভিমান থাকে না।
তাদের থাকে না কোনো অহংকার
তাদের থাকে না কোন জেদ। কেননা জিৎ এবং অহংকার এর জন্য ইবলিশ কে জান্নাত থেকে বের করে দিয়েছিল আল্লাহতায়ালা। ভালো মানের মানুষ ছাড়া কখনো মানবতার সেবায় আসা সম্ভব না আর আপনারা যারা এই মানবতার সেবায় অংশগ্রহণ করছেন সবাই হলেন দুনিয়ার ফেরেস্তা।।। আল্লাহতায়ালা অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক ভালো কিছু রাখছেন।। মনে রাখবেন আপনার জন্য যদি কারো মুখে একটুখানি হাসি ফোটে এর অবদান অনেক বেশি যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না

প্রচার বিভাগঃ

উজিরপুর ব্লাড ডোনার্স ক্লাব (UBDC)🩸❤️

Photos from উজিরপুর ব্লাড ডোনার্স ক্লাব's post 04/02/2021

বরিশালের ১১টি সংগঠন এর প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত #বরিশাল_যুব_সংগঠন_সমন্বয়_পরিষদ৷ এর প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়

মানবতার আরেক নাম 💖
#উজিরপুর_ব্লাড_ডোনার্স_ক্লাব(UBDC)😍 পরিবারের পক্ষ থেকে আপনাদের সাথে আছি।
আমার মানবতার সেবায় সর্বদা প্রস্তুত 💪
রক্তদান সহ যেকোনো মানবতার সেবার আমর কাজ করার চেষ্টা করি। 😍
সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন।🤲

ধন্যবাদ #দৈনিক_ভোরের_অঙ্গিকার❣️
#আজকের_পরিবর্তন

04/02/2021

#সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি,

একটা সংগঠনে ফোন দিলাম পোষ্ট দিলাম, রক্ত পাইলাম না। কিযে খারাপ লাগতেছে বলতে পারছিনা।
রোগি ওটিতে, রক্ত পাই কই।
খারাপ লাগার কিছু নেই শান্ত হন,, সংগঠনে ফোন / পোষ্ট দিয়েছেন রক্ত পাননি এই নিয়ে সমালোচনা করছেন কেন?
সংগঠন কি রক্ত উৎপাদনের কারখানা..??
~ আপনাকে কিছু প্রশ্ন করি-
* এই সংগঠন গুলা কি আপনার কাছ থেকে কিছু চায়,,??
* টাকা বা রক্তের বদলে অন্য কিছু,,?

আরেকটি বিষয়ে কখনও কি ভেবে দেখেছেন?
ওরা আর ৫টা পাচটা ছেলেদের মতো টং এর দোকানে আড্ডা দেয়?? নাকি পড়ে থাকে হাসপাতালের করিডোরে মানুষ কে সাহায্য করার জন্য? এরা কি খারাপ কিছু করে? আপনি রক্ত না পেলে ক্ষেপে যান,, রক্ত পাইনি সংগঠন ভালো না।।
একটু ভাবেন তো তারা তো রক্ত উপাদান বা ফ্রিজিং করে রাখেনা, তারপরেও আপনাকে না দিক অন্য কাউকে তো রক্ত দিয়েছে।। সে রক্ত কই পেলো?
আরে ভাই রক্ত গুলা ম্যানেজ করতে এক এক জন সদস্যের ২০-৫০ টা ফোন খরচ হয়,, মানুষ কে বুঝায় তারপর রক্ত ম্যানেজ করে, নিজের বা অপর ভাইয়ের রক্তটা আপনাকে বা আমাকে দিচ্ছে,,, তারপরে এতো সমালোচনা কিসের....??
রক্ত পাওয়ার পরে কোনো দিন একটা ফোন দিয়ে খোঁজ নিয়েছেন? বিবেক দিয়ে একটু চিন্তা করুন।।

ভাই সেচ্ছাসেবী রা কারো গোলাম না।।
তারা সেচ্ছায় কাজ করে।।
সাধ্যমত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করে,,

** কথা গুলা খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন....।।**

#মানবতার_সেবায়_সর্বদা_প্রস্তুত🩸❣️

উজিরপুর ব্লাড ডোনার্স ক্লাব (UBDC)❣️❣️

04/02/2021

🗣 #সচেতনতার_জন্য_শেয়ার_করো

🔴 #শেয়ার_করো_ভবিষ্যত_প্রজন্মকে_রক্ষা_করো🔴

বিয়ে করেছ মনের মানুষটিকেই। সুখের সংসার তোমাদের। এমনকি সন্তান নেয়ার কথা চিন্তা কর ছ। কিন্তু হয়ত জানোই না যে, দুজনেই থ্যালাসেমিয়ার ক্যারিয়ার কিনা।
তোমাদের অজ্ঞতার কারণেই তোমাদের অনাগত সন্তানের জীবন থ্যালাসেমিয়া নামক এক জীবনঘাতী রোগের কারনে হয়ে যেতে পারে অভিষপ্ত।

হ্যা তোমরাই দায়ী। তাই আর দেরী না করে যারা বিয়ে করে সন্তান নেবার কথা ভাবছ এমনকি অনেকে হয়ত প্রেগন্যান্ট অবস্থায় আছ তারা নিজেদের সাথে সাথে তোমাদের অনাগত শিশুর থ্যালাসেমিয়া টেস্ট করিয়ে নাও।

তোমাদের আজকের সঠিক পদক্ষেপেই আগামী দিনে জন্ম নেবে এক সুস্থ শিশু আর আমরা পাব একটি থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ।

জেনে রেখো যে, বাংলাদেশি জনসংখ্যার শতকরা প্রায় ৪.৮ শতাংশ অর্থাৎ ৭০ লাখ মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক। বাংলাদেশে প্রায় ২ লাখ শিশু থ্যালাসেমিয়ায় আক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষের সংখ্যা হবে ৫০,০০০ প্রতি বছর।
একটু সচেতনতা আর একটি সময় উপযোগী পদক্ষেপ বাঁচাতে পারে আমাদের ভবিষ্যত প্রজন্মকে।
তাই দেরী নয়।
প্রতিরোধ এখনি!

#থ্যালাসেমিয়া
#থ্যালাসেমিয়া_সচেতনতা
#থ্যালাসেমিয়া_প্রতিরোধ_এখনি

সচেতনতায় ঃ #উজিরপুর_ব্লাড_ডোনার্স_ক্লাব (UBDC)🩸❣️

25/12/2020

🗣️সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে

#উজিরপুর_ব্লাড_ডোনার্স_ক্লাব সর্বদা প্রস্তুত থাকে মানবতার সেবা করার জন্য।

এই মানবতার কাজকে আরো গতিশীল করার জন্য #উজিরপুর_ব্লাড_ডোনার্স_ক্লাব(UBDC)এর পক্ষ থেকে #জানুয়ারি_মাসের ১ তারিখ থেকে কিছু সংখ্যক #সেচ্ছাসেবক_নেওয়া_হবে।
যারা আমাদের সাথে কাজ করতে আগ্রহি তারা ইনবক্স অথবা

📲 ফোনে যোগাযোগ করুনঃ 01768289352

ধন্যবাদ।
প্রচারেঃ উজিরপুর_ব্লাড_ডোনার্স_ক্লাব (UBDC)❤️

25/12/2020

#উজিরপুর_ব্লাড_ডোনার্স_ক্লাব (UBDC) কে #সম্মাননা_স্মারক প্রদান,,❤️❤️

আলহামদুলিল্লাহ!
আলোকিত পরিবার ফাউন্ডেশন (এস এস সি ব্যাচ - ২০১৩) এর শীতবস্ত্র বিতরণ ও মতবিনিয় সভা উপলক্ষে সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় #উজিরপুর_ব্লাড_ডোনার্স_ক্লাব (UBDC) কে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন #উজিরপুর-ব্লাড_ডোনার্স_ক্লাব ( UBDC) এর #প্রতিষ্ঠাতা_পরিচালক ``ইমরান নাজির (শান্ত) , এবং সেচ্ছাসেবক "ইমন হোসেন (অনি) ।

সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করায় এপিএফ এর পরিচালক জনাব কে এম সজল ও অনুষ্ঠানের সভাপতি জনাব রাশেদুল আলম সহ সংগঠনের সকল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

#উজিরপুর_ব্লাড_ডোনার্স_ক্লাব (UBDC) পরিবারের পক্ষ থেকে আলোকিত পরিবার ফাউন্ডেশন (এস এস সি ব্যাচ - ২০১৩) এর সফলতা এবং শুভকামনা এবং শুভেচ্ছা ও অভিনন্দন।❤️❤️❤️

শুভেচ্ছান্তেঃ উজিরপুর_ব্লাড_ডোনার্স_ক্লাব (UBDC)
আমাদের সাথে কাজ করতে সাথে থাকুন ঃhttps://www.facebook.com/groups/804198730001149/

23/12/2020

ইনশাআল্লাহ আবারো হবে❤❤❤

14/12/2020

আসসালামু- আলাইকুম

১৪ ডিসেম্বর, ীদ_বুদ্ধিজীবী_দিবস।

জাতির জন্য কলঙ্কময় দিন। যতদিন পৃথিবী থাকবে এই দিনটি বাঙালি জাতির জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী দেশের বিভিন্ন স্থানে আত্মসমর্পণ করতে শুরু করেছিল এবং পাকিস্তানিরা যখন বুঝতে পারলো মুক্তিযুদ্ধে তাদের পরাজয় সময়ের ব্যাপার মাত্র, তখনই এদেশের পাকিস্তানি দোসর, রাজাকার, আল-বদর, আল-শামসদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের শতাব্দীর শ্রেষ্ঠ সন্তানদের অর্থাৎ বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।

পাকিস্তানি হানাদার বাহিনী যখন বুঝতে পারলো মুক্তিযুদ্ধে তাদের পরাজয় সুনিশ্চিত তখনই বাঙালি জাতি যাতে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই চিন্তা ধারায় বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়। বুদ্ধিজীবী হত্যাকারী ওই সকল রাজাকারদের বাঙালি জাতি কোনোদিন ক্ষমা করবে না বা করতে পারে না।

মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করার জন্য এদেশের কবি, সাহিত্যিক, প্রকৌশলী, চিকিৎসক, চিত্রশিল্পী, সঙ্গীতশিল্পী, চলচ্চিত্রকারসহ বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল অপরিসীম।

#উজিরপুর_ব্লাড_ডোনার্স_ক্লাব (UBDC) বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে অকুতোভয় বীর সেনানীদের❤️❤️❤️

শোক জ্ঞাপনেঃ উজিরপুর_ব্লাড ডোনার্স ক্লাব (UBDC)❤️

জয়েন করে সাথে থাকুনঃ-
https://www.facebook.com/groups/804198730001149/

14/12/2020

আসসালামু- আলাইকুম

#বাংলাদেশ!🇧🇩❤️

১৬ ডিসেম্বর, #মহান_বিজয়_দিবস। 🥰

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের #বীর_মুক্তিযোদ্ধাদের অদম্য সাহস আর আত্মত্যাগের মাধ্যমে বিশ্ব মানচিত্রে আবির্ভূত হয় #বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের। ❤️

#পূর্ব_পাকিস্তান থেকে নতুন নামকরন করা হয় #বাংলাদেশ 🇧🇩

আমরা পেয়েছি আমাদের স্বাধীন বাংলাদেশ এবং আমাদের মায়ের ভাষায় ( বাংলাতে) কথা বলার অধিকার।❤️

স্বাধীনতার #অর্ধশত_বছরে পা রাখলো বাংলাদেশ❤️

৩০ লক্ষ মানুষ শহীদ হয় এবং ২ লক্ষ মা- বোনের ইজ্জতের বিনেময়ে অর্জিত হয় বাংলাদেশ।

বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ কে অনুসরণ করে আমারা যার যার অবস্থান থেকে #মানবতার_জন্য_আত্মত্যাগ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। তহলেই মুক্তি মিলবে অসহায় দের। 😍

বিজয়ের মাসে #উজিরপুর_ব্লাড_ডোনার্স_ক্লাব (UBDC) বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে অকুতোভয় বীর সেনানীদের❤️❤️❤️

জয়েন করে সাথে থাকুনঃ-
https://www.facebook.com/groups/804198730001149/

05/12/2020

আসসালামু-আলাইকুম
আজ ৫ ডিসেম্বর!
#আন্তর্জাতিক_স্বেচ্ছসেবক_দিবস।🩸

রক্তদানে হাসবে এ ভুবন
হাসবে মানবতা বাঁচবে জীবন।❤️

১৯৮৫ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশন সর্বপ্রথম প্রতি বছর ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন শুরু করে।বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। জাতিসঙ্ঘ প্রতিবছর ৫ ডিসেম্বরকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস হিসেবে ঘোষণা করেছে।

সেচ্ছাসেবীরা মূলত নিজের অর্থ,
সময় নষ্ট করে মানুষ হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা আছে তা মনে করে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম যা একটি দেশ ও জাতির নেতিবাচক মনোভাব বদলাতে সাহায্য করে,
সে সকল কার্যক্রমে নিজেকে স্বার্থহীনভাবে নিয়োজিত করে থাকেন।

বাংলাদেশের পথে প্রান্তরে যে সকল স্বেচ্ছাসেবকরা একটি সুন্দর সমাজ ও দেশ এবং দেশের মানুষের জন্য যে অবদান রাখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।
#উজিরপুর_ব্লাড_ডোনার্স_ক্লাব (UBDC) সহ পৃথিবীর সকল ভলান্টিয়ারদের জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
োক_মানবতার।

প্রচারেঃ- #উজিরপুর_ব্লাড_ডোনার্স_ক্লাব (UBDC)

আমাদের সাথে কাজ করতে সাথে থাকুনঃ-https://www.facebook.com/groups/804198730001149/

10/08/2020

আমি গর্বিত
#আমি_একজন_রক্তদাতা,,😍😍😍

Want your business to be the top-listed Government Service in Barisal?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Wazirpur
Barisal